আজ বাংলা ১৪৩২ সালের ১১ মাঘ এবং ইংরাজি ২০২৬ সালের ২৫ জানুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
আজকের পালনীয় দিবস :
- ভারতবর্ষের যুব সমাজকে নির্বাচন প্রক্রিয়ার বিশাল কর্মকান্ডে যোগদানে উৎসাহের জন্য ২০১১ সাল থেকে ২৫ জানুয়ারি দিনটিকে কেন্দ্ৰীয় সরকার জাতীয় ভোটাধিকার দিবস ঘোষণা করে। আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/national-voters-day/
- ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের এক বিরাট সমাহার এই ভারতবর্ষ। বহু প্রাচীনকাল থেকেই এখানে পর্যটকদের আগমন শুরু হয়েছে যা আজও থামেনি। বরং বিদেশি পর্যটকদের আকর্ষণ করার চেষ্টাই করে ভারতের পর্যটন মন্ত্রক। ভারতের অন্যতম অর্থনৈতিক স্তম্ভ এই পর্যটন শিল্প তাই এর প্রচার ও প্রসারের জন্য ভারতে পর্যটনের সঙ্গে জড়িত আঞ্চলিক ইতিহাস, আঞ্চলিক ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতেই প্রতি বছর ২৫ জানুয়ারি পালিত হয় জাতীয় পর্যটন দিবস। এই বিশেষ দিন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/national-tourism-day/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন। বাংলা কাব্য সাহিত্যে তাঁর হাত ধরেই ‘অমিত্রাক্ষর ছন্দের’ আগমন ঘটে। আধুনিক ভারতীয় নাটকের জনক বলা হয়ে থাকে তাঁকে। মেঘনাদবধ কাব্য- তাঁরই অমর সৃষ্টি। তিনি মধু কবি মাইকেল মধুসূদন দত্ত। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/michael-madhusudan-dutt/
- আজ ভার্জিনিয়া উলফের জন্মদিন। মানসিক অসুস্থতার কারণে জীবনে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন ভার্জিনিয়া উলফ। কৈশোরে যৌন নির্যাতনের শিকার হন তিনি। পরবর্তীকালে স্বামীর সঙ্গে যৌথভাবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন একটি প্রকাশনা সংস্থা। আজীবন পরীক্ষা-নিরীক্ষামূলক উপন্যাস রচনা করে গিয়েছেন ভার্জিনিয়া এবং তার পাশাপাশি নতুন শৈলীর সন্ধান করে গিয়েছেন নিরন্তর। বিশ শতকের আধুনিক সাহিত্যের একজন উল্লেখযোগ্য এবং প্রতিভাবান ইংরেজ লেখিকা ভার্জিনিয়া উলফ সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/virginia-woolf/
- আজ জোসেফ লুই ল্যাগ্রাঞ্জের জন্মদিন । গণিত জগতের অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক তিনি । তিনিই প্রথম ব্যাখ্যা করেন বছরের বিভিন্ন সময় পৃথিবী থেকে চাঁদকে ভিন্ন ভিন্ন আকৃতির দেখতে লাগে কেন । তাঁকে বার্লিনে অবস্থিত প্রুসিয়ান একাডেমি অফ সায়েন্স এর গণিত বিভাগের দায়িত্ব সামলানোর অনুরোধ করেছিলেন রাজা দ্বিতীয় ফ্রেডরিক স্বয়ং। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/joseph-louis-lagrange/
- আজ পর্তুগীজ কিংবদন্তি ফুটবলার ইউসেবিও-এর জন্মদিন। ফুটবলে অনবদ্য কৃতিত্বের জন্য ‘ব্ল্যাক প্যান্থার’, ‘ব্ল্যাক পার্ল’ ইত্যাদি নামে পরিচিত ছিলেন তিনি। ইউরোপের শীর্ষস্থানীয় গোলদাতা হিসেবে গোল্ডেন বুট অ্যাওয়ার্ডের প্রথম বিজেতা হয়েছিলেন তিনি। বেনফিকা ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তাঁর নাম স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে। প্রাইমিরা লিগার সর্বোচ্চ গোলদাতা হিসেবে সাতবার বোলা দে প্রেতা পুরস্কার জিতে রেকর্ড গড়েছিলেন তিনি। ১৯৬৬ সালের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/eusebio/
- আজ মানবেন্দ্রনাথ রায়ের মৃত্যুদিন। ভারতের বাইরে তাসখন্দে প্রথম ভারতীয় কমিউনিস্ট পার্টি স্থাপন করেছিলেন মানবেন্দ্রনাথ রায়। যদিও পরে কমিউনিস্ট এবং কংগ্রেসিদের মধ্যে বনিবনা না হওয়ায় তিনি নিও হিউম্যানিজম নামে নতুন একটি তত্ত্ব প্রচার করেন। এই তত্ত্ব প্রচারের জন্য নিজে তিনি গড়ে তুলেছিলেন র্যাডিকাল ডেমোক্রেটিক পার্টি। তাঁকে সকলে মানবেন্দ্রনাথ রায় বলে চিনলেও তাঁর আসল নাম কিন্তু নরেন্দ্রনাথ ভট্টাচার্য। কেন তিনি বেছে নিলেন এই ছদ্মনাম, তাঁর জিবনে আরও কাহিনী জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/manabendra-nath-roy/
- ১৯৭৮ সালের ২৫ জানুয়ারি মানেকা গান্ধী বনাম ভারত মামলার রায় ঘোষণা হয়। মামলার কারণেই সংবিধানের ২১ অনুচ্ছেদে বর্ণিত ব্যক্তিগত স্বাধীনতার পরিধি প্রসারিত করেছিল। মূলত মানেকা গান্ধীর পাসপোর্ট ১৯৬৭ সালের পাসপোর্ট আইন অনুযায়ী ইস্যু করা হলেও বছরখানেক পরে সেই পাসপোর্ট বাজেয়াপ্ত করে নেওয়া হয়। এরূপ আচরণের উপযুক্ত কারণ কী, তাও বলা হয়নি মানেকা গান্ধীকে। ফলে এই স্বেচ্ছাচারী আদেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে তিনি মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ তোলেন। এই মানেকা গান্ধী বনাম ভারত মামলা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/maneka-gandhi-vs-union-of-india-case/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৫ জানুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-january-25
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য বিনোদ শর্মার পুত্র মনু শর্মা গুলি করে হত্যা করেছিলেন জেসিকা লাল নামের এক বারটেন্ডারকে। প্রথমে দিল্লির ট্রায়াল কোর্ট মনু শর্মাকে মুক্তি দিলেও গণমাধ্যমের সক্রিয় প্রচারণা এবং জনগণের রোষের মুখে পড়ে পুলিশ কেসটিকে হাইকোর্ট পর্যন্ত নিয়ে যেতে বাধ্য হয়৷ হাইকোর্ট সমস্ত তথ্য-প্রমাণের যথাযথ বিচার করে মনু শর্মাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানার শাস্তি প্রদান করেছিল। তাঁর বিশেষ কয়েকজন সঙ্গীকেও কারাবাসের সাজা দিয়েছিল আদালত। একটি বিতর্কিত স্টিং অপারেশনও প্রকাশিত হয়েছিল টিভি চ্যানেলে। পরে সুপ্রিম কোর্টে এই মামলা যায়। রোমহষর্ক জেসিকা লাল হত্যা মামলা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/jessica-lal-murder-case/
- এই জেলার নামকরণের পিছনে রয়েছে বিভিন্ন জনশ্রুতি। ৩৩টি ছিটমহল থাকায় এই জেলাকে ছিটমহলের জেলাও বলা যেতে পারে। মুক্তিযুদ্ধের রক্তাক্ত ইতিহাস মিশে আছে এই জেলার মাটিতে। বাংলাদেশের উত্তর সীমান্তে অবস্থিত এই লালমনিরহাট জেলা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/lalmonirhat/
- করোনা মহামারীর সময় “RT-PCR টেস্ট” কথাটি খুব শোনা গেছিল । গলা ব্যথা, শ্বাসকষ্ট, জ্বর ইত্যাদি উপসর্গ থাকলে ডাক্তার বাবুরা চিকিৎসা শুরু করার পূর্বে RT-PCR টেস্ট করিয়ে আসার নির্দেশ দিচ্ছিলেন। এখানে আমরা জেনে নেবো RT-PCR টেস্ট কী? কেনো এই টেস্টের প্রয়োজন হয় ? আর এই টেস্টের পদ্ধতিটিই বা কী? https://sobbanglay.com/sob/rt-pcr-test

আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- সিনেমায় আমরা অনেক গুপ্তচরের গল্প শুনি, তাঁদের সাহসিকতার কথা শুনি। আজ শুনব ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ গুপ্তচর – রবীন্দ্র কৌশিকের কথা, যাকে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ব্ল্যাক টাইগার নামে ভূষিত করেন। তাঁর রোমাঞ্চকর এবং ট্র্যাজিক জীবনের কাহিনী শুনুন এখানে https://youtu.be/vQ9OdGb0UpY
- অরুনিকা সাহুর কণ্ঠে তাঁর স্বরচিত কবিতা ‘মুখস্থটাই দরকার’ শুনুন এখানে https://youtu.be/Os45gWqTxws
- অভিক সিনহার কণ্ঠে তাঁর স্বরচিত প্রবন্ধ ‘দল এবং মতাদর্শ – পার্থক্য কোথায়’ শুনুন এখানে https://youtu.be/rHOEd_5sz-g

অন্যান্য আরও যা পড়বেন :
- জানুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/january/
- জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-born/
- জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান