সববাংলায়

১ পৌষ | ১৭ ডিসেম্বর | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩১ সালের ১ পৌষ এবং ইংরাজি ২০২৪ সালের ১৭ ডিসেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১ পৌষ | ১৭ ডিসেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ সুন্দরী মোহন দাসের জন্মদিন। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয় বলে আমরা যে প্রতিষ্ঠানকে চিনি তা আগে পরিচিত ছিল বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট নামে। স্বদেশি আন্দোলনের জোয়ারে দেশীয় জাতীয় শিক্ষা প্রবর্তনের লক্ষ্যে এই প্রতিষ্ঠা গড়ে উঠেছিল ডা. সুন্দরী মোহন দাসের অনুপ্রেরণায় ও উদ্যোগে। এছাড়াও ন্যাশনাল মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা-অধ্যক্ষও ছিলেন তিনি। দেশীয় প্রক্রিয়ায় ঔষধি গাছ থেকে ওষুধ প্রস্তুত করার লক্ষ্যে দেশীয় কারখানা গড়ে তোলার স্বপ্নে নিজের পুত্রকে বিদেশে পাঠিয়েছিলেন তিনি ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি পড়তে। আজীবন ব্রাহ্মধর্মে বিশ্বাসী ও স্বদেশি ভাবনায় উদ্দীপিত সুন্দরী মোহন দাসের জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sundari-mohan-das/
  • আজ লুডভিগ ফান বেটোফেনের জন্মদিন। তিনি একজন ক্ষণজন্মা কিংবদন্তি জার্মান সুরকার তথা পিয়ানোবাদক যিনি বিশ্ব সঙ্গীতের মোড় বদলে দিয়েছিলেন তাঁর সুরের মাধ্যমে। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ludwig-van-beethoven/
  • আজ জালালউদ্দিন রুমির মৃত্যুদিন। তাঁর কবিতার ইংরেজি অনুবাদ অবলম্বনে মার্কিন পপ সঙ্গীতশিল্পী ম্যাডোনা গান তৈরি করেছিলেন। সুফি দার্শনিক তথা কবি হয়েও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের এক জনপ্রিয় কবির মর্যাদা পেয়েছিলেন। রুশ, জার্মান, ফরাসি, ইংরেজি ইত্যাদি বহু ভাষায় তাঁর কবিতা অনূদিত হয়েছে। তাঁর লেখা প্রেমের কবিতাগুলি আজও রসিক পাঠকদের মধ্যে জনপ্রিয়। জালালউদ্দিন রুমির জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jalal-ad-din-muhammad-rumi/
  • আজ লর্ড কেলভিনের মৃত্যুদিন। তাঁর নামেই তাপমাত্রা মাপার SI এককের নাম রাখা হয়েছে কেলভিন। তাঁর জীবনী নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/lord-kelvin
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৭ ডিসেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-december-17

ধর্মীয় অনুষ্ঠান :

  • পৌষ মাসের প্রতি মঙ্গল ও শনিবার কিরীটেশ্বরি গ্রামে কিরীটেশ্বরি দেবীর পূজা উপলক্ষে মেলা হবে। কিরীটেশ্বরি মন্দির নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/kiriteswari/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • কিরীটেশ্বরি মন্দির কীভাবে ঘুরতে আসবেন, তার খুঁটিনাটি জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/kiriteswari-trip/
  • তাপমাত্রা ষোলো-সতেরো ডিগ্রিতে নেমে এলেই কলকাতায় আমরা লেপ-কম্বল বের করে ফেলি। ওরে বাবা কি শীত! কিন্তু ভেবে দেখেছেন তাপমাত্রা যদি –২৭৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতো কী হতো? হ্যাঁ ওইটেই তো পরম শূন্য তাপমাত্রা – ০ কেলভিন। ওখানে পৌঁছালে নাকি গ্যাসের কোনো আয়তনই থাকে না। বিজ্ঞানীরা কি পেরেছেন পরম শূন্য তাপমাত্রায় পৌঁছাতে? আদৌ কী পরীক্ষাগারে ঐ তাপমাত্রা তৈরি করা সম্ভব? এরকম আরো অজস্র প্রশ্নের সমাধান পেতে এখনই পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/how-absolute-zero-temperature-achieved/
  • ১৯৯৪ ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নানান কারণে উল্লেখযোগ্য হয়ে আছে। মূলত দিয়েগো মারাদোনা এবং আন্দ্রে এস্কোবার এই দুটি নাম এই বিশ্বকাপের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। মারাদোনা এই বিশ্বকাপে এফিড্রিন নামক নিষিদ্ধ মাদক ব্যবহার করে বিশ্বকাপ থেকে নির্বাসিত হন। অন্যদিকে কলম্বিয়ার ফুটবলার আন্দ্রে এস্কোবার আমেরিকার সাথে ম্যাচ চলাকালীন আত্মঘাতী গোল করায় দেশে ফেরার পর তাঁকে গুলি করে হত্যা করা হয়। এই বিশ্বকাপ সম্পর্কে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/fifa-world-cup-1994/
  • ১৯৯৮ ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নানান কারণে উল্লেখযোগ্য হয়ে আছে। বত্রিশ দিন ধরে চলা এই বিশ্বকাপ এখনো অবধি বিশ্বকাপের ইতিহাসে সবথেকে দীর্ঘ টুর্নামেন্ট। এই বিশ্বকাপ থেকেই ২৪টি দলের নির্ধারিত সীমা বাড়িয়ে ফিফা বিশ্বকাপ খেলার জন্য ৩২টি দলকে অংশগ্রহণের অনুমতি দেয়। এই বিশ্বকাপ সম্পর্কে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/fifa-world-cup-1998/

১ পৌষ | ১৭ ডিসেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • ২০২৩ সালে কিরীটেশ্বরী গ্রাম (কিরীটকনা গ্রাম) পেয়েছে দেশের সেরা পর্যটন গ্রাম এর তকমা। দেশের মধ্যে ৩১টি কেন্দ্রশাসিত এবং রাজ্যের মোট ৭৯৫টি গ্রাম এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। কিরীটেশ্বরী মন্দিরের বিস্তারিত কাহিনী দেখুন এই ভিডিওতে https://youtu.be/GCjMni2ysEc
  • আমরা অনেক জায়গায় দেখেছি তিনটি হাসতে থাকা সন্ন্যাসীর মূর্তি। হাসতে থাকা তিন সন্ন্যাসী দের রহস্য কী? তাদের কেন সারাক্ষণ হাসতে দেখা যায়? জানলে আপনিও চমকে উঠবেন। তাদের অনুপ্রেরণা মূলক গল্প আমাদের শেখাবে হাসির মূল্য। তারা আসলে কারা? তারা আমাদের কি শিক্ষা দিয়েছিল? কেনই সারাজীবন ধরে তারা সকলকে হাসতে বলেছিল। এই ভিডিওতে পাবেন তার উত্তর। জীবনে কখনও দুঃখ পেলে এই কাহিনী দেখুন। ভিডিওটি শেষ অবধি দেখুন, নিশ্চিতভাবে আপনার মন ভাল হয়ে যাবে https://youtu.be/y7x4PS0tblw

১ পৌষ | ১৭ ডিসেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • ডিসেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/december/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-born/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১ পৌষ | ১৭ ডিসেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading