সববাংলায়

১৬ অগ্রহায়ণ | ৩ ডিসেম্বর | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩২ সালের ১৬ অগ্রহায়ণ এবং ইংরাজি ২০২৫ সালের ৩ ডিসেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১৬ অগ্রহায়ণ | ৩ ডিসেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। প্রতিবন্ধীদের ‘বিশ্বের সর্ববৃহৎ সংখ্যালঘু’ বলা হয়ে থাকে। সারা বিশ্বের জনসংখ্যার ১৫ শতাংশ মানুষই কোনো না কোনোভাবে প্রতিবন্ধী। ১৯৯২ সালে প্রথম রাষ্ট্রসংঘের উদ্যোগে এই দিনটি সারা বিশ্বে পালিত হয়। এর আগে রাষ্ট্রসংঘ ১৯৮১-র সমগ্র বছরটিকে ‘আন্তর্জাতিক প্রতিবন্ধী বছর’ হিসেবে ঘোষণা করেছিল। এই দিনটি সম্বন্ধে বিশদে জানতে দেখুন এখানে https://sobbanglay.com/sob/international-day-of-disabled-persons

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ বীর বিপ্লবী ক্ষুদিরামের জন্মদিন। মাত্র ১৮ বছর বয়সে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে জীবন উৎসর্গ করেছিলেন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ বিপ্লবী বীর ক্ষুদিরাম বসু। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/khudiram-bose/
  • আজ নন্দলাল বসুর জন্মদিন। তিনি একজন ভারতীয় বাঙালি চিত্রশিল্পী যাঁর হাত ধরে বিংশ শতাব্দীর শুরুতে স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল এক নব্য শিল্প-চেতনার প্রতিশ্রুতি ছড়িয়ে পড়েছিল গোটা ভারতে। নেহরুর অনুরোধে দেশের সর্বোচ্চ সম্মান ‘ভারতরত্নে’র অশ্বত্থপাতা, নক্সাসহ পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণের মানপত্রের সচিত্রকরণ তাঁরই কৃতিত্ব। ভারতীয় সংবিধানের মূল পাণ্ডুলিপিটিও নন্দলাল ও তাঁর ছাত্র রামমনোহর সিংহের হাতেই অলঙ্কৃত। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/nandalal-bose/
  • আজ ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের জন্মদিন। এখনো পর্যন্ত তিনিই একমাত্র রাষ্ট্রপতি যিনি দুইবার এই পদে নির্বাচিত হয়েছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/rajendra-prasad/
  • আজ মুহাম্মদ হাবিবুর রহমানের জন্মদিন। চাকরি না পাওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটে সিগারেট বেচা শুরু করেছিলেন হাবিবুর রহমান৷ পরবর্তীকালে এই মানুষটিই বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন। ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবেও সংক্ষিপ্ত সময়ের জন্য দায়িত্ব পালন করেছিলেন। সাহিত্যের জন্য পেয়েছিলেন একাডেমি পুরস্কার। প্রতিভাবান এই ব্যক্তি মুহাম্মদ হাবিবুর রহমানের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/muhammad-habibur-rahman
  • আজ মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুদিন জন্মের পর ঘুটঘুটে কালো গায়ের রং দেখে আঁতুর ঘরেই আদর করে তাঁর নাম দেওয়া হয়েছিল কালোমানিক। ছোট বেলায় হাঁটতে শেখার পর বাড়ির আঁশবটিতে তিনি একবার নিজের পেট কেটে দুফালা করে ফেলেছিলেন। সেই দুরন্ত শিশুকেই বাংলা সাহিত্য জগত চেনে মানিক বন্দ্যোপাধ্যায় নামে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/manik-bandopadhyay
  • আজ বিষ্ণু দে-এর মৃত্যুদিন। তিনি ছিলেন একজন বিখ্যাত বাঙালি কবি, লেখক এবং চলচ্চিত্র সমালোচক। ১৯২৩ সালে কল্লোল পত্রিকা প্রকাশের মাধ্যমে যে সাহিত্য আন্দোলনের সূচনা হয়েছিল কবি বিষ্ণু দে তার একজন দিশারী। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bishnu-dey/
  • আজ ধ্যান চাঁদের মৃত্যুদিন। তিনি ছিলেন ভারতীয় হকির জাদুকর। তার আসল নাম ধ্যান সিং,খেলার প্রতি আনুগত্য এবং কঠিন পরিশ্রম দেখে সতীর্থরা তাঁর নাম দেন ‘ধ্যান চাঁদ’। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/dhyan-chand/
  • আজ আচার্য ব্রজেন্দ্রনাথ শীলের মৃত্যুদিন। কখনো গণিত নিয়ে গবেষণা, কখনো দর্শন নিয়ে; আবার কখনো ভূতত্ত্ব, জীববিদ্যা এমনকি নৃতত্ত্বের চর্চাতেও তিনি ছিলেন সেকালের ভারতে এক উজ্জ্বলতম মনীষী যাকে অনেকে সক্রেটিসের যোগ্য উত্তরসূরি বলতেন। চলন্ত বিশ্বকোষ নামে পরিচিত অসীম প্রজ্ঞাবান ব্রজেন্দ্রনাথ শীল সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/brajendra-nath-seal/
  • আজ ধরমপাল গুলাতির মৃত্যুদিন। তিনি একজন ভারতীয় ব্যবসায়ী যিনি এম.ডি.এইচ (MDH) মশলার প্রতিষ্ঠাতা এবং সি ই ও ছিলেন। চটজলদি মশলা নির্মানে অগ্রণী ভূমিকার জন্য তাঁকে ‘মশলার রাজা’ নামে অভিহিত করা হয়ে থাকে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/dharampal-gulati/
  • আজ দেব আনন্দ-এর মৃত্যুদিন। দীর্ঘ ৬৫ বছরের জীবনে প্রায় ৯২টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। ৩৫টি ছবি প্রযোজনা করেছেন আর ১৯টি ছবিতে পরিচালনাও করেছেন। ‘গাইড’, ‘প্রেম পূজারি’, ‘হাম দোনো’, ‘বানারসি বাবু’, ‘জুয়েল থিফ’, ‘তেরে মেরে সপ্‌নে’ ইত্যাদি দেব আনন্দ অভিনীত বহু ছবি পঞ্চাশ দশক থেকে ষাটের দশকে দর্শক আনুকূল্য পেয়েছিল। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/dev-anand/
  • আজ পাপিয়া ঘোষের মৃত্যুদিন। দক্ষিণ এশিয়ার ইতিহাস বিষয়ে গবেষণার জগতে দেশ-জাতি-রাষ্ট্র বিষয়ে কিংবা সাম্প্রদায়িক সমস্যা অথবা দেশভাগের করুণ ইতিহাসে বিহারের প্রেক্ষাপট বিষয়ে তথ্যনিষ্ঠ গবেষণা ও ইতিহাসের সারসত্য তুলে ধরেছিলেন এই বাঙালি ঐতিহাসিক। পাটনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধাপিকা পাপিয়া ঘোষের ব্যক্তিজীবন ও গবেষণার সমস্ত তথ্য বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/papiya-ghosh/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৩ ডিসেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-december-3/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • নিজের দোষ স্বীকার করে নেওয়ায় ক্ষুদিরাম বসুর শেষ বিচার খুব কম সময়ের মধ্যেই শেষ হয়। উকিলরা অনেক চেষ্টা করেও ক্ষুদিরামকে নিজের দোষ অস্বীকার করানোর জন্য রাজি করাতে পারেননি। তাঁরা চেষ্টা করেছিলেন বোমা ছোঁড়ার দোষ প্রফুল্ল চাকীর উপর চাপিয়ে দিয়ে সাজা যদি কিছু কমানোর ব্যবস্থা করা যায়। কিন্তু কিছুতেই কিছু লাভ হয়নি। ক্ষুদিরাম বসুর শেষ বিচার নিয়ে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/last-trial-of-khudiram-bose/
  • ক্ষুদিরাম বসুর উকিল কালিদাসবাবুর বয়ানে তাঁর ফাঁসির চাক্ষুস বর্ণনা জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/khudiram’s-execution
  • হাইওয়ে ধরে গাড়ি করে যেতে গিয়ে হাতিকে কখনও রাস্তা আটকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন? কিংবা গাড়ি করে যেতে যেতে এমন সাইনবোর্ড চোখে পড়েছে – হরিণ পারাপারের রাস্তা। গাড়ি আস্তে চালান। কেবল বন্যপ্রাণী দেখার রোমাঞ্চ নয়, জঙ্গল,নদী ও পাহাড়ের নৈসর্গিক শোভার এক অসামান্য ত্রিবেণী সঙ্গম দেখতে হলে জীবনে একবার অন্তত আপনাকে ঘুরে আসতেই হবে পূর্ব ভারতের প্রবেশদ্বার, ডুয়ার্সে। ডুয়ার্স ভ্রমণ নিয়ে আরও বিস্তারিত জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/trip-to-dooars

১৬ অগ্রহায়ণ | ৩ ডিসেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ বিখ্যাত ভারতীয় বাঙালি চিত্রশিল্পী নন্দলাল বসুর জন্মদিন। তাঁর জীবনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/4RT3M7XBakA

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • স্বাধীনতা সংগ্রামী এবং অগ্নিযুগের বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদানের সময় বয়স ছিল মাত্র ১৮ বছর। ক্ষুদিরামের উকিল কালিদাস বসু ১১ আগস্ট ক্ষুদিরামের ফাঁসির চাক্ষুস বর্ণনা দিয়েছেন। সেই বর্ণনা শুনুন এই ভিডিওতে https://youtu.be/2FkmACmQyMw

১৬ অগ্রহায়ণ | ৩ ডিসেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • ডিসেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/december/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-born/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১৬ অগ্রহায়ণ | ৩ ডিসেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading