সববাংলায়

২৩ শ্রাবণ | ৯ আগস্ট | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩২ সালের ২৩ শ্রাবণ এবং ইংরাজি ২০২৫ সালের ৯ আগস্ট। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২৩ শ্রাবণ | ৯ আগস্ট | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস । সমগ্র বিশ্বজুড়ে প্রতিবছর ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয় আদিবাসীদের অধিকার এবং তাদের নিরাপত্তার বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে। এই দিনটি সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/international-day-of-the-worlds-indigenous-people/
  • আজ নাগাসাকি দিবস । প্রথম বিশ্বযুদ্ধের একেবারে শেষ লগ্নে ১৯৪৫ সালের ৯ আগস্ট জাপানের নাগাসাকিতে আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্বের দ্বিতীয় পারমানবিক বোমাটি নিক্ষেপ করে। প্রতি বছর ওই ঘটনাকে স্মরণ করে পারমাণবিক শক্তির ওপর নির্ভরতা কমানোর অঙ্গীকার নিয়ে বিশ্বব্যাপী পালিত হয় নাগাসাকি দিবস। এই দিবসটি সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/nagasaki-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ শিয়ালী রামামৃতা রঙ্গনাথনের জন্মদিন। রবীন্দ্রনাথ গ্রন্থাগারকে বলেছিলেন কাগজের কারাগার যেখানে ভাষা চুপ করে আছে। সেই গ্রন্থাগারের ধরন, প্রকৃতি কেমন হওয়া উচিত, কীভাবে সেখানে বইগুলি সাজানো উচিত, এমনকি পাঠকের সুবিধার্থে আরো কী কী পন্থা অবলম্বন করা যায় এসব বিষয়ে চিন্তা-ভাবনা করেছেন শিয়ালী রামামৃতা রঙ্গনাথন। প্রতি বছর তাঁর জন্মদিনেই সারা ভারত জুড়ে পালিত হয় গ্রন্থাগার দিবস। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/siyali-ramamrita-ranganathan/
  • আজ অ্যামিদিও অ্যাভোগাড্রোর জন্মদিন। অ্যাভোগাড্রো সংখ্যা বিজ্ঞানের সকল ছাত্রের কাছেই অতি পরিচিত একটি বিষয়। ইতালিতে তিনিই ছিলেন প্রথম পদার্থবিদ্যার শিক্ষক। পেশায় উকিল হলেও পরবর্তীকালে অঙ্ক এবং পদার্থবিদ্যার প্রতি আকৃষ্ট হয়ে বিজ্ঞানের জগতে প্রবেশ করেন তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/avogadro/
  • আজ র‍্যাচেল থমাসের জন্মদিন। ভারতের প্রথম মহিলা স্কাই ডাইভার তিনি । উত্তর মেরুতে সাত হাজার ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়ে এক বিরল কৃতিত্বের প্রদর্শন করেন তিনি। ভারতের প্যারা-শুটিং কমিশনের হয়ে নানা সময় তিনি সারা পৃথিবীতে প্রতিনিধিত্ব করেছেন।পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত র‍্যাচেল থমাসের জীবনের সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/rachel-thomas/
  • আজ জন ড্রাইডেনের জন্মদিন। জন ড্রাইডেন সপ্তদশ শতকের ইংরেজি সাহিত্যের অন্যতম বিখ্যাত লেখক ও কবি। ৩০টিরও বেশি নাটকের রচয়িতা তিনি। ‘ম্যাকফ্লেকনো’ নাটকটিকে তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি মনে করা হয়। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/john-dryden/
  • আজ রামচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুদিন। উনিশ শতকের শেষ দিকে পরাধীন দেশবাসীর মনে আশা জাগিয়েছিলেন এক সার্কাসের এই ট্রাপিজ শিল্পী। সাধারণ নিয়মের বাইরে গিয়ে সম্পূর্ণ অন্যরকম এক কীর্তিস্থাপন করেছিলেন এই বাঙ্গালী ক্রীড়াবিদ। প্রথম ভারতীয় হিসেবে হট এয়ার বেলুনে সওয়ার হয়েছিলেন তিনি, এবং হাজার হাজার দেশবাসীর সামনে বারেবারে এই দুঃসাহসিক কাজটি করে গোটা দেশের মানুষের মনে সাহস সঞ্চার করে গেছেন তিনি। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ramchandra-chattopaddhay/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৯ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-09

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • পরমাণু বিস্ফোরণের দুদিন পর ম্যানহাটন প্রকল্পের চিকিৎসক হ্যারল্ড জ্যাকবসন ঘোষণা করেন আগামী ৭০ বছর হিরোশিমাতে কোন উদ্ভিদ জন্মাবে না। জ্যাকবসনের এই বক্তব্যের ঠিক একমাসের মধ্যে বিস্ফোরণস্থলের এক কিলোমিটারের মধ্যে তপ্ত মাটি ভেদ করে, আমেরিকার বিজ্ঞানীর ভবিষ্যৎবাণীকে বুড়ো আঙুল দেখিয়ে একটি লাল ক্যানা ইন্ডিকা(Canna Indica) ফুলের চারা মাটি ভেদ করে জন্ম নিয়েছিল। তারপর কি হল জানতে বাকিটা পড়ুন এখানে https://sobbanglay.com/sob/hibakujumoku/
  • আজকের দিনেই কাকোরি ট্রেন ডাকাতি সংঘটিত হয়েছিল। ট্রেনের চেন টেনে থামিয়ে প্রহরীদের কেবিন থেকে তিনটি ব্যাগভর্তি ভারতীয় টাকা লুঠ করেছিল হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্যরা। রামপ্রসাদ বিসমিল, আসফাকউল্লা খান, রাজেন্দ্রনাথ লাহিড়ী প্রমুখ বিখ্যাত সব বিপ্লবীরা এই মামলায় অভিযুক্ত হন। রামপ্রসাদ বিসমিল, আসফাকউল্লা খানের ফাঁসি হয়। এই বিখ্যাত ঐতিহাসিক মামলা সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন- https://sobbanglay.com/sob/kakori-conspiracy-case/
  • অলিম্পিক বয়কট…নানা দেশের নানা সময়ে অলিম্পিকে যোগ দিতে অসম্মতি প্রকাশ…কিন্তু কেন? সোভিয়েত ইউনিয়ন হাঙ্গেরি আক্রমণ করে বসলো – বয়কট, সুয়েজ খালের অধিকার নিয়ে সংঘাত বাধলো – বয়কট, সোভিয়েত ইউনিয়ন আবার আফগানিস্তান আক্রমণ করলো – আবার বয়কট, একবার সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রই খোদ বয়কট ডেকে বসলো। এভাবে অলিম্পিকের ইতিহাসে বয়কট চলেছে মোট ছয়বার। এইসব বয়কটে যোগ দিয়েছে বহু দেশ নানা সময়, নানা ঘটনার প্রতিবাদে। অলিম্পিকের সেইসব অন্ধকার অতীত জেনে নিতে এখনই পড়ুন – https://sobbanglay.com/sob/olympic-boycott/

২৩ শ্রাবণ | ৯ আগস্ট | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • গ্রাম বাংলার বারো মাসে তেরো পার্বণের অন্যতম হল পৌষ পার্বণ আর সেই সময়ে পশ্চিমবঙ্গের মূলত পশ্চিম অংশে টুসু পরব বা তুসু পার্বণ এক বিখ্যাত লৌকিক অনুষ্ঠান। শহরকেন্দ্রিক উৎসব, অনুষ্ঠানের ছায়ায় টুসু, ভাদু ইত্যাদি লৌকিক পরবেরা ক্রমশই তার মহিমা হারাচ্ছে, তবুও গ্রাম বাংলার কুমারী মেয়েরা গোটা পৌষ মাস ধরে টুসু দেবীর পূজা করে এবং শেষ কয়েকদিন টুসু উৎসবে মেতে ওঠে। বিস্তারিত দেখুন এই ভিডিওতে https://youtu.be/dkjIfV3Yd4Y
  • অর্পিতা প্রামাণিকের কণ্ঠে তাঁর স্বরচিত গল্প ‘ভিক্ষা‘ শুনুন এখানে https://youtu.be/ey-wcT0s-YE

২৩ শ্রাবণ | ৯ আগস্ট | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • আগস্ট মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/august/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২৩ শ্রাবণ | ৯ আগস্ট | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading