আজ বাংলা ১৪৩২ সালের ৫ মাঘ এবং ইংরাজি ২০২৬ সালের ১৯ জানুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। বাংলা সিনেমার ইতিহাসে তিনি একজন কিংবদন্তিতুল্য অভিনেতা। তিনি একজন গুরুত্বপূর্ণ কবি, গদ্যকার, নাট্যকার, নাট্য নির্দেশক এবং অনুবাদক। তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/soumitra-chattopadhyay/
আজ বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন। বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শেখ আজিজুর রহমানকে প্রধামন্ত্রী নির্বাচিত করে বিতর্কের কেন্দ্রে এসেছিলেন তিনি। ভারত এবং সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তিনি চীন, আমেরিকা এবং সৌদি আরবের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। জিয়াউর রাষ্ট্রপতি থাকাকালীনই মুক্তবাজার, সংবাদপত্রের স্বাধীনতা, বাক্-স্বাধীনতা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, গ্রামীণ উন্নয়ন ইত্যাদি কর্মসূচি গৃহীত হয়েছিল। মুক্তিযুদ্ধে ‘বীর উত্তম’ খেতাব পাওয়া বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল তথা অন্যতম বিখ্যাত রাজনীতিবিদ জিয়াউর রহমানের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ziaur-rahman/
আজ এডগার অ্যালান পোয়ের জন্মদিন। ডার্ক রোমান্টিসিজম ধারার অন্যতম লেখক এবং শিল্পের জন্য শিল্প আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন আমেরিকান সাহিত্যিক এডগার অ্যালান পো। তাঁর জীবনের দীর্ঘ সময় কেটেছিল মিলিটারিতে। বহু বিখ্যাত পত্রিকার সম্পাদনা যেমন করেছিলেন তেমনি নিজস্ব একটি ম্যাগাজিন প্রকাশের ইচ্ছে ছিল তাঁর, কিন্তু তাঁর জীবৎকালে তা করা সম্ভব হয়নি। এক বর্ষার সন্ধ্যায় একটি ট্যাভার্নে নোংরা পোশাকে প্রলাপ বকা অবস্থায় পাওয়া যায় তাঁকে। এর কিছুদিন পর মৃত্যু হয় তাঁর। এই মৃত্যুকে ঘিরেও ঘনিয়ে ওঠে জটিল রহস্য। এই কিংবদন্তি আমেরিকান সাহিত্যিক এডগার অ্যালান পো-এর বিচিত্র জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/edgar-allan-poe/
আজ বিজন ভট্টাচার্যের মৃত্যুদিন। তিনি ছিলেন গণনাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ। কেবল নাটক রচনায় নয়, অভিনয় এবং নাট্য প্রযোজনার ক্ষেত্রেও তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bijon-bhattacharya/
আজ দেবেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন। ধনীর ঘরের দুলাল হিসেবে দেবেন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রথম জীবন নানা প্রকার আমোদ-প্রমোদের মধ্য দিয়েই অতিবাহিত করেন। ১৮৩৮ সালে পিতামহী অলকা দেবীর মৃত্যুর পর তাঁর জীবনধারা আমুল পরিবর্তন আসে। সংসার থেকে নিজেকে অনেকটা প্রত্যাহার করেই নেন। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/debendranath-tagore
আজ দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন। তিনি ছিলেন ঠাকুর পরিবারের দেবেন্দ্রনাথ ঠাকুরের বড় ছেলে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ। তিনি ছিলেন একাধারে কবি, গণিতজ্ঞ, দার্শনিক ও সঙ্গীতপ্রিয় মানুষ। তিনিই প্রথম বাংলা ভাষায় গানের স্বরলিপি লিখেছিলেন। ঠাকুরবাড়ির এই প্রতিভাবান মানুষটির জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/dwijendranath-tagore
আজ মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মৃত্যুদিন। রবীন্দ্রসদনে দর্শকাসনে তাঁকে দেখে মেহেদি হাসান বলে উঠলেন – মানবেন্দ্রজি আপনি একবার উঠে দাঁড়ান। আমি একবার অন্তত আপনাকে দেখতে চাই।’’ যে গান বাংলায় উনি অনায়াসে গেয়েছিলেন সেই গানের হিন্দি ভার্সান গাইতে গিয়ে ‘‘সলিলদা এ অসম্ভব। এ কেউ গাইতে পারবে না।’’ উত্তরে সলিল চৌধুরী বলেছিলেন ‘‘এ গান অলরেডি বাংলায় রেকর্ডেড। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের।’’ নজরুল গীতিকে তিনি এতটাই জনপ্রিয় করেছিলেন যে প্রথম বারের জন্য ই.পি লেবেলে লেখা হল ‘নজরুল গীতি’। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/manabendra-mukhopadhyay/
আজ আনন্দরাম বড়ুয়ার মৃত্যুদিন। তাঁর নাম একেবারেই অজানা একটি নাম আমাদের কাছে। মাথা নত করে দেওয়া পাণ্ডিত্যের অধিকারী আসামের এই মানুষটিকে নিয়ে বাংলায় লেখালিখি যেমন কম তেমন কম এনার অতিমানবিক কর্মকাণ্ডের প্রচার।আসুন আপনাকে পরিচয় করিয়ে দিই ভারতের পঞ্চম ও অসমের প্রথম আইসিএস আনন্দরাম বড়ুয়ার সাথে। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ananda-ram-baruah/
আজ স্যার চন্দ্র মাধব ঘোষের মৃত্যুদিন। তিনি কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় বাঙালি বিচারপতি ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/chandra-madhab-ghosh/
আজ প্রবোধচন্দ্র বাগচীর মৃত্যুদিন। তিনি শুধুমাত্র ভারতের প্রাচীন ইতিহাসের নিদর্শনগুলি মূল ভাষায় পড়বেন বলে একাধারে চিনা, জাপানি ও তিব্বতি ভাষা শিখেছিলেন। অন্যতম শ্রেষ্ঠ প্রাচ্যবিশারদ হিসেবে তিনি আজও বোদ্ধা মহলে জনপ্রিয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ঠাকুর পরিবারের বহির্ভুত কোনো ব্যক্তি হিসেবে তিনিই প্রথম উপাচার্যের পদে আসীন হন। ভারতের এক মহান পণ্ডিত প্রবোধচন্দ্র বাগচীর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/prabodh-chandra-bagchi/
আজ সোমবার। সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
পিয়ালী দ্বীপের আকর্ষণ বিশেষত কিছুটা লং ড্রাইভে এবং কিছুটা সুন্দরবনের ছোঁয়ায়। সুন্দরবনের ছোঁয়ায় এই কারণে বললাম কারণ পিয়ালী দ্বীপকে বলা হয় সুন্দরবনের প্রবেশপথ। পিয়ালী নদী দ্বীপটির বুক চিরে গিয়ে মিশেছে মাতলা নদীতে। সপ্তাহের শেষে কলকাতা থেকে বহু পর্যটকের ঠিকানা এই দ্বীপে আসতে কী করতে হবে পড়ে নিন এখানে https://sobbanglay.com/sob/piyali-island/
৫১ শক্তিপীঠের অন্যতম একটি তারাপীঠ কেবল আধ্যাত্মিক মাহাত্ম্যে পূর্ণ নয়, প্রাচীন স্থাপত্য, ইতিহাস ইত্যাদি বুকে ধরে রেখেছে এই স্থানটি। এখানে কিংবদন্তী তান্ত্রিক সাধক বামাক্ষ্যাপা সাধনা করেছিলেন বলে শোনা যায়। তারাপীঠের নিকটেই রয়েছে আরও তিনটে শক্তিপীঠ। তারাপীঠ এবং তৎসংলগ্ন এইসব অঞ্চলে ঘুরতে গেলে কী কী জানা প্রয়োজন সেই সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/trip-to-tarapith
জ্বর হয়েছে, গা হাত-পায়ে সামান্য ব্যথা? ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিলো অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট। ওষুধের দোকানে বলে দিলো এটা অ্যান্টিবায়োটিক। পরে অনেকবারই শুনেছেন নামটা – অ্যান্টিবায়োটিক। কিন্তু শুধুই জ্বর-জ্বালা নয়, আরো অনেক জীবাণুঘটিত রোগের উপশম করতে অ্যান্টিবায়োটিক এক অব্যর্থ ব্রহ্মাস্ত্র। ‘অ্যান্টি’ কথার মানে জানেন যে বিরোধী। প্রশ্ন হল কীসের বিরোধী? কী এই অ্যান্টিবায়োটিক এবং কীভাবেই তা কাজ করে আমাদের শরীরকে সুস্থ করে তোলার জন্য? এত যখন প্রশ্ন তাহলে তো পড়তেই হবে – https://sobbanglay.com/sob/how-do-antibiotics-work
১৯৭৮ ফিফা বিশ্বকাপ ছিল শেষ বিশ্বকাপ যেখানে বিশ্বকাপে ১৬টি দেশের অংশগ্রহণের নিয়ম শেষবারের মত কার্যকরী হয়। এরপর ১৯৮২ সালের বিশ্বকাপ থেকে ১৬টি দলের পরিবর্তে ২৪টি দেশ অংশগ্রহণের নিয়ম শুরু হয়। বিতর্ক এই বিশ্বকাপের অন্যতম প্রধান সঙ্গী ছিল। ১৯৭৮ সালের বিশ্বকাপ নিয়ে নানা ঘটনা জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/fifa-world-cup–1978/
আজ সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন।। সৌমিত্র চট্টোপাধ্যায় একজন স্বনামধন্য ভারতীয় বাঙালি চলচ্চিত্রাভিনেতা। এছাড়াও তিনি একজন কবি, গদ্যকার, নাট্যকার, নাট্য নির্দেশক এবং অনুবাদক। বাংলা সিনেমার ইতিহাসে তিনি একজন কিংবদন্তি অভিনেতা। তাঁকে নিয়ে বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/eVzeuwQtXzk
ধর্মীয় অনুষ্ঠান :
আজ সোমবার। অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। ষোল সোমবারের ব্রত নিয়ে ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/7QgUBv_yTeY
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
দেবেন্দ্র মোহন বসু ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় পদার্থবিজ্ঞানী, যিনি মহাজাগতিক রশ্মি, কৃত্রিম তেজস্ক্রিয়তা এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তিনি আচার্য জগদীশ চন্দ্র বসুর ভাগ্নে এবং তাঁর তত্ত্বাবধানে বড় হন। বসু ছিলেন ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতি এবং বিশ্বভারতীর অর্থসচিব। তিনি দীর্ঘদিন সায়েন্স অ্যান্ড কালচার পত্রিকার সম্পাদক ছিলেন এবং ভারতবর্ষে বিজ্ঞানচর্চার ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর জীবনকাহিনী শুনুন এখানে https://youtu.be/xPcYfGBYqHU
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান