সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ৪ জানুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।
আজ কী পড়বেন :
আজকের পালনীয় দিবস :
- লুই ব্রেইল এর জন্মদিন হিসেবে ৪ জানুয়ারি ইতিহাসে বিখ্যাত। তাঁর আবিষ্কৃত দৃষ্টিহীনদের পড়বার বিশেষ পদ্ধতি ‘ব্রেইল পদ্ধতি নামে পরিচিত। তাই আজকের দিনটি বিশ্ব ব্রেইল দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটি নিয়ে আরও পড়ুন এখানে https://sobbanglay.com/sob/world-braille-day/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- নতুন ক্যালেন্ডার অর্থাৎ আধুনিক বর্ষপঞ্জি অনুযায়ী ৪ জানুয়ারি সপ্তদশ শতাব্দীর বিস্ময়কর প্রতিভাধর ব্রিটিশ পদার্থবিদ এবং গণিতবিদ স্যার আইজ্যাক নিউটনের জন্মদিন। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/isaac-newton
- আজ রাহুল দেব বর্মণের মৃত্যুদিন। তাঁর গানে সারা পৃথিবীর সঙ্গীত উঠে এসেছিল। বলিউডকে লাতিন আমেরিকান মিউজিকের সঙ্গে তিনিই প্রথম পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rahul-dev-burman/
- আজ সুতোমু ইয়ামাগুচির মৃত্যুদিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন হিরোশিমা এবং নাগাসাকির ভয়ঙ্কর বিস্ফোরণ চাক্ষুষ করার পরেও যে অল্প সংখ্যক মানুষ বেঁচে ছিলেন তাঁদের মধ্যে অন্যতম হলেন জাপানের সুতোমু ইয়ামাগুচি। তাঁর জীবনের অভিজ্ঞতা নিয়ে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/tsutomu-yamaguchi/
- আজ আরভিন শ্রোডিঙ্গারের মৃত্যুদিন। আধুনিক বিজ্ঞানচর্চার ইতিহাসে একজন প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব তিনি। বিখ্যাত ধাঁধা ‘শ্রোডিঙ্গার বিড়াল’ এর জন্য তিনি বিজ্ঞানের বাইরে অনেকের কাছে পরিচিত। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/schrodinger/
- আজ টি. এস. এলিয়ট-এর মৃত্যুদিন। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বসাহিত্যে নবতর চেতনার উন্মেষ ঘটিয়েছিল টি. এস. এলিয়টের ‘ওয়েস্টল্যাণ্ড’ কিংবা ‘হলো ম্যান’ ইত্যাদি কবিতাগুলি। মানবিক মূল্যবোধের অবক্ষয়, একাকিত্ব, বিচ্ছিন্নতা, ধ্বংস এসবই হয়ে উঠেছিল সেইসব কবিতার উপাদান। শুধু কবিতাই নয়, প্রবন্ধ ও নাটক রচনাতেও তাঁর খ্যাতি ছিল বিশ্বজোড়া। ইংরেজি সাহিত্যের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ নোবেলজয়ী সাহিত্যিক এলিয়টের জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/t-s-eliot/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৪ জানুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-january-4
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- এই শীতে কলকাতার কাছাকাছি পরিবার নিয়ে পিকনিকের জায়গা খুঁজছেন তো চলে আসুন ব্যারাকপুরের জওহরকুঞ্জ। জওহরকুঞ্জ পিকনিকের জন্য আদর্শ জায়গা। কীভাবে সব বুকিং করবেন, কি কি খরচ লাগবে, কখন আসলে সবচেয়ে ভাল হবে, পাশে আর কোন কোন জায়গা ঘুরবেন এই সমস্ত ভ্রমণের খুঁটিনাটি জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/trip-to-jawahar-kunj/
- গ্রাম বাংলার বারো মাসে তেরো পার্বণের অন্যতম হল পৌষ পার্বণ আর সেই সময়ে পশ্চিমবঙ্গের মূলত পশ্চিম অংশে টুসু পরব বা তুসু পার্বণ এক বিখ্যাত লৌকিক অনুষ্ঠান। শহরকেন্দ্রিক উৎসব, অনুষ্ঠানের ছায়ায় তুসু, ভাদু ইত্যাদি লৌকিক পরবেরা ক্রমশই তার মহিমা হারাচ্ছে, তবুও গ্রাম বাংলার কুমারী মেয়েরা গোটা পৌষ মাস ধরে তুসু দেবীর পূজা করে এবং শেষ কয়েকদিন টুসু উৎসবে মেতে ওঠে। বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/tusu-parab/
- আমরা তো প্রায়শই 2G, 3G, 4G, 5G ইত্যাদি শব্দগুলি ব্যবহার করে থাকি। কিন্তু এদের মধ্যে পার্থক্য কী কী? কিংবা এরা কীভাবে কাজ করে? কী কী প্রযুক্তি দ্বারা এরা পরিচালিত হয়? তা জানতে হলে পড়ুন এখানে- https://sobbanglay.com/sob/2g-3g-4g-5g
ইউটিউবে আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
- চাপড়া ষষ্ঠী ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে পালিত হয়। সন্তানের মঙ্গল কামনায় এই পূজা করা হয়ে থাকে। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী জানতেন? নাহলে দেখে নিন এক নজরে – https://youtu.be/2FMryB23Bbw
- ইসলাম ধর্মের প্রধান দুই ভাগ, শিয়া ও সুন্নি। কীভাবে ভেঙে যায় ইসলাম দুনিয়া দুটি ভাগে? এই দুই সম্প্রদায়ের মধ্যে মিল কোথায়? ইসলামের এই দুই সম্প্রদায়ের ইতিহাস নিয়ে সুন্দর তথ্যমূলক ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/0oBD1bButvY
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান