সববাংলায়

২২ ফেব্রুয়ারি ।। ৯ ফাল্গুন ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ২২ ফেব্রুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ বামাক্ষ্যাপার জন্মদিন। তারাপীঠ মন্দির ও মহাশ্মশানের প্রধান সাধক ছিলেন তিনি। কথিত আছে তিনি দুরারোগ্য রোগও সারিয়ে দিতে পারতেন অনায়াসে। মায়ের শ্রাদ্ধে আমন্ত্রিত অতিথিদের বৃষ্টির হাত থেকে বাঁচিয়েছিলেন তাঁদের চারপাশে গণ্ডি কেটে। তাঁর জীবনের এরকম অজস্র অলৌকিক ঘটনা আজও মানুষের মুখে মুখে ফেরে। কিংবদন্তী এই সাধকের জীবন সম্পর্কে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/bamakhepa/
  • আজ চারণ কবি মুকুন্দ দাসের জন্মদিন। কাজী নজরুল তাঁর সম্পর্কে বলেছিলেন ‘বাংলা মায়ের দামাল ছেলে’। অষ্টম শ্রেণী পাস ছেলেটির গানের গলা যেমন তাক লাগিয়ে দিয়েছিল বরিশালবাসীকে। তেমনি দেশবাসীকে স্বদেশ মন্ত্রে দীক্ষিত করার জন্য।তার অগ্নিস্নাত লেখনী ইংরেজ শাসকের ঘুম কেড়ে নিয়েছিল। মুকুন্দ দাস সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mukunda-das/
  • আজ পাহাড়ী সান্যালের জন্মদিন। শুধু অভিনয় নয়, তাঁর গানের রেওয়াজ শুনে বিনা অনুমতিতে সাহিত্যিক ধুর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় ঢুকে পড়েছিলেন তাঁর বাড়িতে। অভিনয়ের পাশাপাশি তাঁর গানের কদরও ছিল এমনই। বিদ্যাসাগর কিংবা গিরিশ ঘোষের চরিত্রে তাঁর অভিনয় আজও বাঙালির স্মরণে রয়েছে। অভিনেতা ও সুগায়ক পাহাড়ী সান্যালের এমন বর্ণময় জীবনের আরো কাহিনী জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/pahari-sanyal/
  • আজ যতীন্দ্রমোহন সেনগুপ্তের জন্মদিন। বার্মা অয়েল কোম্পানিতে ধর্মঘট চলাকালীন ধর্মঘটীদের পরিবার প্রতিপালনের জন্য চল্লিশ হাজার টাকা ঋণ করেছিলেন দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সুযোগ্য শিষ্য হয়ে আজীবন অহিংস আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন তিনি। স্বাধীনতা সংগ্রামী, দক্ষ আইনজীবি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের এক উজ্জ্বল জ্যোতিষ্ক যতীন্দ্রমোহন সেনগুপ্ত সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jatindra-mohan-sengupta/
  • আজ সুধীর কুমার সেনের জন্মদিন। সাইকেল আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ।ভারতবর্ষে সাইকেলের আমদানি করা, এদেশে প্রথম সাইকেলের কারখানা এবং কোম্পানি নির্মাণ করে শিল্পের এক নতুন দিগন্ত উন্মোচন করে দেওয়ার নেপথ্য নায়ক ছিলেন তিনিন। তিনি আবার বৈবাহিক সূত্রে ছিলেন বিখ্যাত ডাক্তার নীলরতন সরকারের জামাই। ভারতবর্ষে কীভাবে বাইসাইকেলের প্রবেশ ঘটিয়েছিলেন এবং বাইসাইকেল কোম্পানি তৈরি করেছিলেন সেই বিস্মৃতপ্রায় বাঙালি সুধীর কুমার সেন, সে-সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/sudhir-kumar-sen
  • আজ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের মৃত্যুদিন। তাঁর জন্মদিনটি ভারতে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালিত হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামে তিনি বিশেষ ভূমিকা পালন করেন বিশেষত হিন্দু মুসলিম সম্প্রীতির ক্ষেত্রে। মৌলানা আজাদই হলেন ভারতের উচ্চ শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ দুটি প্রতিষ্ঠান আই আই টি (IIT) ও ইউ জি সি (UGC) এর প্রতিষ্ঠাতা। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/maulana-abul-kalam-azad/
  • আজ কস্তুরবা গান্ধীর মৃত্যুদিন। ভারতীয় রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তি মহাত্মা গান্ধীর স্ত্রী ছিলেন কস্তুরবা গান্ধী। দেশের জন্য নিবেদিত প্রাণ এই নারী স্বামীর আদর্শে এবং পন্থায় স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আইন অমান্য আন্দোলনসহ আরও বেশ কয়েকটি আন্দোলনে ভারতীয় মহিলাদের অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করেছিলেন কস্তুরবা। চম্পারনের কৃষক রমণীদের সঙ্গে যেমন কাজ করেছিলেন, অস্পৃশ্যতা বিরোধী সম্মেলনের উদ্বোধনে স্বামীর প্রতিনিধিত্বও করেছিলেন তিনি। কস্তুরবা গান্ধী সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/kasturba-gandhi/
  • আজ আমেরিগো ভেসপুচির মৃত্যুদিন। আমেরিকা মহাদেশের নামকরণ তাঁর নামানুসারে করেছিলেন একজন জার্মান মানচিত্র নির্মাতা। সর্বপ্রথম তিনিই বুঝতে পেরেছিলেন বর্তমান আমেরিকা এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের থেকে সম্পূর্ণ আলাদা একটি ভূখন্ড। সেই কারণে এই নতুন ভূখণ্ডকে নতুন বিশ্ব বলে সম্বোধন করেন তিনি। আমাজন নদীর মুখ তাঁরই আবিষ্কার। কলম্বাসের সমসাময়িক এই অভিযাত্রীর অভিযান নিয়ে বিভিন্ন সময়ে নানা বিতর্কও তৈরি হয়েছিল। কিংবদন্তি এই অভিযাত্রী আমেরিগো ভেসপুচির সেইসব অভিযান, মহাদেশ আবিষ্কার এবং জীবনের নানাবিধ ঘটনা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/amerigo-vespucci
  • ১৯৯২ সালের ২২ ফেব্রুয়ারি ১৯৯২ ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়। প্রথম সাদা জার্সি ছেড়ে খেলোয়াড়রা রঙিন জার্সি পরে একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপ খেলতে নেমেছিলেন এই বিশ্বকাপের আসরে। খেলার মাঠে কালো সাইট স্ক্রিন লাগানোর চল শুরু হয় এই বিশ্বকাপ থেকেই। আজ যে ডাক-ওয়ার্থ-লুইস সিস্টেমের কথা জানি, তার উদ্ভবের পিছনে ১৯৯২ বিশ্বকাপের একটি নাটকীয় সেমিফাইনাল ম্যাচ ছিল দায়ী। এই বিশ্বকাপেই পাকিস্তান তাদের প্রথম বিশ্বকাপ জিতেছিল। ১৯৯২ সালের রোমাঞ্চে ভরপুর এই বিশ্বকাপের উল্লেখযোগ্য সব ঘটনা এবং খুঁটিনাটি তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/1992-cricket-world-cup/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২২ ফেব্রুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-february-22

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • মারের নাম ধনঞ্জয় এই প্রবাদের উৎপত্তি কোথায় জেনে নেওয়া যাক। এক ব্রাহ্মণের চার জামাই ছিল। শ্বশুরবাড়িতে  ঘর জামাই হয়ে  দীর্ঘদিন ধরে বাস করছিল তারা। বিনা পরিশ্রমে আদর-যত্নে তাদের দিন কেটে যাচ্ছিল ভালই। কিন্তু শ্যালকেরা ভগ্নিপতিদের অত্যাচার আর সহ্য করতে পারছিল না। নানা কৌশলেও বাড়িছাড়া করা যাচ্ছিল না জামাইদের। ফন্দি আঁটতে থাকে শ্যালকেরা। সম্পূর্ণ প্রবাদের উৎপত্তিটা জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bengali-proverb-marer-naam-dhananjay
  • চন্দ্র ও তারার সন্তান ছিল বুধ। এদিকে মনুর পুত্র রাজা সুদ্যুম্ন একটি বিশেষ কারণে কন্যায় রূপান্তরিত হয়েছিল। তার কন্যারূপের নাম ছিল ইলা। সেই সময় তার সঙ্গে দেখা বুধের। তারা দুজনেই প্রেমে পড়ে এবং বিয়ে করে। নয় মাস পরে ইলার গর্ভে জন্মায় পুরূরবা। এক বছর পর ইলা পুনরায় রাজা সুদ্যুম্ন তে রূপান্তরিত হলে সঙ্গে করে সে পুরূরবাকেও সঙ্গে নিয়ে যায়। পুরূরবা যেহেতু চন্দ্রের নাতি এবং এই বংশের প্রথম রাজা, তাই তার থেকেই শুরু হয় চন্দ্রবংশ। পুরূরবাই হল চন্দ্রবংশের প্রথম রাজা। তার বংশধরেরা মহাভারতের বংশগুলো প্রতিষ্ঠা করে। এই ব্যাপারে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/lunar-dynasty/
  • রোজকার অফিস যাওয়ার জন্য জামা-কাপড় ধোয়া-কাচার পাশাপাশি চটজলদি শুকোনোর তাড়া আমাদের থিতু হতে দেয় না। এই ভালো রোদ ছিল দেখে কাপড় মেললেন, ব্যস অমনি তেড়ে বৃষ্টি। এলোতো এলো, সারাদিন চললো। চিন্তা করছেন কীভাবে কাপড় শুকোবে? অগত্যা মেলে দিলেন ঘরের ভিতরেই, কিন্তু আশ্চর্য পরদিন সকালেই দেখলেন কাপড় শুকিয়ে গেছে। যাক, নিশ্চিন্ত! কিন্তু জানেন কী কীভাবে ছায়াতেও সেই কাপড় শুকিয়ে যায়? এর পিছনেও রয়েছে বিজ্ঞান। জানতে চান? তাহলে আর দেরি না করে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/how-does-wet-cloth-dry-up-in-shade/

ইউটিউবে আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • তিনি ছিলেন জনতার রাষ্ট্রপতি। সারা বিশ্বে বিশেষ করে ভারতে আব্দুল কালাম বিখ্যাত কেবল মাত্র ভারতের মহাকাশ ও প্রতিরক্ষা বিভাগে তাঁর অসামান্য অবদানের জন্যই নয় তাঁর চরিত্রে অতুলনীয় বিনম্রতা এবং অপরিমেয় সারল্যের এক অভূতপূর্ব প্রদর্শনীর জন্যও বটে। বিনম্রতার ক্ষেত্রে তিনি প্রায় কিংবদন্তি হয়ে আছেন। আব্দুল কালামের এই বিনম্রতার নিদর্শন দিতে গেলে একটি আস্ত গ্রন্থ হয়ে যাবে। এরকমই কয়েকটি ঘটনার কথা জানুন এই ভিডিওতে, যা শুনলে আপনি মুগ্ধ হয়ে যাবেন https://youtu.be/gYeLwkSqKTU
  • জয়শ্রী দাসের কণ্ঠে তাঁর স্বরচিত কবিতা ‘মুঠোয় ফেরা’ শুনুন এখানে https://youtu.be/U_NMkpJchZM

অন্যান্য আরও যা পড়বেন :

  • ফেব্রুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/february/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-born/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading