সববাংলায়

২৬ নভেম্বর ।। ৯ অগ্রহায়ণ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ভার্গিস কুরিয়েনের জন্মদিন। তিনি একজন ভারতীয় সামাজিক উদ্যোগপতি যিনি ভারতীয় ইতিহাসে ‘শ্বেতবিপ্লব’-এর জনক হিসেবে বিখ্যাত হয়ে আছেন। তাঁর চেষ্টাতেই আজ ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/verghese-kurien/
  • আজ সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের জন্মদিন। ভাষাতাত্ত্বিক সাহিত্যিক এবং শিক্ষাবিদ ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে ৩ খণ্ডের ‘দি অরিজিন এন্ড ডেভেলপম্যান্ট অব দ্য বেঙ্গলী ল্যাঙ্গুয়েজ’ গ্রন্থখানি রচনা করে অসাধারণ বিদ্যাবত্তার পরিচয় প্রদান করেন। ভারত সরকার থেকে পদ্মবিভূষণ ছাড়াও সারা বিশ্ব থেকে জীবনে প্রচুর সম্মান পেয়েছিলেন তিনি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে তিনি ভাষাচার্য উপাধি গ্রহণ করেন। ওনার ব্যপারে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/suniti-kumar-chattopadhyay
  • আজ দেবেন্দ্র মোহন বসুর জন্মদিন। জগদীশ চন্দ্র বসুর ভাগ্নে ছিলেন তিনি। রবীন্দ্রনাথের পরামর্শে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা। তাঁর পদ্ধতি অনুসরণ করে মেসন কণা আবিস্কার করে নোবেল পান ইংরেজ বিজ্ঞানী সিসিল পাওয়েল অথচ উন্নত যন্ত্রপাতির ও অর্থের অভাবে সেই পদ্ধতিতে তিনি ও বিভা চৌধুরী সফল হননি। বসু বি্জ্ঞান মন্দির থেকে শুরু বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ পদে আসীন থেকেছেন এবং সেই সব সংস্থায় অতীব গুরুত্বপূর্ণ কাজ করেছেন। অথচ আজীবন প্রচারের আড়ালেই রয়ে গেলেন। এই বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী সম্বন্ধে জানতে এই এখানে দেখুন – https://sobbanglay.com/sob/debendra-mohan-bose
  • আজ রশিদ করিম এর মৃত্যুদিন। বাংলাদেশের বিখ্যাত ঔপন্যাসিক রশিদ করিম ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য সাহিত্যিক। রশিদ করিমের লেখার মূল উপজীব্য ছিল সাধারণ মধ্যবিত্ত বাঙালি সমাজ, এবং বিভিন্ন সময়ের রাজনৈতিক অবস্থা। মানুষের জীবন যাপন, দৈনন্দিন সংকট, নানান ওঠা-পড়া তাঁর উপন্যাস বা ছোটগল্পের প্রধান বিষয় বস্তু ছিল। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/rashid-karim/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৬ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-26

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ দেব দীপাবলি। কালীপূজার প্রায় পনেরো দিন পরে বারাণসীর ঘাটে ঘাটে পালিত হয় এই দেব দীপাবলি। এই বিশেষ উৎসব সম্পর্কে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/dev-deepawali/
  • আজ নাটাই চন্ডীর পূজা। বিস্তারিত ব্রতকথা জানুন এখানে https://sobbanglay.com/sob/natai-chandi-vrat/
  • আজ ইতু পূজা। বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/itu-puja-vrat/
  • আজ সত্যনারায়ণ ব্রত। সত্যনারায়ণ ভগবান বিষ্ণুরই আরেক রূপ। তিনি সত্যপীর নামেও পরিচিত। পূর্ণিমা বা সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয়। যে কেউ এই ব্রত করতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী এখানে https://sobbanglay.com/sob/satyanarayana-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • মনটা পাহাড় পাহাড় করছে। চিরাচরিত দার্জিলিং-এর বাইরে আরো নতুন ঠিকানা খুঁজে পেতে চাইলে কালিম্পং হতে পারে একটা আদর্শ জায়গা। লাভা-লোলেগাঁও, মিরিক ইত্যাদি দেখার পাশাপাশি কালিম্পং-এর কাছেই রয়েছে ডেলো পাহাড়। পাহাড়ের উপর থেকে উত্তরে সিকিমের তুষারাবৃত পর্বতশ্রেণি আর কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য কিংবা নীচে তিস্তা নদীর দুরন্ত খরস্রোতা প্রবাহ দেখে মন ভুলতে বাধ্য। ভাবছেন এবার শীতে ডেলো পাহাড়ে যাবেন? অবশ্যই, তবে তার আগে জেনে নিন ডেলো পাহাড় ভ্রমণের সব তথ্য এই লেখায় https://sobbanglay.com/sob/delo-hill-tour/
  • সাপ উপকারী না অপকারী? জানুন এখানে https://sobbanglay.com/sob/importance-of-snakes/

আজ ইউটিউবে কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ সত্যনারায়ণ পূজা। তিনি ভগবান বিষ্ণুরই আরেক রূপ। তিনি সত্যপীর নামেও পরিচিত। প্রচলিত কাহিনী অনুযায়ী, সত্যনারায়ণ পীরের ছদ্মবেশ ধারণ করে নিজের পূজা প্রচলন করেছিলেন। গবেষকদের মতে, বাংলার সত্যনারায়ণ বা সত্যপীর ধারণাটি হিন্দু ও মুসলমান সংস্কৃতির সংমিশ্রণের ফল। পূর্ণিমা বা সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয়। যে কেউ এই ব্রত করতে পারে। বিস্তারিত ব্রতকথা দেখুন এই ভিডিওতে https://youtu.be/_PwRyfxotgA
  • আজ ইতু পূজা। এই পূজা অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার পালন করা হয়। অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন পুজো শেষ হয়। কুমারী, সধবা, বিধবা সবাই এই ব্রত করতে পারে। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/8K2mMi2rMw4
  • আজ নাটাই চণ্ডী পূজা। এই ব্রতের কাহিনী দেখুন এখানে https://youtu.be/KexT1rmV2kk

অন্যান্য আরও যা পড়বেন :

  • নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading