সববাংলায়

২৩ অক্টোবর ।। ৫ কার্ত্তিক।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ শামসুর রহমানের জন্মদিন। সংকীর্ণতামুক্ত উদার মানবতাবোধ, জ্বলন্ত সময়ের চিত্র, প্রতিবাদ, হতাশা, গ্লানি, স্বপ্ন, রোমান্টিকতা, তারুণ্যের জয় এই সবই মিলেমিশে রয়েছে তাঁর কবিতার ছত্রে ছত্রে। তাঁকে বাংলাদেশের প্রধান কবি হিসেবে গণ্য করা হয়ে থাকে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/shamsur-rahman/
  • আজ দারাশাউ নশেরওয়ান ওয়াদিয়ারজন্মদিন। জাহাজ প্রস্তুতকারী সংস্থা,ঐতিহাসিক ওয়াদিয়া পরিবারের উত্তরসূরি তিনি। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নন ইউরোপীয় ডিগ্রীধারী প্রথম ভারতীয় বিজ্ঞানী তিনি। ভারতবর্ষের প্রথম ভূতাত্ত্বিক মানচিত্র তাঁর হাতেই করা। শিবালিক হিমালয় থেকে ‘স্টেগোডন গানেসা’ নামক হাতির পূর্ব পুরুষের বিশালাকায় দাঁতের ফসিল আবিষ্কার তাঁরই কৃতিত্ব। তাঁর সম্বন্ধে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/darashaw-nosherwan-wadia/
  • আজ কিংবদন্তী ফুটবলার পেলে-এর জন্মদিন। শুধু তাঁকে একবার চোখের দেখার জন্য নাইজেরিয়ার গৃহযুদ্ধ ৪৮ ঘন্টার জন্য স্থগিত হয়ে গিয়েছিল। জোহান ক্রুয়েফ তাঁর সম্পর্কে বলেছিলেন তাঁর দেখা একমাত্র খেলোয়াড় যিনি যুক্তির সব সীমানা ছাড়িয়ে গিয়েছিলেন’। রয়টার্সের মতে তিনি ‘শতাব্দীর সেরা অ্যাথলিট’। তিনি কালো সোনা। তিনি পেলে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/pele/
  • আজ নেলী সেনগুপ্তের মৃত্যুদিন। জন্মসূত্রে বিদেশিনী হয়েও ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন নেলী সেনগুপ্ত। বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রমোহন সেনগুপ্তের স্ত্রী হিসেবে তাঁর পরিচয় ঘটলেও, স্বাধীনতা সংগ্রামে স্বতন্ত্র অবদানের জন্যেই তিনি অধিক স্মরণীয়। অসহযোগ আন্দোলনই হোক, কিংবা আইন অমান্য আন্দোলন নেলী সেনগুপ্ত ছিলেন তার সামনের সারিতে। এজন্য দিল্লিতে চার মাসের জন্য কারাবাসও করেছেন তিনি। তাঁর জীবন সম্পর্কে আরও জানতে পড়ে ফেলুন https://sobbanglay.com/sob/nellie-sengupta/
  • আজ সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুদিন। তিনি একজন বাঙালি সাহিত্যিক তথা কবি, ঔপন্যাসিক, ছোটোগল্পকার, সম্পাদক, সাংবাদিক এবং আধুনিক বাংলা কবিতার জীবনানন্দ-পরবর্তী পর্যায়ের অন্যতম প্রধান কবি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sunil-gangopadhyay/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৩ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-23

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ মহানবমীতে নবরাত্রির শেষ। দুর্গাপূজোর সঙ্গে নবরাত্রি ওতপ্রোত জড়িয়ে আছে। মহালয়ার পরের দিন অর্থাৎ প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয় রাত্রি ধরে মা দুর্গার নয়টি শক্তির যে পূজো হয় তাকেই নবরাত্রি বলে। শরৎ জুড়ে ভারতের পূর্বপ্রান্ত মেতে ওঠে শারদীয়া বা দেবী দুর্গার আরাধনায় যখন তখন দেশের পশ্চিমপ্রান্ত মেতে ওঠে নবরাত্রি পালনে।বাংলার বাঙালিদের মাতৃ আরাধনার বাইরেও দেশের পশ্চিম প্রান্তে যে কত বড় আকারে এই দুর্গা আরাধনার সময়েই নবরাত্রি পালন হয় সেটা অনেকেই জানেন না। এই নবরাত্রি বিষয়ে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/navaratri/
  • আজ মহানবমীতে কোথাও কোথাও কুমারী পূজা করা হয়। দুর্গাপূজার এক অন্যতম বৈশিষ্ট্য হল কুমারী পূজা। বেলুড় মঠের কুমারীপুজা এ প্রসঙ্গে সবথেকে উল্লেখযোগ্য। কুমারী পূজা বলতে বোঝায় তন্ত্রশাস্ত্র অনুযায়ী ষোলো বছরের কম অরজ:স্বলা কুমারী মেয়ের পূজা। প্রধানত দুর্গাপূজার অঙ্গ হিসেবে এই পূজা হলেও কালীপূজা জগদ্ধাত্রী এবং অন্নপূর্ণা পূজাতেও কুমারী পূজার রীতি দেখা যায়। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kumari-puja
  • কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • এখানে দেবীর শুধু মুণ্ডটি পূজা করা হয়। দেবী এখানে ত্রিশূল হাতে অসূরদলনী নন, দশভুজাও নন। এখানে নেই মহিষাসুর, নেই দেবীর বাহন সিংহ, নেই দেবীর চার পুত্র কন্যা। এমনকি দেবীর সমগ্র মূর্তিও এখানে অনুপস্থিত। দুর্গা বলতে শুধু একটা মুখ। লোকমুখে এই পুজোর নাম কাটা মুণ্ডর পুজো । যদিও দুর্গার এই ব্যতিক্রমী রূপটি সম্পর্কে কোন শাস্ত্রীয় ব্যাখ্যা নেই। তবে এই পূজার উৎস নিয়ে বিভিন্ন জনশ্রুতি রয়েছে। বিভিন্ন দুর্গাপূজার মধ্যে কেতুগ্রামের দুর্গাপূজা সকলের থেকে ভিন্ন। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ketugram-durgapuja/
  • আটটি বাড়িতে আটরকমের রীতি, কোথাও নবমীতে পুজো শুরু তো কোথাও ষষ্ঠীতে। দেবী এখানে আমিষপ্রিয়া – রুই, ভেটকি, পার্শে, ইলিশে সাজানো থাকে তাঁর ভোগের থালা। সন্ধিপুজোর দিন ল্যাটামাছ আর কাচকলা পোড়া দিয়ে খিচুড়ি খান তিনি। সেই ১৬১০ সালে প্রথম পূজা শুরু হয় দেবীর। উদ্যোক্তা লক্ষ্মীকান্ত রায়চৌধুরী। হ্যাঁ, কলকাতার ইতিহাসের সাবর্ণ রায়চৌধুরীর বংশের প্রথম পুরুষ তিনি। দেবীর পূজাও প্রথম সুরু করেন তিনি। ইতিহাসমথিত সেই বনেদি পুজোর অন্দরের কথা জানতে গেলে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/sabarna-roy-chowdhury-puja/
  • নবরাত্রির সঙ্গেই জড়িয়ে আছে নবদুর্গার প্রসঙ্গ। দেবী পার্বতীর নয়টি পৃথক রূপকে একত্রে নবদুর্গা বলে। জানেন এই নয়টি রূপ কী কী? কী তাৎপর্য এই নয়টি রূপের? তাহলে আর দেরি কেন, এখনই পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/naba-durga/
  • পুজো এলেই কুমারী পুজো দেখার জন্য মানুষের ঢল নামে বেলুড় মঠে। স্বামীজি প্রথম এখানে কুমারী পুজো চালু করেন, বেলুড় মঠের দুর্গাপুজোও তাঁরই প্রচলন। এই সময়েই অষ্টমীর দিনে মা সারদাকে জ্যান্ত দুর্গা হিসেবে পুজো করেছিলেন স্বামীজি। সেই ১৯০১ সাল থেকে শুরু করে আজও অমলিনভাবে চলে আসছে বেলুড় মঠের ঐতিহ্যসম্পন্ন এই দুর্গাপুজো। বেলুড়মঠের দুর্গাপূজার আরো কিছু তথ্য জেনে নিতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/belur-math-pujo/
  • কলকাতার বনেদি দুর্গাপুজো বলতে যে যে পুজোর কথা মনে পড়ে তাদের মধ্যে তালিকায় থাকলেও স্বাতন্ত্র্যে বাগবাজারের হালদার বাড়ির দূর্গাপুজো অন্যতম। নিরামিষ আহার বা উপবাস নয়, বরং এ বাড়ির মহিলারা ষষ্ঠীর দিন মাছ-ভাত খেয়ে পান মুখে দিয়েই দেবীকে বরণ করে থাকেন। প্রায় ৪৪৭ বছরের পুরনো এই প্রাণকৃষ্ণ হালদারের পূজা সম্পর্কে আরো তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/haldar-barir-puja/
  • দেবী দুর্গার বদলে পূজিত হন স্বয়ং অসুর। তিনিই নাকি আদিবাসীদের হুদুড় দুর্গা। তাঁর হত্যার দিনটি তাই তাদের কাছে পরম শোকাবহ। আর সেই শোক পালন করতে মূলত খেরওয়াল জনগোষ্ঠীর মানুষেরা মহানবমীর দিন পালন করে দাঁশাই উৎসব। এই সময় বিশেষ রকম বাদ্যযন্ত্র নিয়ে চলে গান-বাজনা আর কাঠি নাচ। পুরুষেরা পরেন নারীর সাজ। এই অদ্ভুত সুন্দর লোকবিশ্বাস আর লোক উৎসব সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/dashain-festival/

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

আজ সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুদিন। আধুনিক বাংলা কবিতার দিগ্‌বলয়ে এক উজ্জ্বল জ্যোতিষ্ক তিনি। তিনি একাধারে কবি তথা ঔপন্যাসিক, ছোটগল্পকার, সম্পাদক এবং সাংবাদিক ছিলেন। জীবনানন্দ-পরবর্তী পর্যায়ের আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি ছিলেন তিনি। তাঁর জীবনী নিয়ে এই তথ্যচিত্রটি দেখুন এখানে

.

.

.

.

.

.

ধর্মীয় অনুষ্ঠান :

আজ মহা নবমীতে বহু জায়গায় কুমারী পূজা করা হয়। কুমারী পূজা বলতে বোঝায় তন্ত্রশাস্ত্র অনুযায়ী ষোলো বছরের কম অরজ:স্বলা কুমারী মেয়ের পূজা। প্রধানত দুর্গাপূজার অঙ্গ হিসেবে এই পূজা হলেও কালীপূজা, জগদ্ধাত্রী এবং অন্নপূর্ণা পূজাতেও কুমারী পূজার রীতি দেখা যায়। এই নিয়ে বিস্তারিত দেখুন এখানে

.

.

.

.

দুর্গাপূজা উৎসবে সন্ধিপূজা এক গুরুত্বপূর্ণ অঙ্গ। সন্ধি মানে মিলন। অষ্টমী ও নবমীর মিলনক্ষণে দেবী দুর্গাকে পুজো করা হয় চামুণ্ডা রূপে। যখন মহিষাসুরের সঙ্গে দেবী যুদ্ধ করছিলেন, সেই সময় মহিষাসুরের দুই সেনাপতি চণ্ড ও মুণ্ড আক্রমণ করে। এদের দুর্গা বধ করেছিলেন, সেই থেকে তাঁর নাম হয় চামুণ্ডা। চণ্ড ও মুণ্ডকে যে সন্ধিক্ষণে বধ করা হয়েছিল, তাকে স্মরণে রেখে সন্ধি পুজোর আয়োজন করা হয়। অষ্টমীতিথির শেষ ২৪মিনিট ও নবমীতিথির প্রথম ২৪মিনিট মিলিয়ে মোট ৪৮মিনিট সময়ের যে মহাসন্ধিক্ষণ সেই সময়ে সন্ধিপূজা করা হয়। এই নিয়ে বিস্তারিত শুনুন এখানে

.

.

.

.

.

.

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

বনেদী বাড়ির দুর্গাপূজার ইতিহাস ও বর্তমান নিয়ে বিস্তারিত দেখুন এখানে

.

.

.

.

.

প্রচলিত মতে বাংলা তথা বিশ্বের প্রথম দুর্গাপূজা হল মেধস আশ্রমের দুর্গাপূজা। প্রচলিত গল্প অনুযায়ী রাজা সুরথ বাংলায় প্রথম দুর্গাপূজার প্রচলন করেন। মেধস মুনির কাছ থেকে দীক্ষা নিয়ে মেধসাশ্রমে তিনি এবং বৈশ্য সমাধি দুর্গাপূজা শুরু করেছিলেন। সেই থেকে এই পুজো আজও হয়ে আসছে। এই নিয়ে বিস্তারিত শুনুন এখানে

.

.

.

.

.

.


অন্যান্য আরও যা পড়বেন :

অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/

  • অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
  • অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।