সববাংলায়

১৬ পৌষ | ১ জানুয়ারি | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ১৬ পৌষ এবং ইংরাজি ২০২৫ সালের ১ জানুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১৬ পৌষ | ১ জানুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • ১ জানুয়ারি বিশ্ব পরিবার দিবস। প্রধানত আমেরিকা জুড়েই এই দিনটি পালন হয়। বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/global-family-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিন। তিনি মাতৃভাষায় বিজ্ঞানচর্চার প্রসারের জন্য আজীবন পরিশ্রম করেছেন। বোসন কণা, বসু-আইনস্টাইন পরিসংখ্যানের মতো বিজ্ঞানের জগতে আরো প্রভূত অবদান থাকা সত্ত্বেও নোবেল পুরস্কার থেকে বঞ্চিত ছিলেন তিনি। নিজের উদ্যোগে ‘বঙ্গীয় বিজ্ঞান পরিষদ’ গড়ে ভবিষ্যতের বিজ্ঞানচর্চার পথ সুগম করে তোলেন তিনি। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/satyendra-nath-bose
  • আজ অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন। প্রখ্যাত সাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন অদ্বৈত মল্লবর্মণ। “তিতাস একটি নদীর নাম” শিরোনামের একটিমাত্র উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যের চিরস্মরণীয় ও অমর প্রতিভা হিসেবে সবিশেষ স্বীকৃতি লাভ করেন। তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ও সুগভীর অন্তঃদৃষ্টি এই উপন্যাসটিতে ধীবর সমাজের নিষ্ঠুর জীবনসংগ্রামের সাধারণ কাহিনীকে দিয়েছে এক অনন্য রূপ। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/adwaita-mallabarman
  • আজ জসীমউদ্দিনের জন্মদিন। তিনি বাংলায় ‘পল্লী কবি’ হিসেবে পরিচিত। তাঁর লেখা কবর কবিতাটি বাংলা সাহিত্যে এক অবিস্মরণীয় অবদান। ১৯২৯ খ্রিস্টাব্দে প্রকাশিত “নকশী কাঁথার মাঠ” কবির শ্রেষ্ঠ রচনা যা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jasimuddin
  • আজ কমলা ভট্টাচার্যের জন্মদিন। তিনি ভারত তথা বিশ্বের প্রথম এবং ভারতের একমাত্র মহিলা ভাষা শহীদ যিনি মাত্র ষোলো বছর বয়সে ১৯৬১ সালের বরাক উপত্যকার ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kamala-bhattacharya/
  • আজ নূর ইনায়েত খান ওরফে নোরা বেকারের জন্মদিন। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ গুপ্তচর যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্পেশাল অপারেশনস এক্সিকিউটিভ হিসেবে ফ্রান্সে বেতার অপারেটর হিসেবে কাজ করেছিলেন। পরবর্তীকালে বিশ্বাসঘাতকতার অপরাধে তিনি ধরা পড়ে যান এবং গুপ্তচর বৃত্তির অভিযোগে দাচাউ কনসেন্ট্রেশন ক্যাম্পে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/noor-inayat-khan/
  • আজ সুহৃদ কুমার রায়ের জন্মদিন। ভারতের একজন বিশিষ্ট ভূ-বিজ্ঞানী হিসেবেই পরিচিত তিনি। ভূ-বিজ্ঞানের পাঠ্যক্রম নির্মাণে ফলিত-জ্ঞানের চর্চাকে অন্তর্ভুক্ত করে বিজ্ঞানমহলে কৃতিত্বের দৃষ্টান্ত রেখেছেন তিনি। ‘জিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়া’র আধিকারিক হিসেবে উদয়পুরের দস্তা-তামা আকরিকের ভূতাত্ত্বিক পর্যবেক্ষণের খ্যাতিও তাঁরই দখলে।গুপ্ত বিপ্লবী সমিতি ‘যুগান্তর’ দলের সদস্যদের মধ্যে পত্রবাহকের কাজও করেছেন এই মহান ভূ-বিজ্ঞানী। এমনকি রডা কোম্পানির পিস্তল লুঠের ঘটনায় অভিযুক্ত হয়ে বহুদিন অন্তরীণ ছিলেন তিনি। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/suhrid-kumar-roy/
  • আজ প্রেমাঙ্কুর আতর্থীর জন্মদিন। তাঁর গোটা জীবনটাই যেন একটা উপন্যাস যার পরতে পরতে বৈচিত্র্য। স্কুলের পড়া শেষ না করেই বাড়ি ছেড়ে পালিয়ে সুদূর বম্বে গিয়ে সেতার শিখেছেন। আবার সিগারেটের দোকান দিয়ে অচেনা শহরে রোজগারের চেষ্টা করেছেন। বিচিত্র তাঁর জীবনে সামান্য কিছু উপার্জনের আশায় অন্যের বাড়িতে খুন্তি নেড়েছেন অন্যের জমিতে ঘাস কেটেছেন যেমন আবার সেই হাত দিয়েই বেরিয়েছে কালজয়ী মহাস্থবির জাতক এর মত উপন্যাস। তাঁর অদ্ভুত বিচিত্র জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/premankur-atorthy/
  • আজ জান্নাতুল ফেরদৌসের জন্মদিন। ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি  সকাল এগারোটা কুড়ি মিনিটে জান্নাতুল ফেরদৌস এক হাজার মিটার উচ্চতায় বিমানবাহিনীর একটি বিমান থেকে প্যারাশুটের সফল অবতরণের মাধ্যমে বাংলাদেশের প্রথম মহিলা প্যারাট্রুপার হিসেবে স্বীকৃত হন। তাঁর জীবনী নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jannatul-ferdous/
  • আজ হাসরাত মোহানীর জন্মদিন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি যিনি একইসঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ এবং কমিউনিস্ট পার্টিতে যোগদান করে বিতর্কের জন্ম দিয়েছিলেন। আজ যে কোনো আন্দোলনে যে সমবেত শ্লোগান ওঠে ‘ইনকিলাব জিন্দাবাদ’ এই শ্লোগানের প্রবক্তা তিনিই – হাসরাত মোহানী। ভগৎ সিংয়ের সঙ্গে এই শ্লোগানের প্রসঙ্গ জড়িয়ে থাকলেও তাঁর বহু আগেই হাসরাত মোহানী এই শ্লোগানের জন্ম দিয়েছিলেন। উর্দু ভাষার এক অন্যতম কবি ছিলেন তিনি। তাঁর জীবনের এমন বহু অজানা দিক সম্পর্কে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/hasrat-mohani/
  • আজ আব্দুল হামিদের জন্মদিন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ছাত্র আন্দোলনে নেতৃত্বদানের জন্য একাধিকবার কারাবাস করতে হয়েছিল তাঁকে। দুবার জাতীয় সংসদের স্পীকার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। রাজনীতির পাশাপাশি একজন সমাজসেবী এবং শিল্প-সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবেও পরিচিত ছিলেন আব্দুল হামিদ। বহু স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠাতা মানবদরদী রাজনীতিবিদ আব্দুল হামিদের জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/abdul-hamid/
  • আজ পিয়ের দে কৌবার্তিনের জন্মদিন। তাঁর হাত ধরেই প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল ১৮৯৬ সালে গ্রিসের এথেন্সে। একাধারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাতা তিনি চেয়েছিলেন বৌদ্ধিক চিন্তা-চর্চার পাশাপাশি ফ্রান্সের স্কুল পাঠ্যে শরীরচর্চাও অন্তর্ভুক্ত হোক। তাঁর স্মরণেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি খেলোয়াড়ি মানসিকতা প্রদর্শনের জন্য অ্যাথলিটদের ‘পিয়ের দে কৌবার্তিন পদক’ প্রদান করে। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/pierre-de-coubartin/
  • আজ শান্তি স্বরূপ ভাটনগরের মৃত্যুদিন। এমন এক রসায়নবিদ যিনি ভারতীয় গবেষণার জনক হিসেবে পরিচিত। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/shanti-swarup-bhatnagar/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১ জানুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-january-1/

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ কল্পতরু উৎসব। ১৮৮৬ সালের ১ জানুয়ারি রামকৃষ্ণ পরমহংস তাঁর ভক্তদের মন খুলে আশীর্বাদ করেন। তাদের বিশ্বাস এই দিন ঈশ্বর তাদের সব মনস্কামনা পূরণ করে। এই উৎসবের বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/kalpataru-utsav/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আজ ১ জানুয়ারি দক্ষিণেশ্বর মন্দিরে কল্পতরু উৎসবে মানুষের বিশাল ভিড় হয়। আজকের দিনে দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস তথা অন্যান্য অনেক অজানা কাহিনী জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/dakshineswar-temple/
  • নতুন বছর শুরু মানেই নিউ ইয়ার্স রেজোলিউশনের হিড়িক শুরু। পুরোনো বছরের যা কিছু ভুল ভ্রান্তি নতুন বছরে তা শুধরে নেওয়ার শপথ। কিন্তু কবে থেকে শুরু হল শপথ নেওয়ার এই রীতি নতুন বছরে? নতুন বছরে নতুন শপথ নেওয়ার আগে জেনে নিন এক নিমেষে কবে থেকে শুরু হল শপথ নেওয়ার এই রীতি https://sobbanglay.com/sob/how-new-year-resolution-origin/
  • ১ জানুয়ারি দক্ষিণেশ্বর মন্দিরে কল্পতরু উৎসবে মন্দির চত্বর ভরে ওঠে। আজ সেখানে গেলে কীভাবে যাবেন? সেখানে নিয়মের কি পরিবর্তন ঘটেছে? দক্ষিণেশ্বর মন্দির ভ্রমণের সমস্ত খুঁটিনাটি জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/dakhhineswar-temple-trip/

১৬ পৌষ | ১ জানুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • আজ দক্ষিণেশ্বর মন্দিরে কল্পতরু উৎসবে ভক্ত তথা সাধারণ মানুষের বিশাল জনসমাগম হয়। দক্ষিণেশ্বর মন্দিরের অজানা কাহিনী ও ইতিহাস নিয়ে তথ্যচিত্রটি দেখুন এখানে https://youtu.be/u-Xe9298BMo
  • শর্মিলা করের কণ্ঠে তাঁর স্বরচিত কবিতা ‘মানিয়ে নিয়েছি আমি’ শুনুন এখানে https://youtu.be/YMlNMtWKQJo

১৬ পৌষ | ১ জানুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জানুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/january/
  • জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-born/
  • জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১৬ পৌষ | ১ জানুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading