সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
- আজ জে. আর. ডি. টাটার জন্মদিন। ভারতীয় বিমানচালনার পথিকৃৎ ছিলেন তিনি এবং ভারতের প্রথম লাইসেন্সপ্রাপ্ত বিমানচালকও ছিলেন তিনি। টাটা ইন্সটিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ এবং টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের প্রতিষ্ঠাতাও তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/j-r-d-tata/
- আজ নোরা পলির জন্মদিন। পরাধীন ভারতের প্রথম মহিলা অলিম্পিয়ান ছিলেন তিনি । ১৯২৪ সালের প্যারিস অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা লন টেনিস খেলোয়াড় হিসেবে মহিলাদের সিঙ্গলস এবং মিক্সড ডাবলস্ দুটি খেলাতেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি । তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/nora-polley/
- আজ বেনিতো মুসোলিনির জন্মদিন। তিনি ফ্যাসিবাদের জনক নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইতালির সর্বাধিনায়ক ছিলেন তিনি। ইতালির সর্বাধিনায়ক হিসেবে একচ্ছত্র একনায়কতন্ত্র কায়েম করেছিলেন তিনি। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/mussolini/
- আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুদিন। উনিশ শতকের একজন অন্যতম বিখ্যাত বাঙালি পণ্ডিত তথা শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ছিলেন তিনি। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার বলা হয় তাঁকে। বর্ণপরিচয়, কথামালা প্রভৃতি শিশু শিক্ষার প্রাথমিক পাঠ্য পুস্তকের রচয়িতা ছিলেন তিনি। তৎকালীন বঙ্গে তিনিই প্রথম বিধবা বিবাহ প্রথার প্রচলন শুরু করেন নিজের পুত্রের এক বিধবা মহিলার সাথে বিয়ে দেওয়ার মাধ্যমে। দুঃস্থ অসহায় মানুষের প্রতি তাঁর অসামান্য মমত্ববোধ তাঁকে দয়ারসাগর নামেও পরিচিত করে তোলে। তাঁর অসামান্য জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/vidyasagar/
- আজ অরুণা আসফ আলির মৃত্যুদিন। ‘ভারত ছাড়ো আন্দোলনের’ নায়িকা ‘ বলা হয়ে থাকে তাঁকে। বোম্বের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করে বোম্বেতে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেছিলেন তিনি। স্বাধীনতার পর দিল্লির প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/aruna-asaf-ali/
- আজ প্রতিমা পুরীর মৃত্যুদিন । অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনের প্রথম সংবাদ পাঠিকা ছিলেন তিনি। বিশ্বের প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিনের সাক্ষাৎকার নেওয়ার বিরল কৃতিত্ব তাঁর। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/pratima-puri/
- আজ প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুদিন । বাংলা গানের স্বর্ণযুগের এক অন্যতম গায়িকা ছিলেন তিনি । ‘ভক্ত শ্রীকৃষ্ণ চৈতন্য’ ছবিতে বিষ্ণুপ্রিয়ার মুখের একটি দরদী গান কিছুতেই পছন্দ হচ্ছিল না পরিচালক দেবকী কুমার বসুর, ফলে প্রতিমার গালে পড়েছিল এক চড়। আর তার পরেই কাঁদতে কাঁদতে অসামান্য দরদে প্রতিমা গেয়েছিলেন সেই গান। । তাঁর সুরের জাদুতে মুগ্ধ থেকেছে বাঙালি বহুকাল। তাঁর গান আর জীবনের নানা তথ্য জানতে পড়ুন –https://sobbanglay.com/sob/pratima-bandopadhyay/
- আজ গায়ত্রী দেবীর মৃত্যুদিন। জয়পুরের রাজমাতা ছিলেন তিনি। ইন্দিরা গান্ধীর সঙ্গে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবী। কংগ্রেস প্রার্থী শারদী দেবীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে গিনেস বুকে নাম উঠেছিল তাঁর। অসম্ভব রূপসী, ব্যক্তিত্বপূর্ণ গায়ত্রী দেবী পোলো খেলোয়াড় হিসেবেও বেশ জনপ্রিয় ছিলেন। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/gayatri-devi/
- আজ ভিনসেন্ট ভ্যান গখের মৃত্যুদিন। একসময় ধর্মপ্রচারকের কাজ করেছিলেন তিনি। যাযাবরের মতো ঘুরেছেন গ্রামে-গ্রামান্তরে, থেকেছেন কয়লাখনির শ্রমিক, কৃষকদের মধ্যে। সেইসব মানুষের জীবনযাপনকে তুলে এনেছিলেন ক্যানভাসে৷ প্যারিসে পয়েন্টিলিজম সম্পর্কে জানতে পেরে সেই শৈলীকে একটি নিজস্বতা দান করেছিলেন তিনি একের পর এক ছবিতে। তাঁর একটি বিশেষ পর্বের ছবিতে হলুদ, গাঢ় নীল ও মভ রঙের আধিক্য দেখা যায়। চিরকালই প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে ছবি এঁকে গেছেন তিনি। শেষ পর্যন্ত গভীর একাকিত্ব ও হতাশবোধ থেকে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেন তিনি। ভ্যান গখ সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/vincent-van-gogh/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৯ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-29
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুদিন। তাঁর উইলের সর্বশেষ ধারায় তিনি লিখেছিলেন “আমার পুত্র বলিয়া পরিচিত নারায়ণ বন্দ্যোপাধ্যায় যারপরনাই যথেচ্ছাচারী ও কুপথগামী। এ জন্য ও অন্য অন্য গুরুতর কারণ বশতঃ আমি তাঁহার সংস্রব ও সম্পর্ক ত্যাগ করিয়াছি। এই হেতু বশতঃ বৃত্তি নির্ব্বন্ধস্থলে তাঁহার নাম পরিত্যক্ত হইয়াছে…।” বিদ্যাসাগর ও তাঁর পুত্র নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কিন্তু চিরকাল এরকম ছিল না। তাঁদের সম্পর্ক নিয়ে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/vidyasagar-and-his-son/
- “আমি দেশাচারের নিতান্ত দাস নহি নিজের বা সমাজের মঙ্গলের নিমিত্ত যাহা উচিত বা আবশ্যক বোধ হইবে তাহা করিব লোকের বা কুটুম্বের ভয়ে কদাচ সঙ্কুচিত হব না।” – শুধু কথার কথা নয় বিদ্যাসাগর তাঁর জীবনের প্রতি পদক্ষেপ দিয়ে প্রমাণ করে গেছেন এ কথা। তার সবচেয়ে বড় প্রমাণ বিধবা বিধবা সংক্রান্ত নানান ঘটনাবলী। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুদিনে সেসব সম্বন্ধে জানতে পড়তেই হবে https://sobbanglay.com/sob/vidyasagar-and-widow-marriage/
আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ বিদ্যাসাগরের মৃত্যুদিন। “বিদ্যাসাগর বাংলা গদ্যভাষার উচ্ছৃঙ্খল জনতাকে সুবিভক্ত সুবিন্যস্ত সুপরিচ্ছন্ন ও সুসংহত করিয়া তাহাকে সহজ গতি ও কর্মকুশলতা দান করিয়াছিলেন।” – রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তি সাহিত্য জগতে বিদ্যাসাগরের স্থানকে আমাদের কাছে স্পষ্ট করে তোলে৷ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মনে করা হয় বাংলার প্রথম সার্থক গদ্যকার। তিনি একজন সার্থক সমাজ সংস্কারক। তিনি বাংলা তথা ভারতের গৌরব। তাঁর জীবন নিয়ে বিস্তারিত জানতে দেখুন এখানে
.
.
.
.
.
.
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
বিদ্যাসাগরের একমাত্র পুত্র শ্রী নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের বিয়ে দিয়েছিলেন ভবসুন্দরী নামে এক বিধবার সঙ্গে। গ্রামের প্রতিবেশী ও আত্মীয়রা বিয়েতে না এলেও বিদ্যাসাগরের সংগ্রাম সফল ও সার্থক হয়েছিল। কিন্তু নিজের মৃত্যুর প্রায় ষোল বছর আগে তিনি যে উইল তৈরি করেছিলেন, সে উইলে তিনি ছেলেকে ত্যাজ্যপুত্র বলে দাবি করেছেন। এই উইল যে তাঁর হঠকারী সিদ্ধান্ত নয় তা বোঝা যায় মৃত্যুর আগে পর্যন্ত অর্থাৎ পরবর্তী ষোল বছরে উইলের একটি শব্দও পরিবর্তন না করায়। কিন্তু কি এমন হয়েছিল তাঁদের মধ্যে? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন
.
.
.
.
.
.
অন্যান্য আরও যা পড়বেন :
মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/june/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান