আজ বাংলা ১৪৩২ সালের ১৩ কার্ত্তিক এবং ইংরাজি ২০২৫ সালের ৩১ অক্টোবর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
আজকের পালনীয় দিবস :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন যিনি ভারতের স্বাধীনতার পর প্রথম উপ- প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁকে ‘ভারতের লৌহ মানব’ বলা হয়৷ তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sardar-vallabhbhai-patel/
- আজ জন কিটসের জন্মদিন। ‘ওড অন এ গ্রেসিয়ান আর্ন’, ‘ওড টু এ নাইটিঙ্গেল’, ‘ওড অন ইণ্ডোলেন্স’, ‘ওড অন মেলানকলি’ – ইংরেজি সাহিত্যের পড়ুয়াই হোক বা সাহিত্যপ্রেমী মানুষই হোক এই রচনাগুলি পড়েননি এমন মানুষ খুবই কম। ইংরেজি সাহিত্যের চিরসুন্দরের কবি হিসেবে পরিচিত তিনি। মাত্র ২৫ বছর বয়সেই মারা যান রোমান্টিক কাব্য আন্দোলনের অন্যতম পুরোধা এই কবি। তাঁর জীবন ও কাব্যচর্চা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/john-keats/
- আজ ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুদিন। ভারতের প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী৷ তিনি একজন সাহসী এবং দৃঢ়চেতা রাজনৈতিক ব্যক্তি ছিলেন। নিজের কার্যকালে রাষ্ট্রের উন্নতির জন্য অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। ইন্দিরা গান্ধীর সুদৃঢ় নেতৃত্বে আন্তর্জাতিক মহলে ভারতের সম্মান বৃদ্ধি হয়। তিনি খুব দ্রুত দেশের নাগরিকদের কাছে রাজনৈতিক ব্যক্তি হিসেবে বিশ্বাসযোগ্য মুখ হয়ে উঠেছেন। শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রেই নয়, সামাজিক ক্ষেত্রেও তাঁর অবদান রয়েছে। তাঁর জীবনী নিয়ে বিভিন্ন তথ্য জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/indira-gandhi
- আজ শচীন দেব বর্মণের মৃত্যুদিন। সঙ্গীত পরিচালনা কিংবা সুর সংযোজনের ইতিহাসে এক মাইলফলক তিনি। তাঁর সুরে এবং সঙ্গীত পরিচালনায় একের পর এক ছবিতে কিশোরকুমার, মহম্মদ রফি, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে কিংবা গীতা দত্ত গান গেয়েছেন আর সেইসব সোনাঝরা দিনের গান আজও মানুষ মনে রেখেছে। শচীন দেব বর্মণের সঙ্গীত জীবনের নানাবিধ তথ্য একত্রে জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sachin-dev-burman/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৩১ অক্টোবর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-31
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ জগদ্ধাত্রী পূজার মহা নবমী। এই পূজা এবং দেবীর কাহিনী নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/jagadhatri-puja/
- কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- জগদ্ধাত্রী পূজায় চন্দননগর ও কৃষ্ণনগর যতটা কৌলীন্য বহন করে গুপ্তিপাড়া তার সিকিভাগও বহন করে না।গুপ্তিপাড়ার খ্যাতি তার অধুনা লুপ্তপ্রায় ‘গুপো সন্দেশ’ ও গুপ্তিপাড়ার রথযাত্রায়।কিন্তু খুব কম মানুষই জানেন এই গুপ্তিপাড়ার জগদ্ধাত্রী হল বাংলায় সর্বপ্রথম বারোয়ারি পূজার পথিকৃৎ।এটাই অবিভক্ত বাংলার প্রথম বারোয়ারি দুর্গা পুজো। যদিও মায়ের জগদ্ধাত্রী রূপেরই পুজো হয় এখানে। গুপ্তিপাড়ায় জগদ্ধাত্রী দেবী ‘বিন্ধ্যবাসিনী’ নামে পরিচিতা। বাংলার প্রথম বারোয়ারি জগদ্ধাত্রী পুজো সম্পর্কে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/guptipara-jagadhatri/
- জগদ্ধাত্রী পূজা বলতেই চন্দননগরের কথা মনে পড়লেও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজা অন্য মাহাত্ম্য বহন করে। বলা হয়ে থাকে কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রই বাংলার নদীয়ায় প্রথম জগদ্ধাত্রী পূজা চালু করেন। আসুন এই সুযোগে একবার জেনে নেওয়া যাক কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজা সম্পর্কে নানান অজানা তথ্য https://sobbanglay.com/sob/jagadhatri-puja-krishnanagar/
- চন্দননগরের খ্যাতি তার জলভরা আলোকসজ্জা এবং জগদ্ধাত্রী পূজায়। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর প্রচলন কী ভাবে হয়েছিল তা নিয়ে নানা মত রয়েছে। একটা মতানুসারে চন্দননগরে জগদ্ধাত্রী পূজার প্রচলন ইন্দ্রনারায়ণ চৌধুরীর হাত ধরে।কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের ঘনিষ্ঠ এই ইন্দ্রনারায়ণ চৌধুরী ছিলেন ফরাসি সরকারের দেওয়ান।জনশ্রুতি অনুসারে প্রায় আড়াইশো বছর আগে কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো দেখে মুগ্ধ হয়ে ইন্দ্রনারায়ণ চন্দননগরের লক্ষ্মীগঞ্জ চাউলপট্টির নিচুপাটিতে জগদ্ধাত্রী পুজো সূচনা করেন। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো নিয়ে আরও অনেক অজানা তথ্য জানতে দেখুন এখানে https://sobbanglay.com/sob/jagadhatri-puja-chandannagar/
- অপারেশন ব্লু স্টারের কথা মনে আছে নিশ্চয়? অমৃতসরের স্বর্ণমন্দিরে এক শিখ সন্ত্রাসবাদীকে আটক করতে গিয়ে বহু নিরপরাধ শিখ নাগরিকের পাশাপাশি ভারতীয় সেনাদেরও মৃত্যু হয়েছিল। মন্দিরের ক্ষয়-ক্ষতির কারণে শিখদের ধর্মীয় বিশ্বাস আহত হয়েছিল। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। আর এই ঘটনার ফলশ্রুতিতেই নিজের দুই শিখ দেহরক্ষীর হাতে প্রাণ হারান তিনি। ভারতের রাজনৈতিক ইতিহাসে ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ড আজও এক শোকাবহ অধ্যায়। এই হত্যাকাণ্ডের পিছনের কাহিনি বিশদে জানতে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/assasination-of-indira-gandhi/
- রানা চক্রবর্তীর কলমে জগদ্ধাত্রী পূজার ইতিহাস নিয়ে জানুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/essays/history-of-jagadhatri-puja/
- সুভাষচন্দ্রের ওপর বল্লভভাইয়ের মামলা করেছিলেন। কিন্তু কেন? পড়ুন লেখক রানা চক্রবর্তীর কলমে সেই তথ্য, https://lekhalikhi.sobbanglay.com/essays/subhaschandrer-opor-ballavvai-er-mamla/

আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
- যমপুকুর ব্রত কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোন কোন মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি সুন্দর ভিডিও আকারে দেখুন এখানে https://youtu.be/462-LdOl3bg
ধর্মীয় অনুষ্ঠান :
- রানি কমলাপতি রেলস্টেশন — ভারতের প্রথম বেসরকারি ও ওয়ার্ল্ড-ক্লাস রেলস্টেশন। এই স্টেশন আগে হাবিবগঞ্জ নামে পরিচিত ছিল। বর্তমান রূপে এটি যেন এক আধুনিক এয়ারপোর্টের মতো! ভারতে প্রথম বিশ্বমানের ও বেসরকারি স্টেশন নিয়ে দেখুন এখানে https://youtu.be/6bFRf5PrCGQ

অন্যান্য আরও যা পড়বেন :
- অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান