সববাংলায়

১ ফেব্রুয়ারি ।। ১৭ মাঘ ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ১ ফেব্রুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ শক্তিপদ রাজগুরুর জন্মদিন। প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের কালজয়ী ছায়াছবি ‘মেঘে ঢাকা তারা’র কাহিনীকার ছিলেন তিনি। এছাড়াও উত্তমকুমার অভিনীত জনপ্রিয় সিনেমা ‘অমানুষ’ও নির্মিত হয়েছিল তাঁর ‘নয়া বসত’ রচনাটি অবলম্বনে। প্রায় ১০০টিরও বেশি উপন্যাস রচনা করেছিলেন তিনি। তাঁর লেখা হিন্দি, মালয়ালম্‌, তামিল ইত্যাদি ভাষাতেও অনূদিত হয়েছে। বলিউডেও তাঁর কাহিনী অবলম্বনে ছবি তৈরি হয়েছিল। ‘উল্টোরথ’ এবং ‘সিনেমাজগৎ’-এর মতো চলচ্চিত্র বিষয়ক দুটি অত্যন্ত জনপ্রিয় পত্রিকার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন বেশ কিছুদিন। তাঁর প্রথম গল্প প্রকাশিত হয়েছিল ‘দেশ’ পত্রিকায়। বাল্যবন্ধু ন্যাড়ার ছায়া অবলম্বনে শিশুদের জন্য তিনি সৃষ্টি করেছিলেন ‘পটলা’ চরিত্রটি। এই জনপ্রিয় সাহিত্যিক শক্তিপদ রাজগুরু সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/shaktipada-rajguru/
  • আজ শম্ভুনাথ দে’র জন্মদিন। স্বাধীনতা পূর্ববর্তী ভারতে এবং তার বেশ কিছু বছর পরেও, মহামারী হিসেবে সংক্রমিত হত কলেরা রোগ। ভয়ঙ্কর এই রোগটির কোনো ওষুধ বা প্রতিষেধক তখনও আবিষ্কার হয়নি। হবে কি করে, তখনও যে জানাই যায়নি এই রোগের জীবাণুর সংক্রমণ পদ্ধতি! বহু লোকের মৃত্যু দেখে কলেরার জীবাণু নিয়ে গবেষণা করতে এগিয়ে এলেন বাঙালি বিজ্ঞানী শম্ভুনাথ দে। দীর্ঘদিনের গবেষণার ফলে আবিষ্কৃত হল কলেরার জীবাণু ‘ভিব্রিও কলেরি’র সংক্রমণ পদ্ধতি এবং তা থেকে নির্গত বিষের প্রকার। আসুন জেনে নিই এই মহান বিজ্ঞানীর জীবনকাহিনী এখানে https://sobbanglay.com/sob/sambhu-nath-de/
  • আজ শাহাবুদ্দিন আহমেদের জন্মদিন। আওয়ামী লীগের হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হয়েছিলেন শাহাবুদ্দিন আহমেদ। তিনিই হুসেইন মুহাম্মদ এরশাদকে রাষ্ট্রপতি পদ থেকে অপসারিত করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন এবং সেই সরকারের রাষ্ট্রপতি পদে আসীন হন। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/shahabuddin-ahmed/
  • আজ বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা সাবেক সেনাপ্রধান হুসেইন মুহাম্মদ এরশাদের জন্মদিন। কারাবন্দি থাকা অবস্থাতেও রংপুরের পাঁচটি আসন থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি। স্বৈরতান্ত্রিক শাসন এবং দুর্নীতির অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। অনেকে বলেন, বাংলাদেশের পূর্বতন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার পিছনে এরশাদেরই প্ররোচনা ছিল। এমনই অনেক বিতর্কে ভরা হুসেইন মুহাম্মদ এরশাদের রাজনৈতিক জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/hussain-muhammad-ershad/
  • “বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই/ মাগো আমার শোলোক বলা কাজলা দিদি কই ?” – চির পরিচিত ও সবার প্রিয় এই লাইনদুটি যাঁর লেখা আজ তাঁর মৃত্যুদিন। যতীন্দ্রমোহন বাগচী বাংলা সাহিত্যের এক অন্যতম প্রতিভা যাঁর কবিতায় গ্রামের দরিদ্র মানুষ ও নারীর বেদনা ফুটে উঠেছে। তাঁর সম্পর্কে বিস্তারিত জানুন এখানে – https://sobbanglay.com/sob/jatindra-mohan-bagchi/
  • আজ ওয়ার্নার হাইজেনবার্গের মৃত্যুদিন। অনিশ্চয়তার নীতি কোয়ান্টাম বিজ্ঞানের জগতে একসময় সাড়া ফেলে দিয়েছিল সমগ্র বিশ্বে। সেই সঙ্গে খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন পদার্থবিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গ, এই নীতির প্রণেতা। আর ঠিক এই কারণেই ১৯৩২ সালে নোবেল পুরস্কার জিতে নেন জার্মানির এই বিজ্ঞানী। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতির পাশাপাশি তাঁর জীবন ও গবেষণার ব্যাপারে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/werner-heisenberg/
  • আজ পন্ডিত রঘুনাথ মুর্মুর মৃত্যুদিন। তিনি একজন ভারতীয় সাঁওতাল লেখক ও শিক্ষাবিদ যিনি বিখ্যাত হয়ে আছেন সাঁওতাল ভাষার লিখিত বর্ণমালা অলচিকি আবিষ্কারের জন্য। তিনি কেবল অলচিকি বর্ণমালার স্রষ্টাই ছিলেন না তিনি একাধারে কবি ও সাহিত্যিকও ছিলেন। রঘুনাথ মুর্মু সম্পর্কে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/raghunath-murmu/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১ ফেব্রুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-february-01/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একমাত্র জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর যেখানে লিঙ্গটি দক্ষিণমুখী। ব্রহ্মা নাকি স্বয়ং এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। আবার ইলতুতমিস উজ্জ্বয়িনী অভিযানের সময় এই মন্দির ধ্বংস করে দিয়েছিলেন এবং জ্যেতির্লিঙ্গটিও ভেঙে পার্শ্ববর্তী পুকুরে নিক্ষেপ করেছিলেন। পরবর্তীকালে মারাঠাদের উদ্যোগে এই মন্দির পুননির্মিত হয়। এমন ইতিহাসের পাশাপাশি এই মন্দির ও জ্যোতির্লিঙ্গকে কেন্দ্র করে বেশ কিছু আশ্চর্য কিংবদন্তিও প্রচলিত রয়েছে। সেইসমস্ত কিংবদন্তি, ইতিহাস, মন্দিরের স্থাপত্য, এখানে পালিত উৎসব ইত্যাদি নানাবিধ বিষয় সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jyotirlinga-mahakaleshwar
  • ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়েছিল এই রিষড়াতেই। ওয়েলিংটন জুটমিল থেকে হেস্টিংস জুটমিল গল্প ছড়িয়ে আছে অনেক। শোনা যায় হেস্টিংসের দ্বিতীয় স্ত্রী রিষড়ার বাড়িতে নিজে হাতে একটি আমগাছ পুঁতেছিলেন। কিংবা হাওয়ায় কান পাতলে আজও মোড়পুকুরের ইতিহাসে কেশব সেনের সাধনার কথা শোনা যাবে। আকারে ছোটো হলেও কলকাতার অনতিদূরের এই জনপদ নিজেই এক সুপ্ত ইতিহাস। রিষড়া সম্পর্কে এরকমই আরো অনেক ইতিহাস জেনে নিতে পড়ুন https://sobbanglay.com/sob/rishra/
  • ট্রেনে করে যেতে যেতে কোনো স্টেশনে ঢোকার আগে অনেকেই দেখে থাকবেন অনেকটা জায়গা জুড়ে পাওয়ার গ্রিড রয়েছে – সেখানে বড়ো বড়ো টাওয়ার, ইলেক্ট্রিকের তার আর হাই ভোল্টেজ তড়িত-এর সতর্কবার্তা লাল কালিতে লেখা। কিন্তু কখনোই সেভাবে হয়তো বুঝতে পারেননি যে ঐ ব্যবস্থাপনার মাধ্যমে আসলে কী হয়? কিন্তু ট্রান্সফর্মারের নাম শুনেছেন অনেকেই। তাহলে আর দেরি না করে ট্রান্সফর্মারের কার্যপদ্ধতি সম্পর্কে বিশদে জেনে নিতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/how-does-transformer-work

ইউটিউবে আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

  • সারা পৃথিবীতে যত বিজ্ঞাপনী ম্যাসকট বহুল সমাদৃত হয়েছে ‘ডুরাসেল বানি’ তাদের মধ্যে অন্যতম। এটি ডুরাসেল ব্যাটারির ট্রেডমার্ক। এই ম্যাসকটের ইতিহাস নিয়ে আরও বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন https://youtu.be/d4mY0BytO94
  • সন্দীপ ভট্টাচার্যের কণ্ঠে তাঁর স্বরচিত কবিতা ‘কাজললতা’ শুনুন এখানে https://youtu.be/8cInrafTKss

অন্যান্য আরও যা পড়বেন :

  • ফেব্রুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/february/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-born/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading