সববাংলায়

১৬ আষাঢ় | ১ জুলাই | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩২ সালের ১৬ আষাঢ় এবং ইংরাজি ২০২৫ সালের ১ জুলাই। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১৬ আষাঢ় | ১ জুলাই | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ জাতীয় চিকিৎসক দিবস। প্রতিবছর ১ জুলাই সারা ভারত জুড়ে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিনকে স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং সমগ্র চিকিৎসা ব্যবস্থা ও জনজীবনে চিকিৎসকদের গুরুত্ব প্রচার করার উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয়। এই দিনটির বিষয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/national-doctors-day/
  • আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব অসীম। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের ভাষা আন্দোলন সবেতেই এই বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব ছিল অনস্বীকার্য। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দিনটিকে স্মরণে রেখেই প্রতি বছর ১ জুলাই পালন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। এই দিনের তাৎপর্য সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/dhaka-university-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন। চিকিৎসাবিদ্যায় তাঁর অসামান্য দক্ষতার কারণে অনেকেই তাঁকে এ যুগের ধন্বন্তরি বলে থাকেন। রোগীকে দূর থেকে দেখেই বলে দিতে পারতেন রোগের হাল হদিশ। সেই তিনিই আবার পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। তাঁর আমলেই গড়ে ওঠে সল্টলেক, কল্যাণী ও বাঙালির আদরের দীঘা। তিনি সেই বিরল ব্যক্তিত্ব, একই দিনে যাঁর জন্ম ও মৃত্যুদিন। তাঁর অসামান্য জীবন সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bidhan-roy/
  • আজ চন্দ্রশেখরের জন্মদিন। তিনি ভারতের অষ্টম প্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর কার্যকালের মেয়াদ ছিল মাত্র সাত মাস। ১৯৯১ সালে কংগ্রেস, সমাজবাদী জনতা দল থেকে সমর্থন তুলে নিলে তাঁর সরকার আর্থিক বাজেট পেশ করতে পারেনি যার ফলস্বরূপ তিনি প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/chandra-shekhar-singh/
  • আজ ইগনাজ ফিলিপ সেমেলওয়েজের জন্মদিন। শতাধিক বছর আগে তিনিই প্রথম বলেছিলেন হাত ধুয়ে রোগী দেখতে। হেসে উড়িয়ে দিয়েছিলেন তৎকালীন চিকিৎসকরা। শেষ পর্যন্ত পাগলাগারদে মার খেয়ে মৃত্যু হয় তাঁর। চিকিৎসাক্ষেত্রে হাত ধুয়ে চিকিৎসা করার রীতির প্রবর্তক তিনি। তাঁর সম্পর্কে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ignaz-philipp-semmelweis/
  • আজ আনন্দ বাগচীর জন্মদিন। বিখ্যাত ‘কৃত্তিবাস’ পত্রিকার প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন ছিলেন তিনি। একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক হিসেবে তাঁর পরিচিতি। সাগরময় ঘোষের সঙ্গে ‘দেশ’ পত্রিকার সম্পাদকীয় বিভাগেও কাজ করেছিলেন তিনি। ‘বৃশ্চিক’ নামে এক ব্যঙ্গপত্রিকা যেমন সম্পাদনা করতেন, তেমনি ছদ্মনাম গ্রহণ করে রচনা করতেন গুরুত্বপূর্ণ নিবন্ধও। বিখ্যাত ‘কবিতা-ঘন্টিকী’র সম্পাদকমণ্ডলীতেও পাওয়া যাবে তাঁর নাম। বিস্মৃতপ্রায় সাহিত্যিক আনন্দ বাগচী সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ananda-bagchi/
  • আজ আখলাখউর রহমান কিদওয়াই-এর জন্মদিন। পাঁচটি রাজ্যের রাজ্যপাল হিসেবে মোট ১৭ বছর কাজ করে রেকর্ড গড়েছেন তিনি। মেয়েদের শিক্ষা এবং স্বনির্ভরতা নিয়ে ভেবেছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি। ভারত সরকার তাঁকে ‘পদ্মবিভূষণ’ সম্মানে ভূষিত করেছিল। তাঁর সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/akhlaqur-rahman-kidwai/
  • আজ হরিপ্রসাদ চৌরাসিয়ার জন্মদিন। পাশ্চাত্য সঙ্গীত জগতের জনপ্রিয় গানের দল ‘দ্য বিটলস্’-এর একটি গানে বাঁশি বাজিয়েছিলেন তিনি। হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত ঘরানার বাঁশি বাজানোর জন্যই মূলত পরিচিত তিনি। শিবকুমার শর্মা, ভুবনেশ্বর মিশ্রের মতো সঙ্গীতশিল্পীদের সঙ্গে জুটি বেঁধে হিন্দি চলচ্চিত্রের জন্য অসামান্য সব সঙ্গীত নির্মাণ করেছিলেন তিনি। ‘সিলসিলা’, ‘চাঁদনি’র মত ছবিতে হরিপ্রসাদের সুরমূর্ছনা আজও মুগ্ধ করে সঙ্গীতপ্রেমীদের। এই কিংবদন্তী বংশীবাদক হরিপ্রসাদ চৌরাসিয়া সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/hariprasad-chaurasia/
  • আজ বাংলাদেশের অষ্টম প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের জন্মদিন ৷ কিন্তু তাঁর বিরুদ্ধে চিনি দুর্নীতি, সম্পত্তি বিষয়ক দুর্নীতির নানা অভিযোগ উঠেছে, কারাদণ্ডের শাস্তিও প্রদান করা হয়েছে তাঁকে। ছাত্র রাজনীতি থেকে রাজনৈতিক যাত্রা শুরু করেন তিনি, তারপর মুক্তিযুদ্ধে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। বহু প্রশাসনিক পদ সামলেছিলেন একা হাতে৷ প্রশাসনিকভাবে দক্ষ এবং একইসঙ্গে বিতর্কিত এই রাজনৈতিক ব্যাক্তিত্ব কাজী জাফর আহমেদ সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/kazi-zafar-ahmed
  • আজ মার্লোন ব্রান্ডোর মৃত্যুদিন। চলচ্চিত্র অভিনয়ে স্ট্যানিস্লাভস্কি পদ্ধতি এবং মেথড অ্যাক্টিং প্রবর্তনের ক্ষেত্রে তাঁকে পথিকৃৎ হিসেবে গণ্য করা হয়। তর্কযোগ্য ভাবে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে গণ্য করা হয় তাঁকে। জুলিয়াস সিজার ছবিতে মার্ক অ্যান্টনির ভূমিকায় তাঁর অভিনয় আজও আপামর দর্শককে মন্ত্রমুগ্ধ করে দেয়। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/marlon-brando/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-01

ধর্মীয় অনুষ্ঠান :

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • টানা তিরিশ বার আবেদন করার পর অবশেষে সুযোগ পেয়েছিলেন এম.আর.সি.পি এবং এফ.আর.সি.এস পড়ার। মাত্র দু বছরে শেষ করেছিলেন ডাক্তারির এই সর্বোচ্চ ডিগ্রি দুটি, যা এক অবিশ্বাস্য কৃতিত্ব। মেডিক্যাল কলেজের এমবি পরীক্ষায় সেই তিনিই আবার ফেল করেছিলেন। এই মানুষটিই আবার একসময় কলকাতা শহরে পার্ট টাইম ট্যাক্সি চালাতেন সামান্য কিছু রোজগারের আশায়। তিনি ডাঃ বিধান চন্দ্র রায়। কোন ভূমিকাই যাকে ঠিক মত ব্যাখ্যা করতে পারেনা। বিধান রায় কে নিয়ে এরকম নানান তথ্য জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bidhan-roy-facts-1/
  • খুব স্বল্প সময়ের জন্য হলেও তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ হয়েছিলেন। তাঁরই চেষ্টায় গড়ে উঠেছিল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। ডাক্তারির বাইরে এ এক অনন্য বিধান রায়। বিধান রায় সম্পর্কে এরকম নানা অজানা তথ্য জানুন এই লেখায় https://sobbanglay.com/sob/bidhan-roy-facts-2/
  • ডাঃ বিধান চন্দ্র রায় বলতেই আমাদের চোখের সামনে সদা হাস্যময় এক ব্যক্তির ছবি ভেসে ওঠে যিনি একাধারে পশ্চিমবঙ্গের রূপকার এবং অসামান্য প্রায় ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন এক চিকিৎসক। একটা সমগ্র দিনে আকাশে যেমন আলো ছায়ার বিভিন্ন রূপান্তর চলে, তেমনি একটি জীবনে প্রতিটি মানুষেরই চেনা পরিচয়ের বাইরে কিছু অচেনা পরিচয় থাকে। ডাঃ বিধান চন্দ্র রায় সম্পর্কে এখানে তেমনই কিছু জানা অজানা তথ্য পড়ুন অয়ন মৈত্রের কলমে https://lekhalikhi.sobbanglay.com/essays/bidhan-chandra-roy-in-many-moods/

১৬ আষাঢ় | ১ জুলাই | আজকের বাছাই | সববাংলায়

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন। চিকিৎসাবিদ্যায় তাঁর অসামান্য দক্ষতার কারণে অনেকেই তাঁকে এ যুগের ধন্বন্তরি বলে থাকেন। রোগীকে দূর থেকে দেখেই বলে দিতে পারতেন রোগের হাল হদিশ। সেই তিনিই আবার পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। তাঁর আমলেই গড়ে ওঠে সল্টলেক, কল্যাণী ও বাঙালির আদরের দীঘা। তাঁকে নিয়ে বিস্তারিত দেখুন এখানে https://www.youtube.com/watch?v=YUcUnWcaAFk
  • আজ হরিপ্রসাদ চৌরাসিয়ার জন্মদিন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জগতে কিছু কিছু নাম কিংবদন্তী হয়ে গিয়েছে তাঁদের প্রতিভার উচ্চতা এবং অসাধারণ সৃষ্টি নৈপুণ্যের কারণে৷ হিন্দুস্থানি উচ্চমার্গীয় শাস্ত্রীয় সঙ্গীত ঘরানার প্রখ্যাত বংশীবাদক হরিপ্রসাদ চৌরাসিয়া (মূলত ধ্রুপদী সঙ্গীত ঘরানার একজন অনবদ্য বংশীবাদক হিসবেই তিনি জনসাধারণের কাছে পরিচিত। তাঁকে নিয়ে বিস্তারিত দেখুন https://www.youtube.com/watch?v=ILhzpnq4Ezc

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ বিপত্তারিণী ব্রত। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টোরথের মধ্যে যে শনি বা মঙ্গলবার পড়ে, সেইদিনে বিপত্তারিণী ব্রত করা হয়। বিশ্বাস করা হয় স্ত্রীলোকেরা মনে মনে যা চেয়ে এই ব্রত করে, তাদের সেই মনস্কামনা সফল হয় এবং এই ব্রত পালন করলে সংসারের সব বিপদ কেটে যায়। মা দুর্গারই আর এক রূপ বিপত্তারিণী। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/5wSo6n6sdSw

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • বিধান রায় ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী এবং জগদ্বিখ্যাত চিকিৎসক। চিকিৎসা ক্ষেত্রে তাঁকে সম্মান জানিয়ে প্রতি বছর তাঁর জন্মদিনে সারা ভারত জুড়ে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়। কিন্তু তাঁর চিকিৎসা বা রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে যত আলোচনা হয়, তাঁর রসিকতা নিয়ে সিকিভাগও আলোচনা হয় না। তিনি ছিলেন আদ্যোপান্ত একজন রসিক মানুষ। বিধান রায়ের দারুণ মজার সেই তথ্য জানতে দেখুন এই ভিডিও https://youtu.be/9mm-q8c1PM4
  • বিধান রায় ছিলেন জগদ্বিখ্যাত চিকিৎসক। তাঁর যে রোগনির্ণয়ের ক্ষমতা ছিল, তা ঈশ্বরতুল্য। মানুষ তাঁকে আধুনিক ধন্বন্তরি রূপে দেখত। শুধু কি সাধারণ মানুষের দেবতা ছিলেন তিনি? একেবারেই না। কে ছিলেন না তাঁর রোগীর তালিকায় – মতিলাল নেহরু, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্লেমেন্ট আ্যটলী, আমেরিকার রাষ্ট্রপতি জন.এফ.কেনেডি কে নেই। বিধান রায়ের অসামান্য ক্ষমতার সম্পর্কে বিস্তারিত দেখুন এই ভিডিওতে https://youtu.be/fKBQ6CIMzP8
  • ডাক্তার হিসেবে ডাঃ রায় অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছিলেন। সেই তিনিই আবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর পশ্চিমবাংলার ভোল পাল্টে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী হিসেবে বিধান রায় যে কাজগুলো করেছিলেন তার মধ্যে অন্যতম হল, স্যাটেলাইট টাউন সল্টলেক এবং কল্যাণী। ৮ খণ্ডে মেট্রো রেলের প্রাথমিক রিপোর্ট তৈরি। বোস ইনস্টিটিউটে আমেরিকার ৫ বিজ্ঞানীকে এনে পরমাণু বিদ্যুৎকেন্দ্র তৈরির পরিকল্পনা। পঙ্গপাল যাতে শস্যের ক্ষতি না করে তার জন্য বিদেশি সংস্থার সঙ্গে চুক্তি। মুখ্যমন্ত্রী হিসেবে বিধান রায়ের কার্যাবলী জানুন এই ভিডিওতে https://youtu.be/ANJdyXkC4Sg

১৬ আষাঢ় | ১ জুলাই | আজকের বাছাই | সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জুলাই মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/july/
  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১৬ আষাঢ় | ১ জুলাই | আজকের বাছাই | সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading