সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
- আজ অসীমা চট্টোপাধ্যায়ের জন্মদিন। তিনি ছিলেন একজন খ্যাতনামা ভারতীয় রসায়নবিদ। অসীমা চট্টোপাধ্যায়ই প্রথম ভারতীয় মহিলা যিনি কোনও ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে ডক্টরেট ডিগ্রী (D.Sc.) লাভ করেছিলেন। তিনি ম্যালেরিয়া এবং মৃগীরোগের ঔষধ তৈরি করেছিলেন। তাঁর সম্বন্ধে অনেক অজানা তথ্য জানতে এই লিঙ্কে দেখুন https://sobbanglay.com/sob/asima-chatterjee
- আজ আনন্দমোহন বসুর জন্মদিন।তাঁর সহায়তায় ও অনুপ্রেরণায় তৈরি হয়েছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। সাধারণ ব্রাহ্মসমাজের প্রথম সভাপতি ছিলেন তিনি। তাঁর স্মৃতিতে আজও কলকাতার বুকে সিটি কলেজের সান্ধ্য বিভাগ চলে আনন্দমোহন কলেজ নামে। কফি হাউসে সর্বভারতীয় এক রাজনৈতিক সমাবেশে তাঁর সভাপতিত্বে রবীন্দ্রনাথের বক্তৃতা দানের ইতিহাস সত্যই অবিস্মরণীয়। আনন্দমোহন বসু সম্পর্কে আরো জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/ananda-mohan-bose/
- আজ প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যুদিন। প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন অখণ্ড ভারতের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম স্বাধীনতা সংগ্রামী এবং প্রথম নারী যিনি স্বাধীনতার যুদ্ধে শহীদ হয়েছিলেন। বাংলাদেশী লেখিকা সেলিনা হোসেন প্রীতিলতা কে সকল নারীর আদর্শ বলে অভিহিত করেছেন। প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/pritilata-waddedar/
- আজ জগজিৎ সিং-এর মৃত্যুদিন। হিন্দিতে মির্জা গালিবের জীবন অবলম্বনে গুলজারের পরিচালনায় দীর্ঘ একটি ধারাবাহিক সম্প্রচারিত হয়েছিল ডিডি ন্যাশনালে। মনে পড়ে সেই ধারাবাহিকের কথা? মির্জা গালিবের লেখা গজলগুলি খুব বিখ্যাত হয় জগজিৎ সিংয়ের কণ্ঠে। ভারতে গজলের রাজা বলা হয় তাঁকে। বোলপ্রধান গায়কীতে তাঁর সমকক্ষ আজও বোধহয় কেউ নেই। কেমন ছিল জগজিৎ সিংয়ের শুরুর দিনগুলি? জানতে হলে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/jagjit-singh/
- আজ সিগমুন্ড ফ্রয়েডের মৃত্যুদিন। তিনি মনোবিজ্ঞানকে প্রথম চিকিৎসা শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করেন। তাঁকে ‘মনঃসমীক্ষণের জনক’ বলা হয়। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sigmund-freud/
- আজ পাবলো নেরুদার মৃত্যুদিন। প্রেমের কবিতা বলতেই চোখের সামনে ভেসে ওঠে তাঁর ‘টোয়েন্টি লাভ পোয়েমস অ্যাণ্ড এ সং অফ ডেসপেয়ার’। এই একটা বই সারা পৃথিবীর প্রেমিক-প্রেমিকাদের বাইবেল হয়ে উঠেছিল। বিখ্যাত বিপ্লবী চে গুয়েভারা তাঁর প্রথম প্রেমিকাকে এই কবির কবিতাই শুনিয়েছিলেন। অথচ তাঁকেই কিনা বাবার অমতে লেখালেখি করায় নিছক আত্মরক্ষার তাগিদে পিতৃপ্রদত্ত নাম পালটে ফেলতে হয়। নোবেলজয়ী এই কবির জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/pablo-neruda/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৩ সেপ্টেম্বর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-september-23
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ রাধাষ্টমী। বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/radhastami/
- আজ দূর্বাষ্টমী ব্রত পালনের দিন। বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/durbashtami-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- পুলিশের হাতে ধরা পড়ার চেয়ে পটাসিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতিই শ্রেয় ভেবেছিলেন মাস্টারদা সূর্য সেনের অনুগামী প্রীতিলতা ওয়াদ্দেদার। আত্মাহুতির আগের রাতে প্রীতিলতা ওয়াদ্দেদার মায়ের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিলেন। তাঁর মৃত্যুবরণের পর মাষ্টারদা চিঠিটি প্রীতিলতার মায়ের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। মাকে লেখা প্রীতিলতা ওয়াদ্দেদারের শেষ চিঠি পড়তে দেখুন এখানে https://sobbanglay.com/sob/last-letter-of-pritilata-waddedar/
- চট্টগ্রাম বলতেই চোখের সামনে ভেসে ওঠে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুণ্ঠনের রোমহর্ষক অভিযানের কথা। কেবল অতীত ইতিহাসের গৌরবময় গাথা নয়, চট্টগ্রাম বিখ্যাত তার মেজবান ভোজের জন্য, তার জগদ্বিখ্যাত সমুদ্র বন্দরের জন্যও। পাহাড়, সমুদ্র, উপত্যকা, অরণ্যের ভৌগোলিক বৈচিত্র্য সমৃদ্ধ এই জেলা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হিসেবেও বিশেষ উল্লেখযোগ্য। এই জেলা সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/chattagram/
আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যুদিন। প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বাঙালি স্বাধীনতা সংগ্রামী এবং প্রথম নারী যিনি স্বাধীনতার যুদ্ধে শহীদ হয়েছিলেন। বাংলাদেশী লেখিকা সেলিনা হোসেন প্রীতিলতা কে সকল নারীর আদর্শ বলে অভিহিত করেছেন। তাঁকে নিয়ে বিস্তারিত দেখুন এখানে
.
.
.
.
.
.
ধর্মীয় অনুষ্ঠান :
আজ রাধাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মদিনে জন্মাষ্টমী পালিত হয় আমরা জানি। কিন্তু শ্রীমতি রাধার জন্মদিনে যে রাধাষ্টমী পালিত হয় সেটার খোঁজ কজন রাখেন? রাধাষ্টমীর মাহাত্ম্য কী, কেন পালিত হয় এই ব্রত, এর পিছনে পৌরাণিক কাহিনী বা রহস্য কী এই সমস্ত জানতে দেখুন এখানে
.
.
.
.
.
.
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
প্রীতিলতা ওয়াদ্দেদার মৃত্যুর আগে মায়ের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিলেন। তাঁর মৃত্যুবরণের পর মাষ্টারদা চিঠিটি প্রীতিলতার মায়ের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। মাকে লেখা প্রীতিলতা ওয়াদ্দেদারের সেই করুণ চিঠির বক্তব্য শুনুন এই ভিডিওতে
.
.
.
.
.
.
অন্যান্য আরও যা পড়বেন :
সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/september/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান