আজ বাংলা ১৪৩২ সালের ১৫ কার্ত্তিক এবং ইংরাজি ২০২৫ সালের ২ নভেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ অমর গোপাল বসুর জন্মদিন। সাউন্ড স্পিকারের জগতে বিশ্বখ্যাত ‘বোস’ কোম্পানির প্রতিষ্ঠাতা তিনি। তাঁর কোম্পানির তৈরী স্পিকার সাউন্ড সিস্টেমের জগতে বিপ্লব এনেছিল। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির প্রফেসর ছিলেন তিনি। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/amar-gopal-bose/
- আজ মহেন্দ্রলাল সরকারের জন্মদিন। উনিশ শতকের বাংলার এক স্বনামধন্য চিকিৎসক মহেন্দ্রলাল সরকার। আ্যলোপ্যাথি ও হোমিওপ্যাথি চিকিৎসাবিজ্ঞানের এই দুই ধারাতেই ছিল তাঁর অগাধ পান্ডিত্য। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্সের প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/mahendralal-sarkar/
- আজ বাঙালি কবি অরুণ মিত্রের জন্মদিন। দীর্ঘদিন ফরাসি ভাষা ও সাহিত্য চর্চার কারণে ফরাসি সরকার তাঁকে ‘লিজিয়ন অব অনার’ পুরস্কারে সম্মানিত করেছিল । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধের খবরাখবরের দায়িত্বে ছিলেন তিনি। নিশ্চিত ছিলেন হিটলারের পরাজয় সম্পর্কে। বামপন্থী মনোভাবাপন্ন ‘অরণি’ পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন ওতপ্রোতভাবে। সাহিত্য আকাদেমি ও রবীন্দ্র পুরস্কারেও সম্মানিত হয়েছিলেন। প্রতিভাবান এই কবি ও প্রাবন্ধিক অরুণ মিত্র সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/arun-mitra/
- আজ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্মদিন। দূরবীন, ঘুণপোকা, পারাপার, মানবজমিন এই সব উপন্যাস পড়েননি এমন বাঙালি পাঠক পাওয়া দুষ্কর। আর এই উপন্যাসগুলির নাম উঠলেই মনে পড়ে যায় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নাম। শিশু থেকে বৃদ্ধ সবাই তাঁর লেখার ভক্ত। অসংখ্য বর্ণময় চরিত্রের সমাহারে তাঁর উপন্যাসগুলি কখনো হাস্যচপল, কখনো গুরুগম্ভীর মানসিক সংকটের দিকে চালিত করে এই উপন্যাসগুলি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সাহিত্য জীবনের এমন নানা গল্প জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/shirshendu-mukhopadhyay/
- আজ শাহরুখ খানের জন্মদিন। বলিউডের বাদশা, কিং খান ইত্যাদি নামেই সকলে তাঁকে চেনে। অনুরাগী ভক্তরা ‘এসআরকে’ শুনলেই আনন্দে পাগল হয়ে যান। ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম মহাতারকা এবং জনপ্রিয় অভিনেতা তিনি। বলিউডের বহু রোম্যান্টিক ছবিতে তাঁর অভিনয় বক্স অফিসে সাফল্য এনে দিয়েছে, একইসঙ্গে বেশ কিছু ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ পুরস্কারের সম্মানও পেয়েছেন তিনি। ব্যারি জনের থিয়েটারে অভিনয় শিখতে আসা সেই তরুণ শাহরুখ কীভাবে হয়ে উঠলেন বলিউডের অন্যতম তারকা অভিনেতা জানতে গেলে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/shah-rukh-khan/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-2
ধর্মীয় অনুষ্ঠান :
- কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- এই শহরতলীকে এক ডাকে সারা বাংলা চেনে। কিন্তু সেটা কেবলই শীত পড়লে। বছরের আর ঋতুগুলোয় এই সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত শহর মন খারাপ করে একলা একলাই বসে থাকে। এ শহরের ছেলে ‘বিমল গুপ্ত’ ছদ্মনামে দীনেশ গুপ্ত ও রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসির দণ্ডাদেশকারী বিচারক গার্লিককে ২৭ জুলাই ১৯৩১ তারিখে হত্যা করেন। কিন্তু এক প্রহরী সার্জেন্টের গুলিতে তিনিও নিহত হন। তাঁর পকেটে একখণ্ড কাগজ পাওয়া যায়। তাতে লেখা ছিলো “ধ্বংস হও; দীনেশ গুপ্তকে ফাঁসি দেওয়ার পুরস্কার লও”।ছেলেটিকে বাংলা চেনে বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য নামে। ভারতবিখ্যাত চিকিৎসক নীলরতন সরকারের বাসভূমি ছিল এই শহরতলীই। জয়নগর বলতে আমরা কেবল ‘মোয়া’ই বুঝি। আসুন এই চেনা পরিচয়ের বাইরে গিয়ে আজ জয়নগর ও মজিলপুরের অনন্য ইতিহাস পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jaynagar-majilpur/
- বর্গভীমা মন্দির তমলুক তথা সমগ্র বাংলার মানুষের কাছে জনপ্রিয় একটি তীর্থস্থান। বলা হয় তমলুক শহরের অধিষ্ঠাত্রী দেবী হলেন বর্গভীমা। তমলুক শহরে যে কোন বাড়িতে কোন অনুষ্ঠানের আগে বর্গভীমা মন্দিরে পূজা দিয়ে তবেই কাজ শুরু হয়। এই মন্দিরটি একটি সতীপীঠ, যেখানে সতীর বাঁ পায়ের গোড়ালি পড়েছিল বলে মানুষের বিশ্বাস। অন্নদামঙ্গল কাব্যেও সে কথার উল্লেখ আছে। একটি জনশ্রুতি অনুসারে কালাপাহাড় অনেক হিন্দু মন্দির ধ্বংস করলেও বর্গভীমা মন্দিরে এসে মন্দির ধ্বংস না করেই ফিরে গিয়েছিলেন। অনেকের মতে তিনি মায়ের মূর্তি দেখে ভয় পেয়েছিলেন। আবার অনেকে বলেন যখন তিনি মন্দিরের ভেতরে এসে দেবীমূর্তি ভাঙতে গেলে মূর্তিতে নিজের মায়ের রূপ দেখেন। বর্গভীমা মন্দির ভ্রমণের বিস্তারিত তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bargabhima-temple-trip/
- বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে সাতাশ মাইল দূরে জয়রামবাটি সারদা দেবীর জন্মস্থান যা ভক্তদের অত্যন্ত পবিত্র তীর্থক্ষেত্র। জয়রামবাটি ভ্রমণের খুঁটিনাটি জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/trip-to-jayrambati/

আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
- যমপুকুর ব্রত কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোন কোন মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি সুন্দর ভিডিও আকারে দেখুন এখানে https://youtu.be/462-LdOl3bg
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- ভারতে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও গৃহবধূ নির্যাতনের ঘটনা এক জ্বলন্ত সমস্যা। বিবাহের সময় পণ-যৌতুক দেওয়া নিয়ে সমস্যা কিংবা শ্বশুরবাড়ির অহেতুক চাহিদা মেটানোর অক্ষমতা থেকে গৃহবধূর উপর নেমে আসে চূড়ান্ত অত্যাচার। দেবযানী বণিক হত্যা এই ধরণেরই এক অত্যাচার ও হত্যার কাহিনী। ভিডিওটি দেখুন এবং এই ধরণের অপরাধ করা থেকে বিরত থাকুন ও সকলকে সচেতন করুন https://youtu.be/wmhjvfbitMo

অন্যান্য আরও যা পড়বেন :
- নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
- নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
- নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান