সববাংলায়

১ মার্চ ।। ১৭ ফাল্গুন ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ১ মার্চ আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • ১ মার্চ সারা বিশ্বে শূন্য বৈষম্য দিবস পালন করা হয়ে থাকে। শুন্য বৈষম্য দিবস পালনের মূল লক্ষ্যই হল বিশ্ব জুড়ে সকল মানুষের বৈষম্যহীনভাবে সুস্থভাবে এবং সম্মানের সাথে বাঁচার যে অধিকার তাকে সম্মান জানানো। শূন্য বৈষম্য দিবস নিয়ে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/zero-discrimination-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিন। তিনি একজন প্রখ্যাত বাঙালি বামপন্থী রাজনীতিবিদ যিনি পশ্চিমবঙ্গের সপ্তম মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/buddhadeb-bhattacharjee/
  • আজ আব্দুস সাত্তারের জন্মদিন। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আওয়ামী লীগে যোগদানের জন্য আহ্বান জানালে সম্মানের সঙ্গে সেই প্রস্তাব প্রত্যাখান করেছিলেন আব্দুস সাত্তার। জিয়াউর রহমানের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠনের আহ্বান জানান তিনি। পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে যেমন নিযুক্ত হয়েছিলেন তিনি, তেমনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। জিয়াউর রহমানের হত্যার পর বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/abdus-sattar/
  • আজ লতিফুর রহমানের জন্মদিন। ইংরেজি এবং আইন নিয়ে পড়াশোনা করে প্রথমে শিক্ষকতা করেন, পরে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন, আরও পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তবে এখানেই তাঁর যাত্রা শেষ হয় না। তত্ত্বাবধায়ক সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবেও নিযুক্ত হয়েছিলেন তিনি। সমস্ত কাজেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন। প্রতিভাবান এই ব্যক্তি লতিফুর রহমানের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/latifur-rahman
  • আজ ফতেহ সিং রাঠোরের মৃত্যুদিন। বাঘ সংরক্ষণের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ‘টাইগার ম্যান অব ইন্ডিয়া’ নামে পরিচিত হয়েছিলে ফতেহ সিং রাঠোর। রনথম্ভোর ন্যাশানাল পার্ককে সারা বিশ্বের কাছে বাঘ সংরক্ষণ এলাকা হিসেবে বিখ্যাত করে তোলার পিছনে মূল কান্ডারীই ছিলেন তিনি। সেই এলাকায় অবস্থিত একটি গ্রামকে স্থানান্তরিত করবার মতো কঠিন কাজ সমাধা করেছিলেন সফলভাবে। এককালে ডিউক অব এডিনবার্গকে শিকারের ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই তিনিই পরে বণ্যপ্রাণী সংরক্ষণের জন্য পেয়েছিলেন বিবিধ খেতাব। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/fateh-singh-rathore/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১ মার্চ । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-march-01/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আমরা মানুষরা জন্ম থেকেই দেখছি আমাদের মাথার সামনের দিকে এক জোড়া চোখ রয়েছে।অথচ আমাদের চারপাশের এমন অনেক পাখি অনেক প্রাণী রয়েছে যাদের চোখ মাথার দুপাশে রয়েছে মাথার সামনের দিকের পরিবর্তে। কিন্তু আমাদের চোখ মাথার সামনে থাকে কেন? জানতে পড়ুন https://sobbanglay.com/sob/why-do-your-eyes-face-forwards/
  • পুরূরবা ছিল চন্দ্রপুত্র বুধ এবং মনুর কন্যা ইলার পুত্র। চন্দ্রের নাতি হিসাবে সে ছিল প্রথম চন্দ্রবংশীয় রাজা। সে রাজা হিসাবে যেমন বিখ্যাত ছিল, তার চেয়েও বেশি তাকে আমরা চিনি উর্বশীর প্রতি তার নিখাদ প্রেমের জন্য। পুরূরবা এবং উর্বশীর প্রেমকথা মহাভারতের প্রেম কথাগুলোর মধ্যে অনন্য। এই প্রেম অপ্সরা এবং মানবের, এই প্রেম অকল্পনীয় ভাবে নিখাদ এক প্রেম। এই প্রেম থেকেই জন্ম নিচ্ছে মহাভারতের সমস্ত বিখ্যাত চরিত্র যেমন যযাতি, দুষ্মন্ত , ভরত, ভীষ্ম, কৃষ্ণ, পাণ্ডব কৌরবেরা। বিস্তারিত অবশ্যই পড়ুন এখানে https://sobbanglay.com/sob/pururva-urvashi-love-story/
  • শাঁখের করাত হল এমন একটি করাত যার দুই দিকে ধার আছে। উভয় দিক থেকে বিপদ বা ক্ষতির আশঙ্কা এই প্রবাদের মূল বক্তব্য  অর্থাৎ উভয় সঙ্কট বোঝাতে এই বাংলা প্রবাদটি ব্যবহার করা হয়ে থাকে। আরও বিস্তারিত জানতে পড়তে হবে https://sobbanglay.com/sob/bengali-proverb-shankher-karat/

ইউটিউবে আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • ১৮৪৭ সালে কলকাতার জানবাজারের রানি রাসমণিদেবী কাশীতে তীর্থযাত্রার ঠিক আগের দিন রাতে দেবী কালীর স্বপ্নাদেশ পান যে তার কাশী যাওয়ার প্রয়োজন নেই। গঙ্গাতীরেই একটি মন্দিরে কালী মূর্তি প্রতিষ্ঠা করে পূজা করলে দেবী সেই মূর্তিতে আবির্ভূত হয়েই পূজা গ্রহণ করবেন। তখন রানি দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের অজানা ইতিহাস দেখুন এই ভিডিওতে https://youtu.be/u-Xe9298BMo
  • ইকোব্রিক নিয়ে অল্পবিস্তর সবাই শুনেছি।না জেনে থাকলে অবশ্যই জানুন। যে পলিথিন প্যাকেটগুলি আপনি নিজের বাড়িতে আনেন সেগুলির ঠিক্ঠাক সৎকার করার উপায় হল এই ইকো ব্রিক। দু লিটারের একটি বোতলে সাধারণ পরিবারের প্রায় তিনমাসের পলিথিন ঢুকে যাবে। এগুলিকে ‘ইকো ব্রিক’ বলে কারণ এগুলি ইটের মত যা দিয়ে নির্মাণ কাজ করা সম্ভব – খুবই টেকসই। নিজের বাড়ির ছোটখাট কাজে লাগান এই ‘ইকো ব্রিক’ বা অনেক সংস্থা এই নিয়ে কাজ করতে আগ্রহী তাদের দান করুন অনেকগুলি জমা হয়ে গেলে। কিভাবে বানাবেন সেই ইকোব্রিক দেখুন এখানে https://youtu.be/1yqfVhpgmYU

অন্যান্য আরও যা পড়বেন :

  • মার্চ মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/march/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-born/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading