আজ বাংলা ১৪৩২ সালের ২৫ চৈত্র এবং ইংরাজি ২০২৬ সালের ৯ এপ্রিল। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ রাহুল সাংকৃত্যায়ন-এর জন্মদিন। তিনি ছিলেন ভারতের একজন স্বনামধন্য পর্যটক এবং হিন্দি ভ্রমণ সাহিত্যের জনক। বৌদ্ধসহ বিভিন্ন শাস্ত্রে তিনি ছিলেন পন্ডিত। সংস্কৃত সাহিত্যেও ছিল তাঁর অগাধ পাণ্ডিত্য। তিনি ছিলেন মার্কসীয় শাস্ত্রে দীক্ষিত। ‘ভোলগা থেকে গঙ্গা’ বইটির রচয়িতা রাহুল সাংকৃত্যায়ন সম্বন্ধে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rahul-sankrityayan/
আজ শার্ল বোদলেয়ারের জন্মদিন। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘লা ফ্লর দ্যু মাল’, বুদ্ধদেব বসুর ভাষায় ‘ক্লেদজ কুসুম’ প্রকাশের সঙ্গে সঙ্গেই বোদলেয়ারের বিরুদ্ধে অশ্লীলতা এবং ঈশ্বর নিন্দার অভিযোগ উঠে আসে। মামলা গড়ায় আদালত পর্যন্ত। আদালত ঈশ্বর-নিন্দার অভিযোগ তুলে নিলেও অশ্লীলতার দোষে তাঁর কাব্যগ্রন্থকে দুষ্ট করে কয়েকটি কবিতা বাদ দিয়ে দ্বিতীয় সংস্করণ প্রকাশ করতে বাধ্য করে। শার্ল বোদলেয়ারের এই একটি মাত্র বইই তাঁর কাব্যদর্শনে সামগ্রিক পরিচয় তুলে ধরে যা বিশ্বসাহিত্যের ইতিহাসে সৌন্দর্যতত্ত্বের এক অন্যতর ব্যাখ্যা উপস্থাপন করেছিল। কী ছিল এই বইয়ের বিষয়, কীভাবে বা বোদলেয়ার তাঁর কাব্যদর্শনে উপনীত হলেন জানতে হলে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/charles-baudelaire/
বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ ২৬ চৈত্র তারিখে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুদিন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম গ্র্যাজুয়েট হওয়া দুই ছাত্রের মধ্যে একজন ছিলেন তিনি। যশোরে ডেপুটি কালেক্টর হিসেবে কর্মজীবন শুরু করলেও শেষ অবধি আপন করে নেন সাহিত্যকর্মকেই। তাঁর লেখা “বন্দে মাতরম” স্বাধীনতার সেই দিনগুলিতে ছিল বিপ্লবীদের অগ্নিমন্ত্র। তাঁর শেষ যাত্রায় হাজারে হাজারে মানুষ খালি পায়ে হেঁটেছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bankimchandra-chattopadhyay/
আজ ফ্রান্সিস বেকনের মৃত্যুদিন। বিভিন্ন সময় ইংল্যাণ্ডের নানারূপ প্রশাসনিক পদে থাকার পরেও ঋণগ্রস্ত হওয়ার কারণে পুলিশ গ্রেপ্তার করেছিল ফ্রান্সিস বেকনকে। বাবার মৃত্যুর পর থেকেই তাঁর আর্থিক দুরবস্থা শুরু হয়, নানা সময় ঋণ করতে শুরু করেন তিনি। কিন্তু এরই মধ্যে ইংল্যাণ্ডের রানি এলিজাবেথের কাউন্সেলে নিযুক্ত হন তিনি। চলতে থাকে তাঁর বিজ্ঞান ও দর্শনের চর্চা। ‘নিউ আটলান্টিস’ নামের একটি বইতে বিজ্ঞানের সূত্র দ্বারা শাসিত এক কল্পরাজ্যের কথা বলেন বেকন। সেই বৈজ্ঞানিক সূত্রগুলি সম্পর্কে তিনি বিস্তারিত লিখে গিয়েছেন তাঁর ‘নোভাম অর্গানাম’ বইতে। ফ্রান্সিস বেকনের জীবনের আরও নানা কাহিনী জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/francis-bacon/
বীরভূম জেলার মল্লারপুর গ্রামে আজ থেকে চৈত্র সংক্রান্তির দিন পর্যন্ত মল্লেশ্বর শিবের গাজন হয়। গাজন নিয়ে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/gajan/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
পৃথিবীর অন্যতম সবচেয়ে বড় ম্যানগ্রোভ জঙ্গল হল সুন্দরবন। এই জঙ্গলে অবস্থিত ‘সুন্দরী’ গাছের নাম থেকেই এই জঙ্গলের নাম হয়েছে বলে অনুমান করা হয় ৷ এখানেই সেই মানুষখেকো রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন মেলে। এই বাঘের সন্ধানেই দেশ বিদেশ থেকে বহু পর্যটক এসে ভিড় জমায় এখানে। আমরা সাধারণভাবে সুন্দরবন বললেও ইউনেস্কোর সাইটে এই জায়গাটি সুন্দরবন জাতীয় উদ্যান নামেই লিপিবদ্ধ করা আছে। এখানে ভ্রমণের জন্য বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sunderban-trip/
বুদবুদ জনপদের নাম ‘শুনেছেন? পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের একেবারে প্রান্তসীমায় অবস্থিত এই জনপদ। অভিধানে শব্দগত অর্থ ভুরভুরি বা জলবিম্ব ইংরেজি প্রতিশব্দ Bubble। অনেকের উচ্চারণে বুদ্বুদ ধ্বনিত হয় সেটি বেঠিক। অধুনা পশ্চিমবঙ্গে জেলা বিভাগের পর বুদবুদ পূর্ব বর্ধমানে হলেও এর মহকুমা দুর্গাপুর সেটি পশ্চিম বর্ধমানে। থানা ব্লক অফিস পূর্ব বর্ধমানের অধীন। আধুনিক বিচারে বুদবুদকে জনগণনা নগর বা সেন্সাস টাউন বলা হয় যদিও গ্রামের অনেক চিহ্ন বর্তমান। আরো জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/budbud/
টেরা প্রেটা ব্রাজিলের আমাজন অববাহিকায় পাওয়া একধরনের কালো জৈব সার যার মিশ্রণে মাটির উর্বরতা অবিশ্বাস্য বৃদ্ধি পায়। শয়ে শয়ে বছর ধরে টেরা প্রেটা সারের গুণ ধরে রাখার ক্ষমতা বিজ্ঞানীদের গ্রিনহাউস গ্যাস ও কার্বন-ডাই-অক্সাইড নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে উৎসাহিত করে তুলেছে। এই টেরা প্রেটা সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/terra-preta/
আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ ২৬ চৈত্র তারিখ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুদিন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি ঔপন্যাসিক যিনি বাংলা সাহিত্যের ইতিহাসে সাহিত্য সম্রাট হিসেবে খ্যাত হয়ে আছেন। কেবল অসামান্য এক লেখক নয় সাহিত্য সমালোচক হিসাবেও তিনি বিশেষভাবে খ্যাত। জীবিকা সূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা বঙ্কিমচন্দ্র বাংলা ভাষার আদি সাহিত্যপত্র ‘বঙ্গদর্শনে’র প্রতিষ্ঠাতা এবং সম্পাদক ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দুই স্নাতকের একজন ছিলেন তিনি। তাঁর রচিত ‘বন্দে মাতরম’ ১৯৩৭ সালে ভারতের জাতীয় স্তোত্র হিসেবে স্বীকৃতি পায়। তাঁকে নিয়ে বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/3vZVPqPM1OA
রাইচাঁদ বড়াল মূলত ভারতীয় চলচ্চিত্রে প্লে-ব্যাক সঙ্গীতের পথিকৃৎ হিসেবে বিখ্যাত। ১৯৩০-এর দশকে নিউ থিয়েটার্সে কাজ করে তিনি বাংলা ও হিন্দি ছবির সঙ্গীতে এক নতুন ধারার সূচনা করেন। কে এল সায়গল ও পঙ্কজ মল্লিকের মতো শিল্পীদের সঙ্গে কাজ করে তিনি ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের এক স্বর্ণযুগ গড়ে তোলেন। তাঁর সঙ্গীতে শাস্ত্রীয়, নাট্যসঙ্গীত ও আধুনিকতার অনন্য মেলবন্ধন দেখা যায়। এই ভিডিওতে রাইচাঁদ বড়ালের জীবনী নিয়ে তথ্যচিত্র দেখুন https://youtu.be/C2gIuZZoySA
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান