সববাংলায়

২৮ আগস্ট ।। ১০ ভাদ্র ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতজগতের একজন অন্যতম বিখ্যাত সেতারবাদক উস্তাদ বিলায়েত হুসেন খাঁ-এর জন্মদিন। শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন রাগ তাঁর সেতারের সুরে নতুন ব্যাখ্যা পেয়েছে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে তিনি তাঁর অনবদ্য প্রতিভাবলে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ustad-vilayat-hussain-khan/
  • আজ স্বর্ণকুমারী দেবীর জন্মদিন। সম্পর্কে রবীন্দ্রনাথের দিদি তিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রথম বাঙালী মহিলা ঔপন্যাসিক। আবার কংগ্রেসের অধিবেশনে যোগ দেওয়া প্রথম মহিলাও তিনিই ছিলেন। তাঁর মেয়ে সরলা দেবী চৌধুরানী ছিলেন বাংলা সাহিত্য ও জাতীয়তাবাদী রাজনীতির এক বিশিষ্ট ব্যক্তিত্ব। স্বর্ণকুমারী দেবী সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/swarnakumari-devi/
  • আজ হেমেন্দ্রমোহন বসুর মৃত্যুদিন। প্রথম বাঙালি উদ্যোগপতি যিনি তাঁর শৌখিন রুচিবোধকে কাজে লাগিয়ে অসাধারণ ব্যবসায়িক সাফল্য পেয়েছিলেন। ব্যবসার ক্ষেত্রে আজও বাঙালি ব্যবসায়ীরা তাঁকে পথিকৃৎ গণ্য করে থাকেন। গ্রামোফোন তৈরি ও বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে প্রথম ভারতীয় হিসেবে তিনি আমাদের কাছে সুপরিচিত। কুন্তলীন তেল এবং ‘দেলখোস’ সুগন্ধী দ্রব্য প্রস্তুতের জন্য তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/hemendra-mohan-bose/
  • আজ শিবরাম চক্রবর্তীর মৃত্যুদিন। শরৎচন্দ্রের দেনাপাওনা উপন্যাসের নাট্যরূপ দিয়েছিলেন শিবরাম, কিন্তু স্বীকৃতি মেলেনি কোথাও। শিশির কুমার ভাদুড়ী সেই নাট্যরূপের অভিনয় করলে শোয়ের দিন তাঁরই আগে এসে সব টাকা নিয়ে চলে গিয়েছিলেন শরৎচন্দ্র। সারা জীবন নিজেকে সাহিত্যিক বলে পরিচয় দেননি তিনি অথচ তাঁর ‘পান’-জাদুতে মুগ্ধ আপামর বাঙালি। ব্যক্তিজীবনেও খামখেয়ালি উদাসীন শিবরাম মুক্তারামের তক্তারামে যে জীবন কাটিয়েছেন তার হদিশ পেতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/shibram-chakrabarty/
  • আজ শঙ্খ চৌধুরীর মৃত্যুদিন। বিখ্যাত চিত্রশিল্পী এবং ভাস্কর রামকিঙ্কর বেইজের কৃতী ছাত্র এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক ভাস্কর শঙ্খ চৌধুরী ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটিশ বিরোধিতার জন্য কারাবাসও করেছিলেন। ভাস্কর্য শিল্পে অবদানের জন্য ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করেছিল। কেবলমাত্র ভাস্করই নন, বিভিন্ন শিল্প-শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতাও করেছিলেন তিনি। বিদেশের শিল্প সম্মেলন বা অধিবেশনে ভারতবর্ষের তরফে প্রতিনিধিত্বও করেছেন শঙ্খ চৌধুরী। বিংশ শতাব্দীর এই প্রতিভাবান ভাস্কর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sankho-chaudhuri/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৮ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-28

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • সূর্যগ্রহণ নিয়ে আমাদের মনের মধ্যে অজস্র কুসংস্কার ও অন্ধবিশ্বাস জমে রয়েছে। এই প্রাচীন বিশ্বাস ও ধারণাগুলিকে যুক্তি দিয়ে বিশ্লেষণ করলে দেখব সূর্যগ্রহণের সাথে অশুভ বা ক্ষতির কোনোই সম্পর্ক নেই। আসুন এই সুযোগে সূর্যগ্রহণের সাথে জড়িয়ে থাকা কুসংস্কারগুলি যুক্তি দিয়ে খণ্ডন করা যাক। সপরিবারে উপযুক্ত ফিল্টার বা চশমার মাধ্যমে সূর্যগ্রহণ দেখুন, খাওয়া দাওয়া করুন। এই ধরণের প্রাকৃতিক ঘটনা ঘনঘন ঘটে না তাই প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করুন। আর এখানে পড়ুন কেন সূর্যগ্রহণ নিয়ে কোন রকম দুশ্চিন্তা করার কিছু নেইhttps://sobbanglay.com/sob/solar-eclipse-related-myths-and-superstitions/
  • একটি বহুল প্রচলিত প্রবাদ হল কুম্ভকর্ণের ঘুম। এর কথা আমরা জানি। কিন্তু তিনি ৬ মাস কেন ঘুমোতেন? প্রবাদটির উৎপত্তি ও তার গল্প জেনে নিতে এখানে পড়ুন https://sobbanglay.com/sob/bengali-proverb-kumbhakarner-ghum

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

আব্রাহাম লিংকন ছিলেন আমেরিকার ষোলতম রাষ্ট্রপতি, যিনি আমেরিকাতে দাসপ্রথার অবলুপ্তি ঘটিয়েছিলেন। তিনি তাঁর ছেলেকে স্কুলে পাঠিয়ে স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লিখেছিলেন। তবে এই চিঠিটি লিঙ্কনেরই লেখা কিনা, আমরা তার সত্যতা যাচাই করে দেখিনি। কিন্তু একজন শিক্ষকের কাছে চিঠিটি অনুপ্রেরনাদায়ক হওয়ার কারণে চিঠিটির বঙ্গানুবাদ করেছে সববাংলায়। চিঠিটির পাঠ শুনুন এই ভিডিওতে

.

.

.

.

.

দুর্গাপূজার এক অন্যতম বৈশিষ্ট্য হল কুমারী পূজা। দুর্গাপূজার মহাষ্টমীর দিন কুমারী পূজা অনুষ্টিত হয়ে থাকে। বেলুড় মঠের কুমারীপুজা এ প্রসঙ্গে সবথেকে উল্লেখযোগ্য।

কুমারী পূজা বলতে বোঝায় তন্ত্রশাস্ত্র অনুযায়ী ষোলো বছরের কম অরজ:স্বলা কুমারী মেয়ের পূজা। প্রধানত দুর্গাপূজার অঙ্গ হিসেবে এই পূজা হলেও কালীপূজা জগদ্ধাত্রী এবং অন্নপূর্ণা পূজাতেও কুমারী পূজার রীতি দেখা যায়। এই নিয়ে বিস্তারিত জানুন এখানে

অন্যান্য আরও যা পড়বেন :

মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/august/

  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading