সববাংলায়

১ আশ্বিন | ১৮ সেপ্টেম্বর | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ১ আশ্বিন এবং ইংরাজি ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১ আশ্বিন | ১৮ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • প্রতি বছর ১৮ সেপ্টেম্বর বিশ্ব জল পর্যবেক্ষণ দিবস​ বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে। পৃথিবীর প্রায় দুই তৃতীয়াংশ জল এবং এক ভাগ স্থল। তবুও জলসংকট আমাদের সঙ্গী। সাত সাতটি মহাসাগর বিশ্বজুড়ে। এছাড়া ছোট বড় নদী নালা রয়েছে, তবুও “ওয়ার্ল্ড ওয়াটার মনিটরিং ডে”-র প্রয়োজন হয়৷ দিনটি সম্বন্ধে বিশদে জানতে দেখুন – https://sobbanglay.com/sob/world-water-monitoring-day

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ জগদানন্দ রায়ের জন্মদিন। বাংলা সাহিত্যে প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ ছিলেন তিনি। তাঁর রচনাতেই প্রথম ভিনগ্রহের প্রাণীদের কথা জানা যায়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অঙ্ক ও ইংরাজীর ‘কড়া’ শিক্ষক তিনি বাংলা ভাষায় বিজ্ঞানের প্রসারের জন্য লিখে গেছেন বিজ্ঞান বিষয়ক নানা গ্রন্থ। বিস্মৃতপ্রায় এই সাহিত্যিকের জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/jagadananda-roy/
  • আজ মদনলাল ধিংরার জন্মদিন। ইংল্যাণ্ডে পড়াকালীন ভারতীয় আর্মি অফিসার উইলিয়াম হাট কার্জন উইলিকে হত্যা করেছিলেন তিনি। বিনায়ক দামোদর সাভারকরের কাছেই ব্রিটিশ নিধন যজ্ঞের পাঠ নেন তিনি। তাঁর পরিবার তাঁকে ত্যাজ্য করায় ফাঁসির পর তাঁর মৃতদেহ তাঁর পরিবার নিতে অস্বীকার করে। তাঁর জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/madan-lal-dhingra/
  • আজ পিটার শিলটনের জন্মদিন। মারাদোনার সেই হ্যাণ্ড অফ গডের কথা মনে আছে? মাঝ মাঠ থেকে একেবারে সিধে গোলরক্ষকের মাথার উপর দিয়ে গোল করেছিলেন তিনি। ফুটবলের ইতিহাসে বলে হাত লেগে হওয়া এই গোল ছিল একইসঙ্গে বিতর্কিত এবং কিংবদন্তী। ইংল্যাণ্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার সেই বিশ্বকাপের ম্যাচে ইংল্যাণ্ডের গোলরক্ষক ছিলেন বিখ্যাত পিটার শিলটন। দীর্ঘ তিরিশ বছরের ক্রীড়া জীবনে ১২৫টি ক্যাপ অর্জনের কৃতিত্ব রয়েছে তাঁর। তাঁর জীবনের নানা কাহিনী জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/peter-shilton/
  • আজ রাজনারায়ণ বসুর মৃত্যুদিন। মদ্যপান বন্ধ করার উদ্দেশ্যে বাংলাদেশে প্রথম ‘সুরাপান নিবারণী সভা’ প্রতিষ্ঠা করেছিলেন তিনি। দেবেন্দ্রনাথের আদি ব্রাহ্মসমাজের একজন পুরোধা ব্যক্তি ছিলেন তিনি। জাতীয়তাবাদী চেতনার বিস্তারের জন্য ‘জাতীয় গৌরব সম্পাদনী সভা’ গঠন করেন। মেদিনীপুরের জেলা স্কুলের দায়িত্ব নিয়ে সেখানকার শিক্ষাব্যবস্থার আমূল সংস্কার সাধন করেন। কৃষক, শ্রমিকদের জন্য যেমন নৈশ বিদ্যালয় স্থাপন করেন তেমনি নারীশিক্ষার জন্য গড়ে তোলেন বালিকা বিদ্যালয়।উনিশ শতকের এই উচ্চমেধাসম্পন্ন বুদ্ধিজীবী রাজনারায়ণ বসু সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rajnarayan-basu/
  • আজ লিওনার্ড অয়লারের মৃত্যুদিন। ছোট হাতের পাই (π), বড় হাতের ডেল্টা, গ্রীক অক্ষর সিগমা ইত্যাদি গাণিতিক চিহ্নের ব্যবহার তিনিই প্রথম চালু করেছিলেন। কেবল গণিতবিদই নন তিনি, পদার্থবিদ্যা, আলোকবিদ্যা, জ্যোতির্বিদ্যা ইত্যাদি বিবিধ বিষয়েই গুরুত্বপূর্ণ গবেষণা করেছিলেন তিনি । শেষ জীবনে অত্যধিক কাজের চাপে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন, কিন্তু গবেষণার কাজ চালিয়ে গিয়েছিলেন সেই অবস্থাতেও। সঙ্গীতে গাণিতিক ধারণার প্রয়োগ নিয়েও করেছিলেন উল্লেখযোগ্য গবেষণা। তিনি লিওনার্ড অয়লার । তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/leonhard-euler/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৮ সেপ্টেম্বর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-september-18

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • লম্বা ছুটি না পেলেও ক্ষতি নেই | দিন দুই যথেষ্ট। তার মাঝেই দেখে আসতে পারা যায় যে কিভাবে নিসর্গ আর ইতিহাস একসঙ্গে বসত করে গড়পঞ্চকোটে। গড়পঞ্চকোটের অবস্থান পুরুলিয়া জেলায় পাঞ্চেত পাহাড়ের পাদদেশে https://sobbanglay.com/travel/garpanchkot/
  • সেলফি তো তুললেন।সে ‘পাউটওয়ালা’-ই হোক আর ‘স্মাইলওয়ালা’-ঠিক তেমন যেন পারফেক্ট লাগছে না।নতুন কেনা ক্যামেরায় মোবাইলটাকে টেবিলে রেখে কায়দা করে তুললেন বটেকিন্তু তেমন যেন হল না।রেস্তোরাঁয় খেতে গিয়ে তাই যখন মকটেল এর গ্লাসটার ছবি তুললেনকিছুতেই যেন ‘pro’ ব্যাপারটা আসছে না। তেতো হয়ে যাওয়া মনটাকে সান্ত্বনার ছোঁয়া দেওয়ার আগে আসুন পরিচয় করিয়ে দিই এক অভিনব পরিভাষার সাথে। ক্যানোনিকাল পারস্পেক্টিভ । সেটা আবার কি? জানতে তো পড়তে হবে এখানে https://sobbanglay.com/sob/canonical-perspective/
  • অমিত সিংহল – এই নামের সাথে আমরা অনেকেই পরিচিত নই। কিন্তু গুগল ( Google ) নামটার সাথে আমরা প্রত্যেকেই কমবেশি পরিচিত। তবে এই দুই নামের মধ্যে কিন্তু এক বিশাল যোগসূত্র আছে। কি সেই যোগসূত্র? পড়ুন https://sobbanglay.com/sob/amit-singhal/

১ আশ্বিন | ১৮ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • পিতৃহারা টমাস আলভা এডিসন একদিন স্কুল থেকে বাড়ীতে এসে তাঁর মাকে একটি চিঠি দিয়ে বললেন, “মা, প্রিন্সিপাল আমাকে আদর করে কিছু ক্যান্ডি দিয়েছে। আর, তোমার জন্য এই চিঠিটা।” মা চিঠিখানা খুলে পড়ে কেঁদে ফেললেন। মায়ের চোখে জল দেখে তিনি বললেন, “মা, কাঁদছো কেন?” চোখ মুছতে মুছতে মা বললেন, “বাবা, এটা আনন্দের কান্না!” সেই চিঠিটির পাঠ শুনুন এই ভিডিওতে https://youtu.be/-M99kfhJ7Io
  • একটা উল্কি কিভাবে পালটে দিল পাখির জীবন? হঠাৎ চারপাশের পরিচিত মানুষেরা কেমন যেন অচেনা হয়ে উঠল তার কাছে। তাকে সমাজটাকে নতুন করে চেনাল এই উল্কি। রুবাই শুভজিৎ ঘোষের কলমে এবং অঙ্কিতা কোলের কণ্ঠে শুনুন অসাধারণ গল্প, “উল্কি” https://youtu.be/EsE2BzceQ98

১ আশ্বিন | ১৮ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/september/
  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১ আশ্বিন | ১৮ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1.  নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading