সববাংলায়

১৬ শ্রাবণ | ২ আগস্ট | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩২ সালের ১৬ শ্রাবণ এবং ইংরাজি ২০২৫ সালের ২ আগস্ট। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১৬ শ্রাবণ | ২ আগস্ট | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিন। তাঁকে আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক বলে অভিহিত করা হয়। তিনি কেবল বিজ্ঞান সাধক ছিলেন না, তিনি একাধারে রসায়নবিদ, বিজ্ঞানশিক্ষক, দার্শনিক ও কবিও ছিলেন। ভারতের প্রথম রসায়ন গবেষণা কেন্দ্র তাঁর উদ্যোগেই তৈরি হয়েছিল। তাঁকে নিয়ে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/prafulla-chandra-ray/
  • আজ পিঙ্গালি ভেঙ্কাইয়ার জন্মদিন। তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী এবং তর্কযোগ্যভাবে ভারতের জাতীয় পতাকার নকশাকার বা রূপকার। ভূবিদ্যা এবং কৃষিবিদ্যাতেও ছিল তাঁর অসামান্য দক্ষতা। হীরের খনি সম্পর্কে তাঁর বিশেষ জ্ঞানের কারণে তিনি ‘ ডায়মন্ড ভেঙ্কাইয়া’ নামেও পরিচিত ছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/pingali-venkayya/
  • আজ বিজয়কৃষ্ণ গোস্বামীর জন্মদিন। মেডিকেল কলেজে মেডিসিন নিয়ে পড়াকালীন এক ব্রিটিশ অধ্যাপকের বর্ণ বৈষম্যমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনিই সর্বপ্রথম ব্রিটিশ ভারতে ধর্মঘট ডেকেছিলেন। এক রোগীকে ওষুধ দেওয়ার পর তাঁর খবর না পেয়ে সাঁতরে নদী পেরিয়ে রোগীর বাড়ি গিয়ে ঐ রোগী সেরে না ওঠা পর্যন্ত তাঁর চিকিৎসা চালিয়ে গেছিলেন। সেই তিনিই পাহাড়ের উপরে তাঁর গুরুর শক্তিশালী মন্ত্রোচ্চারণ শুনে সংজ্ঞা হারিয়ে টানা এগারো দিন সমাধিস্থ থাকেন। তিনি শেষ জীবনে আকাশ বৃত্তি গ্রহণ করে অজপা সাধনায় মনোনিবেশ করেছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bijoy-krishna-goswami/
  • আজ হীরালাল সেনের জন্মদিন। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে বিস্মৃত এক ট্র্যাজিক ব্যাক্তিত্ব তিনি। ভারতের প্রথম রাজনৈতিক তথ্যচিত্র ও বিজ্ঞাপনী ছবি নির্মাণের কৃতিত্ব তাঁরই। কলের বায়োস্কোপ দেখানোর নেশায় নিজের জীবনকেও বাজি রেখেছিলেন তিনি। কিন্তু ভাগ্যের পরিহাসে তাঁর সমস্ত কিছু এক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায়। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/hiralal-sen/
  • আজ রামকিঙ্কর বেইজের মৃত্যুদিন। যে ক’জন ভারতীয় চিত্রশিল্পী তথা ভাস্কর বিশ্বের দরবারে ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছেন, রামকিঙ্কর বেইজ তাঁদের মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র। তাঁকে ভারতীয় ভাস্কর্য শিল্পে আধুনিকতার জনক বলা হয়। রামকিঙ্কর বেইজ এর বিষয়ে আরও বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ramkinkar-baij/
  • আজ আবু সাঈদ চৌধুরীর মৃত্যুদিন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। হাইকোর্টের বিচারপতি ছিলেন প্রথমে। তারপর বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন যেমন, তেমনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদেও বহাল ছিলেন তিনি। রাজনীতির পাশাপাশি চারটি গুরুত্বপূর্ণ গ্রন্থও রচনা করেছিলেন তিনি। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন –https://sobbanglay.com/sob/abu-sayeed-chowdhury/
  • আজ আলেকজান্ডার গ্রাহাম বেলের মৃত্যুদিন। টেলিফোনের পেটেন্ট পেতে অসংখ্য মামলা করতে হয়েছিল গ্রাহাম বেলকে। একই বছর একই সময়ে একই বিষয় নিয়ে পেটেন্টের আবেদন করেছিলেন আরেক বিজ্ঞানী এলিসা গ্রে। প্রথমে এলিসার পেটেন্টই অনুমোদন পায়, কিন্তু বহু কাঠ-খড় পুড়িয়ে অবশেষে টেলিফোন আবিষ্কর্তা হিসেবে স্থায়ী হয় আলেকজান্ডার গ্রাহাম বেলের নাম। শুধু কী টেলিফোন? ফটোফোন, মেটাল ডিটেক্টর ইত্যাদি প্রয়োজনীয় যন্ত্রপাতিও আবিষ্কার করেছিলেন তিনি। ইতিহাসখ্যাত আবিষ্কারক গ্রাহাম বেল সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/alexander-graham-bell/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-02

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • হস্তিনাপুরে পাণ্ডবরা আসবার পর কৌরবদের সাথে একইসাথে বসবাস করতে শুরু করল। কিন্তু মনে মনে পাণ্ডবদের প্রতি একটা হিংসা শুরু থেকেই দুর্যোধনের মনে ছিল। সবচেয়ে বেশি হিংসা ছিল মধ্যম পাণ্ডব ভীমের প্রতি। আর সেই হিংসা এমন পর্যায়ে যায় যে তা ভীমের ওপর দুর্যোধন বিষপ্রয়োগ করল। সেই কাহিনী বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/poison-on-bhima/
  • কংসাবতী, সুবর্ণরেখা, দুলুং, তারাফেনি প্রভৃতি নদীর মনোরম সৌন্দর্যের সাথে এখানে মিশে রয়েছে শালবনী, হাতিরি, বেলপাহারীর অপূর্ব বন্য শোভা। এখানকার বনভূমির প্রাকৃতিক সৌন্দর্যই হল এই জেলার বিশেষত্ব। শাল মহুয়া ঘেরা জেলায় ইতালীয় ও ইসলামীয় স্থাপত্যশৈলির মিশ্রণে তৈরী ঐতিহ্যমন্ডিত ঝাড়গ্রাম রাজবাড়ি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। ঝাড়গ্রামে আপনাকে স্বাগত। ঝাড়গ্রাম জেলা সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/jhargram/
  • পশ্চিমবঙ্গের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে এমন সব নিদর্শন, যেগুলো আজও সাক্ষ্য দেয় এক গৌরবময় অতীতের। প্রাচীন সভ্যতা থেকে শুরু করে মুসলিম শাসন বা ব্রিটিশ ঔপনিবেশিক যুগ – সব সময়ের ছাপ রয়েছে এই বাংলার মাটিতে। এখানে পশ্চিমবঙ্গের সেরা পাঁচটি ঐতিহাসিক স্থান নিয়ে আলোচনা করা হল – https://sobbanglay.com/sob/top-5-historical-places-in-west-bengal/

১৬ শ্রাবণ | ২ আগস্ট | আজকের বাছাই | সববাংলায়

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিন। তিনি ভারতের প্রথম ঔষধ নির্মাণ কোম্পানি বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা এবং মারকিউরাস নাইট্রাইটের আবিষ্কারক হিসেবে অমর হয়ে আছেন। তাঁকে ‘ভারতের রসায়নবিদ্যার জনক’ বলেও অভিহিত করা হয়। শুধুই নীরস বিজ্ঞানশিক্ষা নয়, বরং সমগ্র বাঙালি জাতিকে অন্তর থেকে বিজ্ঞানমনস্ক তথা বিজ্ঞানচেতনা সম্পন্ন করে তোলাই ছিল প্রফুল্লচন্দ্র রায়ের আজীবনের সাধনা। তাঁর জীবনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/4SVL5njq1ZU
  • আজ রামকিঙ্কর বেইজের মৃত্যুদিন। রামকিঙ্কর বেইজ একজন বিখ্যাত ভারতীয় বাঙালি চিত্রশিল্পী তথা ভাস্কর যিনি আধুনিক ভারতীয় ভাস্কর্য ও চিত্রশিল্পের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। মনে করা হয় ভারতীয় ভাস্কর্য ও চিত্রশিল্পে আধুনিকতার প্রবেশ প্রথম তাঁর হাত ধরেই ঘটেছিল। তাঁকে নিয়ে বিস্তারিত শুনুন এখানে https://youtu.be/VV5JfrBG_gM

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • ভারতবর্ষের প্রথম ঔষধ প্রস্তুতকারক কোম্পানি হল বিখ্যাত বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস কোম্পানি। এই কোম্পানিই কোভিড মহামারীর সময়ে গুরুত্বপূর্ণ ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন তৈরি করেছিল। বেঙ্গল কেমিক্যালসের উত্থান পতন এবং কোম্পানিকে ঘিরে অজানা অনেক তথ্য বিশদে জানতে দেখুন এই ভিডিওটি https://youtu.be/0iulWuoFGjQ

১৬ শ্রাবণ | ২ আগস্ট | আজকের বাছাই | সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • আগস্ট মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/august/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১৬ শ্রাবণ | ২ আগস্ট | আজকের বাছাই | সববাংলায়

অবসরে সাহিত্য :

  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines//lekhalilikhikhalilikhi
  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/khi
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhim/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading