সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ২৩ ফেব্রুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ কালীপ্রসন্ন সিংহের জন্মদিন। বীরসিংহের সিংহ শিশু বিদ্যাসাগর হলে তিনি ছিলেন কলকাতার সিংহ। কেউ সমস্যায় পড়লেই একমাত্র মুশকিল আসান তিনি।মধু কবির পাশেও তিনি আবার বিদ্যাসাগরের বিধবা বিবাহেও সগৌরবে উপস্থিত তিনি। দেউলিয়া খবরের কাগজকে বাঁচিয়েছেন যেমন মহানগরে বিশুদ্ধ পানীয় জলের যন্ত্রও আনিয়েছিলেন বিদেশ থেকে নিজের টাকায়। তাঁর অবিশ্বাস্য জীবনের কাহিনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kaliprasanna-singha/
- আজ জাদুকর প্রতুল চন্দ্র সরকারের জন্মদিন। মানুষ তাঁকে পি.সি.সরকার হিসেবেই বেশি চেনে। তাঁর বাবা চেয়েছিলেন ছেলে শিক্ষক হোক। কিন্তু শেষপর্যন্ত ছেলে বেছে নিল জাদুবিদ্যাকে পেশা হিসেবে। তাঁকে বলা হয় ‘আধুনিক জাদুর জনক’। কলকাতায় অবস্থিত ‘ইন্টারন্যাশনাল সোসাইটি অব ম্যাজিসিয়ানস অব ইউএসএ’-র শাখার নামকরণ করা হয় তাঁর নামেই। পি.সি. সরকার সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/p-c-sorcar/
- আজ কার্ল ফ্রেডরিক গাউসের মৃত্যুদিন। গণিত শাস্ত্রে তাঁর যুগান্তকারী অবদানের কারণে তাঁকে ‘গণিতের রাজপুত্র ‘ ‘সর্বকালের সেরা গণিতবিদ’ ইত্যাদি উপাধিতে ভূষিত করা হয়। মাত্র তিন বছর বয়সে তিনি তাঁর বাবার করা একটি অংকের ভুল বের করেছিলেন। তাঁর যখন সাত বছর বয়স তিনি ক্লাসের একশো জন ছাত্রের মধ্যে একমাত্র ছাত্র ছিলেন যিনি তাঁর স্কুল শিক্ষকের দেওয়া একটি পাটিগাণিতিক সমস্যার সমাধান করে দিয়েছিলেন একমাত্র ছাত্র হিসেবে। তিনি কার্ল ফ্রেডরিক গাউস। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/carl-friedrich-gauss/
- আজ মহেন্দ্রলাল সরকারের মৃত্যুদিন। উনিশ শতকের বাংলার এক স্বনামধন্য চিকিৎসক মহেন্দ্রলাল সরকার। আ্যলোপ্যাথি ও হোমিওপ্যাথি চিকিৎসাবিজ্ঞানের এই দুই ধারাতেই ছিল তাঁর অগাধ পান্ডিত্য। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্সের প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mahendralal-sarkar/
- আজ জন কিটসের মৃত্যুদিন। ‘ওড অন এ গ্রেসিয়ান আর্ন’, ‘ওড টু এ নাইটিঙ্গেল’, ‘ওড অন ইণ্ডোলেন্স’, ‘ওড অন মেলানকলি’ – ইংরেজি সাহিত্যের পড়ুয়াই হোক বা সাহিত্যপ্রেমী মানুষই হোক এই রচনাগুলি পড়েননি এমন মানুষ খুবই কম। ইংরেজি সাহিত্যের চিরসুন্দরের কবি হিসেবে পরিচিত তিনি। মাত্র ২৫ বছর বয়সেই মারা যান রোমান্টিক কাব্য আন্দোলনের অন্যতম পুরোধা এই কবি। তাঁর জীবন ও কাব্যচর্চা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/john-keats/
- আজ মধুবালার মৃত্যুদিন। তাঁকে প্রাচ্যের মেরিলিন মনরো বলে ডাকা হয় জানেন? ষাটের দশকের মাইলফলক ভারতীয় ছবি মুঘল-ই-আজম ছবির আনারকলি চরিত্রে অভিনয় করে তিনি চূড়ান্ত সাফল্য ও জনপ্রিয়তা অর্জন করেন। বিউটি উইথ ট্র্যাজেডি নামে অভিহিত মধুবালার জীবনের নানা কাহিনী জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/madhubala/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৩ ফেব্রুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-february-23
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ শীতলা মাতার স্নান যাত্রা উৎসব। মাঘী পূর্ণিমায় উত্তর হাওড়ার শতাব্দী প্রাচীন জনপদ সালকিয়াতে শীতলা মাতার স্নানযাত্রা বের হয়। সালকিয়ার বুকে ঘটা সবথেকে প্রাচীন এবং প্রসিদ্ধ ধর্মীয় শোভাযাত্রা হল এই শীতলা মাতার স্নান যাত্রা। এই শোভাযাত্রা উপলক্ষে সালকিয়া এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে লাখ লাখ পুণ্যার্থীর সমাগমে সরগরম হয়ে ওঠে এই দিন সমগ্র সালকিয়া। আসুন আজ জেনে নিই এই সুযোগে শীতলা মাতার স্নান যাত্রা সম্পর্কে বিস্তারিত ভাবে https://sobbanglay.com/sob/sitala-mata-snanjatra/
- আজ সত্যনারায়ণ ব্রত। সত্যনারায়ণ ভগবান বিষ্ণুরই আরেক রূপ। তিনি সত্যপীর নামেও পরিচিত। প্রচলিত কাহিনী অনুযায়ী, সত্যনারায়ণ পীরের ছদ্মবেশ ধারণ করে নিজের পূজা প্রচলন করেছিলেন। গবেষকদের মতে, বাংলার সত্যনারায়ণ বা সত্যপীর ধারণাটি হিন্দু ও মুসলমান সংস্কৃতির সংমিশ্রণের ফল। পূর্ণিমা বা সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয়। যে কেউ এই ব্রত করতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী এখানে https://sobbanglay.com/sob/satyanarayana-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- তাঁর লেখা ‘হুতোম প্যাঁচার নকশা’ এক সময়ে সারা বাংলায় তোলপাড় ফেলে দিয়েছিল। সেই তিনিই যখন জীবনের প্রথম নাটকটি লিখলেন বয়স মাত্র চোদ্দো। প্রকাশের দুবছরের মধ্যে বইয়ের সব কপি শেষ। মাইকেল মধুসূদনকে প্রথম ‘মহাকবি’ আখ্যা তিনিই দিয়েছিলেন। বাংলায় সঙ্গীতচর্চ্চার জন্য নিজের বাড়িতে সঙ্গীতসমাজ নামে একটি সভারও প্রতিষ্ঠা করেছিলেন তিনি।এছাড়া কাগজ দিয়ে এক ধরনের কলাবতী বীণাও তৈরি করেছিলেন। বাংলা ভাষার উন্নতির জন্য তিনি তৈরি করেছিলেন একটি ‘ডিবেটিং ক্লাব’। পরে যার নাম হয় ‘বিদ্যোৎসাহিনী সভা’। তিনি কালীপ্রসন্ন সিংহ। এক স্বল্পচর্চিত মহাত্মা এক বহুমুখী প্রতিভাধর বাঙালিকে নিয়ে অনেক অজানা তথ্য জানুন এখানে https://sobbanglay.com/sob/kaliprasanna-a-versatile-genius/
- ‘লাগে টাকা দেবে গৌরী সেন’ তো আমরা সবাই শুনেছি কিন্তু গৌরি সেন কে আদৌ ছিলেন কিনা তা সম্পর্কে আমাদের ধারণা প্রায় নেই বললেই চলে। সম্পূর্ণ প্রবাদের উৎপত্তিটা জানতে পড়তে হবে এখানে https://sobbanglay.com/sob/bengali-proverb-lage-taka-debe-gouri-sen
- আজ মাঘী পূর্ণিমায় প্রতিবছর ফুল্লরা সতীপীঠে বিশাল মেলার আয়োজন করা হয়। ১৩০৬ বঙ্গাব্দের ৩রা ফাল্গুন প্রথম মেলা বসেছিল। এই মেলা বীরভূম জেলার অন্যতম প্রাচীন ও বড় মেলা। এই মেলা দশ থেকে বারোদিন অবধি হয়। সেইসময় কয়েক হাজার মানুষের সমাগম ঘটে এখানে। সতীপীঠ অট্টহাস বা ফুল্লরা মন্দিরটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুরের কাছে অবস্থিত। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর ওষ্ঠ পড়েছিল। এই সতীপীঠ নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/fullara/
ইউটিউবে আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ কালীপ্রসন্ন সিংহের জন্মদিন। বাঙালি তাঁকে কেবল ‘হুতোম প্যাঁচার নকশা’ আর মহাভারতের বঙ্গানুবাদকারী হিসেবেই চেনে। তিনি শুধু মহাভারতের বঙ্গানুবাদই করে ক্ষান্ত থাকেননি মহাভারতের বঙ্গানুবাদ খণ্ডে খণ্ডে জনতাকে বিলিয়েও দেন অকাতরে তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। শেষ জীবনে তিনিই কিনা কপর্দকশূন্য, নিঃসঙ্গ,একাকী। এক অনবদ্য ক্ষনজন্মা অবিশ্বাস্য জীবনের কাহিনী দেখুন এখানে https://youtu.be/LiwLVmDrgvM
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ মাঘী পূর্ণিমায় শীতলা মাতার স্নান যাত্রা উৎসব। সালকিয়ার বুকে ঘটা সবথেকে প্রাচীন এবং প্রসিদ্ধ ধর্মীয় শোভাযাত্রা হল এই শীতলা মাতার স্নান যাত্রা। এই উৎসব সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নিন এখানে https://youtu.be/glrm3__h25Y
- আজ সত্যনারায়ণ ব্রত। পূর্ণিমা বা সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয়। যে কেউ এই ব্রত করতে পারে। বিস্তারিত ব্রতকথা দেখুন এই ভিডিওতে https://youtu.be/_PwRyfxotgA
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- সতীপীঠ অট্টহাস বা ফুল্লরা মন্দিরটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুরের কাছে অবস্থিত। এটি একান্ন সতীপীঠের একটি পীঠ। মতান্তরে এই পীঠকে উপপীঠ বলেও উল্লেখ করা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর ওষ্ঠ পড়েছিল। এখানে অধিষ্ঠিত দেবী ফুল্লরা এবং ভৈরব হলেন বিশ্বেশ। প্রতি বছর মাঘী পূর্ণিমায় ফুল্লরা মেলাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত মায়ের দর্শন পেতে ছুটে আসে। অনেকের মতে আবার অট্টহাস মন্দিরটি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার লাভপুরের কাছে দক্ষিণডিহি গ্রামে অবস্থিত। বিস্তারিত কাহিনী দেখুন এই ভিডিওতে https://youtu.be/4BJeuG0ZA5s
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান