সববাংলায়

আজকের দিনে ।। ১ মার্চ

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১ মার্চ ।

বিশেষ দিবস :

১ মার্চ – শূন্য বৈষম্য দিবস

আজকের দিনে ভারত :

১৬৪০ সালের আজকের দিনে ব্রিটিশরা মাদ্রাজে বাণিজ্য কেন্দ্র স্থাপনের অনুমতি পায় ভারতের তৎকালীন শাসকের থেকে।

১৭৭৬ সালের আজকের দিনে পুরাধার চুক্তি স্বাক্ষরিত হয় মারাঠা ও ব্রিটিশ সেনাবাহিনীর মধ্যে।  

১৮১৯ সালের আজকের দিনে শ্রীরামপুরে “ব্যাংক অফ শ্রীরামপুর”প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি, জোসুয়া মার্শম্যান ও উইলিয়াম ইয়ার্ড।

১৮৪৮ সালের আজকের দিনে ভারতে ভয়াবহ ভূমিকম্পে এক হাজার জনের প্রাণহানি হয়।

১৮৬১ সালের আজকের দিনে প্রখ্যাত ঐতিহাসিক অক্ষয়কুমার মৈত্রেয়’র জন্ম হয়।

১৮৮৩ সালের আজকের দিনে কবি কুমুদরঞ্জন মল্লিকের জন্ম হয়।

১৯১৭ সালের আজকের দিনে ভারতীয় লেখক কর্তার সিং দুগ্‌গালের জন্ম হয়। তিনি ছোটগল্প, নাটক, উপন্যাস লিখেছেন। তিনি অল ইন্ডিয়া রেডিও পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন এবং ১৯৮৮ সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ এবং সাহিত্য অ্যাকাদেমি ফেলোশিপ প্রদান করে।

১৯২৪ সালের আজকের দিনে গোপীনাথ সাহা শহীদ হন যিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে বাঙালি বিপ্লবী ছিলেন।

১৯৩০ সালের আজকের দিনে বিখ্যাত শিল্পপতি আর.পি.জি গ্রুপের প্রতিষ্ঠাতা রমা প্রসাদ গোয়েঙ্কার জন্ম হয়।

১৯৪৪ সালের আজকের দিনে পশ্চিমবাংলার সপ্তম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম হয়। তিনি মুখ্যমন্ত্রী পদে ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত ছিলেন।

১৯৪৫ সালের আজকের দিনে প্রখ্যাত যুক্তিবাদী প্রবীর ঘোষের জন্ম হয়।

১৯৫৩ সালের আজকের দিনে এম কে স্ট্যালিন, তামিলনাড়ুর একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ডি.এম.কে রাজনৈতিক দলের সভাপতি। তিনি ১৯৯৬ থেকে ২০০২ পর্যন্ত চেন্নাইয়ের ৩৭তম মেয়র এবং ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত তামিলনাডুর প্রথম উপ-মুখ্যমন্ত্রী ছিলেন।  

১৯৮৯ সালের আজকের দিনে বসন্তদাদা পাতিলের মৃত্যু হয়। তিনি ছিলেন মহারাষ্ট্রের ৬ষ্ঠ মুখ্যমন্ত্রী এবং দশম গভর্ণর।

২০১১ সালের আজকের দিনে বাঘ সংরক্ষণের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ‘টাইগার ম্যান অব ইন্ডিয়া’ নামে পরিচিত ফতেহ সিং রাঠোরের মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশ :

১৯০৬ সালের আজকের দিনে আব্দুস সাত্তারের জন্ম হয়।

১৯৩৬ সালের আজকের দিনে প্রাক্তন প্রধান বিচারপতি ও ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী লতিফুর রহমানের জন্ম হয়।

১৯৪০ সালের আজকের দিনে  যিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাফাত জামিল বীর বিক্রম জন্মগ্রহণ করেন।

১৯৭১ সালের আজকের দিনে ১ মার্চ হঠাৎ করেই জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। এতে প্রতিবাদে ফেটে পড়ে গোটা দেশ।স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠনের প্রথম ধাপ ও কারণ ছিল এটি।  

১৯৮৫ সালের আজকের দিনে বাংলাদেশে রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করেন তৎকালীন জেনারেল এরশাদ।

১৯৯৭ সালের আজকের দিনে বাংলাদেশে প্রথম টেলিফোন ব্যাংকিং সার্ভিস চালু হয়।

 আজকের দিনে বিশ্ব :

১৪৯৮ সালের আজকের দিনে ভাস্কো দা গামার মোজাম্বিক আবিষ্কার হিসেবে এই দিনটি খ্যাত।

১৬১১ সালের আজকের দিনে জন পেলের জন্ম হয়। তিনি ছিলেন একজন ইংরেজ বীজগণিতবিদ, জ্যামিতিবিদ এবং জ্যোতির্বিদ।

১৮১১ সালের আজকের দিনে মোহাম্মদ আলী মামলুকদের পরাস্ত করে মিশরের ক্ষমতা দখল করেন।  

১৮১৫ সালের আজকের দিনে এলবা দ্বীপ থেকে পালানোর পর নেপোলিয়ন বোনাপার্টের মাত্র ১০০ দিনের শাসনকাল সূচনা হয়।

১৮৯২ সালের আজকের দিনে রিয়ুনোসুকি অকুতাগাওয়া-এর জন্ম হয়। তিনি পরবর্তীকালে জাপানের একজন বিশিষ্ট সাহিত্যিক ও ছোটগল্পের জনক বলে প্রতিষ্ঠিত হন।

১৯০১ সালের আজকের দিনে অস্ট্রেলিয়ান সেনাবাহিনী গঠিত করা হয়।

১৯১১ সালের আজকের দিনে  ডাচ জৈব রসায়নবিদ এবং রসায়নে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী ‘ইয়াকোবুস হেনরিকুস ফান্ট হফ’ এর মৃত্যু হয়।

১৯১২ সালের আজকের দিনে উড়ন্ত বিমান থেকে আকাশে প্যারাসুটে অবতরণের মাধ্যমে প্যারাসুটের প্রথম ব্যবহার করেন আলবার্ট বেরী।

১৯১৪ সালের আজকের দিনে আন্তর্জাতিক পোস্টাল ইউনিয়নে চীন অংশগ্রহণ করে।

১৯৪৩ সালের আজকের দিনে আলেকজেন্ডার ইরসিন মারা যান যিনি ফ্রান্স-সুইস চিকিৎসক ও ব্যাকটেরিওলজিস্ট এবং ইরসিনিয়া পেস্টিস-এর আবিস্কারক।

১৯৫৬ সালের আজকের দিনে ডালিয়া গ্রাইবস্কেইটের জন্ম হয়। তিনি পরবর্তীকালে লিথুয়ানিয়ার প্রখ্যাত রাজনীতিবিদ এবং রাষ্ট্রপতি হন।

১৯৭১ সালের আজকের দিনে ইয়াহিয়া খান কর্তৃক পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকাল স্থগিত ঘোষণা করে।

১৯৯০ সালের আজকের দিনে লিথুনিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৯৫ সালের আজকের দিনে জর্জেস জে এফ কোহলার মারা যান যিনি জার্মান জীববিজ্ঞানী, চিকিত্সাবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী।

আজকের দিনে

আজকের দিনে ।। ২৯ ফেব্রুয়ারি আজকের দিনে ।। ২ মার্চ

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading