আজ বাংলা ১৪৩১ সালের ১৩ ফাল্গুন এবং ইংরাজি ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ লীলা মজুমদারের জন্মদিন। তাঁর চার পাশে গল্পরা ঘুরে বেড়াত। শিশু মনকে কি এক অদ্ভুত দক্ষতায় উনি পড়তে পারতেন। তাঁর গল্প পড়েই তো বাঙালি শিশু ঘুমোতে যেত রাতে। তাঁকে নিয়ে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/leela-majumdar/
আজ রোম্যান্টিক যুগের সাহিত্যিক ভিক্টর হুগোর জন্মদিন। তৃতীয় নেপোলিয়নের বিরোধিতা করার কারণে জীবনের পনেরো বছর নির্বাসনে কাটিয়েছিলেন তিনি। জাতীয় পরিষদ এবং সেনেটের সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছিলেন তিনি। সাহিত্য এবং রাজনীতি ছাড়াও প্রায় চার হাজারেরও বেশি ছবি এঁকেছিলেন হুগো। ভ্যান গঘের মতো শিল্পী তাঁর ছবির প্রশংসা করেছিলেন। এমন বহুমুখী প্রতিভাশালী ব্যক্তিত্ব ভিক্টর হুগো সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/victor-hugo/
আজ ক্রিস্টোফার মারলোর জন্মদিন। এলিজাবেথীয় যুগে সাহিত্যে ব্ল্যাঙ্ক ভার্সের আমদানি করে সাহিত্যিকদের মধ্যে একটি আলোড়ন তৈরি করে দিয়েছিলেন তিনি। প্রথিতযশা নাট্যকার শেক্সপিয়ারও তাঁর দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন। নাটক এবং কবিতা লেখার পাশাপাশি অনুবাদের কাজও করেছিলেন তিনি। মারলো-কৃত ওভিডের আমোরেসের অনুবাদটি একসময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। সাহিত্যচর্চার পাশাপাশি জানা যায়, তিনি গুপ্তচরবৃত্তির সঙ্গেও জড়িত ছিলেন। তাঁর লেখায় নাস্তিকতা, ধর্মীয় বিরোধিতার আভাস ছিল বলে তাঁকে গ্রেপ্তারের আদেশও জারি করা হয়েছিল। কিন্তু তারপরেই হঠাৎ হত্যা করা হয় তাঁকে। এই হত্যার কারণ নিয়ে নানারকম রহস্য ঘনীভূত হয়। কেউ কেউ বলেন রাণীর আদেশই খুন হয়েছিলেন তিনি এবং এরইসঙ্গে গুপ্তচরবৃত্তির প্রসঙ্গও জু্ড়ে যায়। এমনই বিচিত্র এবং রহস্যে ভরপুর সাহিত্যিক ক্রিস্টোফার মারলোর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/christopher-marlowe/
আজ আনন্দীবাই গোপাল রাও জোশির মৃত্যুদিন। ভারতের প্রথম মহিলা চিকিৎসক তিনি। তিনিই দেশের প্রথম মহিলা যিনি পাশ্চাত্য চিকিৎসাবিদ্যায় স্নাতক হওয়ার লক্ষ্যে আমেরিকা গমন করেছিলেন। এখনও দেশের মানুষের কাছে অজ্ঞাতই রয়ে গেলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/anandibai-gopalrao-joshi/
আজ বিনায়ক দামোদর সাভারকরের মৃত্যুদিন। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রথম সারির একজন বিপ্লবী ও রাজনীতিবিদ, ছিলেন বিনায়ক দামোদর সাভারকর। ‘মর্লে-মিন্টো- সংস্কার’ এর বিরোধিতা করে তাঁর পঞ্চাশ বছরের যাবজ্জীবন কারাদণ্ড হয়। অস্পৃশ্যতা এবং বর্ণবৈষম্যের ঘোর বিরোধী ছিলেন তিনি৷ তাঁর সম্পর্কে জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে https://sobbanglay.com/sob/vinayak-damodar-savarkar/
আজ ভারতের প্রথম চা রোপণকারী আসামের মণিরাম দেওয়ানের মৃত্যুদিন। ব্রিটিশ শাসকদের অকথ্য অত্যাচারের হাত থেকে চা-বাগানের শ্রমিকদের বাঁচাতে তিনি নিজেই দুটি চা বাগান খোলেন এবং সিপাহি বিদ্রোহের সময় ব্রিটিশ বিরোধী চক্রান্তে লিপ্ত থাকায় তাঁকে ফাঁসি দেওয়া হয়। মণিরাম দেওয়ান কীভাবে ব্রিটিশদের থেকে আসামের কিছু অঞ্চল মুক্ত করার পরিকল্পনা করেছিলেন, কীভাবেই বা তিনি চা উৎপাদনে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সাহায্য করেছিলেন সেই সব তথ্য জেনে নিতে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/maniram-dewan/
আজ অভিজিৎ রায়ের মৃত্যুদিন। তিনি ছিলেন একজন বাংলাদেশী সফটওয়্যার ইঞ্জিনিয়ার, লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ব্লগার যিনি ‘মুক্তমনা’ নামক স্বাধীনচেতা ও মুক্তচিন্তার ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা ছিলেন। ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে তাঁকে কুপিয়ে খুন করে বাংলাদেশী জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/avijit-roy/
তারকেশ্বরের উপাস্য তারকনাথ নাকি খুবই জাগ্রত। এখানকার মন্দির-সংলগ্ন দুধপুকুরে স্নান করে অনেকেই নাকি মনস্কামনা পূর্ণ করেন। কিন্তু কীভাবে তারকেশ্বর মন্দির গড়ে উঠলো, এর বিশেষত্বই বা কী তা নিয়ে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/tarakeswar-temple/
প্রথিতযশা ইংরেজ কবি ও নাট্যকার ক্রিস্টোফার মারলোর মৃত্যু নিয়ে দীর্ঘকাল ধরেই জল্পনা-কল্পনা চলে আসছে৷ প্রাথমিকভাবে সংগৃহীত তথ্য ও প্রমাণ অনুযায়ী মনে করা হয় তিনি খুন হয়েছিলেন। ডান চোখের উপর ছুরিকাঘাতের ফলে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করেন অনেকে। টাকাপয়সা নিয়ে বচসার ফলে এই খুন হয়েছিল বলেই অনেক গবেষকের বিশ্বাস, কেউ আবার উল্লেখ করেন মারলোর কট্টর ধর্মবিরোধিতা ও নাস্তিকতা তাঁকে রাণী এলিজাবেথের রোষানলে ফেলেছিল এবং রাণীর নির্দেশেই নাকি হত্যা করা হয়েছিল মারলোকে। এছাড়াও তাঁর গুপ্তচরবৃত্তির কথাও জানা যায় ফলে সেই তথ্য থেকে গড়ে ওঠা তত্ত্ব বলে, রাষ্ট্রের কোনো বিপজ্জনক গোপনীয়তা প্রকাশ করার প্রবণতাকে রুখতেই এই হত্যাকান্ড। এমনই নানা তত্ত্বের আড়ালে রহস্যটি আজও যবনিকার অন্তরালেই রয়ে গেছে। ক্রিস্টোফার মারলো মৃত্যু রহস্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/death-mystery-of-christopher-marlowe/
শিব মহাপুরাণে ৬৪টি জ্যোতির্লিঙ্গ মন্দিরের উল্লেখ আছে, যার মধ্যে বারোটি সবচেয়ে পবিত্র, যাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বলা হয়ে থাকে। মহাশিবরাত্রির দিনে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ব্যাপারে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/12-jyotirlingam
পঞ্চরত্ন স্থাপত্য একপ্রকারের মন্দিরের স্থাপত্যশিল্প। পুরনো বাংলার রাজাদের আমলে সপ্তদশ শতকে এ স্থাপত্যের আগমন ঘটে। এই স্থাপত্যে মন্দিরের মাথায় বা ছাদে চারটি কোণে চারটি চুড়া থাকে। আর কেন্দ্রে একটি চূড়া থাকে যা অন্যান্য চারটি চুড়ার চেয়ে অনেকটা উঁচু। এই চূড়াগুলোকে রত্নও বলা হয়ে থাকে। এইভাবে মোট পাঁচটি চূড়া বা রত্ন থাকে বলে এই স্থাপত্যশিল্পকে পঞ্চরত্ন বলা হয়। বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/pancharatna-architechture/
আজ শিবরাত্রি । বলা হয় সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল শিবরাত্রি ব্রত। প্রচলিত ধারণা অনুযায়ী সাধারণত মেয়েরা ভাল স্বামী পাবার আশায় শিবরাত্রি ব্রত পালন করে। কিন্তু শিবরাত্রি শুধুই মেয়েদের জন্য নয়। ছেলেরাও শিবরাত্রি করতে পারে এবং করেও থাকে। তাছাড়া এক জন পুরুষই তো প্রথম শিবরাত্রি করেছিল। এই ব্রত নিয়ে বিস্তারিত শুনুন এখানে https://youtu.be/vdsBVo_C2A4
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
আজ মহাশিবরাত্রির দিনে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দির নিয়ে বিস্তারিত দেখা যাক এখানে https://youtu.be/yRJMnGWF2LA
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান