আজ বাংলা ১৪৩২ সালের ১৮ কার্ত্তিক এবং ইংরাজি ২০২৫ সালের ৫ নভেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
আজকের পালনীয় দিবস :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন। তিনি স্বাধীনতা আন্দোলনের জনপ্রিয় নেতা স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। উদার মনোভাব হিন্দু-মুসলিম নির্বিশেষে মানুষের প্রতি তাঁর দরদী মনোভাব দেখে দেশের মানুষ তাঁকে দেশবন্ধু উপাধি দেয়। তাঁর সম্বন্ধে আরও জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/deshbandhu-chittaranjan-das/
- আজ স্বনামধন্য ভারতীয় পদার্থবিদ চন্দ্রশেখর ভেন্কট রামনের জন্মদিন। তিনি সি.ভি.রামন নামেই বেশি পরিচিত ছিলেন। ১৯৩০ সালে আলোকরশ্মির এক নতুন ধরনের বিক্ষেপ আবিষ্কার করে পদার্থবিজ্ঞান বিভাগে (বিজ্ঞানের কোনো শাখায়, প্রথম এশীয় হিসেবে) নোবেল পুরস্কার পান তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/chandra-shekhar-venkata-raman/
- আজ জে বি এস হ্যালডেনের জন্মদিন। ‘নব্য-ডারউইনবাদ’-এর একজন অন্যতম প্রবক্তা ছিলেন ব্রিটিশ বিজ্ঞানী জে বি এস হ্যালডেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটেনের হয়ে যুদ্ধও করেছিলেন। শেষ জীবনটা তিনি ভারতেই কাটিয়েছিলেন। এমনকি ভারতের নাগরিকত্বও গ্রহণ করেছিলেন তিনি। হিন্দুধর্মের প্রতি আকৃষ্ট হয়ে আপন করে নিয়েছিলেন ভারতের সংস্কৃতিকে। তাঁর জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/j-b-s-halden/
- আজ বৈদ্যনাথ মিশ্রের মৃত্যুদিন। তিনি একজন খ্যাতনামা হিন্দি এবং মৈথিলী কবি যিনি নাগার্জুন নামে বেশি পরিচিত ছিলেন৷ তাঁকে মৈথিলী ভাষার সবথেকে শক্তিশালী কবি বলা হয়। তাঁকে নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/vaidyanath-mishra/
- আজ ভূপেন হাজারিকার মৃত্যুদিন। তাঁর হাত ধরেই আসাম এবং উত্তর-পূর্ব ভারতের সংস্কৃতি এবং লোক সংগীতের জাতীয় পর্যায়ে হিন্দি সিনেমায় প্রবেশ ঘটেছে। তাঁকে নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/bhupen-hazarika/
- আজ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের মৃত্যুদিন। বিশ্বে প্রথম রঙিন ছবি তৈরি করেছিলেন বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তাঁর তড়িৎ-চুম্বকত্বের বিষয়ে ৪টি সমীকরণ পদার্থবিজ্ঞানের জগতে আমূল পরিবর্তন এনে দেয়। আলোক তরঙ্গের মত আরও যে এক প্রকার অদৃশ্য তরঙ্গের অস্তিত্ব রয়েছে, তা প্রথম তিনিই বলেন। গ্যাসের গতিতত্ত্বের জনকও বলা হয় তাঁকে। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/james-clerk-maxwell/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৫ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-5
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ গুরু নানক জয়ন্তী। বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/guru-nanak-jayanti/
- আজ দেব দীপাবলি। কার্তিক মাসের অমাবস্যায় কালীপূজা পালন করে বাঙালিরা আর সমগ্র ভারত জুড়ে অবাঙালি মহলে ধুমধাম করে পালিত হয় দিওয়ালী। কিন্তু দেব দীপাবলির নাম শুনেছেন? এই বিশেষ উৎসব সম্পর্কে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/dev-deepawali/
- আজ রাস পূর্ণিমা তিথিতে রাস উৎসব অনুষ্ঠিত হয়। রাস উৎসব নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ras
- কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- শ্রীরামকৃষ্ণ এবং সারদা দেবীর জন্মস্থান হিসেবে বিখ্যাত জয়রামবাটি এবং কামারপুকুর পশ্চিমবঙ্গের মধ্যে খুবই উল্লেখযোগ্য স্থান। শ্রীরামকৃষ্ণ এবং সারদা দেবীর বাল্য-কৈশোরের বহু স্মৃতি জড়িয়ে আছে এই দুই স্থানে।সপ্তাহান্তের ছুটিতে এখানে ঘুরে আসাই যায়। কিন্তু তার আগে তো জেনে নিতে হবে কী দেখবেন, কোথায় থাকবেন, কীভাবেই বা যাবেন। তার জন্য সুলুক সন্ধান হাজির। কামারপুকুর এবং জয়রামবাটি ভ্রমণ সম্পর্কে সমস্ত তথ্য চটজলদি জানতে এখনই পড়ে ফেলুন- https://sobbanglay.com/sob/jayrambati-and-kamarpukur-trip/
- শীতকালের ভোরে বা সকালে মুখ হাঁ করে হাওয়া ছাড়লে ধোঁয়ার মত বের হয়। বিশেষ করে খুব জাঁকিয়ে ঠান্ডা পড়লে এই ধোঁয়া এতই ঘন হয়ে বের হয় যে আমরা অনেকে একে সিগারেট এর ধোঁয়া বলে মজাও করে থাকি। কিন্তু শীতের সকালে মুখ দিয়ে ধোঁয়া বের হয় কেন তা কি জানেন? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/smoke-from-mouth-in-winter/
- কলকাতা শহরে যে-কয়টি বৌদ্ধ মন্দির রয়েছে তারমধ্যে সবচেয়ে কম জনপ্রিয় হলেও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ঢাকুরিয়ার নিপ্পনজান মায়োহোজি বৌদ্ধ মন্দির, কারণ এটি জাপানিরা তৈরি করেছিল। এই বৌদ্ধ মন্দির তৈরির নেপথ্যে বিশেষ এক বৌদ্ধ দর্শনের প্রভাব রয়েছে। বিশ শতকের মাঝামাঝি সময়ে নির্মিত এই মন্দিরে জাপানি স্থাপত্যকর্মের অসাধারণ নিদর্শন সব ছড়ানো ইতস্তত। উল্লেখ্য এই মন্দিরের প্রতিষ্ঠাতা মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনেও সক্রিয় ভূমিকা নিয়েছিলেন৷ এই নিপ্পনজান মায়োহোজি বৌদ্ধ মন্দিরের সঙ্গে জড়িত বিচিত্র ইতিহাস এবং মন্দিরটির অন্যান্য খুঁটিনাটি তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/dhakuria-buddhist-temple/

আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
- যমপুকুর ব্রত কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোন কোন মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি সুন্দর ভিডিও আকারে দেখুন এখানে https://youtu.be/462-LdOl3bg
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- রাজীব চক্রবর্ত্তীর কলমে ও কণ্ঠে “পুনর্জন্ম” কবিতাটি দেখুন এখানে https://youtu.be/V0xiNsIqO9I

অন্যান্য আরও যা পড়বেন :
- নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
- নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
- নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান