কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৩ ডিসেম্বর।
বিশেষ দিবসঃ
আজকের দিনে ভারতঃ
১৭৯০ সালের আজকের দিনে লর্ড কর্নওয়ালিস ফৌজদারি বিচারের দায়িত্ব নবাবের কাছ থেকে নিজের হাতে নিয়ে নেন।
১৮৬৮ সালের আজকের দিনে পরলোক গমন করেন হরচন্দ্র ঘোষ, তিনি ছিলেন উনিশ শতকের বাঙালি বিচারপতি।
১৮৮২ সালের আজকের দিনে খ্যাতনামা চিত্রশিল্পী নন্দলাল বসুর জন্ম হয়।
১৮৮৪ সালের আজকের দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের জন্ম হয়।
১৮৮৯ সালের আজকের দিনে ক্ষুদিরাম বসুর জন্ম হয়। তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী ভারতীয় স্বাধীনতা আন্দোলনের শুরুর দিকের সর্বকনিষ্ঠ এক বিপ্লবী।
১৯৩৮ সালের আজকের দিনে আচার্য ব্রজেন্দ্রনাথ শীলের মৃত্যু হয়।
১৯৫৬ সালের আজকের দিনে মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। তিনি ছিলেন একজন বাঙালি কথাসাহিত্যিক।
১৯৭৯ সালের আজকের দিনে ভারতীয় হকির জাদুকর ধ্যান চাঁদের মৃত্যু হয়।
১৯৮২ সালের আজকের দিনে কবি ও প্রাবন্ধিক বিষ্ণু দে-এর মৃত্যু হয়।
১৯৮৪ সালের আজকের দিনে ভারতের ভূপালে একটি মার্কিন কারখানা থেকে বিষাক্ত রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় অন্ততঃ আড়াই হাজার মানুষ প্রাণ হারায়।
২০০৬ সালের আজকের দিনে বাঙালি ঐতিহাসিক পাপিয়া ঘোষের মৃত্যু হয়।
২০১১ সালের আজকের দিনে ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার অন্যতম কিংবদন্তী অভিনেতা দেব আনন্দ-এর মৃত্যু হয়।
২০২০ সালের আজকের দিনে ভারতীয় ব্যবসায়ী এম.ডি.এইচ (MDH) মশলার প্রতিষ্ঠাতা এবং সি ই ও ধরমপাল গুলাতির মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ
১৯২৮ সালের আজকের দিনে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধানমন্ত্রী মুহাম্মদ হাবিবুর রহমানের জন্ম হয়।
১৯৩৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন নিতুন কুণ্ডু, তিনি ছিলেন বাংলাদেশী চিত্রশিল্পী ও উদ্যোক্তা।
১৯৫৫ সালের আজকের দিনে বাংলাদেশে বাংলা ভাষার উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয়।
১৯৮৩ সালের আজকের দিনে বাংলা ভাষায় প্রথম ‘ছোটদের অভিধান’ প্রকাশ করে বাংলা একাডেমী।
১৯৯৯ সালের আজকের দিনে বাংলাদেশে প্রথম নারী গ্রন্থমেলা ধানমন্ডি মহিলা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
১৯৯৯ সালের আজকের দিনে সাংবাদিক ও শিশু সংগঠক রোকানুজ্জামান খান (দাদাভাই)পরলোক গমন করেন।
আজকের দিনে বিশ্ব –
১৮১৮ সালের আজকের দিনে ২১তম অঙ্গরাজ্য হিসেবে আমেরিকার যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয় ইলিনয়।
১৮৫১ সালের আজকের দিনে একনায়ক লুই নেপোলিয়নের বিরুদ্ধে প্যারিসের জনগণের বিদ্রোহ শুরু হয়।
১৯০০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন রিচার্ড কুহ্ন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান বংশোদ্ভূত জার্মান প্রাণরসায়নী ও একাডেমিক।
১৯৩৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন পল জে. ক্রুটযেন তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডাচ রসায়নবিদ ও প্রযুক্তিবিদ।
১৯৬৭ সালের আজকের দিনে দক্ষিণ আফৃকার কেপটাউনে ডা. ক্রিশ্চিয়ান বার্নার্ড প্রথমবারের মত মানবদেহে হৃদপিন্ড প্রতিস্থাপন করেন।
১৯৭৬ সালের আজকের দিনে বিখ্যাত পপশিল্পী বব মারলিকে হত্যার উদ্দেশ্যে পরপর দুটি গুলি করা হয়। তিনি বেঁচে যান।
২০০৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন ডেভিড হেম্মিংস, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
২০১৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন রোনাল্ড হান্টার, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances
- http://www.ambalanews24.com/article/%E0%A7%A7%E0%A7%A9-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%2C-%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87
- https://en.wikipedia.org/wiki/December_3
- http://www.ambalanews24.com/article/-%E0%A7%A9-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0-%2C-%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87-ambala_news_24-361


Leave a Reply to রাজেন্দ্র প্রসাদ | সববাংলায়Cancel reply