সববাংলায়

১২ জ্যৈষ্ঠ | ২৭ মে | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩২ সালের ১২ জ্যৈষ্ঠ এবং ইংরাজি ২০২৫ সালের ২৭ মে। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১২ জ্যৈষ্ঠ | ২৭ মে | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ যোগেশচন্দ্র বাগলের জন্মদিন। যোগেশচন্দ্র বাগল হলেন সেই ব্যক্তিত্ব যিনি ঊনবিংশ শতকের বাংলার ইতিহাস জনসমক্ষে নিয়ে এসেছিলেন। বাংলার নবজাগরণের পথিকৃৎদের জীবনী সযত্নে লিপিবদ্ধ করে গেছেন তিনি তাঁর গ্রন্থে। তাঁর আবিষ্কৃত তথ্যাদি নিয়ে আজ নতুন করে গবেষণা শুরু হয়েছে। তথাকথিত ইতিহাসের অধ্যাপক না হয়েও তাঁর রচনা এক নতুন ইতিহাস তৈরী করেছে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jogesh-chandra-bagal/
  • আজ ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর মৃত্যুদিন। ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রধান নেতা জওহরলাল ভারতের স্বাধীনতা সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জওহরলাল নেহেরুর পাশাপাশি তিনি পণ্ডিত নেহরু এবং চাচা নেহরু নামেও তিনি ভারতবাসীর কাছে পরিচিত। স্বাধীনতা সংগ্রামী ও প্রধানমন্ত্রীর বাইরেও তিনি অসাধারণ একজন লেখক হিসেবেও পরিচিত। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jawaharlal-nehru/
  • আজ অজয় মুখোপাধ্যায়ের মৃত্যুদিন। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের চতুর্থ এবং ষষ্ঠ মুখ্যমন্ত্রী। ক্ষমতার শীর্ষে অধিষ্ঠিত হয়েও তিনি ভুলে যাননি নিজের আদর্শকে। সারাজীবন জনগণের মঙ্গলচিন্তাকেই অগ্রাধিকার দিয়ে এসেছেন তিনি। আদর্শভ্রষ্ট হওয়ার ভয়ে ত্যাগ করেছিলেন মুখ্যমন্ত্রীর আসনও। বর্তমানের এই ‘জোর যার মুলুক তার’ সমাজব্যবস্থায় দাঁড়িয়ে আরো বেশী করে মনে পড়ে তাঁকে। আসুন জেনে নিই তাঁর জীবনকাহিনী এখানে https://sobbanglay.com/sob/ajay-kumar-mukhopadhyay/
  • আজ কান্দুকুরি বীরসালিঙ্গমের মৃত্যুদিন। কান্দুকুরি বীরসালিঙ্গম তেলেগু নবজাগরণের পুরোধা ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। বিদ্যাসাগরের মত তিনিও দক্ষিণ ভারতে বিধবা বিবাহের প্রচলন করেছিলেন। নারীশিক্ষার জন্যও প্রাণপণ প্রয়াস চালিয়ে গিয়েছিলেন তিনি। নারীদের বঞ্চনা, তাদের প্রতি অত্যাচার, অনাচারের কথা প্রকাশের জন্য পত্রিকা প্রকাশ করেছিলেন নিজের উদ্যোগে। কান্দুকুরি বীরসালিঙ্গম সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kandukuri-veeresalingam/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৭ মে। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-may-27

    ধর্মীয় অনুষ্ঠান :

    বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

    • ১৮৭৩ সালের আজকের দিনেই নবীনচন্দ্র আঁশবটি দিয়ে এক কোপে নিজের স্ত্রী এলোকেশীর ঘাড় থেকে মাথা আলাদা করে দেন। এরপর স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। শুরু হল সেই সময়ে তোলপাড় ফেলে দেওয়া মোহান্ত-এলোকেশী মামলা। এই মামলা সেই সময়ে জনমানসে এতটাই প্রভাব বিস্তার করেছিল যে এলোকেশী ডিজাইনের পানের বাটা কিংবা মোহান্তের ছবি দেওয়া হুঁকোর চাহিদা বেড়ে গিয়েছিল হু হু করে। এই মামলা সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/history/mohanto-elokeshi-case-tarakeshwar-murder-case1874/
    • আমরা অনেকেই অনুভব করেছি হঠাৎ করেই আমাদের কোন একটি চোখের পাতা লাফাতে শুরু করে আবার কিছুক্ষণ পর তা বন্ধও হয়ে যায়। অনেকে এর মধ্যে আবার অশুভের ইঙ্গিতও খুঁজে পান। এমনকি ‘মেঘনাদবধ কাব্য’  তেও মেয়েদের ডান চোখ নাচাকে অশুভের ইঙ্গিত হিসেবে দেখানো হয়েছে। তবে সাহিত্যে যাই বলুক, চোখের পাতা লাফায় কেন তার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা জেনে নেব এখানে https://sobbanglay.com/sob/why-does-eyelid-twitch
    • বাচ্চাদের পুতুল নিয়ে খেলতে দেখা যায় হামেশাই। কত ধরনের পুতুল দেখা যায়। অনেকে বলে এই পুতুলদের রানী হল বার্বি।ছোট্ট মেয়েরা পুতুলকে জড়িয়ে না ধরে ঘুমোতেই পারেনা। তারা পুতুলের সাথে গল্প করে যুদ্ধ করে আবার ঠিক সময়ে দায়িত্ব নিয়ে পুতুলের বিয়েও দেয়। আশি বছর আগের কথা। তিন মেক্সিকান শিশু পুতুলের বিয়ে দিচ্ছিল গাছে ঢাকা শীতল অন্ধকার একটি দ্বীপে, যার নাম পুতুলদের দ্বীপ। খেলতে খেলতেই তিনজনের একজন নিখোঁজ! বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/island-of-dolls/

    ১২ জ্যৈষ্ঠ | ২৭ মে | আজকের বাছাই | সববাংলায়

    আজ কী দেখবেন :

    ধর্মীয় অনুষ্ঠান :

    • জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি অবধি যে কয়টি মঙ্গলবার পড়ে, প্রতিটিই জয় মঙ্গলবার ব্রত হিসাবে পালন করা হয়। কুমারী এবং সধবা উভয়েই এই ব্রত পালন করে থাকে। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী দেখুন এখানে https://youtu.be/hQFFvUAjiN8

    বিশেষ আকর্ষণীয় ভিডিও :

    • ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ গুপ্তচর – রবীন্দ্র কৌশিক, যিনি পাকিস্তানে চরবৃত্তি করতে গিয়ে পাকিস্তানের সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এবং পুড়িয়ে ফেলেছিলেন নিজের সমস্ত ভারতীয় নথি। ধরা পড়ার পর তাঁর ওপর চলেছিল অকথ্য অত্যাচার। অথচ ভারত সরকার গোয়েন্দা বিভাগের রীতি অনুযায়ী তাঁদের নথি থেকে রবীন্দ্র কৌশিকের সব তথ্য নষ্ট করে দিয়েছিল। সেই যন্ত্রণা বুকে নিয়েই মারা যান তিনি। রবীন্দ্র কৌশিকের রোমাঞ্চকর এবং করুণ জীবনের কাহিনী দেখুন এখানে https://youtu.be/vQ9OdGb0UpY

    ১২ জ্যৈষ্ঠ | ২৭ মে | আজকের বাছাই | সববাংলায়

    অন্যান্য আরও যা পড়বেন :

    • মে মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/may/
    • মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-born/
    • মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-death/
    • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
    • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

    ১২ জ্যৈষ্ঠ | ২৭ মে | আজকের বাছাই | সববাংলায়

    অবসরে সাহিত্য :

    • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
    • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
    • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

    সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


     

    তথ্যসূত্র


    1. নিজস্ব সংকলন

    error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

    Discover more from সববাংলায়

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading