সববাংলায়

৯ সেপ্টেম্বর ।। ২২ ভাদ্র ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ সরলা দেবী চৌধুরানীর জন্মদিন। ভারতের প্রথম মহিলা সংগঠন ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা তাঁর হাত ধরেই হয়েছিল। সম্ভবত বাংলা থেকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে যোগদানকারী প্রথম মহিলা ছিলেন তিনি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত “বন্দেমাতরম” গানটির সুর তিনিই তৈরি করেছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sarala-devi-chaudhurani/
  • আজ বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক লিও টলস্টয়ের জন্মদিন। মহাকাব্যিক উপন্যাস ‘ওয়ার অ্যাণ্ড পিস্‌’ কিংবা ‘আন্না কারেনিনা’ বিশ্বের সর্বকালের সেরা উপন্যাসগুলির মধ্যে প্রথম সারিতে থাকবে। কিন্তু কি দুর্ভাগ্য! এমন অসামান্য রচনা যার নোবেল পুরস্কারের জন্য বহুবার মনোনীত হলেও তিনি তা অর্জন করতে পারেননি। সাহিত্যিক হিসেবে এত লেখা লিখেছেন তিনি যে সমগ্র তাঁর সমগ্র রচনাবলী প্রায় একশোটি খণ্ডে সংকলিত হয়েছে। তাঁকে নিয়ে লেখা হয়েছে তেইশ হাজার বই, রয়েছে তাঁর সম্পর্কিত ছাপ্পান্ন হাজার প্রবন্ধ। তাঁর সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/leo-tolstoy/
  • আজ বিক্রম বাত্রার জন্মদিন। ভারতের অন্যতম বীর শহীদ তিনি। কার্গিল যুদ্ধে অনবদ্য সাহসিকতার পরিচয় দান এবং আহত সহযোদ্ধাকে বাঁচাতে গিয়ে শত্রুর গুলিতে তাঁর আত্মবলিদানকে শ্রদ্ধা জানাতে ভারত সরকার তাঁকে মরণোত্তর পরমবীর চক্র পুরস্কারে সম্মানিত করে। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/vikram-batra/
  • আজ ভার্গিস কুরিয়েনের মৃত্যুদিন। তিনি একজন ভারতীয় সামাজিক উদ্যোগপতি যিনি ভারতীয় ইতিহাসে ‘শ্বেতবিপ্লব’-এর জনক হিসেবে বিখ্যাত হয়ে আছেন। তাঁর চেষ্টাতেই আজ ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/verghese-kurien/
  • আজ মাও সে তুং-এর মৃত্যুদিন। গণপ্রজাতন্ত্রী চিনের প্রতিষ্ঠার মূল কাণ্ডারি ছিলেন কমিউনিস্ট বিপ্লবী নেতা মাও সে তুং। ইতিহাসখ্যাত ‘লং মার্চ’-এ নেতৃত্ব দিয়েছিলেন তিনি। চিনের অর্থনৈতিক উন্নয়ন এবং চিনকে শিল্পোন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূচনা করেছিলেন মাও। চিনের ভয়ংকর দুর্ভিক্ষের জন্যও দায়ী ছিলেন তিনি। সক্রিয় রাজনীতির পাশাপাশি সাহিত্যচর্চাও করতেন তিনি। এই প্রতিভাবান এবং বিতর্কিত রাষ্ট্রনায়ক মাও সে তুং সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mao-ze-dong/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৯ সেপ্টেম্বর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-september-9

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ইন্টারনেটের দ্রুত গতিকে হাতিয়ার করে পর্ণোগ্রাফি আজকাল অধিকাংশ মোবাইলেই প্রায় উঁকি মারে। আর তার হাতছানিতে সাড়া দেন কিশোর থেকে প্রাপ্তবয়স্ক অনেকেই। সমীক্ষা জানাচ্ছে ইন্টারনেট থেকে ডাউনলোড হওয়া মোট কনটেন্টের ৩৫% পর্ণোগ্রাফি। ১৮ থেকে ২৪ বছর বয়সী ৭০% পুরুষরা মাসে অন্তত একবার হলেও পর্ণসাইট দেখেন। এখন প্রশ্ন এই পর্ণোগ্রাফি আমাদের মস্তিষ্কের উপর আদেও কি প্রভাব ফেলে? কিছুদিন আগেই প্রকাশিত জার্মান গবেষণাপত্রে পর্নোগ্রাফিতে আসক্তি স্মৃতিশক্তিকে দুর্বল করে বলে দাবি করা হয়েছে। কিভাবে? জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/how-does-pornograpy-affect-brain
  • ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রেসিডেন্সি বিভাগের একটি জেলা দক্ষিণ চব্বিশ পরগণা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বলতে প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে সুন্দরবনের কর্দমাক্ত বাদাবন যা রয়্যাল বেঙ্গল টাইগারের বাসভূমি। চোখের সামনে ভেসে ওঠে গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পুণ্যার্থীর ঢল, বকখালির মনোরম সূর্যাস্ত। এই জেলা সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/south-24-parganas/

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

পুলিশের হাতে ধরা পড়ার চেয়ে পটাসিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতিই শ্রেয় ভেবেছিলেন মাস্টারদা সূর্য সেনের অনুগামী প্রীতিলতা ওয়াদ্দেদার। আত্মাহুতির আগের রাতে প্রীতিলতা ওয়াদ্দেদার মায়ের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিলেন। এই চিঠিটিই ছিল মৃত্যুর আগে প্রীতিলতার মাকে লেখা শেষ চিঠি। তাঁর মৃত্যুবরণের পর মাষ্টারদা চিঠিটি প্রীতিলতার মায়ের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। মাকে লেখা প্রীতিলতা ওয়াদ্দেদারের শেষ চিঠিটির পাঠ শুনুন এখানে

.

.

.

.

.

.

ছোটবেলায় সুকুমার রায়র পাগলা দাশু পড়তে পড়তে দাশরথি ও তার বন্ধুদের নিজেদেরই বন্ধু ভেবে বসেছি। তারপর কালের নিয়মে বড় হয়েছি। জীবন জীবিকার ইঁদুর দৌড়ে কখন যে সেই বন্ধুরা হারিয়ে গিয়েছে খেয়াল করিনি। তারপর হঠাৎই একদিন দেখা হয়ে যায় দাশুর সঙ্গে… তার সঙ্গে কী কথা হল? জানতে শুনুন গল্প “আইটি প্রফেশনাল দাশু”…


.

.

.

.


অন্যান্য আরও যা পড়বেন :

সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/september/

  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading