কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২৮ মে ।
আজকের দিনে ভারত :
১৮৪৬ সালের আজকের দিনে অবিভক্ত বাংলার এক বিদগ্ধ বেদজ্ঞ পণ্ডিত সত্যব্রত সামশ্রমীর জন্ম হয়।
১৮৮৩ সালের আজকের দিনে স্বাধীনতা সংগ্রামী নেতা বিনায়ক দামোদর সাভারকরের জন্ম হয়।
১৯২৩ সালের আজকের দিনে অন্ধ্রপ্রদেশ এর প্রাক্তন মুখ্যমন্ত্রী এন.টি.রামা রাওয়ের জন্ম হয়।
১৯৪৬ সালের আজকের দিনে কবি এবং সমালোচক কে.সচ্চিদানন্দর জন্ম হয়।
১৯৬৪ সালের আজকের দিনে নয়াদিল্লীতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
২০১১ সালের আজকের দিনে বিখ্যাত কবি মল্লিকা সেনগুপ্তর মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ :
১৯৬২ সালের আজকের দিনে বিখ্যাত রেস্তরাঁ-মালিক, সমাজসেবী বজলুর রশিদের জন্ম হয়। ২০০৬ থেকে ২০১২ সাল অব্দি তিনি যুক্তরাজ্যে বাংলাদেশি ক্যাটারার্স এসোসিয়েশনের সভাপতি ছিলেন।
১৯৭৬ সালের আজকের দিনে বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদীনের মৃত্যু হয়।
১৯৮৩ সালের আজকের দিনে চিত্রতারকা মামনুন হাসান ইমনের জন্ম হয়।
১৯৯৪ সালের আজকের দিনে লেখক, অধ্যাপক, সম্পাদক আসহাব উদ্দীন আহমদের মৃত্যু হয়।
১৯৯৭ সালের আজকের দিনে বাংলাদেশে “নিরাপদ মাতৃত্ব দিবস” পালনের ঘোষণা করা হয়।
আজকের দিনে বিশ্ব :
১৭৪২ সালের আজকের দিনে লন্ডনে প্রথম ইনডোর সুইমিং পুল চালু হয়।
১৮০৪ সালের আজকের দিনে নেপোলিয়ন বোনাপোর্ট নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করেন।
১৯১৯ সালের আজকের দিনে ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম মহাযুদ্ধ সমাপ্ত হয়।
১৯৩০ সালের আজকের দিনে মার্কিন জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিঃপদার্থবিজ্ঞানী ফ্রাঙ্ক ড্রেকের জন্ম হয়।
১৯৩৭ সালের আজকের দিনে অস্ট্রীয় মনোবিজ্ঞানী আলফ্রেড অ্যাডলারের মৃত্যু হয়।
১৯৪০ সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির কাছে বেলজিয়াম আত্মসমর্পণ করে।
১৯৪২ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান স্নায়ু ও বায়োকেমিস্ট স্টানলি বেঞ্জামিন প্রুসিনারের জন্ম হয়।
১৯৫২ সালের আজকের দিনে গ্রিসের নারীদের ভোটাধিকার অর্জিত হয়।
১৯৬৮ সালের আজকের দিনে কাইলি মিনোগুয়ের জন্ম হয়। তিনি একজন অস্ট্রেলিয়ান গায়িকা, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।
১৯৭৫ সালের আজকের দিনে পাকিস্তানি ক্রিকেটার মিসবাহ-উল-হকের জন্ম হয়।
১৯৮৫ সালের আজকের দিনে ইংরেজ অভিনেত্রী ও গায়ক কারেয় মুলিগানের জন্ম হয়।
২০০৩ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী রসায়নবিদ ও শিক্ষাবিদ ইলিয়া প্রিগোগিনের মৃত্যু হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান