আজ বাংলা ১৪৩২ সালের ১৬ চৈত্র এবং ইংরাজি ২০২৬ সালের ৩১ মার্চ। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ মহাবীরের জন্মদিন। পৃথিবীর বিভিন্ন প্রাচীন ধর্মমতগুলির মধ্যে অন্যতম প্রাচীন ধর্মমত হল জৈন ধর্ম। এই ধর্মের চব্বিশ জন ‘তীর্থঙ্কর’ বা ‘পথপ্রদর্শক’দের মধ্যে ২৪তম বা শেষ তীর্থঙ্কর হলেন মহাবীর । তিনিই এই ধর্মকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলেন। তাঁর সময় থেকেই ভারতে জৈনধর্ম প্রসারতা লাভ করে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/mahavira/
আজ আনন্দীবাই গোপাল রাও জোশির জন্মদিন। ভারতের প্রথম মহিলা চিকিৎসক তিনি। তিনিই দেশের প্রথম মহিলা যিনি পাশ্চাত্য চিকিৎসাবিদ্যায় স্নাতক হওয়ার লক্ষ্যে আমেরিকা গমন করেছিলেন। এখনও দেশের মানুষের কাছে অজ্ঞাতই রয়ে গেলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/anandibai-gopalrao-joshi/
আজ রেনে দেকার্তের জন্মদিন। ধর্মদ্রোহী সন্দেহে গ্যালিলিওকে বন্দী করা হলে নিজের গ্রন্থ প্রকাশ স্থগিত করে দিয়েছিলেন বিখ্যাত ফরাসি দার্শনিক রেনে দেকার্ত। বীজগণিত এবং জ্যামিতির পৃথক ক্ষেত্রগুলিকে সংযুক্ত করে বীজগাণিতিক জ্যামিতির ধারণার উদ্ভাবন করেছিলেন তিনি।প্রাকৃতিক দর্শন সংক্রান্ত চিন্তাভাবনার জন্য জগৎজোড়া খ্যাতি তাঁর। একসময় সামরিক বাহিনীতে যোগদান করে যুদ্ধক্ষেত্রেও উপস্থিত হয়েছিলেন। এই মহান গণিতবিদ এবং দার্শনিক রেনে দেকার্ত সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rene-descartes/
আজ জার্মান সঙ্গীতসাধক জোহান সেবাস্টিয়ান বাখের জন্মদিন। সঙ্গীতের প্রতি নিষ্ঠা তাঁকে ধাপে ধাপে এগিয়ে দিয়েছে। ক্রমে পদোন্নতি ঘটতে ঘটতে একসময় পেয়েছিলেন ‘রয়্যাল কোর্ট কম্পোজার’ উপাধি। স্বল্প সময়ের জন্য কারাবাসও করতে হয়েছিল তাঁকে। কেউ কেউ বাখকে সর্বকালের শ্রেষ্ঠ সঙ্গীতকার বলেও মনে করে থাকেন। কিংবদন্তি সেই সঙ্গীতজ্ঞ জোহান সেবাস্টিয়ান বাখের বিচিত্র জীবন এবং সঙ্গীতযাত্রা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/johann-sebastian-bach/
আজ আমেরিকার বিখ্যাত ট্র্যাক ও ফিল্ড অ্যাথলিট জেসি ওয়েন্সের মৃত্যুদিন। জেসি ওয়েন্স চারটি স্বর্ণপদক পেয়েছিলেন ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে। দীর্ঘ ২৫ বছর ধরে তাঁর লং জাম্পের রেকর্ড কেউ ভাঙতে পারেননি। সেই বছর অলিম্পিকেই প্রথম বিখ্যাত জুতো-নির্মাণ সংস্থা অ্যাডিডাসের প্রতিষ্ঠাতা অ্যাডলফ ড্যাসলার অ্যাথলিট জেসি ওয়েন্সকে তাঁদের কোম্পানির নির্মিত বিশেষ এক প্রকারের জুতো পরে খেলতে বলেন। আর সেটাই ছিল ক্রীড়াজগতের প্রথম স্পনসরশিপের ঘটনা। তাঁর ক্রীড়াজীবনের আরো নানা তথ্য জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jesse-owens/
আজ মহাবীরজয়ন্তী। জৈনধর্মের অন্যতম প্রধান উৎসব হল মহাবীর জয়ন্তী। জানা যায় এই দিনেই জৈন ধর্মের প্রধান তীর্থঙ্কর মহাবীর জৈন-এর জন্ম হয়েছিল। এই উৎসবের মধ্যে দিয়েই মহাবীরের করুণা, অহিংসার নীতি প্রচারিত হয়। জানুন কীভাবে ভারত তথা সারা বিশ্বে উদযাপন করা হয় মহাবীর জয়ন্তী – https://sobbanglay.com/sob/mahavir-jayanti/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
ভারত বিভাজন হয় মূলত ধর্মের ভিত্তিতে এবং শত বাধা ও বিরোধিতা পেরিয়েও তাকে বাস্তবায়িত করেছিল মহম্মদ আলি জিন্নাহের নেতৃত্বাধীন মুসলিম লীগ। জাতীয় কংগ্রেসের সঙ্গে ক্রমাগত সংঘর্ষ হয়েছে মুসলিম লীগের। গান্ধী, নেহেরুরা প্রথম থেকেই ভারত বিভাগের বিরোধিতা করে গেলেও এক সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে মুসলমানদের স্বার্থ চরিতার্থতা করা এবং নিয়ত তাদের জন্য পৃথক রাষ্ট্রের দাবি তোলার কাজ করে গিয়েছিলেন জিন্নাহ মুসলিম লীগকে সামনে রেখে। কীভাবে জন্ম হয়েছিল এই লীগের, কীভাবে ধীরে ধীরে এই সংগঠন এবং তার নেতারা সাম্প্রদায়িক রাজনীতির বীজ ছড়িয়ে ভারত বিভাজনকে সম্ভব করে তুলেছিল—এসব প্রশ্নের বিশদ উত্তর পেতে পড়ুন এখানে — https://sobbanglay.com/sob/all-india-muslim-league/
পশ্চিমবঙ্গের দুর্গাপুরের অদূরে গড়জঙ্গল বলে যে জায়গা আছে, বলা হয় সেই স্থানেই মেধসাশ্রম। এখানেই রাজা সুরথ নাকি বাংলা তথা মর্তে প্রথম দুর্গাপূজা করেছিলেন। সেই পুজো আজও হয়ে আসছে। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/garh-jungle/
বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরটি ১৭০২ সালে মহারাজা কীর্তিচাঁদ দ্বারা নির্মিত একটি প্রাচীন মন্দির। এটি একটি দুর্গা মন্দির। এখানে দেবী সর্বমঙ্গলা আসলে মা দূর্গা। এখানে মা দুর্গা অষ্টাদশভুজা। এটিই অবিভক্ত বাংলায় প্রথম নবরত্ন স্থাপত্য রীতিতে তৈরী করা মন্দির। বাংলায় এই মন্দির কালীঘাট দক্ষিণেশ্বর তারকেশ্বর এবং তারাপীঠ মতো সমান জনপ্রিয় । প্রতিদিন প্রায় শত শত ভক্ত আসে এখানে। বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sarbamangala-temple
আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
বাংলা সাহিত্যের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র হলেন সতীনাথ ভাদুড়ী। রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত প্রথম সাহিত্যিক তিনি। আজকের ভিডিওতে আমরা এই কালজয়ী সাহিত্যিকের জীবন ও সাহিত্য সাধনার অজানা কাহিনী নিয়ে আলোচনা করব https://youtu.be/kcIci4DUnUQ
নারীদের উন্নতি সাধনায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন পন্ডিতা রমাবাঈ। নিজের জীবনে দেখেছেন কাছের মানুষদের মৃত্যুমিছিল, কিন্তু দমে যাননি তিনি। তাঁর অসামান্য জীবনী নিয়ে এই তথ্যচিত্রটি দেখুন https://youtu.be/4H9xuxrH0u8
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান