আজ বাংলা ১৪৩১ সালের ২৮ মাঘ এবং ইংরাজি ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আধুনিক বিশ্বের উন্নয়নের পিছনে নারীর অগ্রগতি এবং নারীর ক্ষমতায়নের বিষয়টি কাজ করে। পুরুষ এবং নারীর লিঙ্গ বৈষম্যকে দূর করে তাদের সমানাধিকারের দাবিতে নানা কর্মসূচি চলে বিশ্ব জুড়ে। কিন্তু আজও বিজ্ঞানের জগতে নারীরা অবহেলিত। গবেষণাক্ষেত্রে কম অনুদান পাওয়া থেকে শুরু করে কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হওয়ার মতো আরো অনেক সমস্যার সম্মুখীন হয় তারা। সেই সমস্যাগুলি সম্পর্কে সচেতন করে তুলতে এবং বিজ্ঞানের জগতে মহিলা ও বালিকাদের বেশি করে অনুপ্রাণিত করতে সমগ্র বিশ্বে পালিত হয় বিজ্ঞানে আন্তর্জাতিক মহিলা ও বালিকা দিবস। প্রতি বছর ১১ ফেব্রুয়ারি পালিত এই বিশেষ দিনের সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/international-day-of-women-and-girls-in-science/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ সত্যেন্দ্র নাথ দত্তের জন্মদিন। কবিতার ভূবনে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। নানা ধরণের ছন্দ উদ্ভাবনে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তিনি বাংলা কবিতার একমেবাদ্বিতীয়ম ‘ছন্দের জাদুকর’। তাঁর সম্পর্কে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/satyendranath-dutta/
আজ বুদ্ধদেব দাশগুপ্তের জন্মদিন। সমালোচকেরা বলে থাকেন তাঁর ছবি মাত্রেই আন্তর্জাতিক স্তরে পুরস্কৃত হবে। তাঁর নির্মিত বেশিরভাগ ছবি সত্যিই ভেনিস কিংবা বার্লিন চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিল শ্রেষ্ঠ ছবি হিসেবে। প্রথম প্রেম কবিতা হলেও, পরে চলচ্চিত্রকেই নিজেকে প্রকাশের সেরা উপায় হিসেবে বেছে নেন। উত্তরা, চরাচর, কালপুরুষ, গৃহযুদ্ধ ইত্যাদি বিখ্যাত ছবি বানিয়েছেন তিনি। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/buddhadeb-dasgupta/
আজ টমাস আলভা এডিসনের জন্মদিন। ট্রেনের কামরায় রাসায়নিক পরীক্ষা- নিরীক্ষা করতে গিয়ে কামরায় আগুন ধরিয়ে ফেলেছিলেন তিনি। ট্রেনের কন্ডাক্টর সেই জন্য তাঁকে প্রচণ্ড জোরে চড় মারেন, অনেকে বলেন এই জন্য তাঁর শ্রবণশক্তিও নষ্ট হয়ে গিয়েছিল। টমাস আলভা এডিসনকে আমরা অনেকেই বৈদ্যুতিক বাল্বের আবিষ্কর্তা হিসেবে চিনলেও ফোনোগ্রাফ, মোশন পিকচার্স, বৈদ্যুতিন ভোট রেকর্ডার ইত্যাদি নানাবিধ যন্ত্র আবিষ্কার করেছিলেন তিনি। তাঁর কর্মব্যাপ্ত জীবনের হদিশ পেতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/thomas-alva-edison/
আজ সৈয়দ মুজতবা আলীর মৃত্যুদিন। তিনি ছিলেন একজন প্রখ্যাত বাঙালি সাহিত্যিক, সাংবাদিক, ভূপর্যটক, শিক্ষাবিদ এবং ভাষাবিদ। তিনিই প্রথম ভাষা আন্দোলন হওয়ার অনেক আগেই সদ্য পূর্ব পাকিস্তান গড়ে ওঠার পরে বাংলাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দিয়েছিলেন এবং এও বলেছিলেন যদি কখনো উর্দু রাষ্ট্রভাষা করার কথা ভাবা হয় তখন বাঙালিরা বিদ্রোহ করবেই এবং যার জোরে পাকিস্তান ভেঙে যাবে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/syed-mujtaba-ali/
আজ ভারতের পঞ্চম রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের মৃত্যুদিন। তিনি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি যাঁর মৃত্যু রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায় হয়। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/fakhruddin-ali-ahmed/
আজ সিলভিয়া প্লাথের মৃত্যুদিন। গভীর হতাশাবোধ এবং বিচ্ছিন্নতার যন্ত্রণা থেকে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন সিলভিয়া প্লাথ। অবশেষে আত্মহত্যার কারণেই মাত্র তিরিশ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। মূলত কবি হিসেবে পরিচিত হলেও বহু ছোটগল্প এবং একটিমাত্র উপন্যাস রচনা করেছিলেন তিনি। যদিও হতাশা থেকেই উপন্যাসটির সিক্যুয়ালের পান্ডুলিপি পুড়িয়ে ফেলেছিলেন। সাহিত্যের পাশাপাশি চিত্রশিল্পের চর্চাও করতেন প্লাথ। কবিতার জন্য মরণোত্তর পুলিৎজার পুরস্কারে সম্মানিত করা হয়েছিল তাঁকে। প্রতিভাবান আমেরিকান সাহিত্যিক সিলভিয়া প্লাথ সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sylvia-plath/
আজ রেনে দেকার্তের মৃত্যুদিন। ধর্মদ্রোহী সন্দেহে গ্যালিলিওকে বন্দী করা হলে নিজের গ্রন্থ প্রকাশ স্থগিত করে দিয়েছিলেন বিখ্যাত ফরাসি দার্শনিক রেনে দেকার্ত। বীজগণিত এবং জ্যামিতির পৃথক ক্ষেত্রগুলিকে সংযুক্ত করে বীজগাণিতিক জ্যামিতির ধারণার উদ্ভাবন করেছিলেন তিনি।প্রাকৃতিক দর্শন সংক্রান্ত চিন্তাভাবনার জন্য জগৎজোড়া খ্যাতি তাঁর। একসময় সামরিক বাহিনীতে যোগদান করে যুদ্ধক্ষেত্রেও উপস্থিত হয়েছিলেন। এই মহান গণিতবিদ এবং দার্শনিক রেনে দেকার্ত সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rene-descartes/
আজ উত্তর হাওড়ার শতাব্দী প্রাচীন জনপদ সালকিয়াতে শীতলা মাতার স্নানযাত্রা বের হয়। সালকিয়ার বুকে ঘটা সবথেকে প্রাচীন এবং প্রসিদ্ধ ধর্মীয় শোভাযাত্রা হল এই শীতলা মাতার স্নান যাত্রা। এই শোভাযাত্রা উপলক্ষে সালকিয়া এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে লাখ লাখ পুণ্যার্থীর সমাগমে সরগরম হয়ে ওঠে এই দিন সমগ্র সালকিয়া। আসুন আজ জেনে নিই এই সুযোগে শীতলা মাতার স্নান যাত্রা সম্পর্কে বিস্তারিত ভাবে https://sobbanglay.com/sob/sitala-mata-snanjatra/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
মায়ের মৃত্যুর পর টমাস এডিসন একদিন সেই ছোট্ট গ্রামে মায়ের সেই ছোট্ট বাড়ীতে গিয়ে ঘর পরিষ্কারের সময় একটি চিঠি পেলেন। চিঠিখানা পড়ে টমাস কেঁদে ফেললেন। কিন্তু কেন? কি ছিল সেই চিঠিতে? জানতে হলে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mother-of-thomas-alva-edison/
‘লাগে টাকা দেবে গৌরী সেন’ তো আমরা সবাই শুনেছি কিন্তু গৌরি সেন কে আদৌ ছিলেন কিনা তা সম্পর্কে আমাদের ধারণা প্রায় নেই বললেই চলে। গৌরী সেন একজন পুরুষ। সপ্তদশ শতকে জন্ম নেওয়া গৌরী সেন ছিলেন ব্যবসায়ী নন্দরাম সেনের পুত্র। জাতিতে তিনি ছিলেন সুবর্ণবণিক। সম্পূর্ণ প্রবাদের উৎপত্তিটা জানতে পড়তে হবে https://sobbanglay.com/sob/bengali-proverb-lage-taka-debe-gouri-sen
পুরী বলতেই সমুদ্র, বালিয়াড়ি আর জগন্নাথ মন্দিরের কথা মনে পড়ে। অনেকে আবার পুরী থেকে দূরে কোনার্কের মন্দির বা চিলকা হ্রদের কথা ভেবে থাকেন। অথচ পুরীর মধ্যেই অসাধারণ সমুদ্র সৈকত এবং ঐতিহাসিক জগন্নাথ মন্দির ছাড়াও রয়েছে ইতিহাস ও আধ্যাত্মিকতা জড়িত বহু মন্দির, বহু আশ্রম এবং মঠ। পুরীর সমুদ্র সৈকতই আবার কতরকম। তারমধ্যে আবার ব্লু ফ্ল্যাগ পাওয়া সৈকতও রয়েছে। এছাড়াও লাইট হাউসের কথাও বলতে হয় আলাদাভাবে। মূলত পায়ে হেঁটে পুরীতে যেসমস্ত অবশ্য দ্রষ্টব্য স্থানগুলিতে ভ্রমণ করা যায়, সেগুলি সম্পর্কে বিশদে জানতে হলে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/places-to-visit-in-puri-near-swargadwar
আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ সত্যেন্দ্রনাথ দত্তের জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং তাঁকে “ছন্দের যাদুকর” নামে আখ্যায়িত করেন। কবিতার ভূবনে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। নানা ধরণের ছন্দ উদ্ভাবনে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তাঁর জীবনী নিয়ে বিস্তারিত শুনুন এখানে https://youtu.be/CNpvo1rcNfo
আজ শীতলা মাতার স্নান যাত্রা উৎসব। সালকিয়ার বুকে ঘটা সবথেকে প্রাচীন এবং প্রসিদ্ধ ধর্মীয় শোভাযাত্রা হল এই শীতলা মাতার স্নান যাত্রা। এই উৎসব সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নিন এখানে https://youtu.be/glrm3__h25Y
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
পিতৃহারা টমাস আলভা এডিসন একদিন স্কুল থেকে বাড়ীতে এসে তাঁর মায়ের হাতে একটি চিঠি তুলে দিলেন। মা চিঠিখানা খুলে পড়ে কেঁদে ফেললেন। মায়ের চোখে জল দেখে ছোট এডিসন মাকে কান্নার কারণ জিজ্ঞেস করলেন। মা তখন তাঁকে চিঠিটি পড়ে শোনালেন। চিঠিটির পাঠ শুনুন এই ভিডিওতে https://youtu.be/-M99kfhJ7Io
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান