আজ বাংলা ১৪৩২ সালের ৩ শ্রাবণ এবং ইংরাজি ২০২৫ সালের ২০ জুলাই। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
- আজ সুনির্মল বসুর জন্মদিন। আজীবন লেখালিখির মাধ্যমেই জীবিকা নির্বাহ করেছেন তিনি। শিশু সাহিত্যিক হিসেবে তাঁর খ্যাতি সমগ্র বাংলায় বিস্তৃত। প্রায় একশোটিরও বেশি কাব্যগ্রন্থ রয়েছে তাঁর। শুধুই ছড়া নয়, গল্প-উপন্যাস এমনকি নাটকও লিখেছেন তিনি। মণিমেলার আসর হোক কিংবা সব পেয়েছির আসর সর্বত্র তাঁর উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা যেত। তাঁর জীবন সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sunirmal-basu/
- আজ আলেকজান্ডার দ্য গ্রেট-এর জন্মদিন। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেনাপতি হিসেবে গণ্য করা হয় তাঁকে। সিংহাসনে বসার মাত্র বারো বছরের মধ্যেই সুদূর গ্রীস থেকে উত্তর পশ্চিম ভারত অবধি নিজের সাম্রাজ্য বিস্তার করেছিলেন তিনি। ম্যাসিডোনিয়ার এই অবিসংবাদী সম্রাটকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/alexander-the-great/
- আজ এডমুন্ড হিলারির জন্মদিন। তেনজিং নোরগের সাথে বিশ্বে প্রথমবারের জন্য এভারেস্ট জয় করেছিলেন তিনি। প্রথম ব্যক্তি হিসেবে উত্তর এবং দক্ষিণ মেরু ভ্রমণের বিরল কৃতিত্ব রয়েছে তাঁর। তাঁর জীবন সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/edmund-hillary/
- আজ গ্রেগর জোহান মেন্ডেলের জন্মদিন। বিশ্বের ইতিহাসে তিনি বিখ্যাত হয়ে আছেন জেনেটিক্স ও বংশগতিবিদ্যার জনক হিসেবে। পেশায় ধর্মযাজক ও নেশায় আবহাওয়াবিজ্ঞানী তিনি মটরশুঁটি গাছের সংকরায়নের মাধ্যমে বংশগতি সম্পর্কে প্রথম সুস্পষ্ট ধারণা দিয়েছিলেন। তাঁর জীবন সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/gregor-johann-mendel/
- আজ সারদা দেবীর মৃত্যুদিন। তিনি একজন ভারতীয় হিন্দু আধ্যাত্মিক ব্যক্তিত্ব যিনি রামকৃষ্ণ পরমহংসের স্ত্রী ও সাধনসঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী হিসেবে পরিচিত। সারদা দেবীর সম্পর্কে আরো জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sarada-devi/
- আজ গীতা দত্তের মৃত্যুদিন। ভারতীয় হিন্দি এবং বাংলা চলচ্চিত্রের অবিস্মরণীয় নেপথ্যগায়িকা হিসেবে রোম্যান্স, উৎসব, যন্ত্রণা, ছলনা সমস্ত আবেগ ভাষা পেত তাঁর কণ্ঠে। স্বামী গুরু দত্ত তো নিজের প্রযোজনা ছাড়া অন্যত্র স্ত্রীয়ের গান গাওয়াই নিষিদ্ধ করে দিয়েছিলেন। সারাজীবনে হাজারের বেশি গান গেয়েছেন কেবল হিন্দি ছবিতে। তাঁর জীবন সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/geeta-dutt/
- আজ বটুকেশ্বর দত্তের মৃত্যুদিন। বটুকেশ্বর দত্ত ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের একজন অন্যতম কাণ্ডারী ছিলেন। ইতিহাসে তিনি বিখ্যাত হয়ে আছেন ভগত সিংয়ের সাথে ১৯২৯ সালে্র ৮ এপ্রিল নতুন দিল্লীর কেন্দ্রীয় সংসদ ভবনে বোমা নিক্ষেপ করার জন্য। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/batukeshwar-dutt/
- আজ কমল দাশগুপ্তের মৃত্যুদিন। প্রায় চারশো নজরুলগীতিতে সুরারোপ করেছিলেন তিনি। তিনিই আবার অভাবের তাড়নায় ঢাকাতে মুদিখানা দোকান খুলতে বাধ্য হয়েছিলেন। বাংলা, হিন্দি, তামিল, উর্দু ভাষার চলচ্চিত্রে সফলভাবে সঙ্গীত নির্মাণের কাজ করেছেন দীর্ঘদিন। এমনকি আমেরিকান এক তথ্যচিত্রের আবহসঙ্গীত নির্মাণ করে আন্তর্জাতিক ক্ষেত্রেও পদার্পণ করেছিলেন তিনি। একদিনে ৫৩টি গান কম্পোজ করার মতো বিরল রেকর্ড রয়েছে তাঁর। আবার স্বরলিপির সুবিধার্থে শর্টহ্যান্ড পদ্ধতি চালু করেছিলেন তিনি। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kamal-dasgupta/
- আজ গুগলিয়েলমো মার্কোনির মৃত্যুদিন। তিনি ছিলেন একজন উদ্যোগপতি, ব্যবসায়ী এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তবে বেতার তরঙ্গের আবিষ্কারক হিসেবেই তিনি সারা বিশ্বে পরিচিত। অনেকেই অবশ্য মনে করেন আচার্য জগদীশচন্দ্র বসুই প্রথম বেতার তরঙ্গের সফল পরীক্ষা করেন, কিন্তু মার্কনি সেই আবিষ্কারের পেটেন্ট পান। পোপ একাদশ পায়াসের জন্য বিশেষ রেডিও স্টেশন তৈরি করে দিয়েছিলেন মার্কোনি। তাঁর জীবন সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/guglielmo-marconi/
- আজ ব্রুস লির মৃত্যুদিন। তিনিই প্রথম সিনেমার মাধ্যমে মার্শাল আর্টকে সারা বিশ্বের দরবারে সুপরিচিত করে তোলেন। প্রশ্নাতীত ভাবে বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ মার্শাল আর্টিস্ট হিসেবে গণ্য করা হয় তাঁকে। অ্যাকশন ধর্মী সিনেমায় মার্শাল আর্টকে হলিউডে জনপ্রিয় করে তোলার পেছনে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/brucee-lee/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২০ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-20
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- সারদা দেবীর জন্মস্থান হিসেবে বিখ্যাত জয়রামবাটি পশ্চিমবঙ্গের মধ্যে খুবই উল্লেখযোগ্য স্থান। সারদা দেবীর বাল্য-কৈশোরের বহু স্মৃতি জড়িয়ে আছে এখানে।সপ্তাহান্তের ছুটিতে এখানে ঘুরে আসাই যায়। কিন্তু তার আগে তো জেনে নিতে হবে কী দেখবেন, কোথায় থাকবেন, কীভাবেই বা যাবেন। তার জন্য সুলুক সন্ধান হাজির। জয়রামবাটি এবং পাশাপাশি কামারপুকুর ভ্রমণ সম্পর্কে সমস্ত তথ্য চটজলদি জানতে এখনই পড়ে ফেলুন- https://sobbanglay.com/sob/jayrambati-and-kamarpukur-trip/
- ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নন্দিনী সৎপতির নামে দুর্নীতি এবং অবৈধ সম্পত্তির অভিযোগ করে তদন্ত শুরু হয়। ১৯৭৭ সালে তদন্তের জন্য কটকের থানায় উপস্থিত হতে বলা হয় তাঁকে এবং লিখিত আকারে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হলে নন্দিনী উত্তর দিতে অস্বীকার করেন ও সংবিধানের ২০(৩) ধারার প্রসঙ্গ তোলেন৷ দীর্ঘ সওয়াল-জবাবের পরে সুপ্রিম কোর্ট যেমন এই ২০(৩) ধারার পরিধি প্রসারিত করেছে তেমনি রক্ষা করেছে নীরবতার অধিকারকেও। এই মামলার রায়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের সময় পুলিশি নৃশংসতার ওপর নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছিল৷ এই যুগান্তকারী নন্দিনী সৎপতি বনাম পি এল দানি মামলা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/nandini-sathpathy-v-p-l-dani-case/
- উত্তর চব্বিশ পরগণা জেলা বলতেই মনে পড়ে ইছামতীর মাঝ দরিয়ায় দুর্গা বিসর্জনের কথা। এ জেলা যেমন চন্দ্রকেতুগড়ে ইতিহাসের অনেক না বলা কথার সাক্ষী তেমনি এ জেলারই সম্পদ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উত্তর চব্বিশ পরগণা জেলা সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/north-24-parganas/

আজ কী দেখবেন :

অন্যান্য আরও যা পড়বেন :
- জুলাই মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/july/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান