আজ বাংলা ১৪৩২ সালের ২১ জ্যৈষ্ঠ এবং ইংরাজি ২০২৫ সালের ৫ জুন। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে এবং তার ভারসাম্য বজায় রাখতে ১৯৭২ সালের জুন মাসে সুইডেনের স্টকহোমে আয়োজিত রাষ্ট্রসংঘের প্রথম মানবিক পরিবেশ সম্মেলনে রাষ্ট্রসংঘের পরিবেশীয় কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ৫ই জুন তারিখটি “বিশ্ব পরিবেশ দিবস” হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়। এত দিন থাকতে কেন এই দিন, এই দিনের তাৎপর্য বা গুরুত্ব কী সেই সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/world-environment-day
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ ফেদেরিকো গার্সিয়া লোরকার জন্মদিন। মাত্র ৩৮ বছর বয়সে খুন হয়ে যান তিনি। মৃত্যুর পর থেকে আজ অবধি তাঁর দেহ আর খুঁজেই পাওয়া গেল না। তিনি স্পেনের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ কবি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/federico-garcia-lorca/
আজ অ্যাডাম স্মিথের জন্মদিন । ‘ওয়েলথ অফ নেশন’ এই একটিমাত্র বইয়ের জন্যেই সমগ্র বিশ্বে আজও সুবিখ্যাত স্কটল্যান্ডের অর্থনীতিবিদ এবং দার্শনিক অ্যাডাম স্মিথ। অবাধ বাণিজ্য নীতির প্রবর্তক স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। আধুনিক অর্থনীতির নানাবিধ মূলগত ধারণার প্রবর্তক তিনি। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/adam-smith/
আজ বাঙালি রসায়নবিদ পঞ্চানন নিয়োগীর মৃত্যুদিন। বিখ্যাত রসায়নবিদ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অধীনে গবেষণা করেন তিনি। প্রাচীন ভারতে মৌল আকরিক লোহা ও তামার মতো ধাতুশিল্পের ব্যবহার ও বিকাশের ইতিহাস নিয়ে তাঁর গবেষণা বৈজ্ঞানিক মহলে সাদরে গ্রহণ করা হয়। নতুন যৌগিক পদার্থ গেলিয়াম তাঁরই আবিষ্কার। প্রায় বিস্মৃত সেই বাঙালি রসায়নবিদ পঞ্চানন নিয়োগীর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/panchanan-neogi/
আজ মনোহর আইচের মৃত্যুদিন। জীবনধারণের জন্য একসময় শিয়ালদায় নারকেল বিক্রি করতেন প্রখ্যাত বডিবিল্ডার মনোহর আইচ। তিনি ভারতবর্ষের দ্বিতীয় ব্যক্তি যিনি মিস্টার ইউনিভার্সের খেতাব অর্জন করেছিলেন। ঔপনিবেশিক অত্যাচারের পক্ষে কথা বলার কারণে এক ব্রিটিশ অফিসারকে চড় মেরে কারাবাসও করেছিলেন তিনি। তিনবার এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন। জাদুকর পি সি সরকারের সঙ্গে শক্তিপ্রদর্শনের খেলাও দেখিয়েছেন একসময়। ভ্রাম্যমাণ সার্কাসের সঙ্গে ঘুরে ঘুরে পেশির নৃত্য দেখিয়েছেন। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/manohar-aich/
আজ ও হেনরির মৃত্যুদিন। সর্বকালের শ্রেষ্ঠ ছোটগল্প লেখকদের মধ্যে তিনি অন্যতম। দুই শতক পরেও আজও পাঠকের মন ছুঁয়ে যায় তাঁর লেখনী। প্রথম জীবনে ব্যাঙ্কের তহবিল তছরূপের অভিযোগে তাঁকে করতে হয়েছিল হাজতবাস। জেলে বসেই তিনি লিখতে শুরু করেছিলেন। এক আসামির লেখা পাঠকদের ভালো লাগবে না ভেবে নিয়েছিলেন ছদ্মনাম। তাঁর আসল নাম উইলিয়াম সিডনি পোর্টার, কিন্তু তিনি সর্বাধিক পরিচিত তাঁর ছদ্মনাম ‘ও হেনরি’ নামে। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/o-henry/
সমগ্র মহাভারত জুড়ে আমরা দেখতে পাই, পান্ডুপুত্র ভীমের হাতে নানা সময় নিহত হয়েছে অসংখ্য শক্তিশালী রাক্ষস। এই রাক্ষসদের মধ্যে একজন হল কীর্মির নামক দৈত্য। কে ছিল সে? কেনই বা ভীমের প্রতি তার আক্রোশ ছিল? কীভাবে ভীম তাকে বধ করেছিলেন? আসুন জেনে নেওয়া যাক এইসব প্রশ্নের উত্তর – https://sobbanglay.com/sob/kirmi-monster/
ফিফা বিশ্বকাপ ১৯৭০ ছিল ফিফা বিশ্বকাপের নবম আসর। এই বিশ্বকাপে ব্রাজিল তৃতীয়বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হয়। এই বিশ্বকাপেই আডিডাস বিশ্বকাপের অফিসিয়াল বল প্রস্তুতকারক সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে। এই বিশ্বকাপ নিয়ে আরও তথ্য জানতেন পড়ুন এখানে https://sobbanglay.com/sob/fifa-world-cup-1970/
আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
আজ দেবী মনসার পূজা করা হয়। মনসা পূজা নিয়ে হাজার কাহিনীর থেকেই আমরা তুলে এনেছি বাংলায় মনসা দেবী সম্পর্কে নানা তথ্য। দেখুন এখানে https://youtu.be/J8Vg-xND3hc
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
গাড়ি চালানোর সময় সিগন্যাল না মেনে আচমকা যদি কোনও লোকে রাস্তা পাড় হয় খুব বিরক্ত লাগে মুখ থেকে বেরিয়ে আসে বিরক্তিসূচক শব্দ মানুষভেদে গালাগালিও। কিন্তু দুপাশে সবুজ বনের মাঝে পিচ বাঁধানো রাস্তা দিয়ে যখন গাড়ি ছুটে চলে আর সিগন্যাল না মেনে একইভাবে হাতি বা হরিণের দল পাড় হয় তখন কিন্তু ঐ একই মানুষটার মুখ থেকে বেরিয়ে আসে অন্য এক বিশেষণ “বাঃ”। সে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে যায় এই নৈসর্গিক দৃশ্য দেখার জন্য। তবে সব সময় যে হরিণ বা হাতি দেখা যাবে তা নয় যেটা সবসময় দেখা যাবে সেটা এই প্রকৃতির শোভা বনের শোভা। বাঁকুড়ার জয়পুর জঙ্গল যেখানে দুদিন থাকলেই সেই অভিজ্ঞতা সহজে ভোলার নয়। পুরোটা জানতে দেখুন এখানে https://youtu.be/V3F1p9QOI6I
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান