সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
- আজ ভারতের কিংবদন্তী কার্টুনিস্ট আর কে লক্ষ্মণের জন্মদিন। কমন ম্যান নামক বিখ্যাত কার্টুনের মধ্য দিয়ে তিনি ফুটিয়ে তুলেছিলেন ভারতের রাজনৈতিক অবস্থার নানা ব্যঙ্গ-বিদ্রুপ। শুধুমাত্র এই কার্টুনটিই ভারত তথা বিশ্বের দরবারে পরিচিত করে তুলেছে আর কে লক্ষ্মণকে। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/r-k-laxman/
- আজ সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের জন্মদিন। দেওঘরে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে শিক্ষকতা করার সময়ে সন্ন্যাসী হয়ে যেতেই চেয়েছিলেন তিনি। যদিও সেই ইচ্ছা সফল হয়নি তাঁর। নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে প্রথম গল্প লেখেন তিনি যা ‘অমৃত’ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তারপর লোটাকম্বল,শ্বেত পাথরের টেবিল ইত্যাদি সব বিখ্যাত উপন্যাস লিখেছেন তিনি। তাঁর জীবনের অনেক অজানা কথা জেনে নিতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/sanjib-chattopadhyay/
- আজ শিশিরকুমার মিত্রের জন্মদিন । তাঁর নামে চাঁদের একটি গর্তের নামকরণ করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের পাঠক্রমে তাঁর হাত ধরেই প্রথম বেতার প্রযুক্তি অন্তর্ভুক্ত হয় । তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sisir-kumar-mitra/
- আজ অ্যান্টনি ভন লিউয়েনহুকের জন্মদিন। পুঁথিগত শিক্ষা তাঁর প্রায় ছিল না বললেই চলে। অথচ তাঁর আবিষ্কার এবং পর্যবেক্ষণকে অনুসরণ করেই বিজ্ঞান জগতে প্রবেশ করে অণুজীব বিদ্যা বা মাইক্রোবায়োলজি। খুবই আকর্ষণীয় ছিল অ্যান্টনি ভন লিউয়েনহুক এর জীবন কাহিনী যা জানতে পড়তেই হবে এই লেখাটি https://sobbanglay.com/sob/leeuwenhoek
- আজ মান্না দে’র মৃত্যুদিন। বাংলা ছায়াছবির গানের জগতে তাঁর তুলনা তিনি নিজেই। ছোট বেলায় কুস্তি ও বক্সিং শিখেছেন। বড় হয়েছেন যত বুঝেছেন তাঁর ক্ষেত্র সঙ্গীত। সঙ্গীতে আসার অনুপ্রেরণা ছিলেন তাঁর বিখ্যাত সুরকার কাকা। খ্যাতির চূড়ায় উঠেছেন যেমন, তেমনই বড় নিঃসঙ্গ জীবন কাটিয়েছেন শেষ দিকে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/manna-dey/
- আজ ইসমত চুঘতাই-এর মৃত্যুদিন। ‘লিহাফ’ নামে একটি গল্প লেখার জন্য অশ্লীলতার দায়ে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল ইসমত চুঘতাইকে। স্বাধীনতা-পূর্ববর্তী ভারতে প্রথম নারীর সমকামিতাকে গল্পে তুলে এনেছিলেন তিনি। উর্দু সাহিত্যের অন্যতম লেখিকা ইসমত চুঘতাই গল্প, উপন্যাস, নাটক ছাড়াও বহু হিন্দি চলচ্চিত্রের চিত্রনাট্যও লিখেছেন। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/ismat-chughtai/
- আজ রফি আহমেদ কিদোয়াই-এর মৃত্যুদিন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু আর তাঁর সুযোগ্য পরামর্শদাতা হিসেবে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন রফি আহমেদ কিদোয়াই। ভারতে প্রথম রেশন ব্যবস্থার পরিকল্পনা করেছিলেন তিনি। তাছাড়া সকলের জন্য নিজস্ব টেলিফোন ক্রয়ের প্রকল্পও চালু হয়েছিল তাঁরই উদ্যোগে। দক্ষ রাজনীতিবিদ এবং সক্রিয় স্বাধীনতা সংগ্রামী রফি আহমেদ কিদোয়াই-এর জীবন ও রাজনৈতিক অবদান সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/rafi-ahmed-kidwai/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৪ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-24
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ মহাদশমী। পুজোর শেষদিন দশমীতে আবার মা তার স্বামীগৃহ কৈলাসে ফিরে যান। এই দিনটিকেই বিজয়া দশমী নামে অভিহিত করা হয়। বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/dashami
- কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- বাঙালি হিন্দুদের সবথেকে জাঁকজমক পূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হল দুর্গাপূজা। শরৎ মাসে এই পূজো অনুষ্ঠিত হয় বলেই এই ‘শারদোৎসব’ নামে বিখ্যাত। দুর্গাপূজার শুরু হয় বাংলা ক্যালেন্ডার অনুসারে আশ্বিন মাসের শুক্লপক্ষে। তবে পাঁজি ভেদে কখনও প্রতিপদ তিথি তো কখনও ষষ্ঠী তিথি থেকে দুর্গাপুজার সাধারণত সূচনা হয়ে থাকে। আর চৈত্র মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয় যে দুর্গাপূজা তা বাসন্তী পূজা নামে পরিচিত। দুর্গাপূজা নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/durga-puja
- বাপরে বাপ! আর পারা যাচ্ছে না! আর কত নাচবে কে জানে! সারা দেহে ব্যথা হয়ে গ্যালো – নন্তু তো মনে হয় হাতই নাড়াতে পারছে না – ওর কাঁসি থেকে আওয়াজই বের হচ্ছে না। আর এনারা নেচে যাচ্ছেন – ধুনচি নাচ – ধুনচি ছাড়া নাচ – বেলেল্লা নাচ। বেশির ভাগেরই পেটে সিদ্ধি নইলে বিলিতি পড়েছে – তাল বেতাল ভুলে নেচেই চলেছে। খুশিটা এদের কিসে বুঝি না – মায়ের বিসর্জন হবে… মুখে বলছে মন খারাপ হয়ে আছে, আর এদিকে নেত্য চলছে! আজ আর আমাদের বাড়ি ফেরা হবে না – কাল বিদায়ী নিয়ে ফিরতে হবে। বরং বিসর্জন অব্দি বোল তুলে যাই “ঠাকুর থাকবে কতক্ষণ/ঠাকুর যাবে বিসর্জন….”
জগুবায়েন অনেকক্ষণ থেকে বাবুর সাথে কথা বলছে, শুনতে ইচ্ছে করছে না। আমার মনটাও একদম ভাল নেই। আবার এক বছরের জন্যে বন্দী – যদি বরাত খুব ভাল হয় তাহলে কালি পুজোয় একদিন – নইলে তাও নয়। অথচ এই শহরেও দম বন্ধ হয়ে আসে – নন্তুটা মাকে ছাড়া পুজোর দিনগুলো কাটায় আমার একদম ভাল লাগে না – তাই যত তাড়াতাড়ি ফিরতে পারি ততই ভাল – কিন্তু জগু যে যাওয়ার নামই করছে না – নন্তুও বাবার ধুতির খুঁট ধরে দাঁড়িয়ে। কী বলছে একটু শোনাই যাক –
ইচ্ছেমৃত্যুর কলমে এক অনবদ্য গল্প “একটি ঢাকের আত্মকাহিনী” পড়ুন যেখানে গল্পের মোড়কে উঠে এসে সামাজিক এক চিত্র https://lekhalikhi.sobbanglay.com/stories/ekti-dhaker-atmokahini/
আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
প্রতি বছর পুজো আসে, পুজো চলে যায়। একে একে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী,নবমী কেটে যায়। দশমী আসে, মায়ের বিসর্জন শেষে আবার হর্ষ-বিষাদ ভুলে আমরা ঘরে ফিরি। বিজয়া দশমীর দিন বাঙালিরা বিষন্ন চিত্তে মা দুর্গাকে প্রথমে বরণ করেন, মিষ্টি খাওয়ান, গালে সিঁদূর মাখান। তারপর মণ্ডপে মণ্ডপে চলে সধবা নারীদের মধ্যে সিঁদূর খেলার উৎসব। দশমীর দিনের মধ্যে রয়েছে কিছু পৌরাণিক তাৎপর্য। বিস্তারিত দেখুন এই ভিডিওতে
.
.
.
.
.
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
.মা দুর্গার অনেক নাম আছে । বাংলার প্রচলিত পাঁচালি ও ছড়াগানেও দুর্গার অনেক নামের উল্লেখ পাওয়া যায়। শ্রীশ্রী চণ্ডীতে উল্লেখিত দুর্গার অষ্টোত্তর শতনাম স্তোত্রটির মূল সংস্কৃত রূপ এবং তার বঙ্গানুবাদ তুলে ধরা হল। সঙ্গে নামের ব্যাখাও আলাদাভবে দেওয়া হল। বিস্তারিত দেখুন এই ভিডিওতে
.
.
.
.
.
.
অন্যান্য আরও যা পড়বেন :
অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান