সববাংলায়

১০ ভাদ্র | ২৮ আগস্ট | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩৩ সালের ১০ ভাদ্র এবং ইংরাজি ২০২৬ সালের ২৮ আগস্ট। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১০ ভাদ্র | ২৮ আগস্ট | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতজগতের একজন অন্যতম বিখ্যাত সেতারবাদক উস্তাদ বিলায়েত হুসেন খাঁ-এর জন্মদিন। শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন রাগ তাঁর সেতারের সুরে নতুন ব্যাখ্যা পেয়েছে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে তিনি তাঁর অনবদ্য প্রতিভাবলে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ustad-vilayat-hussain-khan/
  • আজ স্বর্ণকুমারী দেবীর জন্মদিন। সম্পর্কে রবীন্দ্রনাথের দিদি তিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রথম বাঙালী মহিলা ঔপন্যাসিক। আবার কংগ্রেসের অধিবেশনে যোগ দেওয়া প্রথম মহিলাও তিনিই ছিলেন। তাঁর মেয়ে সরলা দেবী চৌধুরানী ছিলেন বাংলা সাহিত্য ও জাতীয়তাবাদী রাজনীতির এক বিশিষ্ট ব্যক্তিত্ব। স্বর্ণকুমারী দেবী সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/swarnakumari-devi/
  • আজ কিংবদন্তি জার্মান সাহিত্যিক গ্যেটের জন্মদিন। স্বয়ং নেপোলিয়ন ‘নাইট অব দ্য লিজিয়ন অব অনার’ সম্মানে ভূষিত করেছিলেন জার্মান সাহিত্যিক গ্যেটেকে। কবিতা, উপন্যাস, নাটক রচনার পাশাপাশি বিজ্ঞানচর্চাও করেছিলেন তিনি। রঙের তত্ত্ব বিষয়ে নিউটনের পর্যন্ত বিরোধিতা করেছিলেন৷ জীবনে বহু নারীর সংস্পর্শে এসেছিলেন তিনি। তাঁর উল্লেখযোগ্য সৃষ্টি ‘ফাউস্ট’কে আজও উত্তম সাহিত্যকর্মের তালিকায় উপরদিকেই স্থান দেওয়া হয়। এই বহুমুখী প্রতিভাসম্পন্ন বহুচর্চিত সাহিত্যিক গ্যেটে সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/goethe
  • আজ হেমেন্দ্রমোহন বসুর মৃত্যুদিন। প্রথম বাঙালি উদ্যোগপতি যিনি তাঁর শৌখিন রুচিবোধকে কাজে লাগিয়ে অসাধারণ ব্যবসায়িক সাফল্য পেয়েছিলেন। ব্যবসার ক্ষেত্রে আজও বাঙালি ব্যবসায়ীরা তাঁকে পথিকৃৎ গণ্য করে থাকেন। গ্রামোফোন তৈরি ও বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে প্রথম ভারতীয় হিসেবে তিনি আমাদের কাছে সুপরিচিত। কুন্তলীন তেল এবং ‘দেলখোস’ সুগন্ধী দ্রব্য প্রস্তুতের জন্য তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/hemendra-mohan-bose/
  • আজ শিবরাম চক্রবর্তীর মৃত্যুদিন। শরৎচন্দ্রের দেনাপাওনা উপন্যাসের নাট্যরূপ দিয়েছিলেন শিবরাম, কিন্তু স্বীকৃতি মেলেনি কোথাও। শিশির কুমার ভাদুড়ী সেই নাট্যরূপের অভিনয় করলে শোয়ের দিন তাঁরই আগে এসে সব টাকা নিয়ে চলে গিয়েছিলেন শরৎচন্দ্র। সারা জীবন নিজেকে সাহিত্যিক বলে পরিচয় দেননি তিনি অথচ তাঁর ‘পান’-জাদুতে মুগ্ধ আপামর বাঙালি। ব্যক্তিজীবনেও খামখেয়ালি উদাসীন শিবরাম মুক্তারামের তক্তারামে যে জীবন কাটিয়েছেন তার হদিশ পেতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/shibram-chakrabarty/
  • আজ শঙ্খ চৌধুরীর মৃত্যুদিন। বিখ্যাত চিত্রশিল্পী এবং ভাস্কর রামকিঙ্কর বেইজের কৃতী ছাত্র এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক ভাস্কর শঙ্খ চৌধুরী ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটিশ বিরোধিতার জন্য কারাবাসও করেছিলেন। ভাস্কর্য শিল্পে অবদানের জন্য ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করেছিল। কেবলমাত্র ভাস্করই নন, বিভিন্ন শিল্প-শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতাও করেছিলেন তিনি। বিদেশের শিল্প সম্মেলন বা অধিবেশনে ভারতবর্ষের তরফে প্রতিনিধিত্বও করেছেন শঙ্খ চৌধুরী। বিংশ শতাব্দীর এই প্রতিভাবান ভাস্কর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sankho-chaudhuri/
  • আজ সুধীর কুমার সেনের মৃত্যুদিন। সাইকেল আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ।ভারতবর্ষে সাইকেলের আমদানি করা, এদেশে প্রথম সাইকেলের কারখানা এবং কোম্পানি নির্মাণ করে শিল্পের এক নতুন দিগন্ত উন্মোচন করে দেওয়ার নেপথ্য নায়ক ছিলেন তিনিন। তিনি আবার বৈবাহিক সূত্রে ছিলেন বিখ্যাত ডাক্তার নীলরতন সরকারের জামাই। ভারতবর্ষে কীভাবে বাইসাইকেলের প্রবেশ ঘটিয়েছিলেন এবং বাইসাইকেল কোম্পানি তৈরি করেছিলেন সেই বিস্মৃতপ্রায় বাঙালি সুধীর কুমার সেন, সে-সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/sudhir-kumar-sen
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৮ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-28

ধর্মীয় অনুষ্ঠান :

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • সূর্যগ্রহণ নিয়ে আমাদের মনের মধ্যে অজস্র কুসংস্কার ও অন্ধবিশ্বাস জমে রয়েছে। এই প্রাচীন বিশ্বাস ও ধারণাগুলিকে যুক্তি দিয়ে বিশ্লেষণ করলে দেখব সূর্যগ্রহণের সাথে অশুভ বা ক্ষতির কোনোই সম্পর্ক নেই। আসুন এই সুযোগে সূর্যগ্রহণের সাথে জড়িয়ে থাকা কুসংস্কারগুলি যুক্তি দিয়ে খণ্ডন করা যাক। সপরিবারে উপযুক্ত ফিল্টার বা চশমার মাধ্যমে সূর্যগ্রহণ দেখুন, খাওয়া দাওয়া করুন। এই ধরণের প্রাকৃতিক ঘটনা ঘনঘন ঘটে না তাই প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করুন। আর এখানে পড়ুন কেন সূর্যগ্রহণ নিয়ে কোন রকম দুশ্চিন্তা করার কিছু নেইhttps://sobbanglay.com/sob/solar-eclipse-related-myths-and-superstitions/
  • একটি বহুল প্রচলিত প্রবাদ হল কুম্ভকর্ণের ঘুম। এর কথা আমরা জানি। কিন্তু তিনি ৬ মাস কেন ঘুমোতেন? প্রবাদটির উৎপত্তি ও তার গল্প জেনে নিতে এখানে পড়ুন https://sobbanglay.com/sob/bengali-proverb-kumbhakarner-ghum
  • খাণ্ডব বনের সেই ভয়ানক অগ্নিকান্ডের হাত থেকে প্রাণে বেঁচেছিল যারা, তাদের মধ্যে একজন ছিল ময় নামে এক দানব। কৃতজ্ঞতা জানাতে সে বানিয়ে দিয়েছিল মহারাজ যুধিষ্ঠিরের জন্য অত্যন্ত সুন্দর একটি সভাগৃহ। কেমন ছিল সেই ঘর? কি দিয়েই বা তৈরি হয়েছিল? কতদিন সময় লেগেছিল বানাতে? আসুন জেনে নিই এই সব প্রশ্নের উত্তর https://sobbanglay.com/sob/construction-of-court-by-moy-in-indraprastha/

১০ ভাদ্র | ২৮ আগস্ট | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ স্বর্ণকুমারী দেবীর জন্মদিন। তিনি ছিলেন প্রথম বাঙালী মহিলা ঔপন্যাসিক। তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের দশম সন্তান এবং রবীন্দ্রনাথের জ্যেষ্ঠ দিদি। রবীন্দ্রনাথের মত তিনিও গৃহশিক্ষকের কাছে বাড়িতেই শিক্ষালাভ করেন। ১৮৭৬ সালে তাঁর প্রথম উপন্যাস ‘দীপনির্বান’ প্রকাশিত হয়। ১৮৭৯ সালে স্বর্ণকুমারী দেবী প্রথম বাংলা ভাষায় অপেরা ‘বসন্ত উৎসব’ রচনা করেন। তাঁর জীবনী বিস্তারিত জানতে ভিডিও দেখুন এখানে https://youtu.be/s1zV7s9Unf4

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ ষটপঞ্চমী ব্রত। ষটপঞ্চমী ব্রত সমস্ত বিবাহিতা নারীরা পালন করে থাকে। ব্রত পালনকারীরা বিশ্বাস করে এই ব্রত পালন করলে তার ঘরে সুখের অভাব থাকে না। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/C2tUEOhEFss

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • বাঙালির জীবনে তাই এই বিজয়া দশমী এক বিষাদের বার্তা নিয়ে আসে। তবে এই দশমীর দিনের মধ্যেও রয়েছে কিছু পৌরাণিক তাৎপর্য, রয়েছে এর ইতিহাস। একইভাবে মনে রাখতে হবে বাঙালিরা যেভাবে বিজয়া দশমী পালন করে দশেরার রীতি কিন্তু একেবারেই আলাদা। দক্ষিণ ভারতে এই দশেরার রীতি চালু নেই। আর্য সংস্কৃতির ব্যাখ্যায় রাম দেবতা হলেও, দ্রাবিড়দের মধ্যে রাবণের এক আলাদা মাহাত্ম্য আছে। এইসমস্ত রীতিনীতি জানতে দেখুন এই ভিডিওটি https://youtu.be/mnL2K99SrIo
  • বাঙালির সেরা উৎসব এই দুর্গাপূজা। কিন্তু বাঙালি কী নিজস্ব উৎসবেই তার বাঙ্গালিয়ানা ভুলতে বসেছে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে আলোচনায় সববাংলায়-এর পক্ষ থেকে অয়ন মৈত্র এবং রুবাই শুভজিৎ ঘোষ। দেখতে থাকুন https://youtu.be/OiKkxKQ4Mjg

১০ ভাদ্র | ২৮ আগস্ট | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • আগস্ট মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/august/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১০ ভাদ্র | ২৮ আগস্ট | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading