সববাংলায়

১৮ মার্চ ।। ৪ চৈত্র ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ১৮ মার্চ আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ বিমল মিত্রের জন্মদিন। তাঁর মত বাংলায় এত সহজ করে আর কারও লেখায় ইতিহাসকে কথা বলতে দেখা যায়নি। দেখা যায়নি শরৎচন্দ্রের পর বাংলার বাইরে বাঙালি সাহিত্যিক হিসাবে তাঁর মত জনপ্রিয় হতে। প্রায় পাঁচশোটি ছোট গল্প ও শতাধিক উপন্যাসের লেখক তিনি। তাঁকে নিয়ে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bimal-mitra/
  • আজ পূর্ণদাস বাউলের জন্মদিন। বব ডিলান আপেলের খিচুড়ি খেয়েছিলেন পূর্ণদাস বাউলের স্ত্রীর হাতে। এমনকি তাঁর সঙ্গে এক মঞ্চে বাউল গান গেয়ে বিশ্বের দরবারে বাউল সঙ্গীতকে জনপ্রিয় করে তুলেছিলেন পূর্ণদাস বাউল, ভারতের বাউল সম্রাট। তেতাল্লিশের মন্বন্তরে অভাবের তাড়নায় ট্রেনে, প্ল্যাটফর্মে গান গেয়ে জীবন শুরু হয় পূর্ণদাস বাউলের। নানা উত্থান-পতনের মধ্য দিয়ে বয়ে চলা তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/purnadas-baul/
  • টুল টুল্ টুলটি / নীল কাগজের ফুলটি / ঘেরাটোপে ঝুলছে / খুকু কেঁদে ফুলছে – এই মধুর ছড়া আমরা অনেকেই ছোটবেলায় শুনেছি মা-ঠাকুমাদের মুখে মুখে। বইতে কবির নামের জায়গায় লেখা থাকত মৌমাছি। কিন্তু কে এই মৌমাছি? বাংলার অন্যতম শিশু সাহিত্যিক বিমল ঘোষ। তাঁর শিশু-কিশোরদের সংগঠন মণিমেলার হয়ে বক্তৃতা দিতে রোমানিয়ার রাজধানী বুখারেস্টেও পাড়ি দিয়েছিলেন তিনি। আজ বিমল ঘোষের জন্মদিনে তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/bimal-ghosh/
  • আজ রুডলফ ডিজেলের জন্মদিন। পৃথিবীর ইতিহাসে তিনি বিখ্যাত হয়ে আছেন ডিজেল ইঞ্জিনের আবিষ্কারক হিসেবে। ঠেলাগাড়িতে করে বাবার তৈরি চামড়ার বা কাঠের জিনিসপত্র বিক্রি করে জীবন শুরু করা ছোট্ট ছেলেটি পরবর্তীকালে প্রযুক্তির দুনিয়ায় তাঁর উদ্ভাবনের জোরে প্রভূত অর্থ উপার্জন করার পরেও মনে প্রাণে বিশ্বাস করতেন যে কোনও কর্মশালার বা ফ্যাক্টরির মালিকানা সব সময় থাকা উচিত তার কর্মচারীদের হাতে। অথচ সাধারণ পরিবহন ব্যবস্থাতেও তাঁর ইঞ্জিনের সাফল্য নিজের জীবিতাবস্থায় দেখে যাওয়া হয়নি এই কালজয়ী প্রযুক্তিবিদের। তিনি রুডলফ ডিজেল। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rudolf-diesel/
  • আজ বুদ্ধদেব বসুর মৃত্যুদিন। তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রপরবর্তী যুগের একজন কবি, নাট্যকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, গল্পকার এবং অনুবাদক। এছাড়াও অনবদ্য একজন সাহিত্য সমালোচক হিসেবে বাংলাসাহিত্যে তাঁর গুরুত্ব চিরকালীন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/buddhadeb-bose/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৮ মার্চ । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-march-18

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • বেলজিয়াম দেশটির পরিচয় বেশিরভাগ বিশ্ববাসীর কাছে তার জগত বিখ্যাত চকলেট বেলজিয়ামের চার্চে করা অসাধারণ সুন্দর রঙিন কাঁচের কাজের জন্য।এর বাইরেও  বেলজিয়ামকে দেশ হিসেবে আমরা জেনে নেব এখানে https://sobbanglay.com/sob/belgium/
  • এটা কি জানেন রামায়ণের যে বংশে রামের জন্ম, সেই বংশের একজন রাজা পুনর্জন্ম নিয়েছিল মহাভারতে। সেই রাজার নাম শান্তনু। শান্তনু আর গঙ্গা স্বর্গেই বাস করছিলেন। কিন্তু একটি ঘটনার পর ব্রহ্মার শাপে স্বর্গচ্যুত হয়ে মর্ত্যে আসতে বাধ্য হয়েছিলেন। মর্ত্যে তারা স্বামী-স্ত্রী রূপে বেশ কিছুকাল জীবনযাপন করেছিলেন। কি হয়েছিল তাঁর ? জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/shantanu-and-ganga/
  • রেডিওলজি বর্তমানে আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে। চোট আঘাত লাগলে যে এক্স -রে করতে হয়, পেটের সমস্যায় আল্ট্রা সোনোগ্রাফি এ এখন আমরা নিজেরাই জেনে গেছি। কিন্তু যেটা হয়ত জানিনা এগুলো সবই একটিই শাখার অন্তর্গত যাকে রেডিওলজি বলে। এই রেডিওলজি ব্যাপারটা কি সেটা নিয়ে বিশদে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/radiology/

ইউটিউবে আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • প্রতি চার বছর অন্তর বিশ্বকাপ ফুটবল আসে আর একশ কোটির বেশি জনসংখ্যা নিয়ে ভারতীয়রা আক্ষেপ করে বিশ্বকাপ ফুটবলে ভারত অংশ নিতে না পারার জন্যে। অথচ ফিফা বিশ্বকাপ ১৯৫০ এর আসরে অংশ নেওয়ার সুযোগ পেয়ে সেটা কাজে লাগালে হয়ত ইতিহাস অন্যরকম হত। সঙ্গে একশ কোটি ভারতীয়ের বিশ্বকাপ ফুটবলে একবারও খেলতে না পারার আক্ষেপ কিছুটা মিটত। ১৯৫০ সালের বিশ্বকাপ ফুটবলে ভারত অংশ নেয়নি কেন এই নিয়ে বিস্তারিত জানতে দেখুন এই ভিডিও https://youtu.be/dMT6NzhtiyQ
  • দীঘা থেকে মাত্র ৩০ কিমি দূরে মন্দারমনি সমুদ্রসৈকতের জনপ্রিয়তা দীঘার পরেই। দীঘা বহুদিন ধরেই বাঙালীর প্রিয় সমুদ্রসৈকতের তালিকায় আছে। তবে ভিড় বাড়ার সাথে সাথে বাঙালি অপেক্ষাকৃত শান্ত,নিরিবিলি সমুদ্রের খোঁজ করেছে। আর তখনই মন্দারমনির মত শান্ত জায়গার দিকে তারা ঝুঁকেছে। মন্দারমনি সমুদ্রসৈকত যে কারণে বাকিদের থেকে আলাদা তা হল সব হোটেলগুলোই সমুদ্রের কাছে। সমুদ্রের এত কাছে হোটেল থাকার জন্য পর্যটকদের কাছে মন্দারমনি যেমন অন্যতম প্রিয় একটা গন্তব্য, তেমনি বলা হয় প্রচুর হোটেল নাকি নিয়ম লঙ্ঘন করে সমুদ্রের এত কাছে হোটেল তৈরি করতে পেরেছে। এটা নিয়ে যদিও পর্যটকদের সরাসরি মাথাব্যথা নেই। এখানে আপনাদের জন্য আমরা হোটেল অ্যাকুয়া মারিনা ড্রাইভ ইনের ভিডিও পোস্ট করলাম। দেখুন এখানে https://youtu.be/VC5KV4ybsxg

অন্যান্য আরও যা পড়বেন :

  • মার্চ মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/march/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-born/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading