আজ বাংলা ১৪৩২ সালের ২৩ আশ্বিন এবং ইংরাজি ২০২৫ সালের ১০ অক্টোবর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
আজকের পালনীয় দিবস :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ আর.কে. নারায়ণের জন্মদিন। ইংরেজি সাহিত্যের সর্বকালের সেরা তিনজন লেখকের মধ্যে অন্যতম হলেন এই দক্ষিণ ভারতীয় লেখক। একটি কাল্পনিক শহর ‘মালগুড়ি’র উপরে লেখা তাঁর কাহিনীগুলি আজও পাঠকের মন কেড়ে নেয়। তাঁর অসাধারণ লেখনী ইংরেজি সাহিত্যকে সমৃদ্ধ করে তুলেছে। শিক্ষকতার পেশাতে ইস্তফা দিয়ে তিনি লেখালেখিকেই পেশা ও নেশা হিসেবে বেছে নিয়েছিলেন। আসুন জেনে নিই তাঁর জীবনের নানা অজানা কাহিনী এখানে https://sobbanglay.com/sob/r-k-narayan
- আজ মেহেরবাঈ টাটার জন্মদিন। ভারতের প্রথম মহিলা হিসেবে তিনিই প্রথম আকাশযানে চড়ার কৃতিত্ব অর্জন করেন। শিক্ষিতা, সুন্দরী পার্সি এই মহিলা উনিশ শতকের ভারতে নারীর শিক্ষা ও নারীর সার্বিক উন্নয়নের জন্য কাজ করেছিলেন। তিনি ছিলেন স্যার দোরাবজী টাটার স্ত্রী। শাড়ী পরে টেনিস খেলতেন তিনি। মেহেরবাঈ টাটার জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/meherbai-tata/
- আজ গুরু দত্তের মৃত্যুদিন। ২০১০ সালে পৃথিবী বিখ্যাত খবরের চ্যানেল সিএনএনের সমীক্ষায় “সর্বকালের সেরা ২৫ এশীয় অভিনেতা”র তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। একাধারে পরিচালক, প্রযোজক ও অভিনেতার এই ত্রিবেণী সঙ্গম তাঁর আগে বা পরে খুব কম ব্যক্তির ক্ষেত্রেই দেখা গেছে। তাঁর পরিচালিত ‘পেয়াসা’ ছবিটি টাইম ম্যাগাজিনের বিচারে সর্বকালের শ্রেষ্ঠ একশোটি ছবির মধ্যে স্থান করে নিয়েছে। তাঁর সম্পর্কে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/guru-dutt/
- আজ সৈয়দ ওয়ালীউল্লাহের মৃত্যুদিন। সৈয়দ ওয়ালীউল্লাহ বাংলাদেশের একজন প্রখ্যাত কথাসাহিত্যিক তথা সাংবাদিক যিনি সাহিত্য জগতে বিখ্যাত হয়ে আছেন তাঁর অমর উপন্যাস ‘লালসালু’ র জন্য। লালসালু’ চলচ্চিত্রে শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। একসময় উচ্চপদস্থ সরকারী সাংবাদিক হিসেবে একাধিক দেশে পোস্টিং ছিলেন। তাঁকে নিয়ে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/syed-waliullah/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১০ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-10
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- প্রাচীন বঙ্গদেশে দুর্গাপুজায় ধ্রুপদী চালা ও চালচিত্র ব্যবহার করা হত। বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জমিদার ও রাজবাড়িতে এবং বেশকিছু সাবেকি পুজো মণ্ডপে ধ্রুপদী চালা এবং চালচিত্রের ব্যবহার করা হয়। বঙ্গদেশে প্রতিমাশিল্প ও মৃৎশিল্পে প্রতিমার চালি ও চালচিত্রের ব্যবহার এই শাক্ত শিল্পরীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/chalchitra-of-durgapuja/
- স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব বাল্যকালে নিজেই এই বাড়ির দুর্গাপূজা একেঁছিলেন মা দুর্গার চোখ। কামারপুকুরের সবথেকে পুরানো এই পূজা শতাব্দী প্রাচীন কামারপুকুরের লাহাবাড়ির দুর্গাপূজা আজও মহাসমারোহে পালিত হয়। কামারপুকুরের লাহা পরিবার শ্রী রামকৃষ্ণের পবিত্র জন্মভূমি এই কামারপুকুরের লাহাবাড়ির দুর্গাপূজা নিয়ে পড়ুন https://sobbanglay.com/sob/kamarpukur-laha-bari-durga-puja/
- স্বয়ং ওয়ারেন হেস্টিংস দেখতে এসেছিলেন পাথুরিয়াঘাটার খেলাতচন্দ্র ঘোষের দুর্গাপুজো। পশুবলির বদলে সুদূর কাশী থেকে বানানো চিনির মট এখানে বলি দেওয়া হয়। অশ্ববাহিনী দেবীর পুজোয় সব রুপোর বাসনপত্র ব্যবহার করা হয় এই বাড়িতে। আজও একইভাবে এই রীতি চলছে। তবে শুধু খাত ঘোষের পুজোই নয়, পাথুরিয়াঘাটার আরো দুটি পুজো বেশ বিখ্যাত। সে সব সম্পর্কে বিশদে জানতে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/pathuriaghatar-pujo/
- বাংলায় শক্তি উপাসনায় অন্যতম প্রধান আরাধ্যা দেবী হলেন মহিষাসুরমর্দিনী। তাঁর বাৎসরিক পূজানুষ্ঠান হল বাংলার হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা । এই পূজা ধ্রুপদী বাংলা সংস্কৃতির অন্যতম উপাদানও বটে। বাংলার দুর্গা প্রতিমা তৈরির প্রাচীন রীতিকে মূলত দুটি ভাবে ভাগ করা হয়েছে। একটি হলো “বিষ্ণুপুর রীতির প্রতিমা” ও অন্যটি হল “কংসনারায়ণ রীতির প্রতিমা”। আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/durga-idol-style
- জয়দীপ চক্রবর্তী -এর প্রবন্ধ “বনগাঁর প্রাচীন দুর্গাপুজো — কমলেকামিনী রূপ বনগাঁর দাঁ বাড়িতে, চৌধুরী বাড়িতে প্রসন্নাময়ী দুর্গা” — উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন বাড়ির পুজো। বনগাঁর ৫টি প্রাচীন দুর্গা পুজো নিয়ে এবারের লেখাঃ~ ১) বনগাঁর গাইঘাটার ইছাপুরের চৌধুরীদের ৪০০ বছরের পুজো ২) গোবরডাঙার মুখোপাধ্যায় বাড়ির ৩০০ বছরের দুর্গা ৩) বনগাঁর দাঁ বাড়িতে কমলেকামিনী দুর্গা ৪) বনগাঁর দত্তপাড়ায় দত্তবাড়ির পুজো ৫) বনগাঁর সিংহ বাড়ির ৩০০ বছরের পুজো। বিস্তারিত পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/essays/bangaon-durgapuja

আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :

অন্যান্য আরও যা পড়বেন :
- অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান