কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১১ আগস্ট ।
আজকের দিনে ভারতঃ
১৫১১ সালের আজকের দিনে বিখ্যাত হিন্দু ধর্মসংস্কারক তুলসীদাসের জন্ম হয়।
১৯০৮ সালের আজকের দিনে দেশপ্রেমিক ও বিপ্লবী ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়।
১৯৩১ সালের আজকের দিনে খ্যাতনামা সঙ্গীতশিল্পী ও সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জন্ম হয়।
১৯৩৮ সালের আজকের দিনে ভারতীয় গবেষক ও বিজ্ঞানী চঞ্চল কুমার মজুমদারের জন্ম হয়।
১৯৪৬ সালের আজকের দিনে অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়ের জন্ম হয়।
১৯৫৫ সালের আজকের দিনে বাঙালি সাহিত্যিক অমলেন্দু দাশগুপ্তের মৃত্যু হয়।
১৯৭০ সালের আজকের দিনে ভারতের প্রথম মহিলা সমাজতত্ত্ববিদ ইরাবতী কার্ভের মৃত্যু হয়।
২০০০ সালের আজকের দিনে ভারতের মহিলা স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার মৃত্যু হয় ।
২০০৮ সালের আজকের দিনে অলিম্পিকে সোনাজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রার জন্ম হয়।
আজকের দিনে বাংলাদেশঃ
১৯২২ সালের আজকের দিনে বাংলাদেশের জাতীয় কবি ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ধুমকেতু পত্রিকা প্রকাশিত হয় ।
১৯৩৭ সালের আজকের দিনে বাংলাদেশের প্রখ্যাত ব্যরিস্টার, শিক্ষক, মানবাধিকারকর্মী সালমা সোবহানের জন্ম হয়।
১৯৩৯ সালের আজকের দিনে রাজনীতিবিদ খুরশিদ জাহানের জন্ম হয়।
২০১২ সালের আজকের দিনে বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাফাত জামিল বীর বিক্রমের মৃত্যু হয়।
আজকের দিনে বিশ্বঃ
৬৮৩ সালের আজকের দিনে মুসলমানরা সমরখন্দ বিজয় লাভ করে।
১৭৩৭ সালের আজকের দিনে ইংরেজ ভাস্কর জোসেফ নোলেকেনসের জন্ম হয়।
১৭৮০ সালের আজকের দিনে বার্বাডোজে হারিকেন শুরু হয়।
১৮৮৪ সালের আজকের দিনে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার ম্যাকডোনেল।
১৯০৯ সালের আজকের দিনে রেডিওর বিপদবার্তা বা এস ও এসের ব্যবহার শুরু হয় ।
১৯২৯ সালের আজকের দিনে রাশিয়া ও চীনের সীমান্তে যুদ্ধ শুরু হয়।
১৯৫০ সালের আজকের দিনে অ্যাপল কম্পিউটারের অন্যতম প্রতিষ্ঠাতা স্টিফেন গ্রে ওজনিয়াকের জন্ম হয়।
১৯৭০ সালের আজকের দিনে ইতালীয় ফুটবলার জিয়ানলুকা পেসোত্তোর জন্ম হয়।
১৯৮৬ সালের আজকের দিনে এশিয়ার জনসংখ্যা ৩০০ কোটি পূর্ণ হয়।
২০০৪ সালের আজকের দিনে পাকিস্তান পরমাণু বিস্তার রোধ না করলে দেশটির ওপর মার্কিন কংগ্রেসের নিষেধাজ্ঞা প্রস্তাব গ্রহণের আহ্বান করা হয়।
২০১৮ সালের আজকের দিনে ভারতীয়-নেপালীয় বংশোদ্ভূত ত্রিনিদাদীয় নোবেল জয়ী সাহিত্যিক বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপলের মৃত্যু হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান