সববাংলায়

২৯ আগস্ট ।। ১১ ভাদ্র ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • প্রতিবছর ২৯ আগস্ট ভারতে ‌জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। খেলার জগতে জাতীয় দলের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে এবং খেলার প্রতি মানুষের উৎসাহ বৃদ্ধি করার জন্য এই দিনটি পালন করা হয়ে থাকে। এই দিনটি সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/national-sports-day/
  • পরমাণু অস্ত্র বিরোধী সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে সারা বিশ্বে ২৯ আগস্ট পারমাণবিক পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটি সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/international-day-against-nuclear-tests/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ধ্যান চাঁদের জন্মদিন। তিনি ছিলেন ভারতীয় হকির জাদুকর। তার আসল নাম ধ্যান সিং। খেলার প্রতি আনুগত্য এবং কঠিন পরিশ্রম দেখে সতীর্থরা তাঁর নাম দেন ‘ধ্যান চাঁদ’। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/dhyan-chand/
  • আজ মাইকেল জ্যাকসনের জন্মদিন। তিনি বাঁচতে চেয়েছিলেন দেড়শো বছর, কিন্তু পঞ্চাশেই স্তব্ধ হয়ে গেছিল তাঁর জীবন। তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ যার কারণেই মার্কিন ‘এম টিভি’র জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল কয়েকগুণ। ৮টি গ্র্যামি ও ৩৯টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েও সারাজীবন বির্তক তাঁকে ঘিরে রেখেছিল। তাঁর চুলের ধরণ, নাচের ভঙ্গি, ফ্যাশন সবই প্রবলভাবে আকৃষ্ট করেছিল যুবসমাজকে। তাঁর জীবনের সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/michael-jackson/
  • আজ বুদ্ধদেব গুহ-এর মৃত্যুদিন। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হলেও অত‍্যন্ত সাফল্যের সঙ্গে বাংলা সাহিত্য জগতে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি। সাহিত‍্যসাধনার পাশাপাশি তিনি সঙ্গীতের জগতেও অত্যন্ত দক্ষ। মাধুকরী- তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি বলা যায়। বাঙালীকে অরণ্যপ্রেমী করে তোলায় বড় অবদান তাঁর অমর সৃষ্টি- ঋজুদা। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/buddhadeb-guha/
  • আজ কাজী নজরুল ইসলামের মৃত্যুদিন। আজ বাংলা সাহিত্যের বিস্তীর্ণ বেলাভূমিতে তিনি বিদ্রোহের এক অনির্বাণ অগ্নি স্ফুলিঙ্গ। স্বাধীনতার লড়াইয়ে কেবল কালি ও কলমের মাধ্যমেই তিনি ব্রিটিশ শাসনের কাছে মূর্তিমান ত্রাস হয়ে গিয়েছিলেন । আবার সেই তিনিই সঙ্গীত রচনার মাধ্যমে রবীন্দ্র সঙ্গীতের মতই একটি স্বকীয় ধারার জন্ম দিলেন যা পরে নজরুলগীতি হিসেবে বিখ্যাত হয় । তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/kazi-nazrul-islam/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৯ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-29

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ঘুম ভাঙার পর থেকেই আমরা নানা রকম শব্দ শুনছি। কোনোটা কর্কশ, কোনোটা আবার বেশ শ্রুতি মধুর। কখনো কখনো কারোর কথা শুনতে বেশ ভালো লাগছে, আবার কখনো কখনো কারোর শুনলেই রাগ হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা শব্দ শুনি কীভাবে ? আসুন এখানে জেনে নিই আমরা শুনি কীভাবে https://sobbanglay.com/sob/how-do-we-hear/
  • সব প্রবাদেরই উৎপত্তির কিছু না কিছু কারণ আছে। আমরা বিভিন্ন প্রবাদের উৎস সন্ধান করছি সেই তালিকায় আজ “অতি দর্পে হতা লঙ্কা” প্রবাদটি নিয়ে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bengali-proverb-ati-darpe-hata-lanka/

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

আজ কাজী নজরুল ইসলামের মৃত্যুদিন। আপনি কি জানেন তিনি সিনেমাতেও অভিনয় করেছিলেন। ধ্রুব নামক সেই সিনেমায় তিনি সংগীত পরিচালনার পাশাপাশি গান লেখেন, গান গেয়েছিলেন এবং অভিনয়ও করেন। নজরুল ইসলাম অভিনীত সেই সিনেমা থেকে বিশেষ দৃশ্যটি দেখুন এখানে

.

.

.

.

.

.

.

যুদ্ধশেষে যুধিষ্ঠির কি বলেছিলেন সেই নিয়ে দুচার কথা সববাংলায় এর পাতায়। শান্তিপর্বের শুরুতেই দেখা যায় তিনি জানাচ্ছেন তিনি রাজা হতে আর ইচ্ছুক না। যুদ্ধশেষে যুধিষ্ঠির যুদ্ধের ভয়ংকর পরিণাম দেখে অনুতাপ করছেন তিনি নিজেকে দোষারোপ করছেন। পুরোটা আমাদের ভিডিওতে দেখুন এখানে

অন্যান্য আরও যা পড়বেন :

মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/august/

  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading