সববাংলায়

২ জ্যৈষ্ঠ | ১৭ মে | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩২ সালের ২ জ্যৈষ্ঠ এবং ইংরাজি ২০২৫ সালের ১৭ মে। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২ জ্যৈষ্ঠ | ১৭ মে | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। উচ্চ রক্তচাপ অনেক সময় উপসর্গহীন হওয়ার জন্য একে ‘নীরব ঘাতক’ বলা হয়ে থাকে।কিন্তু এর কারণে অনেক সময় শরীরের অন্য অঙ্গগুলো যেমন – হৃৎপিণ্ড, ফুসফুস, রক্তনালী, মস্তিষ্ক ও কিডনির মারাত্মক রকম ক্ষতি হয়। সেইজন্য এই রোগটির নিয়মিত চিকিৎসা প্রয়োজন। এই রোগের বিরুদ্ধে সচেতন হোন এবং দিনটিতে সম্বন্ধে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/world-hypertension-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ এডওয়ার্ড জেনারের জন্মদিন। তিনি গোবসন্ত হলে গুটি বসন্ত হয় না – সেই পর্যবেক্ষণ থেকেই ধারণা করতে পেরেছিলেন যে গোবসন্তের মধ্যে এমন কিছু আছে যা আমাদের প্রতিরোধ শক্তি বাড়িয়ে তোলে – ফলশ্রুতি গুটি বসন্তের টিকা আবিষ্কার। এই আবিষ্কার এক নতুন দিগন্ত উন্মোচন করে – টিকা প্রদান করে রোগ প্রতিরোধ বাড়ানোর পদ্ধতি। এরপর সারা বিশ্ব জুড়ে তৈরি হয়েছে নানান রোগের নানান ভ্যাক্সিন। ভ্যাক্সিন এর জনক এডওয়ার্ড জেনারের কথা জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/edward-jenner/
  • আজ দ্বিজেন্দ্রলাল রায়ের মৃত্যুদিন। তাঁর দেশাত্মবোধক গানের জন্য বাংলা সঙ্গীতের ইতিহাসে অমর হয়ে আছেন তিনি। “ধনধান্য পুষ্পভরা” তাঁরই কালজয়ী সৃষ্টি। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/dwijendralal-ray/
  • আজ বেনু সেনের মৃত্যুদিন। ভারতে প্রথম সাদা-কালো নেগেটিভ থেকে রঙিন ফোটোগ্রাম তৈরি এবং রঙ পৃথকীকরণের পদ্ধতি আবিষ্কার করেছিলেন তিনি। বিএসফোর, ট্যানোরামা, ম্যাক্রো পিক্টোগ্রাফি ইত্যাদি পদ্ধতিতে সাদা-কালো ছবি ডেভেলপ করার ক্ষেত্রে তাঁর দক্ষতা ছিল অসামান্য। ফোটোগ্রাফির ক্ষেত্রে সমগ্র পৃথিবীর মধ্যে তৃতীয় ব্যক্তি বেনু সেন যিনি ‘মাস্টার্স অফ ফোটোগ্রাফি’ উপাধিতে ভূষিত হয়েছেন। তাঁর জীবনের আরো তথ্য জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/benu-sen/
  • আজ উল্লাসকর দত্তের মৃত্যুদিন। ফাঁসির সাজা পেয়ে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েই উল্লাসকর দত্ত গেয়ে উঠেছিলেন ‘সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে’। কিন্তু শেষমেশ ফাঁসি হয়নি তাঁর, বদলে আন্দামানের সেলুলার জেলে দ্বীপান্তরের সাজা পান তিনি। আলিপুর বোমা মামলায় অভিযুক্ত হয়ে আন্দামানে অকথ্য অত্যাচার সহ্য করতে করতে ইলেকট্রিক শকের প্রভাবে মানসিক ভারসাম্য হারিয়েছিলেন তিনি। তাঁর বিপ্লবী জীবনের এমনই সব তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ullaskar-dutta/
  • আজ রাধানাথ শিকদারের মৃত্যুদিন। হিমালয়ের কোলে মুসৌরী, দেরাদুন, নেপাল কিংবা এই বাংলার কলকাতা যেখানেই যাওয়া যাক রাধানাথ শিকদার সম্পর্কে অনেক গল্প শুনতে পাওয়া যাবে। ১৮৫০-এর পর থেকে প্রায় অর্ধ শতাব্দী এমন কোনও শিক্ষিত বাঙালির সন্ধান আমরা পাইনি যাঁর কাছ থেকে তাঁর সম্পর্কে দু একটা কথা জানা যেত না। এটা অতিশয়োক্তি মনে হতে পারে। আসলে সেকালে শিক্ষিত বাঙালি যাঁদের একটু বোধ বুদ্ধি ছিল তাঁরা গণিতশাস্ত্রে তাঁর প্রগাঢ় পাণ্ডিত্য এবং মানসিক শক্তির প্রশংসা করে থাকতেন। ইংরেজ বা ফরাসি যেই হোন না কেন মনে মনে তাঁকে শ্রদ্ধা করতেন, মুখে প্রকাশ হয়তো করতেন না।১৮৭০ সালের পত্রিকায় দেখতে পাই — অঙ্কের অধ্যাপক ডাক্তার টাইলার (Tyller) তাঁকে প্রতিভাসম্পন্ন মনে করতেন এবং তিনি ও রাজনারায়ণ বসাক হিন্দু জাতির মধ্যে সর্বপ্রথম তাঁর কাছে নিউটনের ‘প্রিন্সিপিয়া’ (Principia) সম্পর্কে জানার ইচ্ছা প্রকাশ করেন। তিনি গ্রিক ও ল্যাটিন সাহিত্যপাঠে আনন্দ লাভ করতেন এবং মাসিক পত্রিকার জন্য প্লুটার্ক ও জেনোফেন এর লেখা বই এর উপর কয়েকটি প্রবন্ধও লেখেন। এছাড়াও সংবাদ পত্র পাঠে আমরা আরো জানতে পারি তিনি অত্যন্ত রাসভারী মানুষ ছিলেন এবং যে কাজই তাঁকে দেওয়া হত সেই কাজটি তিনি যতক্ষণ না শেষ করছেন ততক্ষণ বিশ্রাম নিতেন না। কাজকর্মে ঢিলেমি তিনি পছন্দ করতেন না, এ কারণে উচপদস্থ ব্রিটিশ কর্মচারীরা তাঁকে শ্রদ্ধার চোখে দেখতেন। তিনি ছিলেন বহু সদগুনের অধিকারী। আক্ষরিক অর্থেই রাধানাথ ছিলেন এক বহুমুখী প্রতিভা— একাধারে গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, জরিপবিজ্ঞানী ও সাহিত্যিক। তিনি ব্রিটিশ ভারতে আধুনিক বিজ্ঞানশিক্ষায় নতুন ভোর আনতে চেয়েছিলেন, কিন্তু আজ কেবল এভারেস্ট শৃঙ্গের উচ্চতা মাপকের পরিচিতিতেই হারিয়ে গিয়েছেন তিনি। আসলে রাধানাথ শিকদার নামে মানুষটির ব্যাপ্তি বিশাল, শুধু বিশালই বা বলি কেন, সুবিশাল। বিস্তারিত – https://sobbanglay.com/sob/radhanath-sikdar/
  • আজ ইতালীয় রেনেসাঁসের প্রথম দিককার শিল্পী সান্দ্রো বত্তিচেল্লির মৃত্যুদিন। কথিত আছে নিজের প্রেমিকাকে মডেল করে তিনি বিশ্ববিখ্যাত ‘দ্য বার্থ অব ভেনাস’ ছবিটি এঁকেছিলেন। মাইকেলঅ্যাঞ্জেলোর অমূল্য সৃষ্টি ‘ডেভিড’ নামক ভাস্কর্যটিকে কোথায় রাখা হবে, সেজন্য নিযুক্ত কমিটিতেও ছিলেন তিনি। চার্চের জন্য ছবি আঁকতে আঁকতে একদিন তাঁর নাম ছড়িয়ে পড়েছিল চতুর্দিকে৷ ইতালীয় রেনেসাঁসের সেই মহান শিল্পী সান্দ্রো বত্তিচেল্লি সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/sandro-botticelli/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৭ মে। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-may-17

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • টিভিতে প্রচারিত সানস্ক্রিন লোশনের বিজ্ঞাপনে আমরা অনেকেই দেখি কোনো লোশনে SPF60 আবার কোনটি বা SPF30 সমৃদ্ধ। কিন্তু কখনো কি মনে হয়েছে আমাদের এই SPF টা কি বস্তু? জেনে নিন তাহলে এখানে https://sobbanglay.com/sob/why-does-sunscreen-lotion-has-spf/
  • টিকা বা ভ্যাক্সিন এর ধারণা প্রথম দিয়েছিলেন এডওয়ার্ড জেনার। এখন নানা রোগের ভ্যাক্সিন মানুষের করায়ত্ত। সেই ভ্যাক্সিন বা টিকা বা প্রতিষেধক কাজ করে কীভাবে জানতে এখানে দেখুন – https://sobbanglay.com/sob/how-does-vaccine-work/
  • পদবী নিয়ে আমাদের অনেকেরই শ্লাঘার শেষ নেই, আবার বিশেষ কিছু পদবীর প্রতি শ্লেষও কম নেই। আসুন জেনে নিই অ থেকে ঔ বর্ণের পদবীগুলির উৎপত্তির ইতিহাস https://sobbanglay.com/sob/origin-of-surname-part-1/

২ জ্যৈষ্ঠ | ১৭ মে | আজকের বাছাই | সববাংলায়

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ দ্বিজেন্দ্রলাল রায়ের মৃত্যুদিন। দ্বিজেন্দ্রলাল রায় উনিশ শতকের বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতনামা একজন নাট্যকার, সুরকার এবং সংগীত রচয়িতা যিনি মূলত তাঁর দেশাত্মবোধক গানের জন্য বাংলা সঙ্গীতের ইতিহাসে অমর হয়ে আছেন৷ বহুমুখী প্রতিভার অধিকারী দ্বিজেন্দ্রলাল ডি.এল.রায় নামেও পরিচিত ছিলেন। তাঁকে নিয়ে বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/put0w_kAG0A

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • ডুয়ার্সে গেলে ইন্দ্রশঙ্কর থাপার গলায় অসাধারণ সংগীত প্রায় সকলেই শুনেছেন। তিনি বক্সা ফোর্টের কাছে একটি হোম স্টে চালান। কিন্তু এটাই তাঁর একমাত্র পরিচয় নয়। তিনি গায়ক, তিনি কবি। যারা তাঁর হোম স্টে’র কাছ দিয়ে যান, তাঁদেরও তিনি তাঁর মধুর কণ্ঠে গান শোনান। তাঁর কণ্ঠে রবিঠাকুরকে নিয়ে তাঁর স্বরচিত একটি কবিতা এবং একটি রবীন্দ্রসঙ্গীত শুনুন এখানে https://youtu.be/3BTW0VE9wz0

২ জ্যৈষ্ঠ | ১৭ মে | আজকের বাছাই | সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • মে মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/may/
  • মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-born/
  • মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২ জ্যৈষ্ঠ | ১৭ মে | আজকের বাছাই | সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading