আজ বাংলা ১৪৩২ সালের ৪ চৈত্র এবং ইংরাজি ২০২৬ সালের ১৯ মার্চ। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ শৈলজানন্দ মুখোপাধ্যায়ের জন্মদিন। শৈলজানন্দ মুখোপাধ্যায় কল্লোল যুগের একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক তথা চলচ্চিত্র পরিচালক। রবীন্দ্রোত্তর বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী লেখক শৈলজানন্দ। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sailajanand-mukhopaddhay/
আজ ডেভিড লিভিংস্টোনের জন্মদিন। তাঁর সৌজন্যেই আফ্রিকা মহাদেশ সারা বিশ্বের কাছে তাঁর অসীম সৌন্দর্য নিয়ে প্রকাশিত হয়। দুর্গম গহীন জঙ্গল পেরিয়ে, ভয়ংকর হিংস্র পশুর আক্রমণ থেকে বেঁচে মাইলের পর মাইল পথ অতিক্রম করে তিনি খুঁজে বের করেছেন অসামান্য ভিক্টোরিয়া জলপ্রপাত, খরস্রোতা জাম্বেসি নদী। সিংহের আক্রমণ থেকে কোন রকমে প্রাণে বেঁচে আবার বেরিয়ে পড়েছেন আফ্রিকার অচেনা অজানা সৌন্দর্যের খোঁজে। তাঁর অসামান্য জীবন সম্পর্কে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/david-livingstone/
আজ শাহাবুদ্দিন আহমেদের মৃত্যুদিন। আওয়ামী লীগের হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হয়েছিলেন শাহাবুদ্দিন আহমেদ। তিনিই হুসেইন মুহাম্মদ এরশাদকে রাষ্ট্রপতি পদ থেকে অপসারিত করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন এবং তিনি সেই সরকারের রাষ্ট্রপতি পদে আসীন হন। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/shahabuddin-ahmed/
আজ আর্থার সি ক্লার্কের মৃত্যুদিন। তিনি কল্পবিজ্ঞান কাহিনির ধারায় নতুন পথপ্রদর্শক। প্রায় শতাধিক বইয়ের লেখক আর্থার ক্লার্কের আধুনিক প্রযুক্তি ও ভবিষ্যতের নানা আবিষ্কার বিষয়ে রসসিদ্ধ রচনা আজও পাঠক-পাঠিকাদের খুবই প্রিয়। তাঁর জীবন সম্পর্কে আরো নানা তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/arthur-c-clarke/
আজ সাহিত্যিক ও লোকসংস্কৃতিবিদ আশুতোষ ভট্টাচার্যের মৃত্যুদিন। পুরুলিয়ার ছৌ নৃত্যকে বিশ্বমঞ্চে তিনিই প্রথম তুলে ধরেন। ‘বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস’, ‘বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস’ জনপ্রিয় এই বইগুলির লেখকও তিনি। তাঁর সম্পর্কে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ashutosh-bhattacharya/
মানব জীবনে বিবাহ এক নতুন সম্পর্কের নাম যা একটি পুরুষ ও একটি নারীর মধ্যে হয়ে থাকে৷বিবাহকে চলতি কথায় ‘বিয়ে’ বলা হয়ে থাকে। বিয়ে এমন একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি যার মাধ্যমে দু’জন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়।সাধারণভাবে দুটি হৃদয়ের বন্ধন হল বিয়ে৷ বিয়ে কেবল দুটি মানুষের নয় দুই পরিবারের মেলবন্ধন ঘটায়৷ পড়ুন এখানে https://sobbanglay.com/sob/marriage/
বাঙালীর কাছে প্রশান্তির আরেক নাম ঘাটশিলা। ঘাটশিলাকে অমর করে গেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর রচনায়। অনুচ্চ পাহাড় টিলা সুবর্ণরেখা নদী মন্দির নিয়ে ঘাটশিলা। ঘাটশিলার যে এক সৌম্য রূপ আছে তার আঘ্রাণ নিতে গেলে আপনাকে একবার ঘুরে আসতেই হবে সুবর্ণরেখা নদীর তীরে এই শহরে এখানে https://sobbanglay.com/sob/ghatshila/
ঘুমোতে ঘুমোতে এমন কি কখনও মনে হয়েছে আপনার আপনি যেন পড়ে যাচ্ছেন কোন অতলে ? আর তারপরেই ধড়ফড় করে ঘুম থেকে উঠে দেখলেন নিজের বিছানাতেই দিব্যি বসে আছেন! ভাবছেন ব্যাপারটা কি হল ? দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দিলেন। এরপর আবার একদিন একই ঘটনা ঘটল। এবার আর দুঃস্বপ্ন বলে উড়িয়ে দিতে পারলেন না। দুশ্চিন্তায় ডুবে যাওয়ার আগে জেনে রাখুন এমন ঘটনা পৃথিবী জুড়ে অনেক মানুষের সাথেই ঘটছে। এই ঘটনাটিকে বলে হিপনিক জার্ক। এই হিপনিক জার্ক সম্পর্কে বিশদে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/hypnic-jerk/
আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
অগ্নিদেবের অনুরোধে কৃষ্ণ ও অর্জুন খান্ডব বন দহন করে অগ্নিদেবকে জলযোগ করিয়েছিল। সেই বনে বাস করত ময় নামে এক দানব, যে ছিল শিল্পী। কৃষ্ণ ময়কে আদেশ করেন মহারাজ যুধিষ্ঠিরের জন্য এমন একটি সভাগৃহ তৈরি করে দিতে যা কোনোভাবেই কেউ অনুকরণ করতে না পারে। ইন্দ্রপ্রস্থে ময়দানবের সভাগৃহ নির্মাণের কাহিনী শুনুন এখানে https://youtu.be/-yY-yyhKaE4
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান