সববাংলায়

২৫ মার্চ ।। ১১ চৈত্র ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ২৫ মার্চ আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • তৎকালীন পাকিস্তানি রাষ্ট্রপতি ও সামরিক শাসক ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালিদের ওপর গণহত্যা চালায়। সেই কালো দিনকে স্মরণ করে বাংলাদেশের জাতীয় সংসদে ২৫ মার্চ দিনটিকে বাঙালি গণহত্যা স্মরণ দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই দিবস নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bengali-genocide-remembrance-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ঊষা মেহতার জন্মদিন। ভারত ছাড়ো আন্দোলনের সময় ভূগর্ভস্থ ‘সিক্রেট কংগ্রেস রেডিও’ নামক গোপন রেডিও স্টেশন তৈরি করেছিলেন ঊষা মেহতা। স্বাধীনতা সংগ্রামের সমস্ত খবর ছড়িয়ে দিতেন সেখান থেকে। খুব ছোটবেলায় যখন আট বছর বয়স, তখন সাইমন কমিশনের বিরুদ্ধে মিছিলে অংশগ্রহণ করেছিলেন তিনি। দশ বছর বয়সে লবণ সত্যাগ্রহে সাড়া দিয়ে বাড়িতে সমুদ্রের জল এনে লবণ তৈরি করেছিলেন। আজীবন গান্ধীবাদী ঊষা, ব্রহ্মচারীর জীবন বেছে নিয়ে কখনও বিবাহ করেননি। অল্প বয়স থেকেই খাদির বস্ত্র পরিধান করতেন তিনি। এই মহান দেশপ্রেমিক ঊষা মেহতা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে — https://sobbanglay.com/sob/usha-mehta/
  • আজ নরম্যান বোরলাগের জন্মদিন। সারা বিশ্বের কাছে ‘সবুজ বিপ্লব’এর জনক হিসেবে পরিচিত আমেরিকান কৃষিবিদ নরম্যান বোরলাগ। ক্ষয়-প্রতিরোধী, উচ্চফলনশীল নতুন জাতের বহু গমবীজের উদ্ভাবন করে তিনি খাদ্য সংকটের সুরাহা করতে সক্ষম হয়েছিলেন। ভারত, পাকিস্তান-সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতেও তাঁর উদ্ভাবিত মেক্সিকান শস্যের বীজ কৃষিক্ষেত্রের হাল ফিরিয়ে দিয়েছিল এবং ক্ষুধা ও তৎজনিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল শিশু থেকে বৃদ্ধ সকলকেই। বন পরিষেবার কাজও করেছিলেন তিনি একসময়। করেছেন অধ্যাপনার কাজও। খেলাধুলাতে বিশেষত কুস্তিতে ছিলেন ভীষণই দক্ষ। বিশ্বজুড়ে খাদ্য সংকটের একপ্রকার সমাধানের জন্য নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত করা হয় তাঁকে। এই মহান কৃষিবিদ নরম্যান বোরলাগ সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/norman-borlaug/
  • আজ নিমাই ঘোষের মৃত্যুদিন। কেউ একজন তাঁর ক্যামেরা ফেলে গেলেন ট্যাক্সিতে, আর সেই ক্যামেরা হাতে পেয়ে কালেকালে আরেকজন হয়ে উঠলেন দেশের প্রথমসারির আলোকচিত্রশিল্পী, সত্যজিৎ রায়ের কথায়, “ক্যামেরা হাতে বসওয়েল”। এমনটা তো গল্পেই মানায় ভাল, তাই দিয়ে যে আস্ত একটা জীবন তৈরি করা যায়, নিমাই ঘোষ না থাকলে জানাই যেত না। তাঁকে দেখলেই জানা যায়, যে শুধু একটা ক্যামেরা পেলেই হয় না, তাঁর সঙ্গে থাকতে হয় নিষ্ঠা, অধ্যবসায় আর নতুন কিছু করার জেদ। নিমাই ঘোষ সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/nemai-ghosh/
  • ১৯৯২ সালের ২৫ মার্চ ১৯৯২ ক্রিকেট বিশ্বকাপ শেষ হয়। প্রথম সাদা জার্সি ছেড়ে খেলোয়াড়রা রঙিন জার্সি পরে একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপ খেলতে নেমেছিলেন এই বিশ্বকাপের আসরে। খেলার মাঠে কালো সাইট স্ক্রিন লাগানোর চল শুরু হয় এই বিশ্বকাপ থেকেই। আজ যে ডাক-ওয়ার্থ-লুইস সিস্টেমের কথা জানি, তার উদ্ভবের পিছনে ১৯৯২ বিশ্বকাপের একটি নাটকীয় সেমিফাইনাল ম্যাচ ছিল দায়ী। এই বিশ্বকাপেই পাকিস্তান তাদের প্রথম বিশ্বকাপ জিতেছিল। ১৯৯২ সালের রোমাঞ্চে ভরপুর এই বিশ্বকাপের উল্লেখযোগ্য সব ঘটনা এবং খুঁটিনাটি তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/1992-cricket-world-cup/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৫ মার্চ । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখান https://sobbanglay.com/sob/history-today-march-25

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ বাঙালির দোল উৎসব। রঙ আর আবীরে ভরা এই উৎসব সকল বাঙালির এক প্রিয় উৎসব। বৈষ্ণব ধারণা অনুযায়ী এইদিন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধা ও অন্যান্য গোপীদের সাথে রং খেলায় মেতেছিল। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি বলা হয়। দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবিরে স্নান করিয়ে দোলায় চড়িয়ে কীর্তনগান সহকারে শোভাযাত্রায় বের করা হয়। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/holi_doljatra/
  • আজ চৈতন্যদেবের জন্মতিথি। কখনও তিনি গৌরাঙ্গ কখনও গোরা আবার সেই তিনিই কখনও গৌরহরি। তাঁকে কেবল এক বিশেষ ধর্ম প্রচারক ভাবলে ভুল হবে। তিনি ষোড়শ শতাব্দীর এক বিশিষ্ট বাঙালি সমাজ সংস্কারকও বটে। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sri-chaitanya-mahaprabhu/
  • বসন্তের সূচনায় অর্থাৎ ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে গোটা ভারতবাসী মেতে ওঠে ‘হোলি’ উৎসবে। পশ্চিমবঙ্গে দোল বা বসন্তোৎসব নামে পরিচিত এই উৎসব বিহার, ঝাড়খন্ড ও বাংলাদেশে পরিচিতি পেয়েছে ‘ফাগুয়া উৎসব‘ নামে। কীভাবে পালিত হয় এই ফাগুয়া উৎসব? কারা কারা অংশগ্রহণ করে এতে? উৎসবের মূল আকর্ষণই বা কী কী? আসুন জেনে নেওয়া যাক ফাগুয়া উৎসব সম্পর্কে আরো নানান খুঁটিনাটি তথ্য — https://sobbanglay.com/sob/fagua/
  • সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/
  • আজ সত্যনারায়ণ ব্রত। সত্যনারায়ণ ভগবান বিষ্ণুরই আরেক রূপ। তিনি সত্যপীর নামেও পরিচিত। প্রচলিত কাহিনী অনুযায়ী, সত্যনারায়ণ পীরের ছদ্মবেশ ধারণ করে নিজের পূজা প্রচলন করেছিলেন। গবেষকদের মতে, বাংলার সত্যনারায়ণ বা সত্যপীর ধারণাটি হিন্দু ও মুসলমান সংস্কৃতির সংমিশ্রণের ফল। পূর্ণিমা বা সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয়। যে কেউ এই ব্রত করতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী এখানে https://sobbanglay.com/sob/satyanarayana-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • শান্তিনিকেতনে দোল পূর্ণিমা তিথিতে পালিত বসন্তোৎসব এক দর্শনীয় ইভেন্ট। শুধু তাই নয়, প্রকৃতির অতুল ঐশ্বর্য ও শিল্প-সাহিত্যের অপূর্ব মেলবন্ধনে শান্তিনিকেতন শুধুমাত্র বাংলা বা ভারতের নয়, সমগ্র বিশ্বের কাছেই আকর্ষণীয় দ্রষ্টব্য স্থান। শান্তিনিকেতন ভ্রমণের খুঁটিনাটির ব্যাপারে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/shantiniketan-trip/
  • আজ চৈতন্যদেবের জন্মতিথিতে মায়াপুর ভ্রমণ নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mayapur-trip-2
  • কঙ্কালীতলা মন্দিরটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরে কোপাই নদীর তীরে অবস্থিত। বলা হয় এটি একান্ন সতীপীঠের শেষ পীঠ। এই পীঠ সতীপীঠ না উপপীঠ এই নিয়ে অনেক মতান্তর রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর কঙ্কাল পড়েছিল। মতান্তরে বলা হয় এখানে সতীর কোমরের অংশ পড়েছিল। এখানে অধিষ্ঠিত দেবী দেবগর্ভা এবং ভৈরব হলেন রুরু। অন্যমতে দেবীর নাম রত্নাগর্ভি। এই সতীপীঠ নিয়ে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/konkalitola-satipith/

ইউটিউবে আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ চৈতন্যদেবের জন্মতিথি। পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীর বাংলা সমাজে বৈষ্ণব ধর্ম প্রচার ও সমাজ সংস্কারের প্রাণপুরুষ হলেন শ্রীচৈতন্য মহাপ্রভু। তিনি জাতি ধর্ম নির্বিশেষে ব্রাহ্মণ থেকে চন্ডাল সব শ্রেণীর মানুষের মধ্যে ঐক্য এবং সংহতি এনেছিলেন। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে দেখুন https://youtu.be/G-ENDfo2QN8
  • আজ সোমবার। ষোল সোমবারের ব্রত নিয়ে ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/7QgUBv_yTeY
  • আজ সত্যনারায়ণ ব্রত। সত্যনারায়ণ ভগবান বিষ্ণুরই আরেক রূপ। তিনি সত্যপীর নামেও পরিচিত। প্রচলিত কাহিনী অনুযায়ী, সত্যনারায়ণ পীরের ছদ্মবেশ ধারণ করে নিজের পূজা প্রচলন করেছিলেন। গবেষকদের মতে, বাংলার সত্যনারায়ণ বা সত্যপীর ধারণাটি হিন্দু ও মুসলমান সংস্কৃতির সংমিশ্রণের ফল। পূর্ণিমা বা সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয়। যে কেউ এই ব্রত করতে পারে। বিস্তারিত ব্রতকথা দেখুন এই ভিডিওতে https://youtu.be/_PwRyfxotgA

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • চৈতন্যদেবকে কি খুন করা হয়েছিল নাকি তিনি আত্মহত্যা করেছিলেন? সত্যিই কি জগন্নাথের দ্বারুবিগ্রহে বিলীন হয়ে গিয়েছিলেন তিনি নাকি তাঁর শবদেহ ভাসিয়ে দেওয়া হয়েছিল পুরীর সমুদ্রে? তাঁর মৃত্যু আজও এক ঘনীভূত রহস্য। তাঁর মৃত্যু রহস্য নিয়ে গবেষণা করতে গিয়েও রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন চৈতন্য গবেষক ডঃ জয়দেব মুখোপাধ্যায়। চৈতন্যদেবের মৃত্যু রহস্য নিয়ে হাড় হিম করা কাহিনীগুলো দেখুন এখানে https://youtu.be/bKzPWgYdYN4

অন্যান্য আরও যা পড়বেন :

  • মার্চ মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/march/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-born/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading