আজ বাংলা ১৪৩২ সালের ১৭ জ্যৈষ্ঠ এবং ইংরাজি ২০২৫ সালের ১ জুন। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
রাষ্ট্রসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থারউদ্যোগে ২০০১ সাল থেকে ১ জুন দিনটিকে বিশ্ব দুগ্ধ দিবস হিসাবে বিবেচনা করা হয়। এত দিন থাকতে কেন ১ জুন, এই দিবসের গুরুত্বই বা কী, এই সব নিয়ে আরও জানুন এখানে https://sobbanglay.com/sob/world-milk-day
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ সত্যেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তিনি ছিলেন বাঙালি সমাজে নারী মুক্তির অগ্রদূত। সত্যেন্দ্রনাথ ঠাকুর ভারতের প্রথম সিভিল সার্ভেন্ট ছিলেন। তাঁকে নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/history/satyendranath-tagore/
আজ পূর্ণচন্দ্র দাসের জন্মদিন। ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলন পরিচালনার জন্য ২৭ জন তরুণকে নিয়ে মাদারীপুর সমিতি প্রতিষ্ঠা করেছিলেন তিনি। পূর্ণচন্দ্রের কারামুক্তিকে উপলক্ষ করে কাজী নজরুল কবিতা রচনা করেছিলেন, এমনকি পূর্ণচন্দ্রের অনুরোধে রচনা করেছিলেন নাটকও। সশস্ত্র বিপ্লবের পথ ছেড়ে কংগ্রেসের অহিংস আন্দোলনেও যোগ দেন তিনি। সুভাষচন্দ্রের ফরোয়ার্ড ব্লকে যোগদান করেছিলেন পরবর্তীকালে। উদ্বাস্তু পুনর্বাসন বোর্ডের সদস্য হিসেবেও কাজ করেছিলেন স্বাধীনতার পর। ভারতমাতার এই বীর সন্তান পূর্ণচন্দ্র দাস সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/purnachandra-das/
আজ লক্ষ্মী আগরওয়ালের জন্মদিন। ক্লাস সেভেনে পড়াকালীন প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন বলে রাস্তায় ফেলে অ্যাসিড ঢেলে দেওয়া হয় তাঁর মুখে। তখন তাঁর বয়স মাত্র পনেরো বছর। সেই থেকে শুরু হয়েছে তাঁর লড়াই। তাঁর জীবনের উপরে নির্মিত হয়েছিল দীপিকা পাডুকোনের ‘ছপাক’ সিনেমাটি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/laxmi-agarwal/
আজ মেরিলিন মনরোর জন্মদিন। মোহময়ী হাসি, অসম্ভব শারীরিক সৌন্দর্য আর সুকণ্ঠের মায়াজাদুতে একসময় বিশ্বের প্রায় সমস্ত পুরুষের মনে ঝড় তুলেছিলেন মেরিলিন মনরো। এত প্রভূত জনপ্রিয়তা, এত খ্যাতির পরেও সবশেষে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছিল তাঁকে। হলিউডের স্বর্ণযুগের ছবির অন্যতম সেরা কিংবদন্তী মেরিলিন মনরোর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/marilyn-monroe/
আজ কিপ থর্নের জন্মদিন। একজন মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী যিনি মহাকর্ষীয় তরঙ্গ নিয়ে গবেষণা এবং সফল ভাবে তার অস্তিত্ব প্রমাণ করার জন্য ২০১৭ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। ক্রিস্টোফার নোলান নির্মিত ইন্টারস্টেলার ও টেনেট ছবি দুটির বৈজ্ঞানিক ভিত্তি মূলত তাঁর সহায়তার ওপরই তৈরি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kip-thorne/
আজ ত্রিশা জর্নের জন্মদিন। প্যারালিম্পিকের ইতিহাসে সাঁতারে পঞ্চান্নটি পদক জয় করে এক আশ্চর্য নজির গড়েছেন আমেরিকান প্যারালিম্পিক সাঁতারু ত্রিশা জর্ন যিনি জন্মান্ধ ছিলেন। ১৯৮০ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত প্যারালিম্পিকের সবথেকে সফল সাঁতারু হিসেবে ৪১টি স্বর্ণপদক, ৯টি রৌপ্য পদক এবং ৫টি ব্রোঞ্জ পদক অর্জন করেছেন তিনি। মোট বারোটি বিশ্বরেকর্ডের অধিকারী ত্রিশা জর্ন সম্পর্কে আরো বিশদে জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/trischa-zorn
আজ নীলম সঞ্জীব রেড্ডির মৃত্যুদিন। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়ার আগে অবধি ভারতের কনিষ্ঠতম রাষ্ট্রপতি ছিলেন তিনি। দেশের একমাত্র রাষ্ট্রপতি যিনি রাষ্ট্রপতি পদের জন্য দুইবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা একমাত্র রাষ্ট্রপতিও তিনি । তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/neelam-sanjiva-reddy/
আজ ব্রজেন দাসের মৃত্যুদিন। মোট ছয়বার ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন বাঙালি সাঁতারু ব্রজেন দাস। ইংল্যাণ্ডের রানি ভিক্টোরিয়া তাঁকে ঠাট্টা করে বলেছিলেন ইংলিশ চ্যানেলকে তিনি নিজের বাথটবে পরিণত করে নিয়েছেন! তিনিই ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম সাঁতারু যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন। ব্রজেন দাসের দক্ষতার আরো কিছু দৃষ্টান্ত তথা তাঁর জীবনী জানতে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/brajen-das/
আজ সত্যব্রত সামশ্রমীর মৃত্যুদিন। অবিভক্ত বাংলার এক বিদগ্ধ বেদজ্ঞ পণ্ডিত হিসেবে বিখ্যাত তিনি। তাঁর তুল্য পণ্ডিত সেই সময়ে সমগ্র ভারতে আর কেউ ছিল না। তাঁর পাণ্ডিত্য ও প্রজ্ঞার কারণে তিনি ‘সামশ্রমী’ উপাধি লাভ করেন। সত্যব্রত সামশ্রমীর পাণ্ডিত্য আর স্ববিরোধে ভরা জীবনের কথা বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/satyavrata-samayshreni/
আজ হেলেন কেলারের মৃত্যুদিন। প্রথম অন্ধ ও বধির মানুষ হিসেবে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি অর্জন করেছিলেন আমেরিকান সাহিত্যিক ও শিক্ষাবিদ হেলেন কেলার। নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে তিনি রাজনীতির জগতেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। তাঁর উল্লেখযোগ্য একটি গ্রন্থ হল, ‘দ্য স্টোরি অব মাই লাইফ’। ‘ন্যাশানাল উওমেন’স হল অব ফেমে’ নির্বাচিত হন তিনি। হেলেন কেলার সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/helen-keller/
আজ উনিশ শতকের বাংলার রেনেসাঁসের পুরোধা ব্যক্তি ডেভিড হেয়ারের মৃত্যুদিন। তিনি পাশ্চাত্য শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ইংরেজি ভাষায় শিক্ষাদানের জন্য হিন্দু কলেজ, হেয়ার স্কুলের মতো জনপ্রিয় সব শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে ডেভিড হেয়ারের অবদান ছিল অনস্বীকার্য। রামমোহন রায়, ডিরোজিওর সঙ্গে ছিল তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক। মানবদরদী হেয়ার সাহেব শিক্ষা ছাড়াও জনকল্যাণমূলক আরও নানা সমাজসংস্কারের সঙ্গেও ছিলেন জড়িত৷ মহান এই ব্যক্তিত্ব ডেভিড হেয়ারের বিচিত্র জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/david-hare/
আজ জামাইষষ্ঠী। জামাই ষষ্ঠী মানেই জামাইদের জন্য এক বিশেষ দিন। জামাইষষ্ঠীর আরেক নাম অরণ্য ষষ্ঠী। সন্তানদের মঙ্গলার্থে মায়েরা এই ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে পৌরাণিক এবং সামাজিক কাহিনীগুলো https://sobbanglay.com/sob/jamai-sashthi
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
দুর্যোধনের জন্ম মহাভারতে এক গুরুত্বপূর্ণ বিষয়। কারণ মহাভারতের যুদ্ধে তার ভূমিকা সবচেয়ে বেশি বলা যায়। গান্ধারী যে শতপুত্রের জননী হয়েছিলেনদুর্যোধন তার মধ্যে সবচেয়ে বড় ছিলেন। তাঁর জন্মের কাহিনী বড় অদ্ভুত। সেই নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/birth_of_duryodhana/
পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা বিভাগের অন্তর্গত অন্যতম একটি জেলা উত্তর দিনাজপুর। ধনুক আকৃতি এই জেলার অন্যতম আকর্ষণ ‘কুলিক পক্ষীনিবাস’।কুলো দিয়ে তৈরি হস্ত শিল্পের অন্যতম প্রাপ্তিস্থলও এই জেলাই।প্রকৃতির অপার সৌন্দর্যের সাথে এখানেই আনাচে কানাচে মিশে আছে কত না বলা না পড়া ইতিহাস। উত্তর দিনাজপুর- জেলা নিয়ে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/uttar-dinajpur-district/
গণতান্ত্রিক ভারতবর্ষে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশের শাসনকর্তা বেছে নেন জনগণ। নানাবিধ নির্বাচনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হল লোকসভা নির্বাচন, কারণ এর সঙ্গে দেশের প্রধানমন্ত্রীর নিয়োগ ও তাঁর মেয়াদের ব্যপারটি ওতপ্রোতভাবে জড়িত থাকে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভারতে যতগুলি লোকসভা নির্বাচন হয়েছে সেগুলির দিকে ক্রমান্বয়ে তাকালে এদেশের রাজনৈতিক ইতিহাসের বিবর্তনের একটা রূপরেখাই যেন চোখে পড়বে। গুরুত্বপূর্ণ এই লোকসভা নির্বাচনের নানা খুঁটিনাটি তথ্য এবং এযাবৎকাল অনুষ্ঠিত সমস্ত লোকসভা নির্বাচনের সম্পর্কে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/parliamentary-election
আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয়ে থাকে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার পরে যে ষষ্ঠী আসে সেই দিনটি হল শুক্লা ষষ্ঠী বা জামাই ষষ্ঠী। এই ষষ্ঠীর আরেক নাম অরণ্য ষষ্ঠী। প্রচলিত জনশ্রুতি অনুসারে প্রাচীন ভারতে মেয়ের বিয়ের পর তাঁর সন্তানসম্ভবা না হওয়া অবধি তাঁর বাবা বা মা তাঁর বাড়ি যেতে পারতেন না। কোন কারণে মেয়ের যদি সন্তান ধারণে সমস্যা হত, তাহলে মেয়ের বাড়ি বাপ মায়ের আসাই হয়ে উঠত না। তখন জামাই ষষ্ঠীর প্রচলন হল। এই দিনে মেয়ের বাপের বাড়িতে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করা হয় এবং তাঁদের কল্যাণের জন্য মা ষষ্ঠীর পুজো দেওয়া হয়। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/SzH3plYFuMw
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান