সববাংলায়

২৮ জ্যৈষ্ঠ | ১২ জুন | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩২ সালের ২৮ জ্যৈষ্ঠ এবং ইংরাজি ২০২৫ সালের ১২ জুন। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২৮ জ্যৈষ্ঠ | ১২ জুন | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস । এই দিনটি রাষ্ট্র সংঘ দ্বারা স্বীকৃত একটি অবশ্য পালনীয় দিবস। সমগ্র বিশ্ব জুড়ে অসংখ্য শিশুকে আজও একপ্রকার বাধ্য করা হয় শ্রমসাধ্য কাজে যুক্ত হতে। বিশ্বজুড়ে এই শিশুশ্রমের বিরুদ্ধে জনমত ও সচেতনতা গড়ে তুলতে এবং শিশুদের একটি সুরক্ষিত ও নিশ্চিন্ত শৈশব নিশ্চিত করার উদ্দেশ্যে প্রত্যেক বছর ১২ জুন বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস পালনৰ করা হয়। এই দিনটি সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/world-day-against-child-labour/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ই শ্রীধরণ-এর জন্মদিন। “মেট্রো ম্যান” ই শ্রীধরণ একজন ভারতীয় সিভিল ইঞ্জিনিয়ার এবং ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস অফ ইঞ্জিনিয়ার্স এর অবসরপ্রাপ্ত আধিকারিক। ভারতীয় গণপরিবহন জগতে তাঁর অবদান অনস্বীকার্য। কলকাতা মেট্রো, দিল্লি মেট্রো এবং কোঙ্কন রেলওয়ে তাঁরই তত্ত্বাবধানে গড়ে ওঠে। তাঁকে নিয়ে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/e-sreedharan
  • আজ অ্যানি ফ্রাঙ্কের জন্মদিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে বসবাসকারী এক ইহুদি কিশোরী অ্যানি ফ্রাঙ্ক। নাৎসি বাহিনীর ভয়াবহ অত্যাচারের মাঝে বসবাস করতে করতে লেখা তাঁর দিনলিপি এখনও অবধি বিশ্বের সর্বাধিক পঠিত দিনলিপি। মাত্র পনেরো বছর বয়সে হিটলারের কুখ্যাত কনসেন্ট্রেশন ক্যাম্পে তাঁর মৃত্যু হয়। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/anne-frank/
  • আজ শক্তিপদ রাজগুরুর মৃত্যুদিন। প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের কালজয়ী ছায়াছবি ‘মেঘে ঢাকা তারা’র কাহিনীকার ছিলেন শক্তিপদ রাজগুরু। এছাড়াও উত্তমকুমার অভিনীত জনপ্রিয় সিনেমা ‘অমানুষ’ও নির্মিত হয়েছিল তাঁর ‘নয়া বসত’ রচনাটি অবলম্বনে। প্রায় ১০০টিরও বেশি উপন্যাস রচনা করেছিলেন তিনি। তাঁর লেখা হিন্দি, মালয়ালম্‌, তামিল ইত্যাদি ভাষাতেও অনূদিত হয়েছে। বলিউডেও তাঁর কাহিনী অবলম্বনে ছবি তৈরি হয়েছিল। শক্তিপদ রাজগুরু সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/shaktipada-rajguru/
  • আজ অমিয় চক্রবর্তীর মৃত্যুদিন। বাংলা ভাষার এক বিদগ্ধ পন্ডিত এবং একজন অসামান্য সাহিত্যিক হিসেবে বিখ্যাত অমিয় চক্রবর্তী। রবীন্দ্রনাথের সাথেই কেবল তাঁর বিশেষ সখ্যতা ছিল না বিশ্ব তাঁর সমকালীন বিশ্ব সাহিত্যের অগ্রগণ্য কবি ও ঔপন্যাসিকদের সাথেও ছিল তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। রবীন্দ্রনাথের সহকারী হিসেবে অসংখ্য দেশ ঘুরে বেরিয়েছেন। তাঁর “চলো যাই” গ্রন্থের জন্য ইউনেস্কো পুরস্কার এবং “ঘরে ফেরার দিন” কাব্যগ্রন্থের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তাঁর সম্বন্ধে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/amiya-chakravarty
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১২ জুন। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-june-12

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ জামাইষষ্ঠী। জামাই ষষ্ঠী মানেই চব্য চোষ্য লেহ্য পেয়’র যে মেলবন্ধন তাতে গরম মশলার মত লেগে থাকে জামাই বাবাজীবনের দীর্ঘায়ু কামনা এই জামাইষষ্ঠীর আরেক নাম অরণ্য ষষ্ঠী। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে পৌরাণিক এবং সামাজিক কাহিনীগুলো https://sobbanglay.com/sob/jamai-sashthi

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ১৮৩৯ সালের ১২ জুন আমেরিকায় প্রথম বেস বল খেলা হয়। বেসবল নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/baseball-games/
  • বর্ধমান বিভাগের অন্তর্গত রাঢ় বাংলার অন্যতম জেলা হল বীরভূম। ছোটোনাগপুর মালভূমির উত্তর-পূর্বাংশে অবস্থিত এই জেলার অন্যতম আকর্ষণ তারাপীঠ, শান্তিনিকেতন ও মামা ভাগ্নে পাহাড়। প্রকৃতির অপার সৌন্দর্যের সাথে এখানেই আনাচে কানাচে মিশে আছে কত না বলা না পড়া ইতিহাস। বীরভূম জেলা নিয়ে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/birbhum/
  • দেবী সতীর বাম কাঁধ পড়ে তৈরি হয়েছিল সতীপীঠ মিথিলা। এই সতীপীঠের সঠিক অবস্থান নিয়ে অনেক বিতর্ক আছে। ঐতিহাসিকদের মতে কোথায় এই শক্তিপীঠের অবস্থান? পীঠদেবী ও ভৈরব এখানে কে কে? কেমন ভাবে পূজা হয় দেবীর? কী কী উৎসব পালিত হয়? আসুন জেনে নিই এইসব প্রশ্নের উত্তর ও আরও নানা কাহিনী এখানে https://sobbanglay.com/sob/satipith-mithila/

২৮ জ্যৈষ্ঠ | ১২ জুন | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ অ্যানি ফ্রাঙ্কের জন্মদিন। ১৯৪২ সালের ১২ জুন ১৩তম জন্মদিনে উপহার হিসেবে একটা ডায়েরি পেয়েছিল সে। দুবছরের বেশি সময় গোপন ডেরায় সপরিবারে লুকায়িত অবস্থায় নাৎসি বাহিনীর হাতে ধরা পড়ার আগে পর্যন্ত এই ডায়েরিতেই লিখে রাখত তার মনের কথা। অ্যানি ফ্রাঙ্কের ডায়েরিটি পৃথিবীর অন্যতম বিখ্যাত বইগুলোর মধ্যে একটা। এই ডায়েরি লেখার কাহিনী ও অ্যানি ফ্রাঙ্কের জীবনী নিয়ে দেখুন এই ভিডিও https://youtu.be/VXpg3vuIjHw

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ জামাই ষষ্ঠী। এই ষষ্ঠীর আরেক নাম অরণ্য ষষ্ঠী। প্রচলিত জনশ্রুতি অনুসারে প্রাচীন ভারতে মেয়ের বিয়ের পর তাঁর সন্তানসম্ভবা না হওয়া অবধি তাঁর বাবা বা মা তাঁর বাড়ি যেতে পারতেন না। কোন কারণে মেয়ের যদি সন্তান ধারণে সমস্যা হত, তাহলে মেয়ের বাড়ি বাপ মায়ের আসাই হয়ে উঠত না। তখন জামাই ষষ্ঠীর প্রচলন হল। এই দিনে মেয়ের বাপের বাড়িতে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করা হয় এবং তাঁদের কল্যাণের জন্য মা ষষ্ঠীর পুজো দেওয়া হয়। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/SzH3plYFuMw

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • “জামাইবাবু” ১৯৩১ সালের হাসির সিনেমা। সেই সময়ে কলকাতা কেমন দেখতে ছিল, কেমন হত অভিনয় এইসব নিয়ে কৌতুহল থাকলে অবশ্যই দেখুন সিনেমাটি https://youtu.be/ZoLJEwsl26A

২৮ জ্যৈষ্ঠ | ১২ জুন | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জুন মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/june/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-born/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২৮ জ্যৈষ্ঠ | ১২ জুন | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading