সববাংলায়

৮ আগস্ট ।। ২২ শ্রাবণ ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ অবলা বসুর জন্মদিন। উনিশ শতকের বাংলায় নারীশিক্ষা বিস্তারের প্রচেষ্টার পাশাপাশি বিধবাদের সামগ্রিক সহায়তাদানে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন যে বিখ্যাত বাঙালি সমাজসেবী, তিনি অবলা বসু। আচার্য জগদীশ চন্দ্র বসুর মৃত্যুর আগে অবলা বসু সিস্টার নিবেদিতা ফান্ড নামে প্রাপ্তবয়স্কদের জন্য একটি শিক্ষা-তহবিল প্রতিষ্ঠা করে নিজে সেখানে দশ লক্ষ টাকা দান করেছিলেন। বাংলার এই মহীয়সী কিন্তু তাঁর বিখ্যাত স্বামীর আলোকচ্ছটার নীচে অন্ধকার হয়েই থেকে গেছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/abala-bose/
  • আজ সরলা থাকরাল-এর জন্মদিন। ভারতের প্রথম মহিলা বিমানচালক ছিলেন তিনি। শিখেছেন চিত্রকলাও। একাধারে বিমান চালনার পাশাপাশি একজন দক্ষ পোশাক সজ্জা-বিন্যাসকারক এবং অলঙ্কার বিন্যাসকারক তিনি। মাত্র ২১ বছর বয়সে জিপসি মথ নামের বিমান চালিয়ে আশ্চর্য প্রতিভার পরিচয় দিয়েছিলেন তিনি। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sarala-thukral/
  • আজ ত্রিভুবন নারায়ণ সিং-এর জন্মদিন। স্বয়ং সুভাষচন্দ্র বসু নাকি এক বিদেশিনীকে বিবাহ করেছিলেন এবং তাঁদের সম্ভবত এক কন্যা সন্তানও ছিল – এমন আশ্চর্য তথ্য প্রথম উত্থাপন করেছিলেন পশ্চিমবঙ্গের নবম রাজ্যপাল হিসেবে পরিচিত ত্রিভুবন নারায়ণ সিং। একটি চিঠিতে এই বক্তব্য উত্থাপন ছাড়াও তাঁকে ঘিরে বিতর্কের শেষ নেই। রাজ্য বিধানসভার সদস্য না হয়েই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। এই ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের হয়েছিল। এমন অনেক আশ্চর্য অজানা ঘটনা দিয়ে ঘেরা ত্রিভুবন নারায়ণ সিং-এর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/tribhuvan-narain-singh/
  • আজ পল ডির‍্যাকের জন্মদিন। বিশ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ একজন তাত্ত্বিক পদার্থবিদ ছিলেন তিনি। আইন্সটাইনের আপেক্ষিকতাবাদ হোক বা কোয়ান্টাম মেকানিক্সের তত্ত্ব সব ক্ষেত্রেই তিনি তাঁর মৌলিক অবদান রেখেছেন। আধুনিক বিজ্ঞান চর্চার ইতিহাসে পল ডির‍্যাকের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর সম্বন্ধে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/paul-dirac
  • আজ রজার পেনরোজের জন্মদিন। বিগ ব্যাং-এর আগেও যে একটা বিশ্বজগৎ ছিল সে কথা প্রথম বলেন বিজ্ঞানী স্যার রজার পেনরোজ। ব্ল্যাকহোলের বিষয়ে তাঁর গবেষণার জন্য ২০২০ সালে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। ইলিউশন সংক্রান্ত তাঁর জ্যামিতিক ধারণাকে সম্বল করে ডাচ চিত্রশিল্পী ই. এসচার তাঁর বিখ্যাত সব ছবিগুলি এঁকেছিলেন। রজার পেনরোজের গবেষণা আর জীবনের নানা কাহিনী জানতে পড়ে ফেলুন https://sobbanglay.com/sob/roger-penrose/
  • আজ রজার ফেডেরারের জন্মদিন। আন্তর্জাতিক স্তরের টেনিস বলতেই এক বাক্যে যার নাম মনে আসে তিনি সুইস তারকা রজার ফেডেরার। বিশ্বের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় হিসেবে প্রথমেই তাঁর নাম উল্লেখ করেন ক্রীড়া সমালোচকেরা। এমনকি অর্থ উপার্জনের দিক থেকেও খেলোয়াড়দের মধ্যে তিনি প্রথম স্থানে রয়েছেন। তাঁর ক্রীড়া জীবনের নানা তথ্য বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/roger-federer/
  • আজ ২২শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন। সাহিত্যের অর্থ যদি আবেগ হয় তবে সেই আবেগের সর্বশ্রেষ্ঠ বহিঃপ্রকাশ রবীন্দ্রনাথ ঠাকুর।বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে ওনাকে অভিহিত করা হয়ে থাকে। জন মানসে রবীন্দ্রনাথের স্থান মূলত কবি হিসেবে হলেও তিনি একাধারে ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক ছিলেন। আট বছর বয়সে কবিতা লেখার মধ্য দিয়ে কাব্যজগতে ওনার প্রবেশ। মোট ৫২টি কাব্য গ্রন্থ কবি লিখেছিলেন। তবে কবিতা ছাড়া বাঙালি সমাজে তিনি অমর হয়ে আছেন সংগীতস্রষ্টা হিসেবে। রবীন্দ্রনাথের সৃষ্ট গানের সংখ্যা প্রায় দুই হাজার। কবিতা ও গান ছাড়াও তিনি ১৩টি উপন্যাস ৯৫টি ছোটগল্প ৩৬টি প্রবন্ধ ও গদ্যগ্রন্থ এবং ৩৮টি নাটক রচনা করেছিলেন। তাঁকে নিয়ে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/rabindranath-tagore/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৮ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-08

ধর্মীয় অনুষ্ঠান :

  • এই বছর শ্রাবণ মাসটি মল মাস। মল মাস নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/mol_month/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • বিদেশে রবীন্দ্রনাথ এর প্রভাব যে কতখানি ছিল তার প্রচুর নিদর্শন পাওয়া যায়। সেখানে রবীন্দ্রকাব্যের প্রভাব কতখানি ব্যাপক ছিল একটা ঘটনার কথা উল্লেখ করলে বোঝা যাবে সহজেই, যদিও ঘটনাটি খুব দুঃখের। ঘটনাটি জানতে পড়ুন https://sobbanglay.com/sob/rabindranath-influence-in-foreign/
  • রবীন্দ্রনাথের সঙ্গে সত্যজিৎ-এর প্রথম দেখা যখন হয় তখন সত্যজিৎ-এর বয়স সাত বছর। মা’র সঙ্গে শান্তিনিকেতন গেছেন পৌষ মেলা দেখতে। সঙ্গে নতুন কেনা অটোগ্রাফের খাতা। রবিবাবু নাকি খাতা দিলেই কবিতা লিখে দেন যখন তখন। ছোট্ট সত্যজিৎ-এর তাই শখ হয়েছে খাতার প্রথম পাতায় তাঁকে দিয়ে কবিতা লিখিয়ে নেবেন একটা। বাকি টা সরাসরি স্বয়ং সত্যজিৎ-এর বয়ানেই পড়ে নিন এখানে https://sobbanglay.com/sob/tagore-and-satyaijt-ray-first-meet/

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

আজ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন। রবীন্দ্রনাথ ঠাকুর বলতেই আমাদের চেনা যে চৌহাদ্দিটা মনে পড়ে, আজ তার বাইরে আপনাদের নিয়ে যাব। জানেন কি আমাদের প্রিয় কবিগুরু বিজ্ঞাপনও করেছেন! ১৮৮৯ সালে তাঁর গানের সম্ভারের প্রচার থেকে শুরু করে ১৯৪১ সাল অবধি প্রায় নব্বইটি সংস্থার হয়ে বিজ্ঞাপন করেছেন তিনি। সেই সব বিজ্ঞাপন নিয়ে দেখুন এখানে

.

.

.

.

.

.

স্বাধীনতার মাসে ভারতমাতার অন্যতম শ্রেষ্ঠ সন্তান, উজ্জ্বল ও মহান চরিত্র নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবনী দেখুন এখানে

.

অন্যান্য আরও যা পড়বেন :

মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/august/

  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading