সববাংলায়

২২ কার্ত্তিক | ৯ নভেম্বর | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩২ সালের ২২ কার্ত্তিক এবং ইংরাজি ২০২৫ সালের ৯ নভেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২২ কার্ত্তিক | ৯ নভেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • অনেকেই ভাবেন কোনো সমস্যা এলে তার আইনি সমাধান নিতে যাওয়া একটা দীর্ঘমেয়াদি ব্যাপার কিংবা তাতে প্রচুর খরচ। তাই বেশিরভাগ সময়েই বহু মানুষ আইনি পরিষেবা নিতে ভয় পান বা দ্বিধাগ্রস্ত থাকেন। কিন্তু ভারতে সকল স্তরের মানুষকে সুলভে ও সহজে বিভিন্ন রকমের আইনি পরিষেবা দিতে চালু হয়েছিল জাতীয় আইনি পরিষেবা অধিকার সংস্থা, ১৯৮৭ সালে তৈরি হয় ইণ্ডিয়ান লিগাল সার্ভিসেস অ্যাক্ট। আর এই আইনবলেই মানুষকে আইনি পরিষেবা দিতে লোক আদালত গড়ে তোলা হয় জেলায় জেলায়। এই সচেতনতা ছড়িয়ে দিতে প্রতি বছর ৯ নভেম্বর পালিত হয় জাতীয় আইনি পরিষেবা দিবস। জানতে চান এর তাৎপর্য ও ইতিহাস কী? তাহলে এখনই পড়ুন – https://sobbanglay.com/sob/national-legal-service-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ বিজ্ঞানী পঞ্চানন মাহেশ্বরীর জন্মদিন। জয়পুরের এক অতি মধ্যবিত্ত পরিবারের সন্তান, হয়ে গেলেন পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী। সপুষ্পক উদ্ভিদের ওপর টেস্ট টিউব ফার্টিলাইজেসান পদ্ধতি প্রয়োগ করে, সারা পৃথিবীর উদ্ভিদবিদ্যার জগতে একসময় আলোড়ন ফেলে দিয়েছিলেন তিনি। তাঁর জীবনের নানা কাহিনী জানতে পড়ুন https://sobbanglay.com/sob/panchanan-maheshwari/
  • আজ মহম্মদ ইকবালের জন্মদিন। বহুমুখী প্রতিভার অধিকারী মহম্মদ ইকবালই হলেন সেই বিরল ব্যক্তিত্ব যাঁর লেখা কবিতার পংক্তি অখণ্ড ভারতবর্ষকে একই সূত্রে বেঁধে দিয়েছিল। আবার সেই তিনিই পরবর্তীকালে ভারতে সাম্প্রদায়িক বিভাজনের পক্ষে প্রথম প্রস্তাবটি রাখেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/muhammad-iqbal/
  • আজ ভারতের দশম রাষ্ট্রপতি এবং নবম উপরাষ্ট্রপতি কে আর নারায়ণনের মৃত্যুদিন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/k-r-narayanan/
  • আজ গম্ভীর সিং মুড়ার মৃত্যুদিন। গম্ভীর সিং মুড়া একজন আদিবাসী ছৌ নৃত্যশিল্পী যিনি তাঁর অসাধারণ নৃত্য শৈলীর মাধ্যমে ছৌ নৃত্যের সর্বাধিক প্রসার ও প্রচার করেছিলেন। বিশ্বব্যাপী ছৌ নাচের জনপ্রিয়তা মূলত তাঁর হাত ধরেই শুরু হয়েছিল। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/gambhir-singh-mura/
  • আজ হরগোবিন্দ খোরানার মৃত্যুদিন। দীর্ঘ গবেষণার ফলে জেনেটিক কোড আবিষ্কার করে শারীরবিদ্যা ও চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ড. হরগোবিন্দ খোরানা। পাঞ্জাবের ছোট্ট গ্রাম রায়পুরে গাছের নিচে উন্মুক্ত প্রাঙ্গনের এক পাঠশালায় শিক্ষাজীবন শুরু করেছিলেন তিনি আর তারপর কঠোর শ্রম ও নিষ্ঠার মাধ্যমে পেয়েছিলেন বিদেশ যাবার স্কলারশিপ, পেয়েছিলেন মার্কিন নাগরিকত্বও। প্রতিভাশালী এই বিজ্ঞানীর জীবন নিয়ে নানা তথ্য পেতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/har-gobind-khorana/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৯ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-9

ধর্মীয় অনুষ্ঠান :

  • কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • জগদ্ধাত্রী পূজায় চন্দননগর ও কৃষ্ণনগর যতটা কৌলীন্য বহন করে গুপ্তিপাড়া তার সিকিভাগও বহন করে না।গুপ্তিপাড়ার খ্যাতি তার অধুনা লুপ্তপ্রায় ‘গুপো সন্দেশ’ ও গুপ্তিপাড়ার রথযাত্রায়।কিন্তু খুব কম মানুষই জানেন এই গুপ্তিপাড়ার জগদ্ধাত্রী পুজো হল বাংলায় সর্বপ্রথম বারোয়ারি পূজার পথিকৃৎ।এটাই অবিভক্ত বাংলার প্রথম বারোয়ারি পুজো। বাংলার প্রথম বারোয়ারি জগদ্ধাত্রী পুজো সম্পর্কে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/guptipara-jagadhatri/
  • সাপ দেখে ভয় পায় না এরকম মানুষ হয়ত খুব কমই আছে। এর প্রধানতম কারণ হল তাদের বিষ, যেটা তাদের শিকারকে কাবু করার একটা অস্ত্রও বটে। তবে স্বস্তির বিষয় হল এই যে সব সাপ বিষধর নয়। ভারতীয় উপমহাদেশে প্রায় ২৬০ টির বেশি সাপের প্রজাতির সন্ধান পাওয়া যায়, যার মধ্যে মোটামুটি ৬০ টি প্রজাতি বিষাক্ত। এখানে আমরা জানব, কিছু কিছু সাপের কামড়ে মানুষ মারা যায় কেন – ঠিক কি ঘটে শরীরের ভিতরে? জানতে দেখুন – https://sobbanglay.com/sob/why-people-die-by-snake-byte
  • সিনেমা মানেই আমরা সাধারণ বাঙালিরা সাধারণত তিন ধরণের সিনেমা ইন্ডাস্ট্রি বুঝি- ইংরেজি ভাষার সিনেমা মানে হলিউড, হিন্দি ভাষা হলে বলিউড আর বাংলা মানে টলিউড। সিনেমার দেখার আতিশয্যে আমরা খেয়ালই করিনি কোনদিন যে ভাষার সিনেমাই হোক না কেন তার শেষে একটা ‘উড’ (wood) শব্দ যুক্ত থাকে। এখন প্রশ্ন হল কেন থাকে? এর অর্থই বা কি? এসব কিছু আজ জেনে নেওয়া যাক এই লেখায় https://sobbanglay.com/sob/how-does-the-tradition-of-using-wood-in-the-name-of-film-industry-come/

২২ কার্ত্তিক | ৯ নভেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ বিজ্ঞানী পঞ্চানন মাহেশ্বরীর জন্মদিন। পঞ্চানন মাহেশ্বরী, সপুষ্পক উদ্ভিদের টেস্ট টিউব ফার্টিলাইজেশানের ওপর গবেষণার জন্য উদ্ভিদবিজ্ঞানের জগতে বিখ্যাত। অসামান্য পান্ডিত্যের অধিকারী পঞ্চানন মাহেশ্বরীকে ‘আধুনিক ভ্রূণ বিদ্যার জনক’ বলা যায়। তাঁর অসামান্য জীবনী নিয়ে জানতে পড়ুন এখানে https://youtu.be/qw4kdqWG878

ধর্মীয় অনুষ্ঠান :

  • যমপুকুর ব্রত কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোন কোন মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি সুন্দর ভিডিও আকারে দেখুন এখানে https://youtu.be/462-LdOl3bg

২২ কার্ত্তিক | ৯ নভেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২২ কার্ত্তিক | ৯ নভেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading