কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১৩ ফেব্রুয়ারি ।
সাম্প্রতিক পোস্ট
বিশেষ দিবস :
১৩ ফেব্রুয়ারি – জাতীয় নারী দিবস (ভারত)।
১৩ ফেব্রুয়ারি – বিশ্ব বেতার দিবস।
আজকের দিনে ভারত :
১৭৩৯ সালে এই দিনে হয়েছিল কারনালের যুদ্ধ যেখানে ইরানি শাসক নাদির শাহের বাহিনী মুঘল সম্রাট মুহাম্মদ শাহর বাহিনীকে পরাজিত করে।
১৮৭৯ সালে আজকের দিনে স্বাধীনতা সংগ্রামী সরোজিনী নাইডুর জন্ম হয়।
১৯২৬ সালে এই দিনে জন্মগ্রহণ করেন চিত্তরঞ্জন মিত্র ( CR Mitra/ CRM) যিনি একজন ভারতীয় বিজ্ঞানী। তিনি বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি এন্ড সায়েন্স পিলানি র ডাইরেক্টর ছিলেন৷
১৯৩২ সালে এই দিনে ডক্টর লীলাদেবী জন্মগ্রহণ করেন ( কেরালা) যিনি ইংরাজি এবং মালয়ালম ভাষায় বই লেখার পাশাপাশি অনুবাদক হিসেবেও খ্যাত।
১৯৪৫ সালে এই দিনে অভিনেতা বিনোদ মেহেরার জন্ম হয়েছিল৷
২০১০ সালে এই দিনে পুণেতে বোমা বিস্ফোরণ ঘটে, উপস্থিত ১৭ জন মারা যান এবং ৬০ জন আহত হয়।
২০১৮ সালের আজকের দিনে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে বিজ্ঞানী রতনলাল ব্রহ্মচারীর মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ :
১৯২১ সালের আজকের দিনে বাংলাদেশি ভাষাবিদ, খ্যাতনামা মনীষী আহমদ শরীফের জন্ম হয়।
১৯২৯ সালের আজকের দিনে বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সাহিত্যিক ও ভাষা সৈনিক গাজীউল হকের জন্ম হয়।
১৯৪৮ সালের আজকের দিনে কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমিনের জন্ম হয়।
১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠা হয়।
১৯৮৫ সালের আজকের দিনে ছাত্রনেতা রাউফুন বসুনিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত হন।
২০১২ সালের আজকের দিনে প্রখ্যাত অভিনেতা হুমায়ুন ফরীদির মৃত্যু হয়।
২০১৬ সালের আজকের দিনে ৭৬ বছর বয়সে ঢাকায় গুলশানের কিওর মেডিক্যাল সেন্টারে কিংবদন্তি বাঙালি সুরকার রবীন ঘোষের মৃত্যু হয়।
আজকের দিনে বিশ্ব :
১২৫৭ সালের আজকের দিনে হালাকু খানের মোঙ্গল বাহিনীর হাতে আব্বাসীয় খলিফাদের রাজধানী বাগদাদের পতন ঘটে।
১৬৩৩ সালে এই দিনে ইনকুইজেশনের আগে বিচারের জন্য গ্যালিলিও গ্যালিলি রোম ফিরে এসেছিলেন।
১৭৮৮ সালে এই দিনে ওয়েস্ট মিনিস্ট্রিতে ওয়ারেন হেস্টিংসের বিচার শুরু হয়।
১৮৮০ সালে এই দিনে টমাস আলভা এডিসন ‘এডিসন এফেক্ট’ পর্যবেক্ষণ করেন।
১৮৮৩ সালে এই দিনে জার্মানীর বিখ্যাত সুরস্রষ্টা এবং সংগীতবিদ রিচার্ড ওয়েগনারের মৃত্যু হয়।
১৯৩৪ সালে এই দিনে সোভিয়েত বাষ্পীয় জাহাজ এসএস চেলয়ুসকিন আর্কটিক মহাসাগরে ডুবে যায়।
১৯৪৫ সালে এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লাল ফৌজের কাছে নাৎসি জার্মানি ও হাঙ্গেরি বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে বুদাপেস্ট অবরোধের সমাপ্তি ঘটায়৷
১৯৪৮ সালে এই দিনে মৃত্যু হয় সের্গে আইজেনস্টাইনের যিনি ছিলেন সোভিয়েত চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র তাত্ত্বিক।
১৯৮২ সালে এই দিনে গুয়েতেমালায় রিও নিগ্রো গণহত্যাসংঘটিত হয়েছিল।
১৯৯০ সালে এই দিনে জার্মান পুনঃএকত্রীকরণ হয়। জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য দুই স্তর বিশিষ্ট পরিকল্পনার বিষয়ে সমঝোতা হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান