আজ বাংলা ১৪৩২ সালের ৬ কার্ত্তিক এবং ইংরাজি ২০২৫ সালের ২৪ অক্টোবর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
- আজ ভারতের কিংবদন্তী কার্টুনিস্ট আর কে লক্ষ্মণের জন্মদিন। কমন ম্যান নামক বিখ্যাত কার্টুনের মধ্য দিয়ে তিনি ফুটিয়ে তুলেছিলেন ভারতের রাজনৈতিক অবস্থার নানা ব্যঙ্গ-বিদ্রুপ। শুধুমাত্র এই কার্টুনটিই ভারত তথা বিশ্বের দরবারে পরিচিত করে তুলেছে আর কে লক্ষ্মণকে। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/r-k-laxman/
- আজ সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের জন্মদিন। দেওঘরে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে শিক্ষকতা করার সময়ে সন্ন্যাসী হয়ে যেতেই চেয়েছিলেন তিনি। যদিও সেই ইচ্ছা সফল হয়নি তাঁর। নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে প্রথম গল্প লেখেন তিনি যা ‘অমৃত’ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তারপর লোটাকম্বল,শ্বেত পাথরের টেবিল ইত্যাদি সব বিখ্যাত উপন্যাস লিখেছেন তিনি। তাঁর জীবনের অনেক অজানা কথা জেনে নিতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/sanjib-chattopadhyay/
- আজ শিশিরকুমার মিত্রের জন্মদিন । তাঁর নামে চাঁদের একটি গর্তের নামকরণ করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের পাঠক্রমে তাঁর হাত ধরেই প্রথম বেতার প্রযুক্তি অন্তর্ভুক্ত হয় । তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sisir-kumar-mitra/
- আজ অ্যান্টনি ভন লিউয়েনহুকের জন্মদিন। পুঁথিগত শিক্ষা তাঁর প্রায় ছিল না বললেই চলে। অথচ তাঁর আবিষ্কার এবং পর্যবেক্ষণকে অনুসরণ করেই বিজ্ঞান জগতে প্রবেশ করে অণুজীব বিদ্যা বা মাইক্রোবায়োলজি। খুবই আকর্ষণীয় ছিল অ্যান্টনি ভন লিউয়েনহুক এর জীবন কাহিনী যা জানতে পড়তেই হবে এই লেখাটি https://sobbanglay.com/sob/leeuwenhoek
- আজ মান্না দে’র মৃত্যুদিন। বাংলা ছায়াছবির গানের জগতে তাঁর তুলনা তিনি নিজেই। ছোট বেলায় কুস্তি ও বক্সিং শিখেছেন। বড় হয়েছেন যত বুঝেছেন তাঁর ক্ষেত্র সঙ্গীত। সঙ্গীতে আসার অনুপ্রেরণা ছিলেন তাঁর বিখ্যাত সুরকার কাকা। খ্যাতির চূড়ায় উঠেছেন যেমন, তেমনই বড় নিঃসঙ্গ জীবন কাটিয়েছেন শেষ দিকে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/manna-dey/
- আজ ইসমত চুঘতাই-এর মৃত্যুদিন। ‘লিহাফ’ নামে একটি গল্প লেখার জন্য অশ্লীলতার দায়ে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল ইসমত চুঘতাইকে। স্বাধীনতা-পূর্ববর্তী ভারতে প্রথম নারীর সমকামিতাকে গল্পে তুলে এনেছিলেন তিনি। উর্দু সাহিত্যের অন্যতম লেখিকা ইসমত চুঘতাই গল্প, উপন্যাস, নাটক ছাড়াও বহু হিন্দি চলচ্চিত্রের চিত্রনাট্যও লিখেছেন। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/ismat-chughtai/
- আজ রফি আহমেদ কিদোয়াই-এর মৃত্যুদিন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু আর তাঁর সুযোগ্য পরামর্শদাতা হিসেবে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন রফি আহমেদ কিদোয়াই। ভারতে প্রথম রেশন ব্যবস্থার পরিকল্পনা করেছিলেন তিনি। তাছাড়া সকলের জন্য নিজস্ব টেলিফোন ক্রয়ের প্রকল্পও চালু হয়েছিল তাঁরই উদ্যোগে। দক্ষ রাজনীতিবিদ এবং সক্রিয় স্বাধীনতা সংগ্রামী রফি আহমেদ কিদোয়াই-এর জীবন ও রাজনৈতিক অবদান সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/rafi-ahmed-kidwai/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৪ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-24
ধর্মীয় অনুষ্ঠান :
- কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- ঘূর্ণিঝড় ভয়ঙ্কর আকার ধারণ করার সাথে সাথেই আবহাওয়া দপ্তর থেকে সেই ঘূর্ণিঝড় কতটা ধ্বংসাত্মক হতে পারে, যেখানে আছড়ে পড়বে সেখানে কতটা ক্ষতি করতে পারে তার একটা হিসেব কষতে শুরু করে দেয়। কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করা হয় কীভাবে? জেনে নেওয়া যাক এখানে –https://sobbanglay.com/sob/how-damage-potential-of-cyclone-estimated/
- বাঙালি হিন্দুদের সবথেকে জাঁকজমক পূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হল দুর্গাপূজা। শরৎ মাসে এই পূজো অনুষ্ঠিত হয় বলেই এই ‘শারদোৎসব’ নামে বিখ্যাত। দুর্গাপূজার শুরু হয় বাংলা ক্যালেন্ডার অনুসারে আশ্বিন মাসের শুক্লপক্ষে। তবে পাঁজি ভেদে কখনও প্রতিপদ তিথি তো কখনও ষষ্ঠী তিথি থেকে দুর্গাপুজার সাধারণত সূচনা হয়ে থাকে। আর চৈত্র মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয় যে দুর্গাপূজা তা বাসন্তী পূজা নামে পরিচিত। দুর্গাপূজা নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/durga-puja
- উন্নাসিক কুলীনদের কাছে জগন্নাথধামে ভেদাভেদহীন খিচুড়ি ভক্ষণ আদিকাল থেকেই প্রশংসনীয় নয় তাই ব্যাঙ্গাত্মক সুরে সবার জন্য রান্না করা খিচুড়িকে জগা খিচুড়ি নামে অভিহিত করেছে তৎকালীন উন্নাসিক কুলীনেরা। জগা খিচুড়ি প্রবাদের সৃষ্টি কি সেখান থেকেই? জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bengali-proverb-joga-khichuri

আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
- যমপুকুর ব্রত কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোন কোন মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি সুন্দর ভিডিও আকারে দেখুন এখানে https://youtu.be/462-LdOl3bg
বিশেষ আকর্ষণীয় ভিডিও :

অন্যান্য আরও যা পড়বেন :
- অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান