আজ বাংলা ১৪৩২ সালের ২৮ কার্ত্তিক এবং ইংরাজি ২০২৫ সালের ১৫ নভেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ বিরসা মুণ্ডার জন্মদিন। মুণ্ডা আন্দোলনের প্রধান মুখ ছিলেন বিরসা মুণ্ডা। ভারতীয় পার্লামেন্ট মিউজিয়ামে একমাত্র আদিবাসী নেতা হিসেবে তাঁর ছবি সযত্নে রাখা আছে। আদিবাসীদের কাছে তিনি ছিলেন ‘ধরতি আবা’ অর্থাৎ ভগবান। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/birsa-munda
- আজ কর্নেলিয়া শোরাবজীর জন্মদিন। ভারতের প্রথম মহিলা আইনজীবি এবং একইসঙ্গে বম্বে বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক ছিলেন তিনি। বিশ্বের প্রথম মহিলা হিসেবে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন পাস করেছিলেন। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/cornelia-sorabji/
- আজ সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুদিন। বাংলা সিনেমার ইতিহাসে তিনি একজন কিংবদন্তিতুল্য অভিনেতা। তিনি একজন গুরুত্বপূর্ণ কবি, গদ্যকার, নাট্যকার, নাট্য নির্দেশক এবং অনুবাদক। তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/soumitra-chattopadhyay/
- আজ মধুসূদন গুপ্তের মৃত্যুদিন। ভারতীয় হিসেবে প্রথম শব ব্যবচ্ছেদ করার কারণে জাতিচ্যুত হতে হয়েছিল মধুসূদন গুপ্তকে। মেডিকেল কলেজের ইতিহাসেও এই ঘটনা সত্যই স্মরণীয়। আয়ুর্বেদ শাস্ত্রের পাশাপাশি পাশ্চাত্য চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও তিনি দক্ষতা প্রদর্শন করেছিলেন। উনিশ শতকের রক্ষণশীল সমাজের প্রেক্ষিতে বাঙালি হয়েও এমন দুঃসাহসিক কাজের স্বীকৃতি জুড়ে আছে যে ব্যক্তির সঙ্গে, সেই মধুসূদন গুপ্তের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/madhusudan-gupta/
- আজ শ্যামল মিত্রের মৃত্যুদিন। তিনি বিখ্যাত গায়ক সুধীরলাল চক্রবর্তীর কাছে সঙ্গীতশিক্ষার জন্য বাড়ি ছেড়ে মেসে গিয়ে উঠেছিলেন। কেবলমাত্র সঙ্গীত পরিচালনাই নয়, চলচ্চিত্র প্রযোজনার কাজও করেছিলেন তিনি। বাংলা ছাড়াও হিন্দি, ওড়িয়া ও অসমিয়া ভাষার ছবিতেও গান গেয়েছিলেন তিনি। উত্তমকুমারের সঙ্গে জীবনের সফলতম কাজগুলি করেছিলেন শ্যামল মিত্র। কাজ করেছেন যাত্রার সঙ্গীত নির্মাতা হিসেবেও। আধুনিক গান ছাড়াও তাঁর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতিও সমান জনপ্রিয়তা পেয়েছিল। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/shyamal-mitra/
- আজ জোহানেস কেপলারের মৃত্যুদিন। সৌরজগতে যে গ্রহগুলি উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে তা প্রথম গবেষণা ও মহাকাশ পর্যবেক্ষণের মাধ্যমে নির্ণয় করেছিলেন জোহানেস কেপলার। জার্মানির বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী জোহানেস কেপলার কোপারনিকাসের মতোই বিশ্বাস করতেন পৃথিবী নয়, বরং সূর্যই রয়েছে এই সৌরমণ্ডলের কেন্দ্রে। এমন আরো নানাবিধ গবেষণা করেছিলেন তিনি। তার পাশাপাশি চর্চা করতেন জ্যোতিষশাস্ত্রও। কেপলারের জীবন ও জ্ঞানচর্চার নানা দিক সম্পর্কে জানতে এখনই পড়ুন – https://sobbanglay.com/sob/johannes-kepler/
- আজ বিনোবা ভাবের মৃত্যুদিন। দরিদ্র ভূমিহীনদের জন্য পায়ে হেঁটে দেশের বিভিন্ন প্রান্তে মানুষের দ্বারে-দ্বারে ঘুরে জমি সংগ্রহ করে বিতরণ করেছিলেন তিনি। এই ভূদান আন্দোলনের পাশাপাশি গ্রামদান, জীবনদান, শান্তিসেনা প্রভৃতি জনকল্যাণমুখী কর্মসূচীর সূত্রপাতও ঘটেছিল তাঁরই হাতে। গান্ধীজি প্রথম স্বতন্ত্র সত্যাগ্রহী হিসেবে নির্বাচন করেছিলেন বিনোবাকেই। ব্রিটিশ বিরোধী কার্যকলাপে সক্রিয় ভূমিকা গ্রহণের জন্য বহুবার কারাবাস করতে হয়েছিল তাঁকে। কারাযাপনের সময় মারাঠি ভাষায় গীতা অনুবাদ করেছিলেন। স্বতন্ত্র গ্রন্থও রচনা করেন সেই সময়। মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে তিনি গড়ে তুলেছিলেন ব্রহ্মবিদ্যা মন্দির। শোনা যায় আধ্যাত্মিক চেতনাসর্বস্ব এই মানুষটির ব্রহ্মচর্যকে গান্ধীজি ঈর্ষা এবং সম্মান করতেন। এই মহান কর্মযোগী বিনোবা ভাবে সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/vinoba-bhave/
- আজ হাসান আজিজুল হকের মৃত্যুদিন। তাঁর লেখনীতে বারে বারে উঠে এসেছে সাধারণ মানুষের অদম্য লড়াইয়ের কথা। রাঢ় বাংলার মানুষের অসামান্য জীবন সংগ্রামের কাহিনী সম্ভবত এতটা মর্মস্পর্শীভাবে তাঁর আগে কেউ বলতে পারেনি। তাঁর প্রথম উপন্যাস ‘আগুনপাখি’ বাংলা সাহিত্যের ইতিহাসে এক কালজয়ী উপন্যাস। তিনি কথা সাহিত্যিক হাসান আজিজুল হক। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/hasan-azizul-huq
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৫ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-15
ধর্মীয় অনুষ্ঠান :
- কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- দার্জিলিং শুধুই চা বাগান এবং কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দর্শন করার জন্য বিখ্যাত নয়, এখানে রয়েছে অসংখ্য মনাস্ট্রি। দার্জিলিং এর মনাস্ট্রি গুলোর ধর্মীয় গুরুত্ব ছাড়াও এগুলো দার্জিলিংয়ের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। দার্জিলিং এর ভ্রমণ করার সময় মনাস্ট্রি গুলো অবশ্যই ঘুরে দেখবেন। কী কী মনাস্ট্রি রয়েছে, কোথায় রয়েছে এবং কীভাবেই বা যাবেন, সেই সবকিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/monasteries-in-darjeeling/
- মুসলমান সমাজে খোয়াজ খিজির আল্লাহর প্রিয় ‘বান্দা’ হিসেবে পরিচিত। কেউ কেউ তাঁকে নবীর স্বীকৃতি দিয়েছেন। পবিত্র কোরান শরীফেও জ্ঞানী ব্যক্তি হিসেবে উল্লিখিত খোয়াজ খিজিরের কাহিনি বর্ণিত হয়েছে। তাঁকে ‘পানির নবী’ বা সমুদ্রের অধিকর্তা বলা হয়ে থাকে। মূলত সমুদ্র উপকূলবর্তী প্রান্তিক মুসলিম জনগোষ্ঠীর মানুষের কাছে এই খোয়াজ খিজির আজও উপাস্য। তাঁর মৃত্যু নিয়েও রয়েছে নানা মতভেদ। এককালে গৌড়বঙ্গে খোয়াজ খিজিরকে কেন্দ্র করে এক উৎসব পালিত হত। স্বয়ং নবাব মুর্শিদকুলি খাঁর নামও সেই উৎসবের আয়োজনের সঙ্গে জড়িত হয়ে আছে। খোয়াজ খিজিরকে কেন্দ্র করে প্রচলিত নানা কাহিনি, মতভেদ এবং তাঁর বিষয়ে আরও খুঁটিনাটি নানা তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/khwaza-khizr/
- শীতকালে আঙুলে সামান্য একটু ঠোকা লাগলে যেন প্রাণ বেরিয়ে যাওয়ার মত ব্যথা করে! অথচ অন্য সময় সেই রকম ঠোকা প্রায়ই লেগে থাকে সামান্য একটু হয়ত ব্যথা লাগে – কিন্তু আমল দেওয়ার মত না। বয়স্ক মানুষের বাতের ব্যথা যেন শীতকালে বাড়ে বেশি পুরনো ব্যথাও এই সময়ে বাড়ে! কেন জানেন কি? না জানলে পড়ুন – https://sobbanglay.com/sob/why-it-pains-more-in-winter/

আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ বিরসা মুণ্ডার জন্মদিন। যে সমস্ত আদিবাসী বিদ্রোহ ইংরেজদের মধ্যে সাড়া জাগিয়েছিল, ইংরেজদের কাছে হয়ে দাঁড়িয়েছিল প্রকৃত চিন্তার বিষয় তাদের মধ্যে অন্যতম মুন্ডা বিদ্রোহ। এই মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা, যাঁর হাত ধরে ব্রিটিশ শাসনাধীন ভারতে আদিবাসী জাগরণ সূচিত হয়েছিল। বিরসা মুন্ডা তাঁর অনুগামীদের কাছে ছিলেন ‘ধরতি আবা’ অর্থাৎ ভগবান। তাঁর জীবনকাহিনী দেখুন এখানে https://youtu.be/-1G7NFYMkec
- আজ সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুদিন। তিনি একজন স্বনামধন্য ভারতীয় বাঙালি চলচ্চিত্রাভিনেতা। এছাড়াও তিনি একজন কবি, গদ্যকার, নাট্যকার, নাট্য নির্দেশক এবং অনুবাদক। বাংলা সিনেমার ইতিহাসে তিনি একজন কিংবদন্তি অভিনেতা। তাঁকে নিয়ে বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/eVzeuwQtXzk
ধর্মীয় অনুষ্ঠান :
- যমপুকুর ব্রত কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোন কোন মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি সুন্দর ভিডিও আকারে দেখুন এখানে https://youtu.be/462-LdOl3bg

অন্যান্য আরও যা পড়বেন :
- নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
- নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
- নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান