সববাংলায়

১১ আশ্বিন | ২৮ সেপ্টেম্বর | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩২ সালের ১১ আশ্বিন এবং ইংরাজি ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১১ আশ্বিন | ২৮ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • প্রতি বছর ২৮ সেপ্টেম্বর বিশ্বব্যাপী বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়ে থাকে৷ এই দিবসটি উদযাপনের মধ্য দিয়ে সারা বিশ্বের মানুষকে জলাতঙ্কের বিরুদ্ধে এক জোট করার কথা বলা হয়৷ এই দিনটি সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/world-rabies-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ভগৎ সিং-এর জন্মদিন। তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন পাবলিক সেফটি বিলের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলির ভিতরে বটুকেশ্বর দত্তের সাথে বোমা নিক্ষেপ ও ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে তাঁর অতুলনীয় অবদানের কারণে। মাত্র ২৩ বছর বয়সে তিনি শহীদ হন। তাঁর সম্বন্ধে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bhagat-singh/
  • আজ রানী রাসমণির জন্মদিন । আঠারো শতকের বাংলায় দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন রানি রাসমণি। কৈবর্ত সম্প্রদায়ভুক্ত হয়ে কালীমন্দির স্থাপন করার উদ্যোগে সমাজের ব্রাহ্মণদের প্রবল প্রতিরোধ উপেক্ষা করে অবিচল রাসমণি দক্ষিণেশ্বর মন্দির স্থাপন করেছিলেন। মকিমপুরে নীলকরদের প্রবল অত্যাচার থেকে বাঁচাতে ব্রিটিশ সাহেবদের বিরুদ্ধে লাঠিয়াল বাহিনী পাঠিয়ে নীলচাষ রদ করিয়েছিলেন তিনি। তাঁর প্রতিবাদের ফলেই গঙ্গায় মাছ ধরার জন্য জেলেদের উপর থেকে অতিরিক্ত করের বোঝা মকুব হয় যে রীতি এখনও সমানভাবে চলছে। উনিশ শতকের মধ্যভাগে পর্দাসীন নারীর অবস্থান থেকে সরে এসে কীভাবে ইতিহাসে স্মরণীয় হয়ে উঠলেন রানি রাসমণি তা জেনে নিতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/rani-rashmoni/
  • আজ লতা মঙ্গেশকরের জন্মদিন। তিনি ভারতের সর্বাধিক শ্রদ্ধেয় সঙ্গীতশিল্পী হিসেবে প্রসিদ্ধ। ভারত-চিন যুদ্ধের সময় তাঁর কণ্ঠে “অ্যায় মেরে ওয়াতন কে লোগো” জল এনে দেয় তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জহরলাল নেহরুর চোখেও। এমনই একজন ক্ষণজন্মা সঙ্গীতশিল্পী , যিনি গোটা জীবন ধরে ক্লান্তিহীনভাবে গান পরিবেশন করতে করতে একদিন নিজেই আস্ত একটা গান হয়ে উঠেছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/lata-mangeshkar/
  • আজ বাংলাদেশের দশম প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sheikh-hasina/
  • আজ কনফুসিয়াসের জন্মদিন।মহাজন ও বণিকদের হাত থেকে দরিদ্র জনগণকে রক্ষা করতে লু প্রদেশের প্রধানমন্ত্রী হিসেবে সব জিনিসের দাম নির্দিষ্ট করে দেন কনফুসিয়াস। মানুষকে তিনি বুঝিয়েছিলেন আইন-কানুনের থেকেও ভালোবাসার গুরুত্ব অনেক বেশি। মানুষকে ভালোবাসলে সে কখনোই অন্যায় করতে পারবে না, এমনটাই বিশ্বাস করতেন তিনি। এই কারণে মানুষের অন্তরের সুপ্ত বিবেকবোধ জাগিয়ে তোলার চেষ্টা করে গিয়েছেন কনফুসিয়াস আর তাই তিনি আজও চিনের অন্যতম আদর্শ মনীষী হিসেবে সমাদৃত হন। তাঁর জীবনের নানা ঘটনা জেনে নিতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/confucius/
  • আজ মুল্‌করাজ আনন্দের মৃত্যুদিন। ভারতে অ্যাংলো-ইণ্ডিয়ান সাহিত্য রচনার দিকপাল হিসেবে আর. কে. নারায়ণ, আহমেদ আলির পাশাপাশি উচ্চারিত হয় মুল্‌করাজ আনন্দের নাম। তাঁর লেখা ‘আনটাচেব্‌ল’ (১৯৩৫) নামের উপন্যাসটিই ভারতীয় দরিদ্র নিরন্ন সমাজের হয়ে প্রচলিত সমাজব্যবস্থার প্রতি এক তীব্র প্রতিবাদ। তাছাড়াও ‘কুলি’ (১৯৩৬), ‘টু লীভস্‌ অ্যাণ্ড এ বাড’ (১৯৩৭) তাঁর লেখা অন্যতম শ্রেষ্ঠ দুই উপন্যাস। ইংরাজি ভাষায় তাঁর হাত ধরেই প্রথম পাঞ্জাবি ও হিন্দুস্তানি প্রবাদ-প্রবচন স্থান পেতে থাকে। মুল্‌করাজ আনন্দের সাহিত্যকর্ম ও জীবনের বিস্তারিত তথ্য জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/mulkraj-anand/
  • আজ লুই পাস্তুরের মৃত্যুদিন। তিনি একজন ফরাসি জীববিজ্ঞানী, রসায়নবিদ তথা অণুজীববিজ্ঞানী ও রসায়নবিদ যিনি পাস্তুরায়ন প্রক্রিয়ার আবিষ্কারক, জীবাণুতত্ত্বের প্রবক্তা ও আ্যনথ্রাক্স ও জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কারক হিসেবে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন।তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/louis-pasteur/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৮ সেপ্টেম্বর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-september-28

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ নবরাত্রির ষষ্ঠ দিন। আজকের দিনে দেবী কাত্যায়নীর পূজা করা হয়। নবরাত্রি নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/navaratri
  • আজ বোধন। ‘বোধন’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল ‘বোধ’+‘অনট্‌’ ধাতু – অর্থাৎ জাগ্রত করা – অপরা জগতের ‘ধী’শক্তি দিয়ে পরাজাগতিক মহাশক্তিকে বোধিত্বে অর্থাৎ জাগ্রত অবস্থায় অধিষ্ঠিত করা প্রতিষ্ঠিত করা।সত্য যুগে দেবী আদ্যাশক্তি মহামায়া দুর্গার বসন্তকালে বোধন করেছিলেন রাজর্ষি সুরথ। তাঁর সঙ্গী ছিলেন সমাধি বৈশ্য। সময়টি ছিল চৈত্র মাসের শুক্ল পক্ষ। আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bodhon

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আজ দেবীর বোধন। শাস্ত্রমতে বসন্তকাল দুর্গাপূজার উপযুক্ত সময়। কিন্তু শ্রীরামচন্দ্র সীতাকে উদ্ধারের জন্য শরৎকালে দেবীর পূজা করে অকালে দেবীকে জাগ্রত করেন। অকালবোধন কথার অর্থ হল অসময়ে দেবীর আহ্বান করা। তবে গবেষকদের মতে রাম কখনই দুর্গাপূজা করেননি। বাল্মীকি রামায়ণে কোথাও অকালবোধনের উল্লেখ নেই। অকালবোধন নিয়ে বিস্তারিত জানতে অবশ্যই পড়ুন https://sobbanglay.com/sob/akalbodhon
  • সামান্য একটা দুর্গাপূজার আচার-সংস্কার পালন করতে গিয়ে ব্রিটিশ সাহেবের সঙ্গে মামলা লড়তে বাধ্য হয়েছিলেন রানি রাসমণি। ষষ্ঠীর দিন কলাবৌকে গঙ্গাস্নান করাতে নিয়ে যাওয়ার সময় ঢাক-ঢোলের ভোরের কাঁচা ঘুম ভেঙে যায় এক সাহেবের, সেই থেকে মামলা গড়ালো। পঞ্চাশ টাকা জরিমানা হল রানি রাসমণির কিন্তু অবশেষে রানিরই জয় হল। সেই পুজোতেই শ্রীরামকৃষ্ণদেব এলেন স্বয়ং, নারীর বেশে দেবীর সামনে চামড় দোলালেন। কবিগান, যাত্রাপালা, কুস্তি প্রদর্শন সব মিলিয়ে কলকাতার ইতিহাসে জানবাজারের রানি রাসমণির দুর্গাপুজো এক বিশেষ স্বাতন্ত্র্য নিয়ে বিরাজমান। এই বনেদি পুজো সম্পর্কে জেনে নিতে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/rani-rasmani-puja/
  • আমরা দুর্গার যে রূপ দেখি তাতে  সিংহবাহিনী দেবী মহিষ নামের অসুররাজকে নিধনে রত। কিন্তু যখন বাংলায় দুর্গাপূজা চালু হয় তখন বাংলার মৃৎশিল্পীদের মধ্যে সিংহকে দেবীর বাহন করবার ধারণা ছিল না। কারণ তখনকার বাংলার মৃৎশিল্পীরা সিংহ দেখেননি। মহিষাসুরমর্দিনীর বাহন রূপে সিংহের আবির্ভাব একেবারে আধুনিক কালে মানে একশো থেকে দেড়শো বছরের মধ্যে। দেবীর বাহন হিসাবে এখন সিংহকে দেখতে পেলেও সেটা অনেক বিবর্তনের মধ্যে দিয়ে এসেছে। বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/vahana-of-durga/
  • দিল্লি বিধানসভায় আলোচনাসভা চলাকালীন সভার মাঝেই উন্মুক্ত স্থানে বোমা নিক্ষেপ করেছিলেন বিপ্লবী ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত। ইনকিলাব জিন্দাবাদ শ্লোগানে মুখরিত হয়ে উঠেছিলেন তাঁরা। সেটাই ছিল তাঁদের দৃপ্ত প্রতিবাদের চেহারা। তার আগেই ঘটে গেছে পুলিশ কমিশনার স্যাণ্ডার্স হত্যার ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছিল ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মামলা – লাহোর ষড়যন্ত্র মামলা। এই মামলার বিষয়ে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/lahore-conspiracy-case/
  • কলকাতার সার্বজনীন দুর্গাপুজোর ইতিহাসে প্রথম পাঁচচালার প্রতিমা নির্মাণের কৃতিত্ব জড়িয়ে আছে কুমোরটুলী দুর্গাপূজার সঙ্গে। কুমোরটুলী সার্বজনীন দুর্গোৎসব। নেতাজী স্বয়ং যেখানে সভাপতি হিসেবে ছিলেন। পঞ্চমীর রাতে আকস্মিক অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া একচালার দেবীমূর্তির বদলে তাঁর যুক্তিতেই প্রথম পাঁচচালার মূর্তি নির্মাণ করেন মৃৎশিল্পী গোপেশ্বর পাল। সমাজে তা নিয়ে কম জলঘোলা হয়নি। কুমোরটুলীর দুর্গাপুজোর সেই সব সোনাঝরা ইতিহাসের তথ্য জেনে নিতে পড়ে ফেলুন — https://sobbanglay.com/sob/kumortulir-pujo/

১১ আশ্বিন | ২৮ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ভগৎ সিং-এর জন্মদিন। ভগত সিং একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী যিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন পাবলিক সেফটি বিলের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলির ভিতরে বটুকেশ্বর দত্তের সাথে বোমা নিক্ষেপ ও ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে তাঁর অতুলনীয় অবদানের কারণে। মাত্র ২৩ বছর বয়সে তিনি শহীদ হন। ওনাকে নিয়ে তথ্যমূলক ভিডিও দেখুন এখানে https://youtu.be/unSazS1vB9g
  • আজ লতা মঙ্গেশকরের জন্মদিন। লতা মঙ্গেশকর একজন ভারতীয় প্লেব্যাক কণ্ঠশিল্পী যিনি ভারতের সর্বাধিক শ্রদ্ধেয় গায়িকা হিসেবে জনমানসে আদৃত হয়ে আছেন। প্রায় ৩৬টিরও বেশি ভারতীয় আঞ্চলিক ভাষায় হাজারের বেশি গান গেয়েছেন তিনি। লতা মঙ্গেশকর মানে শুধুই এক সুমধুর সুরেলা কণ্ঠের অধিকারীর নাম নয়, দারিদ্র, পুরুষকেন্দ্রিক দুনিয়ায় নিজের পরিচয় প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর একা এক মহিলার লড়াইয়ের নামও বটে। তাঁকে নিয়ে বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/zvpAIcmU7og

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • সত্যযুগে রাজা সুরথ করেছিলেন দেবীর বোধন। সেটা ছিল চৈত্রমাসের শুক্লপক্ষ। ত্রেতাযুগে রাম শরৎকালে করেছিলেন দেবীর বোধন। কিন্তু শরতকাল দেবীর পূজার জন্য সঠিক সময় নয় বলে তাকে বলে অকালবোধন। কিন্তু গবেষকদের মতে রাম দুর্গাপূজা করেনি, ওটা কৃত্তিবাসের মনগড়া। বোধন আর অকালবোধন নিয়ে দেখুন এখানে https://youtu.be/S9dkWJwBIDs

১১ আশ্বিন | ২৮ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/september/
  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১১ আশ্বিন | ২৮ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading